এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:২১546701
  • অন্যান্য আলোচনা চ’লতে থাকুক, মাঝে আমি দু’চার কথা ব’লে যাই। 
     
    • জীবনে নিজের স্বার্থের জন্য এমনকিছু করা উচিত নয়, যাতে ক’রে আমার পাশে থাকা মানুষটা কোনওরকমের বিপদে পড়ে! কেন এই কথা বলছি? কারণটা আমার ব্যক্তিগত। তাই প্রকাশ করব না কোনওমতেই। ব্যাপারটা শুনলে অনেকেই, হয়তো বা সকলেই বলবেন যে, ‘এ আর এমন কী? এত তুচ্ছ বিষয় নিয়ে কেউ মাথা ঘামায়?’ কিন্তু আমার ব্যক্তিগত কথা প্রকাশ করব না। আগেই বললাম। কিন্তু জীবনের অভিজ্ঞতা থেকে জানি, এই তুচ্ছ বিষয়ই একদিন অনেক বড় মাপের আকার ধারণ করতে পারে। তাই এই মুহূর্তেই নিজেকে শাসন ক’রে সীমার মধ্যে থাকাটাকেই জরুরি মনে করেছি, ক’রে এসেছি, করবও। শেষমেশ, পাশে থাকা মানুষটাকে যদি শ্রদ্ধা, সম্মান না-ই করতে পারি, তাহলে কেন তাকে নিজের সবটুকু দিয়ে ভালবাসলাম? ভালবাসার প্রথম এবং শেষ শর্ত— শ্রদ্ধা এবং সম্মান। 
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:১৯546700
  • লাগারলফের নিলস হোলগারসনের অ্যাডভেঞ্চার
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:১১546699
  • অবন ঠাকুরের   'বুড়ো আংলা' তো  কিং আর্থার আর থাম্বসের মতো ছোটো সেই বালকটিকে নিয়ে লেখা। ক্ষীরের পুতুল..শকুন্তলা ও নালক...উফ, এগুলো ছোটোবেলার সংগৃহীত বই।
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:১০546698
  • আচ্ছা। ইয়ং বেঙ্গলদের কিন্তু কিছুটা অবমূল‍্যায়ণ হয়েছে সো কলড মেনষ্ট্রিম ইতিহাসে। বিনয় ঘোষের "মেট্রোপলিটন মন, মধ‍্যবিত্ত বিদ্রোহ' বইটায় প্রথম আমি ইয়ং বেঙ্গল সম্পর্কে বিস্তারিত, সারগর্ভ তথ‍্য পেয়েছিলাম। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ‍্যোপাধ‍্যায় থাকতেন নাকি বিশপস্ কলেজে, অর্থাৎ আজকের IIEST, গঙ্গা তীর...আহা, ভাবলে রোমাঞ্চ হয়।
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:০৭546697
  • সেই বিখ্যাত টডের রাজস্থান। অবন ঠাকুরের রাজকাহিনি তারই ভিত্তিতে।
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:০৫546696
  • নামটা মনে পড়েছে, 'সোডা জল' ঃ-)
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২২:০৪546695
  • বিভিন্ন ভাষা, অন্তর্নিহিত মিল আর শব্দকূট নিয়ে খুবই ভালো একটা ধারাবাহিক বের হচ্ছিল 'পরবাস' এ। এলসিএম ভালো বলতে পারবেন। বহু বছর আগের কথা।
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৫৯546694
  • হ্যাঁ মানালি, দক্ষিণারঞ্জন বাবুও তো গ্রামে গ্রামে পথে পথে ঘুরে ঘুরে ঠাকুরমার ঝুলির কাহিনিসমূহ সংগ্রহ করেছিলেন। ওই ওদিকে গ্রীম ভাইয়েরাও তাঁদের দেশের গ্রামে গ্রামে ঘুরে বৃদ্ধা মহিলাদের কাছ থেকে ফেয়ারি টেলগুলি সংগ্রহ করে করে লিখেছিলেন।
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৫৭546693
  • বিভিন্ন ভাষার শব্দের মধ্যেও কত মিল বলো?
    অবশ‍্যই। ইন্দো-ইউরোপীয়ান ভাষাবংশের শব্দগুলির মধ‍্যে আশ্চর্য মিল। বাবা ল‍্যাটিনে পাতের, সংস্কৃতে পিতঃ। রথ ল‍্যাটিনে Ratas, সংস্কৃতে রথঃ, লিথুয়ানিয়ানে Rathes ইংরেজিতে  chariot. ফিলিপ্পো সাসেত্তি এইসব মিল দেখে গিয়েই চিঠি চাপাটি ঝেড়েছিলেন। প্রাথমিক কাজ জেকব গ্রিমের ছিলো, পরে এশিয়াটিক সোসাইটি হাত দেয়। উইলিয়াম জোন্স একমাত্র ইংরেজ যিনি বলেছিলেন প্রাচ‍্যের সাহিত‍্যগুলির অনুবাদ হোক, এতে ইউরোপের জ্ঞানভান্ডার আরো সমৃদ্ধ হবে। তা জেমস্ মিলের চোখে তো প্রাচ‍্যের সবই 'অপবিত্র', তেড়ে উঠলেন, "না! এ মতামত রক্ষণশীল।" জোন্স কিন্তু নিজের গরজে পরে সংস্কৃত শেখেন। এই ল‍্যাঙ্গুয়েজ ফেনোমেনন পরে রেসিয়াল সাইডে দেখা দেবে 'আর্যবর্ণ' নিয়ে। কিন্তু ম‍্যাক্সমুলার গোড়াতেই এই ভঙ্গিকে 'পাগলামি' বলে দিয়েছিলেন। নামটা ঠিক মনে পড়ছে না, সম্ভবত: জুলিয়াস স্ট্রিয়াট, প্রেথম ঝামেলাটা তৈরী করেন। বলেছিলেন, প্রাচ‍্যের সংস্কৃত সাহিত‍্যভান্ডারের সঙ্গে জার্মান প্রাচীন সাহিত‍্যের মিল বেশী। তাই ভাষাবংশের নামটা 'ইন্দো-জার্মানীয়' রাখা হোক। পরে আসবে এর থেকে বাসস্থান ও মূল ভাষা অনুসন্ধান, এথেনো-ন‍্যাশানালিজম, এথেনিক ডেমোক্র‍্যাসি, হিটলারের তান্ডব নেত‍্য, হেরেনভক থিয়োরি। এইসব আর কী......
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৫৭546692
  • হ্যাঁ কেকে, নানা দেশের ভাষায় ভাষায় ভেতরে ভেতরে নানা মিল। এই যে প্যালারাম পশ্চিমা দর্শনের গল্পগাছা লিখছেন, গ্রীক পন্ডিতদের নামগুলো তো কীরকম যেন একটু পাল্টে নিলেই যেন হয়ে যায় তৎসম নামের মতন ঃ-)
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৪৭546691
  • হ‍্যাঁ অ‍্যান্ডর দিদি, জাপানের লোককথা অনেকসময়েই আমাদের ঠাকুমার ঝুলির সঙ্গে মিলে যাচ্ছে। আসলে এই লোককথাও তো ইতিহাসের উৎস। মানে ডায়ালেক্টস্, সোশ‍্যাল ফেনোমেননগুলি জানা যায়। গ্রিমসন ভ্রাতৃদ্বয়, রেভারেন্ড লালবিহারী দে এনাদের কাজগুলি এপ্রসঙ্গে স্মরণীয়। লোকে বলে ইয়ং বেঙ্গলদের সঙ্গে গ্রামসমাজের সম্পর্ক ছিলো না, কিন্তু লালবিহারী দে সে দোষে দুষ্ট নন। ওনার "গোবিন্দ সামন্ত অর দ‍্য হিষ্ট্রি অফ আ বেঙ্গল রায়ত"  আলফ্রেড টেনিসনের ভাষায় "বাঙলার কৃষক জীবনযন্ত্রণার একটি অনন‍্য দলিল"। সমস্ত গ্রামবাংলার লোককথাগুলিকে সংকলন করাও ওনার সুবিশাল কাজ। অ‍্যানালস্ অফ রুরাল বেঙ্গল (উইলিয়াম হান্টার), অ‍্যানালস্ অ‍্যান্ড অ‍্যান্টিকুইটিস্ অফ রাজস্থান (কর্ণেল টড)  এগুলিও উল্লেখ‍্য।
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৪৫546690
  • হ্যাঁ, এই নানা দেশের পুরাণ আর উপকথার মধ্যে মিল দেখতে আমারও খুব ইন্টারেস্টিং লাগে। আদান-প্রদান তো নিশ্চয়ই ছিলো। বিভিন্ন ভাষার শব্দের মধ্যেও কত মিল বলো? ইতালিয়ান ভাষায় শার্টকে বলে 'কামিচা'। শুনলেই মনে হয় কামিজ। শোবার ঘরকে বলে 'কামেরা দা লেত্তো'। সে যেন 'লেটনে কা কামরা'। আর কান্নাকে বলে 'পিয়ান্জে'। এবার বলো এর থেকেই কি পেয়াঁজের নাম পেঁয়াজ হয়নি?
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৪২546689
  • নর্স উপকথার কিছু কিছু কী যে সুন্দর অনুবাদ করেছিলেন সুকুমার রায়! ভদ্রলোক দীর্ঘজীবী হলে আরও কত রত্নই আমরা যে পেতাম! তা না, তিনি চল্লিশ হবার কত আগেই কিনা ওভাবে চলেই গেলেন একদম! আর ত্রিশ কি পঁয়ত্রিশ বছরও থাকতে পারলেন না? অত তাড়া ? ওই হ য ব র ল এর বুড়োরা নির্ঘাৎ ওঁকে বলেছিল, তোমরা চল্লিশের পর বয়স ঘুরাও না শুনি। কেবলই বয়স বাড়ে। আরে এইভাবে বাড়তে বাড়তে আশি নব্বই হয়ে শেষে বুড়ো হয়ে...
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:৩০546688
  • এক সময়ে দেশবিদেশের উপকথা অনুবাদে হাত দিয়েছিল আমাদের এক বন্ধু। আমাদের পড়তে দিত। সারা পৃথিবীর বিভিন্ন দেশের পুরাণকথা লোককথা উপকথা রূপকথাগুলোর মধ্যে আশ্চর্য সব মিল! কেজানে কোন কাহিনি কোথা থেকে কোথায় চলে গেছে। আধুনিক গ্লোবালাইজেশন তো সেদিনের কথা। তার বহু আগে থেকেই নানাবিধ দেওয়া নেওয়া সম্ভবত চলেই এসেছে চলেই এসেছে।
  • &/ | 151.14.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:২৬546687
  • আরে আমার তো টইতে কিছু কিছু লেখা পড়ে মনে হচ্ছে ইংরেজী থেকে বুঝি বাংলা করে দিয়েছে কোনো একটা ট্রান্সলেট টুল দিয়ে। ঃ-)
  • kk | 2607:fb91:4c8e:d999:a966:5760:ae92:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:১৯546686
  • ব্রতীন, তুমি বইটা কিনলে আমাকে বোলো তো কোন পাবলিকেশন। আর অনুবাদ কী রকম। আড়ষ্ট অনুবাদ হলে পড়ে আনন্দ পাওয়ার বদলে মেজাজ খারাপ হয়ে যায়।
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:১৯546685
  • আমাদের Renaissance -এর মোরালিটির শিক্ষাই নাকি সমস‍্যার মূলে, এসব বলে ফেবুতে অনেক আম্রিকাবাসী উদ‍্যোগপতি হ‍্যাজ ঝাড়েন। 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:১৮546684
  • মরাল এথিক্যাল ট্রেনিং না থাকলে কিছুই সম্ভব না। তখন ধর্ম বা কর্ম যাই হোক।  
     
    আজকাল যে পড়ি, মোরালিটির জন‍্যই বাঙালীর দুর্দশা? কিছুটা গ‍্যাম্বলার মানসিকতা নাকি ফিরিয়ে আনতে হবে? তবেই ব‍্যাবসায়ে সাফল‍্য আসে?
  • :|: | 2607:fb90:bd88:8a82:a93d:9b2d:eac5:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:১৫546683
  • ২৯ জানুয়ারি ২০২৬ ১৩:৪৪ লাস লাইনের প্রেক্ষিতে -- বেসিক মরাল এথিক্যাল ট্রেনিং না থাকলে কিছুই সম্ভব না। তখন ধর্ম বা কর্ম যাই হোক।  
  • :|: | 2607:fb90:bd88:8a82:a93d:9b2d:eac5:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২১:০৭546682
  • ২৯ জানুয়ারি ২০২৬ ১৭:৫৯: টুডিতে চার আর সিডিতে একখন্ডই যথেষ্ট। 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ২০:৪২546681
  • Mao on Khrushchev | 2a0b:f4c2::***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২০:৩৪
    কিউবার মিসাইল ক্রাইসিসের পরেই এই ঝঞ্ছাটটা পেকে ওঠে। ডি-ষ্ট‍্যালিনাইজেশনের পর সিনো-সোভিয়েত কোল্ড ওয়‍্যার। আসলে একটা সুক্ষ্ম ফাটল ধরে গেছিলো দুটো কমিউনিষ্ট শক্তির মধ‍্যে। ক্রুশ্চেভ আর কেনেডির সমঝোতায় আসাটাকে মাও বললেন, "Revisionism" আর আম্রিকাকে পেপার টাইগার। ক্রুশ্চেভ বললেন, "The paper tiger has atomic teeth." তারপর ঝামেলি আর কী....আরো ভিতরে অনেক কারণ ছিলো যদিও।
  • Mao on Khrushchev | 2a0b:f4c2::***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ২০:৩৪546680
  •  “Khrushchev is not এ good Marxist, but he is still not completely revisionist. His world view is based
    on pragmatism and his methodology is metaphysics, involving chauvinism and bourgeois liberalism.”
  • Pustak Biswas | ২৯ জানুয়ারি ২০২৬ ১৯:০৭546679
  • &/ | 107.77.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮546678
  • বইগুলো কোনো মীমাংসায় আসে নি, এখনো অনূজ চন্দ্রচূড় প্রমুখেরা চালিয়ে যাচ্ছেন।
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৪৮546677
  • জাপান থেকে ফিরে' 
    এই বইটার শেষের দিকে 'টেন্নোর কন্ঠে সারসের কান্না'  কম কথায় 'a masterpiece'
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯546676
  • আদৌ  দুর্ঘটনা  হয়েছিল  কিনা  কেউ  আর  ফয়সালা  করে  না ।মনে  হয়  ওটা  করবেও  না . নেতাজীর  আত্মীয়স্বজন ও  করেন  না 
    নারায়ণ স‍ান‍্যালের 'আমি নেতাজীকে দেখেছি' , 'নেতাজী রহস‍্য সন্ধানে'  আর 'জাপান থেকে ফিরে' পড়ে ফেলতে পারেন। অনেক সত‍্য উদ্ঘাটিত হয়েছে।
  • শ্রীমল্লার বলছি | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:২৪546675
    • dc | 2401:4900:6279:3b60:b0bc:d3c1:c1a9:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৬546674
    • একটা গান আছেঃ 
    •  “তাইহোকু তাইহোকু হায় হায়  
         তাইহোকু তাইহোকু হায় হায়
         ঐ প্লেনটা আমার সামনে 
         ভেঙে পড়ে যায় যায় যায়।” 
     
    smiley ওটা তো Sameer এর লেখা—
     
    “High hukku, hay hukku hay hay
      High hukku, hay hukku hay hay”
  • dc | 2401:4900:6279:3b60:b0bc:d3c1:c1a9:***:*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:১৬546674
  • একটা গান আছেঃ 
     
    তাইহোকু তাইহোকু হায় হায়  
    তাইহোকু তাইহোকু হায় হায়
    ঐ প্লেনটা আমার সামনে 
    ভেঙে পড়ে যায় যায় যায়।  
  • &/ | 107.77.***.*** | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:০৭546673
  • নেতাজীকে  ভাঙিয়ে  কত  লোক  এখনও  কামিয়ে  চলেছে . কত  সিনেমা  ইত্যাদিও  হল ।অথচ  সেই  তাইহোকু  না  কোথাকার বিমানে কী  হয়েছিল , আদৌ  দুর্ঘটনা  হয়েছিল  কিনা  কেউ  আর  ফয়সালা  করে  না ।মনে  হয়  ওটা  করবেও  না . নেতাজীর  আত্মীয়স্বজন ও  করেন  না 
  • Manali Moulik | ২৯ জানুয়ারি ২০২৬ ১৮:০৬546672
  • আমার কাছে আইরিশ আর জাপানি রূপকথা আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত