পশ্চিম বঙ্গের 99% বামপন্থীরা সমাজতন্ত্র এবং সাম্যবাদের মধ্যে পার্থক্য জানে না। তাই গণতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, ফ্যাসিবাদ, জাতীয়তাবাদ, ও সমাজতন্ত্রকে মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুৎ ধারনা তৈরি করে। যেটা ভ্রান্ত এবং বামপন্থীদের আদর্শগত প্রতিনিধিত্বের জন্যও অস্বচ্ছ। তাই অনেক সময় সাধারন মানুষের কাছে পশ্চিম বঙ্গের বামপন্থা বিভ্রান্তিকর বলে মনে হয়।প্রথমেই বলে রাখি সাম্যবাদ, সমাজতন্ত্র, ও পুঁজিবাদ এই তিনটেই হল অর্থনৈতিক ধারনা। যেখানে গণতন্ত্র, ফ্যাসিবাদ ও জাতীয়তাবাদ কোন অর্থনৈতিক ধারনা নয়। এবার সাম্যবাদ, সমাজতন্ত্র ও পুঁজিবাদের পার্থক্যগুলো একটু দেখে নেওয়া যাক।সাম্যবাদ: একজন ব্যক্তি সামাজিক কাজে সাধ্য মত অংশ গ্রহণ করে। এবং তার প্রয়োজন অনুসারে সে সামাজিক সুবিধাগুলি গ্রহণ করে। যেমন কোন ব্যক্তি তার সাধ্যমত ... ...
শ্রমের গন্ধে ভেজা, জাতির পতাকা, আমার ছেড়া জামা।পুড়ছে, খালি পেট... বুলডোজারে ভাঙা বাসা...তোমার দিকে তাকিয়ে আছি, আমার ছেড়া জামা।খোলা আকাশের নিচে.... তোমার সবুজ প্রাণগুলো;রক্ত রঙের মাটির উপর, লাশটা পড়ে ছিলো।কালো পুঁজির... উষ্ণ মরুর... বালির খনিতে,উড়বে তুমি ডানা মেলে, আমি দেখবো দাড়িয়ে।যদিও ভেঙে গিয়েছে তুলি, তবুও আঁকবো,কত ভাঙা ঘরের ছবি......কত জীবন্ত কঙ্কাল, কত হারানো চাষের জমি।কারখানায় পোড়া মাংস আমার.....প্রিয় জন্মভূমি,তোমার প্রেমে মগ্ন আমি, আমি জানি.....একদিন তুমি উড়বে আকাশ জুড়ে, আমি দেখবো দাড়িয়ে।আমার মেয়ের শরীর যেদিন বিকোবে বাজারে!ভাঙা ছাদের ঘরে বসে, ছেড়া জামা গায়ে জড়িয়ে,সাদা পেনে কালো খাতায়, লিখবো ইতিহাস;ভালো সময়ের... কালোবাজারির... বাজার ইতিহাস। ... ...
যদিও বা আজ.....চাঁদ তুমি আসোনি,তোমার কবরের উপর বেড়ে ওঠা শহরেএসে দেখে যেয়ো.....আমি এখনো বেচে আছি।আমি এখনো জেগে আছিআমি রাত জাগতে চেয়েছি,হয়ত তোমার শরীরেরই টানে;আমি এখনোতোমার কবরটা খুজে চলেছি।যদি এক রাতের.....স্বপ্নে তুমি ফিরতে,এ পোড়া শহরেরকোন এক অন্ধকার গলিতে,আমিও আসতাম।আমার এই খুনি হাতটায়,তোমার যৌবন, আবার চাইতাম,তুমি বুক পেতে দিতে।তারপরএকটা দমকা ঝোড়ো হাওয়া।আমি তোমার সর্বনাশ চাইছি,আর তুমিও আমার।কিন্তু তুমি ভুলে গেছিলেআমার দুটো বিষ দাঁত আছে।আর কিছুক্ষনের মধ্যেইতোমার স্বপ্নগুলো চুরমার হয়ে,আমার তুলির রঙ হতে পারে।ঐ ঘৃণায় ভরা চোখ দুটোদেওয়ালে সাজানো ছবি।তুমি ব্যাগ থেকে ছুরিটা বের করার আগেইআমি আমার দাঁত দিয়ে,তোমার জীবনটা ছিড়ে খেতে পারি।আমি ক্ষুধার্ত।তাই এখনো জেগে আছি।তোমার রঙিন ডানাকেআমি যৌবনের কালো ধোঁয়া বানিয়েছি,আর ... ...
আমি তোমাকে জড়িয়ে ধরে আছি।তোমার ঐ কৃষ্ণ করাল, আমাকে গ্রাস করছে।দুজনের পেটেই খিদে।এই কি বিপ্লব?! ফরাসী বিপ্লব!!সারি সারি দেওয়াল, তাতে লাল লাল দাগ।মুচকি হেসে এখনো বলো? কোথায় বিপ্লব!! ... ...
এই সরকারের আমলে দেশের অর্থনীতি ব্যর্থ হয়েছে। একের পর এক পুজি দেশ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ... ...
আমার এ কথা কিছু উচ্চ-মধ্যবিত্ত মানুষের খুব একটা পছন্দ নাও হতে পারে। কিন্তু এটা সত্য যে কনজিউমারিজমের ভিত্তিতে তৈরি হওয়া পুজিব্যবস্থা, আজ তার শেষ মুহূর্তে এসে দাড়িয়েছে, বিজ্ঞান-সম্মত কারনেই। ... ...
বর্তমানে এক কথায় দুর্নীতি বলতে কী বোঝায়?দুর্নীতি বলতে মূলত অর্থনৈতিক দুর্নীতি বা অনৈতিক অর্থ বন্টনকে বোঝায়। অনৈতিক-ভাবে শুধু অর্থই নয়, মেধারও বন্টন হয়। এই বন্টন সম্ভব হয়, মেধার স্বীকৃতির মাধ্যমে। কয়েকটি সংস্থা যাকে বলবে মেধাবী, সেই ব্যক্তিকেই সবার মেধাবী বলে মানতে হবে। যে বিষয়ে তারা বলবে গবেষণা করতে, কেবল সেই বিষয়েই গবেষণা করতে হবে।অর্থনৈতিক দুর্নীতি, অর্থ-বন্টনের সাথে জড়িত। অর্থ সঞ্চয় করা যায় এবং পুনর্বিনিয়োগ করা যায়। অর্থ বা ফিনান্সের প্রকৃতি হল পরিমানগত। অপরদিকে মেধার প্রকৃতি হল গুণগত। যেমন একজন উচ্চ-শিক্ষিত ব্যক্তি মোটা মাইনের চাকরি করে, তার উচ্চ মেধার কারনে। অন্য দিকে একজন স্বল্প-শিক্ষিত শ্রমিক, কম বেতনে কাজ করে, তার স্বল্প ... ...
যে কোন ব্যবসার মূল লক্ষ্য মুনাফা। এই মুনাফার জন্য, গবেষণার চাইতেও বেশি প্রয়োজন হল উপভোক্তা, উৎপাদনের পরিমান ও দাম। ... ...
সমাজে বিজ্ঞানকে আমরা মোটামুটি তিন-ভাবে প্রত্যক্ষ করে থাকি।১) বিজ্ঞান-শিক্ষা২) প্রযুক্তি৩) বিজ্ঞান সচেতনতা বা চেতনাবিজ্ঞান-শিক্ষা প্রযুক্তিতে নিয়োজিত হয়। প্রযুক্তি পণ্যে নিয়োজিত হয়। পণ্য মানুষের জীবনকে আরামপ্রদ করার কাজে নিয়োজিত হয়। অন্যভাবে চিন্তা করলে দেখা যায়, বিজ্ঞানের কাজ হল মানুষের জীবন-যাপনকে সুবিধাজনক ও আরামপ্রদ করে তোলা।অনেক সময় মনে হয় যদি পণ্য (দ্রব্য ও সেবা উভয়ই হতে পারে) না থাকত, তাহলে বিজ্ঞানের উপস্থিতিকে ইন্দ্রিয়গোচর করা, একটি দুরূহ বিষয় হয়ে দাড়াত। পণ্যই আমাদের জীবনকে বিজ্ঞানময় করে তোলে। আর এই মর্মে বাজার অর্থনীতিরও বিশেষ গুরুত্ব আছে।সমাজে সাহিত্য, রাজনীতি, অর্থনীতি, বানিজ্য নিয়ে চর্চা করতে গেলে, সেইসব বিষয়ের বিশেষজ্ঞ হওয়াটা বাধ্যতামূলক না। যেমন আমি সাহিত্যিক না হয়েও ... ...