এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জমি পুজি ও পশ্চিম বঙ্গ 

    Pustak Biswas লেখকের গ্রাহক হোন
    ১৪ জানুয়ারি ২০২৬ | ১৯২ বার পঠিত
  • যে কোন ব্যবসার মূল লক্ষ্য মুনাফা। এই মুনাফার জন্য, গবেষণার চাইতেও বেশি প্রয়োজন হল উপভোক্তা, উৎপাদনের পরিমান ও দাম। কারন প্রতিটি উৎপাদিত দ্রব্যকেই বিক্রি করতে হবে। আর সেই কারনে সবচেয়ে বেশি প্রয়োজন সুস্থ একটি অর্থনীতির। কারন পুজিপতিদের সঞ্চয়ের মতই, জন-সাধারনেরও কিন্তু একটি সঞ্চয় বা পুজি থাকে। এবং এই সঞ্চয় তাদের জীবন-যাপনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে।

    মমতা ব্যানার্জী শুধু জমি আন্দোলনের উপর ভিত্তি করে ক্ষমতায় এসে ছিলেন; এ কথা কিন্তু ভুল। 2011-তে ক্ষমতা পরিবর্তনের আগে, কেন্দ্রে ছিল মনমোহন সরকার, রাজ্যে বাম ফ্রন্ট। বাম আমলে শিল্পের যে ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিকে পূরণ করার জন্যও কিন্তু এক ধরনের মানসিকতা তৈরি হয়েছিল। সেই জায়গায় মমতা ব্যানার্জীর একটি ভাবমূর্তি ছিল। কারন তিনি কেন্দ্রে মন্ত্রী ছিলেন এবং জাতীয় দলগুলির সাথে তার যথেষ্ট ভাল সম্পর্ক ছিল।

    মমতা ব্যানার্জী কিন্তু ক্ষমতায় এসে পশ্চিম বঙ্গের শিল্পের স্বার্থে কিছু নীতি নিতে শুরু করে ছিলেন। কিন্তু তার মধ্যেই 2014 সালে বিজেপি এসে, ভুল অর্থনীতি নেওয়ার কারনে, ভারতের অন্যান্য রাজ্যের মতই পশ্চিম বঙ্গেও এর কু-প্রভাব পড়ে।
    সারা বিশ্বে, পুজিপতিদের জমির উপর ইনভেস্টমেন্টের একটা ট্রেন্ড দেখাযাচ্ছে। কারন পৃথিবীর প্রাকৃতিক সম্পদ (খনিজ ও অন্যান্য) মানুষের ব্যাবহারের কারনে, আস্তে আস্তে ফুরোচ্ছে। এর ফলে কম্পানিগুলিও যে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, সেগুলি বিক্রি করে, মুনাফা করবে, তার সম্ভবনাও কমছে। সেজন্য বিশ্বের পুজিপতিদের মধ্যেও জমিতে ইনভেস্টমেন্টের ট্রেন্ড দেখা যাচ্ছে। এনিয়ে কিছু মতপার্থক্য থাকতেপারে, কিন্তু পরবর্তীকালে এবিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। যদি এইরকম চলতে থাকে, তাহলে খুব তাড়াতাড়িই জমিদারি ব্যবস্থা ফিরে আসবে। এবং ভারত এমন একটি দেশ, যেখানে মানুষ জমিদারি ব্যবস্থা থেকে আজও মুক্ত হতে পারেনি। সুতরাং সবার আগে খাড়ার ঘা যে এদেশেই নেমে আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। তাই এই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে এত জরুরি।
     
    সমাধান : এরথেকে কিভাবে মুক্ত হওয়া যায়, তাই নিয়ে অনেকে কাজ করছেন। কিন্তু সময়-উপযোগি একটি পরিকল্পনা হতে পারে......
    গ্রামীন কুটির শিল্পের মাধ্যমে, কি কি আধুনিক পণ্য তৈরি করা যায়, সেই নিয়ে একটি গবেষনামূলক প্রতিষ্ঠান তৈরি করা। যার প্রধান কাজ হবে শুধুমাত্র গ্রামীন কুটির শিল্পের জন্য প্রোডাক্ট তৈরি করা, প্ল্যানিং করা এবং গবেষনা করা। অন্য ভাবে বলতে গেলে, বিকেন্দ্রিকৃত গবেষনাগার তৈরি করা। যা হবে সম্পূর্ণ সরকারী খরচে।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জা হা ন্ন ম | 103.85.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ২১:১৭737947
  • এটা কে রে? চটি চাটনি খাওয়া পিসির আর এক ভাই পোঁ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন