এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • প্লুরিবাস

    শুচিস্মিতা
    সিনেমা | ১৬ জুন ২০২৬ | ১২ বার পঠিত
  • Apple Tv তে একটা শো এসেছে। নাম প্লুরিবাস। বানিয়েছেন ব্রেকিং ব্যাড খ্যাত ভিন্স গিলিগান। একটা বহির্জাগতিক ভাইরাসের সংক্রমণে পৃথিবীর সব মানুষের মধ্যে পরিবর্তন এসেছে। মাত্র ১৩ জন মানুষের ওপর এই ভাইরাসটা কাজ করেনি। বহির্বিশ্বের কোন প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়া এবং তাদের থেকে পৃথিবীকে রক্ষা করা সায়েন্স ফিকশনের চেনা ছক। কিন্তু এই শোটি সেই চেনা ছক থেকে বেরিয়ে এল।

    ভাইরাসের সংক্রমণে আসা পরিবর্তনটা বেশ অদ্ভুত। পৃথিবীর সব মানুষ শুধু দেখতে আলাদা, কিন্তু তারা মানসিকভাবে সংযুক্ত। প্রতিটি মানুষ একই কথা ভাবে এবং তাদের মনন সারা পৃথিবীর এযাবৎ কালের সম্মিলিত প্রজ্ঞায় গড়ে উঠেছে। মানুষের মধ্যে আর কোনো প্রতিযোগিতা নেই। কেউ কাউকে বঞ্চিত করছে না। অপরাধ নেই। মানুষ মিথ্যা বলার ক্ষমতা হারিয়েছে। ব্যাক্তিগত মালিকানা বলে আর কিছু নেই। সবাই একসাথে কাজ করছে। একই খাবার খাচ্ছে। খাবার সংগ্রহে এরা কোনো রকম হিংসার আশ্রয় নেয় না। ঝরে পড়া ফল, শস্য এবং স্বাভাবিক ভাবে মৃত প্রাণী থেকে খাবার তৈরি হচ্ছে। জ্বালানি বাঁচানোর জন্য একটা বড় স্টেডিয়াম বা মলে সবাই এক সাথে ঘুমোচ্ছে। শো-তে এই একীভূত মানুষদের নাম দেওয়া হয়েছে "আদার্স"।
    যে ১৩ জন মানুষের ওপর ভাইরাসটা কাজ করল না তাদের মধ্যে প্রধান চরিত্রের নাম ক্যারল স্টুরকা - নিউ মেক্সিকোর বাসিন্দা। আদার্স অবশ্যই চাইছে বাকি ১৩জনকেও নিজের দলে নিয়ে আসতে। সেজন্য তারা সম্মিলিত গবেষণা করছে। কিন্তু যতদিন তারা সফল না হচ্ছে, বাকি ১৩ জনের প্রতি তাদের ব্যবহার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। এই ১৩ জন যখন যা চাইছে আদার্স তাদের সামনে হাজির করছে। এমনকি প্রধান চরিত্র ক্যারল আদার্সের প্রতি বিদ্বেষভাবাপন্ন হওয়া সত্ত্বেও তার প্রতি যত্নের কোনো অভাব দেখা যাচ্ছে না। উপরন্তু আদার্স যেহেতু মিথ্যা বলতে পারে না তাই সবাইকে একীভূত করার গবেষনা কোন পর্যায়ে আছে সেটাও তারা ক্যারলকে জানাচ্ছে।

    তেরো জনের মধ্যে কিছু মানুষ নিজে থেকেই আদার্স হতে আগ্রহী। কিছু মানুষ নিউট্রাল বলা চলে। যারা কোনোমতেই আদার্স হতে চায় না এবং সক্রিয়ভাবে তাদের রোখার চেষ্টা করছে তাদের মধ্যে আছে নিউ মেক্সিকোর ক্যারল এবং প্যারাগুয়ের মানুসস। কিন্তু এদের যখন দেখা হয় তখন অনিবার্য মানুষী দুর্বলতায় তারা নিজেদের মধ্যে ঝগড়াই বেশি করে একসাথে লক্ষ্যের দিকে এগিয়ে চলার পরিবর্তে। পারবে কি তারা আদার্সকে ঠেকাতে? - এই প্রশ্ন দিয়ে শেষ হয় প্লুরিবাসের প্রথম সিজন।

    সেই সাথে আরও কিছু প্রশ্ন আসে। মানুষের সভ্যতায় যা যা ভালো গুণ বলে চিহ্নিত তার সবকটিই আদার্সের আছে। তারা দয়ালু, মিথ্যা বলে না, স্বার্থ জানে না, সবার সাথে ভাগ করে পৃথিবীর সম্পদ ভোগ করে, এমনকি খাদ্যের জন্যও তারা পশুহত্যা করে না, গাছের ফল ঝরে পড়লে তবেই খায়, সারা পৃথিবীর সম্মিলিত প্রজ্ঞায় তারা জ্ঞানী। তাহলে অভাবটা কিসের? মানুষের নিজস্বতাকে কেন তার উপর জায়গা দিতে হবে যেখানে ক্ষণিকের ঔজ্বল্য, উৎকর্ষতার সাথে অনিবার্যভাবে আসবে লোভ, মোহ, মাৎসর্য, নিষ্ঠুরতা? সত্যিই কি এই খুঁতে ভরা মানুষী নিজস্বতা এতটাই দামী? প্রতিটি মানুষের জন্যই দামী?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন