এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c8e:d999:99b9:f54e:3bbb:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:৩১546161
  • হ্যাঁ স্যান্ডি, চিনি তো তাকে। আমাদের পরের ব্যাচ ছিলো না? ফিজিক্স ডিপার্টমেন্ট। অ্যান্ডর, সৌর মন্ডল বলেও একজন ছিলো :-)

    মানালির এই আলু নিয়ে ভাবালুতা জিনিষটা আমারও হয় তো! শুধু আলু কেন, সব সব্জিদের নিয়েই হয় এটা। বেশ মজার জিনিষ।

    a, বোধিদা, থ্যাংকিউ। দ্রি'র রিয়্যাকশনটা খুবই ইন্টারেস্টিং লাগলো।
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:২৮546160
  • @বোদাগু, মাত্র দুটো পার্টি গত দেড়শো বছরের বেশী ধরে তাও এখন তো সেই দুটো পার্টিই পুরোপুরি ওয়াল স্ট্রিট আর সিলিকন ভ্যালির কিছু বিলিওনেয়ারদের হাতে সেখানে কোথায় আভ্যন্তরীন ডেমোক্রাসির মজা দেখছেন? কোথায় আভ্যন্তরীন ডেমোক্রাসির মজা যেখানে সাধারণ মানুষের হাতে রয়েছে শুধু ক্রেডিট কার্ড দিয়ে ধার করো আর ফালতু জিনিস কেনো আর নিজের নেক্সট দেউলিয়া হওয়া সেলিব্রেট করা !!! মাঝে মাঝে ওই ক্লিনটন ওবামা ট্রাম্প মামদানী এসব নতুন নাটক নিয়ে একটু মজা রং তামাশা !!! এইতো আপনার অভ্যন্তরীণ ডেমোক্র্যাসি !!! এপ্সটিন ফাইল দেখেছেন তো মোসাদ ওই আপনার আম্রিকার ডেমোক্রেসিকে কিভাবে ম্যানিপুলেট করে !!! রাশিয়া বা চীনের সেই ধক টাই নেই। এর জন্যেই এতো খারাপ লাগে। অভ্যন্তরীণ ডেমোক্র্যাসি নয় আমার নিজের ধারণা অন্য। ১৯৭১ সালের পরে consumerism ঢুকিয়ে আর ১৯৯০ দশকের পরে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়া ঢুকিয়ে পুরো আম্রিকি সোসাইটি atomized আর disconnected from rea।ity. আম্রিকার সিস্টেমও এটাই চায়। সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডার জন্যে মানুষও তার দুর্দশার জন্যে রাষ্ট্র নয় দায়ী করে তার পাশের প্রতিবেশীকে এতটাই ওরা atomized। 9/11 এর পরে ইসলামোফোবিয়ার সৃষ্টি করা হয়েছে লোককে এই এটেনশন ডাইভার্ট করানোর জন্যে। পুরোপুরি একটা রুথলেস সাম্রাজ্যবাদী সার্ভেলেন্স রাষ্ট্র আম্রিকা কিন্তু নিজেদের চুষে নিংড়ে ছিবড়ে হওয়া মানুষকে বোঝাতে পেরেছে যে তার দুর্দশার জন্যে রাষ্ট্র নয় হয় সে নিজে বা মুসলমান ইমিগ্র্যান্ট দায়ী !!! মাও স্তালিন হিটলার পুতিন শি মাদুরো ইরানের আয়াতোল্লাহ শিশু মাত্র এই সিস্টেমের কাছে। ওরা এতটা রুথলেস আর সিস্টেমেটিক হতেই পারবে না।
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:২৬546159
  • পুস্তক পাঠক !!! চমৎকার। সেই সপ্তর্ষি মণ্ডল আর অংশুমান আদিত্য মনে পড়ে গেল :)
  • syandi | 149.88.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:১৭546158
  • &/, এটা নিয়ে আগেই লিখেছিলাম এখানে। আপনি জিজ্ঞাসা করলেন বলে আবার লিখছি। আমার এক সিনিয়র দাদা বা বন্ধুর ছেলের নাম পুস্তক। তবে এখানেই শেষ নয়। ঐ সিনিয়র দাদার ফ্যামিলি নেম পাঠক। আগে কেকেকে বলেছিলাম এটা নিয়ে। কেকে বিলক্ষণ চেনেন ঐ দাদাকে।
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:১৩546157
    • বোদাগু | 2406:b400:1a:cbdb:df4f:6d45:2421:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৩৮546153
    • আমকদের দেখো। গৌতম নাভলাখা রা জেলে যায় আর যত শালা চোর ধর্ষক আর হনি ট্রাপে পা দে ওয়া রা বেড়ে চলে।
    • একজন বলেছিলেন, "যেখানে দেখিবে ছাই / উড়াইয়া দেখো তাই / পাইলেও পাইতে পারো অমূল‍্য রতন। " যেখানে ঝুড়ি ঝুড়ি তথ‍্য পাওয়া যাচ্ছে, হ‍্যা হ‍্যা করে লোকে ষ্টেজে উঠছে, সেখানে সঠিক তথ‍্য পাওয়ার সম্ভবনা খুব কম। নিষিদ্ধ লেখার মধ‍্যে অবশ‍্যই সত‍্য কিছু আছে। তাই কিচু ওয়েবসাইটে খুঁজিয়া খুঁজিয়া ঘুরিয়া বেড়াই। নবারুণ ভট্টাচার্য্য বলেছিলেন লিটারেচার অফ রিয়েলিটি আর লিটারেচার অফ এস্কেপের কথা। তাই পাবলো নেরুদাও ফের্দিকো গার্সিয়া লোরকাকে অভিহিত করেন এইভাবে যে "তাঁর ছিলো স্ফটিকস্বচ্ছ জলপ্রপাতের মতো মনন।" মিগুয়েল প্রিমো ডি রিভেরাও শ্রদ্ধা জানাতে বাধ‍্য হন। ভিক্টর জারা, ফৈজ আহমেদ ফৈজ বা রাউল সুরিতার কথাও স্মর্তব‍্য। বাংলার ক্ষেত্রেও উচ্চারিত হয়েছিলো, "কবরে প্রেতিনী হয়ে কাঁদিবে না আমার বেদনা / দুঃসাহসী বিন্দু আমি বুকে বহি সিন্ধুর চেতনা"। আমার হিসাবে ভিক্টর জারা বা লোরকার থেকে তা কোনো অংশে কম নয়। তো এইসব আর কি...
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:০৭546156
  • আচ্ছা কোনো ব্যক্তির নাম কি পুস্তক হতে পারে?
  • &/ | 107.77.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২১:০৪546155
  • বইমেলায় কী হচ্ছে আপডেট দেবেন প্লীজ।
  • সেল্ফ ডেপ্রিকেশন | 2600:1002:b07a:261:3dac:50d4:5d0c:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৪৯546154
  • ছদ্ম সেল্ফ ডেপ্রিকেশন দেখে দেখে তো চোক হেজে গেল 
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:df4f:6d45:2421:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৩৮546153
  • আমকদের দেখো। গৌতম নাভলাখা-রা জেলে যায় আর যত শালা চোর ধর্ষক আর হনি ট্রাপে পা দেওয়ারা বেড়ে চলে।
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:df4f:6d45:2421:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৩৬546152
  • লেখালিখিতে, এই যশপ্রার্থনা সমস্যা বেশ মারাত্মক আকার ধারণ করেছে। ফেসবুকে খামোখা পোমোসন দেখো ক্লান্ত হয়ে গেলাম। একটু ঈধটু মজা করেও কেউই সেল্ফ ডেপ্রিকেশন করে না।
     
    :-)))))
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:df4f:6d45:2421:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২০:৩২546151
  • এমপি গভীর কষ্টের কথা বলেছে। আভ্যন্তরীন ডেমোক্রাসির ঐটে ই মজা। ওদের সে একেবারে আর্থার মিলার আর গ্রীনিচ ভিলেজের ডিসেন্টার দের থেকে আরম্ভ করে , তার আগে মার্ক টোয়েন , হু ইটম্যান সহ সেরা ডিসেন্টার রা ওদের জেনেরীল দের থেকে ও বড় দেশপ্রেমী। চিন্তা করে দেখুন পল ফুট , ব্রিটেন মিলিটারির আভ্যন্তরীন বদমায়েসি সংস্কৃতি নি য়ে কত কি লিখল, তাকে কোনো এম্বাসি পয়সা গা ওয়াতে পারেনি। কা উন্টার এসপায়োনেজ কখনো ই 1945 এর পরে পেশাদার দের বাইরে আসতে পারে নি খুব সিগনিফিকান্টলি।  এক শুনেছি আপার থা ইডের আমলে আর জিম্বাবোয়েরস্বাধীনতার সময়ে হো আইট হের লোয়ার স্টাফ প্রাকটিকালি টুসকি দের হাতে চলে যায় । লেবাননে ব্রিটিশ ছাত্রা কমি উনিস্ট পার্টিরমিলিশিয়াতে কয়েকজন যোগ দেয় উল্টে। স্বয়ং ই পি থম্পসন মাসিডোনিয়ার রেজিস্টানস এর সঙ্গে যুদ্ধে গেছিলেন। কিন্তু এরকম শোনা যায় অনেক একস্ট্রিম লেফট বা ববল্যাক প্যান্থার জাতীয় লোকজন বিদেশী এসপায়োনেজ দের কাছে ঘেঁষতে দিত না। কিছু নিশ্চয় ই অ্যাসেট সবার আছে কিন্তু মাস.স্খেলে ডিস আফেকশন তারা পারেনি। 
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২০:১৮546150
  • ডাক এসেছে বসন্ত বাতাসে।
    SIR এর চাপে বানানেও ভুলভাল হয়ে যাচ্ছে।
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ২০:১৭546149
  • কালকে ছোটাবে হিয়ারিং -এর। ডাক এসেছে বসন্ত বাসাতে। AI discrepancy, বাবার নামের সঙ্গে মিসম‍্যাচ ! কী ঝামেলা!
  • বোদাগু | 49.205.***.*** | ২৩ জানুয়ারি ২০২৬ ২০:০৪546148
  • হতে পারে। সোমোজা টা হ ওয়া খুবই সম্ভব। 
  • দ্রি | 2406:b400:b4:4796:d585:4253:ac60:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৫৬546147
  • "তাহলে কি ওখানকার কিছু ঘাঁটি ছেড়ে দিতে হবে ?"
     
    খুব সম্ভব। মিডল ইস্ট ইউএসকে ধীরে ধীরে ছেড়ে দিতে হবে বলেই মনে হচ্ছে। ইরান আক্রমণে সৌদি আরব ও অন্যান্য মুসলিম দেশ ইউএসকে এয়ার স্পেস ইউজ করতে দিল না। এটা বোধহয় প্রথম এরকম হল। 
     
    আমেরিকা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের দখল নেবে। কিন্তু ইন এক্সচেঞ্জ ইউরেশিয়া থেকে পিছু হটবে। এটা একটা গরম থিওরি বাজারে চলছে। 
     
    তবে এসবই এভারচেঞ্জিং। ভেতরে ভেতরে ডীল হচ্ছে। আবার ভাঙছে। ডাইনামিক।  
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫546146
  • যে যাই বলুক না কেন, আম্রিকি সিস্টেমের লোকেরা রুথলেস হার্টলেস ইম্পিরিয়ালিস্ট হতে পারে। নিজের স্বার্থের জন্য যা খুশী করতে পারে। চীন বা রাশিয়ার এখনো এরকম ধক নেই। নাহলে আম্রিকাতে এতগুলো ফল্টলাইন্স থাকা সত্ত্বেও কেন এখনো আম্রিকাতে একটা লিবিয়া ইরাক সিরিয়া আফগানিস্তান করা যাচ্ছেনা !!! আম্রিকার কোনো নেশন নয় ওখানে মানুষ ডলারের জন্যে বাঁচে আর মরে তাও কেন ওখানে ইরাক সিরিয়া আফগানিস্তান বা লিবিয়ার মত কিছু করা যাবেনা ?
  • Suman Mukherjee | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪546145
  • আজ বাঙালির অদ্ভুত এক বিহ্বল দিন শুরু হয়েছিলো। নেতাজী সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানাবে না সরস্বতী ঠাকুরকে সেটা ঠিক ঠাহর করতে পারছিলনা। শেষমেশ AI এসে সব সাল্টে দিলো। নেতাজিকে দিয়ে সরস্বতী পূজা করিয়ে তবে ক্ষান্ত দিলো। 
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪৬546144
  • @বোদাগু, কথাটা যার সম্বন্ধে সে চিলির পিনোচে নয় সোমোজা হবে, নিকারাগুয়ার প্রাক্তন আম্রিকি পুতুল। কথাটা ঠিকই। কিন্ত কথাটা নিক্সন/কিসিঙ্গার নয়, FDR এর, খুব সম্ভবতঃ সেক্রেটারী অফ স্টেট্ কর্ডেল হাল কে বলা।
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:b988:8b7e:d256:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৪০546143
  • ***our bas**ard
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:b988:8b7e:d256:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৯546142
  • হেনরি কিসিঙ্গার নাকি ওয়াটারগেট খ্যাত নিক্সন কাকে যেন একটা অ্যাট্রিবিউট করা হয় , ভুলে গেছি।  চিলে র পিনোশে/পিনোচেত সম্পর্কে কে একটা বলেছে, he is an absolute bas*ard . তখন নিক্সন/কিসিঙ্গার বলে, as long as he is oir bas*ard.
     
    মোটামুটি এটি ই সংক্ষেপে আমেফিকান ফরেন পলিসি। :-)))))
  • MP | 2409:4060:21f:d58b:f775:43:4b3d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:৩৭546141
  • দ এর লেখা থেকে যা বোঝা যাচ্ছে যে গ্রীনল্যান্ডে নতুন কলোনী তৈরী করে উঠতে গেলে প্রচুর রিসোর্স ওখানে আম্রিকাকে ব্যাবহার করতে হবে l কিন্তু অতো রিসোর্স আসবে কোত্থেকে ? মিলিটারী বেস এয়ারক্রাফট ক্যারিয়ার ইত্যাদি সবই তো পার্সিয়ান গাল্ফ ইরান ভেনেজুয়েলা সাউথ চায়না সি তাইওয়ান স্ট্রেট ওখানে মজুত করা l তাহলে কি ওখানকার কিছু ঘাঁটি ছেড়ে দিতে হবে ? কিন্তু তাও কি সম্ভব ? সবচেয়ে বড় কথা যে অত খরচ পাবে কোত্থেকে ? চীন আর ইউরোপ যদি আম্রিকি গভর্নমেন্ট ট্রেজারী বন্ডস না কেনে তাহলে ?
  • | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:২৫546140
  • *অত্যাধুনিক জাহাজ আর সাবমেরিন
  • | ২৩ জানুয়ারি ২০২৬ ১৯:২৪546139
  • পুটিন গ্রিন্যান্ড কমলাদাদুকে ছেড়ে দিচ্ছে এরম মনে হল কেন? সিএস বোধহয় লিখেছে। লেকিন কিঁউ? গ্রিনল্যান্ড মোটামুটি আর্কটিক ওশানের মাঝামাঝি।  গ্রিনল্যান্ড একটা মস্তবড় দ্বীপ। 
     
    এখন এই বিশাল দ্বীপের পূর্ব আর পশ্চিম দিকে দুটো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বা ম্যারিন ট্রেড রুট আছে। তার একটা হল রাশিয়ার নর্দার্ন সি রুট, ৫৩০০ কিলোমিটার লম্বা এই পথটি বেয়রিং স্ট্রেট থেকে মারমান্সক অব্দি চলে গেছে। এই পথ দিয়ে যে কার্গো পাঠানো হয়, গত বছর তার মোট ওজন ছিল ৩৭.৯ মিলিয়ন টন (২০৩০ আসতে আসতে যা বছরে ১৫০ মিলিয়ন টন হবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন) আর ট্র‍্যাডিশনাল রুটের চেয়ে নর্দার্ন সি রুটের এই প্যাসেজে জাহাজদের ৪২০০ কিলোমিটার কম দূরত্ব পাড়ি দিতে হয়েছিল, ফলে ইন্ধনও লাগে কম। এইবার, চীন আর রাশিয়া মিলে যে 'আইস সিল্ক রোড' প্রজেক্ট শুরু করেছে, তাতে এই পথটা আরো অনেক বেশি উন্নত করা হবে। অসংখ্য বন্দর, হার্বর, সাপ্লাই হাব তো হবেই, ম্যারিন টেকও ব্যবহার করা হবে অত্যাধুনিক ঘরানার।
     
    এইবার গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে আছে নর্থওয়েস্ট প্যাসেজ, সেটা কানাডিয়ান ন্যাশনাল ওয়াটার চিরে এগোয়। পানামা ক্যানালের জায়গায় যদি এশিয়ার ইস্ট কোস্ট থেকে ইউএসের ইস্ট কোস্ট আসতে এই পথটি নেওয়া হয়, তাহলে দূরত্ব অনেকটা কম হয়, যথারীতি ফুয়েলের টাকাও বাঁচে। এখন সবচেয়ে বড় ঘটনা হল, উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ড এর বরফ যেভাবে গলছে, তাতে বিজ্ঞানীদের বিশ্বাস যে আর্কটিক ওশানের আকার বিশাল হতে চলেছে। কয়েক দশকের মধ্যেই এই সমুদ্রের বরফ গলে যাবে আর একটা নতুন সমুদ্র তৈরি হবে। প্রকাণ্ড সে সমুদ্র। সেটা হওয়ার ফলে সামুদ্রিক পথ আরো বেশি ব্যবহার করা হবে, নতুন বাণিজ্যপথও আবিষ্কার হবে, ম্যারিন কার্গো উল্লেখযোগ্য ভাবে বাড়বে আর এশিয়া ইউরোপ আর আমেরিকার মধ্যে সাপ্লাই চেনের জন্য এই দুটো পথই প্রধান হয়ে উঠবে। কিন্তু ঝামেলা হল, এই বিশাল অংকের বিজনেস বুমের কোনও লাভই আমেরিকা পাবে না। পাবে রাশিয়া। কারণ, আর্কটিক সি আর গ্রিনল্যান্ড অঞ্চলে তাদের গুরুত্ব অনেক বেশি। এখনও তাই। ন্যাটোর তুলনায় এই অঞ্চলে রাশিয়া প্রায় দ্বিগুণেরও বেশি মিলিটারি বেস তৈরি করে রেখেছে, চীনের সঙ্গে 'আইস সিল্ক রোড' ডেভেলাপ করার কারণে একাধিক দেশ তাদের বন্দর আর এয়ারপোর্ট তাদের ব্যবহার করতে দিচ্ছে। 

    আমেরিকার দিক থেকে দেখতে গেলে ঘটনা শুধু আইস মেল্ট করার ফলে নতুন নতুন ম্যারিন রুট আবিষ্কার হওয়া আর সেখানে প্রফিট করতে না পারাই নয়! পাওয়ার ব্যালেন্স যেমন ভাবে এগোচ্ছে, তাতে গোটা আর্কটিকের ওপর আমেরিকার কোনও সামরিক দখল নেই। এমনকি, ন্যাটোরও নেই। ডেনমার্কের আর্কটিক প্রেজেন্সের কথা শুনলে হাসি পাবে।  নর্ড বলে একটা পোস্টে ছ’জন কর্মী আছে, Mestersvig এর রিসার্চ পোস্টে শুধু বিজ্ঞানী আছে, কুকুর টানা স্লেজগাড়িতে পেট্রোল করা কিছু সৈনিকের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে দশ হাজার কিলোমিটার লম্বা উপকূলের ওপর নজর রাখার জন্য, এ ছাড়া Kangerlussaq একটা চ্যালেঞ্জার জেট আছে। 
     
    ওদিকে রাশিয়ার একটা পোস্টের নমুনা শুনুন। Pittufik এ একটা দশ হাজার ফুটের রানওয়ে আছে, ডিপ ওয়াটার পোর্ট আছে, অধ্যাধুনিক জাহাজ আর সাবমেরিন ডক করার ব্যবস্থা আছে, ৬০০জন স্পেশাল আর্মড ফোর্স পার্সোনাল আছে। জায়গাটা রাশিয়ার নর্থ কোস্ট থেকে তিন বা চার ঘণ্টা মাত্র দূরে। এই হল এই মুহূর্তে ন্যাটো আর ডেনমার্কের হাল। 
     
    * টাইপের খাটনি বাঁচাতে সুদীপ চ্যাটার্জির থেকে ক]ই করলাম। 
  • দ্রি | 2406:b400:b4:4796:74ab:c670:e23f:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৮:৪৩546138
  • সম্প্রতি ওয়াশিংটন পোস্ট কিচ্ছু ইউএস ডিপ্লোম্যাট এবং জামাত লিনিং জার্নালিস্টদের কথোপকথন লীক করেছে। খুব ইন্টারেস্টিং।
     
    টিপ্পনীটি একদম সঠিক। 
     
    The United States does not consider Sheikh Hasina’s trial to be correct or acceptable. Yet, despite this, the US is pleased with the verdict delivered by Yunus.​​​​​​​
  • দ্রি | 2406:b400:b4:4796:74ab:c670:e23f:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪৭546137
  • "আলুরদমের জন‍্য আলুর খোসা ছাড়ানোর সময়ে, আলুগুলোর সঙ্গে বেশ পরিচিতি হয়ে যায়। "
     
    আমার মেমোরি খুব খারাপ। কোন আলুর নাম মনে রাখতে পারি না। 
  • দ্রি | 2406:b400:b4:4796:74ab:c670:e23f:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩546136
  • কেকের গদ্য পড়ার সময় খুব টেন্সড হয়ে যাই। কেন কে জানে? মাসল স্টিফ হয়ে যায়। বুক স্লাইট দুরদুর করে। শেষ হলে একটা রিলিফ হয়। 
     
    এরকম কারো হয়? 
  • শ্রীমল্লার বলছি | ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৩০546135
    • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:০৯546133
    • “আলুরদমের জন‍্য আলুর খোসা ছাড়ানোর সময়ে, আলুগুলোর সঙ্গে বেশ পরিচিতি হয়ে যায়। পরে যখন খাবার সময় দেখি, কোনোটা পুরোপুরি রাউন্ড শেপের, কোনোটার মাথার পিছনে তোবড়ানো, মনে পড়ে, "আরে! এটা আমার ছাড়াতে গিয়েই হয়েছে না? এই আলুটা সবার লাস্টে ছাড়িয়েছি না? " 
      এ যেন এক আলু নিয়ে ভাবালুতা। আপনাদের হয়?”
     
    বাহ্! অপূর্ব অভিজ্ঞতা! কোনওদিনই আলুর খোসা ছাড়াইনি, তবে আলুরদম খেয়েছি ভালবেসে! মা যে দারুণ রান্না করতে জানে! 
  • বোদাগু | 2406:b400:1a:cbdb:6e81:2b9e:272d:***:*** | ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:১৮546134
  • নিজের বিন্দুমাত্র যশপ্রার্থনা না থাকায় এবং বাঙালি পাঠক প্রধানত অসহায় ছাগল টাইপস হওয়ায় বোধহয় মাইরি ইন্দোর  ল্যাখালিখি হল না, ছবি আঁকতো আগে সেটা রেখেছে কিনা জানিনা। হিউজ লস টু বাংলা ফিকশন এবং মুক্তগদ্য। অবশ্য আমি সেরকম খবর রাখি না। নতুন বাংলা লেখার এত বিজ্ঞাপণ আর পুশ সেল আমার এক্কেরে পোষায় না।
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:০৯546133
  • আলুরদমের জন‍্য আলুর খোসা ছাড়ানোর সময়ে, আলুগুলোর সঙ্গে বেশ পরিচিতি হয়ে যায়। পরে যখন খাবার সময় দেখি, কোনোটা পুরোপুরি রাউন্ড শেপের, কোনোটার মাথার পিছনে তোবড়ানো, মনে পড়ে, "আরে! এটা আমার ছাড়াতে গিয়েই হয়েছে না? এই আলুটা সবার লাস্টে ছাড়িয়েছি না? " 
    এ যেন এক আলু নিয়ে ভাবালুতা। আপনাদের হয়?
  • Manali Moulik | ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:০৭546132
  • সোভিয়েতের মহিলা স্নাইপার বলতে এতোদিন লুডমিল্লা পেভলিচেঙ্কোর কথাই জানতাম, রিসেন্ট রোজা শানিনার কথা পড়লাম, মেজর ইয়েকোলনিকভের স্মৃতি থেকে। জীবনের ঝুঁকি নিয়ে ওনাকে জার্মান আক্রমণ থেকে বাঁচিয়ে সে নিজে শহীদ হয়। উনি নিজের কন‍্যার নাম রেখেছিলেন রোজা। তো তায ডায়েরি প্রোপাগান্ডায় ফলপ্রসূ না হওয়ায় সোভিয়েত কর্তৃপক্ষ প্রকাশ করতে চায়নি। রোজার ডায়েরিতে বিপ্লব ও লড়াইয়ের জয়গাথা শুধু নয়, মানবিক অনুভূতিগুলোও জায়গা করে নিয়েছে। তাই হয়তো....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত