এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোদাগু | 2406:b400:1a:cded:6c89:c86a:8091:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৪:১৬545771
  • আরেকটা জটিলতা হল, আসাম, ত্রিপুরা আর বাংলায় মাইগ্রেশনের ওয়েভ ও নেচারে পার্থক্য আছে, এবং অ্যাসিমিলেশন ও রেগুলারাইজেশনের ইতিহাসেও পার্থক্য আছে সেটা সৎ পোলিটিকাল উইল ছাড়া একক আইনের আওতায় আনা সম্ভব না। প্রচুর আপার কাস্ট বাঙাল রিফিউজি পরিবারের লোকজন মতুয়াদের ঘৃণা করে, মনে করে তারা রাষ্ট্রের উপরে বোঝা।  তাদের আদি পাপ মতুয়ারা হিন্দু ফোল্ডের বাইরে ।
  • বোদাগু | 2406:b400:1a:cded:6c89:c86a:8091:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৪:১১545770
  • দেশের সরকার গুলির প্রাতিষ্ঠানিক জাতি বিদ্বেষটিই মূল কারণ। তারা হিন্দু মুসলমান বাইনারির বাইরে। বাঙলাদেশের পাহাড়ি বা বৌদ্ধদের মতো।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:২১545769
  • কিন্তু সেটা দিয়ে কি আলাদা করে মতুয়াদেরই নাগরিকত্ব ইস্যুতে হয়রানী করা , এফ আই আর করা এগুলো ব্যাখা করা যায়? 
  • বোদাগু | 49.205.***.*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১৩:১৫545768
  • ১৯৫০ এর লিয়াকত - নেহরু চুক্তিr যে সংখ্যালঘু অধিকার রক্ষার পারষ্পরিক প্রতিশ্রুতি সেটার লিগাল স্ট্যান্ডিং ১৯৭১ এর বাংলাদেশের স্বাধীনতার পরে আর নেই ধরা হয়। 
  • দ্রি | 2406:b400:b4:933e:500c:97:f2c7:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১২:৪৮545767
  • "The White House has released the names of the members who will form the Trump administration's new "Board of Peace" for Gaza.
     
    Tony Blair
    Marco Rubio
    Steve Witkoff - US Special Envoy to the Middle East, a real estate magnate and golf partner to Trump
    Jared Kushner -  US president's son-in-law, has also played a key role in the Trump administration's foreign policy negotiations. 
    Marc Rowan - CEO of Apollo Global Management, a large private equity firm headquartered in New York. 
    Ajay Banga - president of the World Bank
    Robert Gabriel - a US national security adviser
    Nickolay Mladenov - a Bulgarian politician and former UN Middle East envoy, would be the board's representative on the ground in Gaza."
     
    পুরো বারাত যাচ্ছে। 
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১১:৪৭545766
  • হ্যাঁ, মাণিক ফকিরের বই পড়েছি। কিন্তু ওখানে সার্বিকভাবে উদবাস্তুদের সংকটটা লেখা আছে আইনিভাবে। 
    একটা বিষয়ে ধারণাটা স্বচ্ছ হচ্ছে না। 
    ১৯৭১ এর পর যে মতুয়া উদ্বাস্তু এপারে এসেছেন, তাঁকে নিত্য হ্যারাসমেন্ট, এমনকি এফ আই আর অবধি ফেস করতে হচ্ছে। 
    অথচ ১৯৫১ সালে যে পূর্ববঙ্গীয় এপারে এসেছেন (যেমন আমার পরিবার), কিন্তু নাগরিকত্বের সার্টিফিকেট করাননি, তাঁকে সেই হ্যারাসমেন্টটা ফেস করতে হচ্ছে না কেন? 
    মানে দুই উদ্বাস্তুর মধ্যে ট্রিটমেন্ট এর এই যে পার্থক্য, এর আইনি ভিত্তি কোনটা? 
    কোন আইনবলে শুধু প্রথম দলকেই হ্যারাস করা হচ্ছে? 
    এর উত্তর মাণিকবাবুর বই পড়েও স্পষ্ট হল না।
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৯545765
  • কৌতূহলী, মানিক ফকিরের বক্তব্যে এই বিষয়গুলি আছে
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৭545764
  • @বোদাগু বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, সুকৃতিবাবুর বইয়ের কথা জানি মোটামুটি। আপনি এর আগে যে রেফারেন্সগুলো দিয়েছিলেন, তাতেও ভীষণ উপকৃত হয়েছি। 
    আমি এখন অন্য একটা জিনিস খুঁজছি। নিম্নবর্গের উদবাস্তুদের নাগরিকত্বের আইনি সমস্যা। 
    উদবাস্তুদের ইতিহাস বা আখ্যান পাচ্ছি (এক্ষেত্রে আপনার রেফারেন্স লিস্টটা ভীষণ সাহায্য করছে), আইনি দিকটা সেভাবে পাচ্ছি না। 
    আলাদা করে মতুয়া উদবাস্তুদের যে লিগ্যাল হ্যারাসমেন্ট ফেস করতে হচ্ছে, ঠিক যে কারণেই তাঁরা নাগরিকত্ব ''চাইছেন'', এটা লিগ্যাল দিক থেকে বুঝতে চাইছি।
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১১:৩৩545763
  • The White House has released the names of the members who will form the Trump administration's new "Board of Peace" for Gaza.
     
    Tony Blair
    Marco Rubio
    Steve Witkoff - US Special Envoy to the Middle East, a real estate magnate and golf partner to Trump
    Jared Kushner -  US president's son-in-law, has also played a key role in the Trump administration's foreign policy negotiations. 
    Marc Rowan - CEO of Apollo Global Management, a large private equity firm headquartered in New York. 
    Ajay Banga - president of the World Bank
    Robert Gabriel - a US national security adviser
    Nickolay Mladenov - a Bulgarian politician and former UN Middle East envoy, would be the board's representative on the ground in Gaza.
  • বোদাগু | 2406:b400:1a:cded:5e4b:ee:f752:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১০:৩৫545762
  • @কৌতূহলী এই সুকৃতি রঞ্জন বিশ্বাসের বই দেখতে পারেন। দলিত মতুয়া উদ্বাস্তু প্রসঙ্গে।  
     
  • দ্রি | 2406:b400:b4:933e:500c:97:f2c7:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১০:২৬545761
  • "গ্রিনল্যান্ড দীর্ঘ ঈ থেকে কবে থেকে হ্রস্ব ই হলো এবং কেন হলো কেউ জানেন?"
     
    আগে ছিল সবুজ। এখন শুধু দেঁতো হাসি। 
  • দ্রি | 2406:b400:b4:933e:500c:97:f2c7:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১০:২৪545760
  • "বিহারে 65 লাখ রিজেকশন সারা ভারতে খবর হলো। তারপরে চেঁচামেচি কারেকশন করে কমে 45 লাখ হলো, সেটা গোটা দেশে খবর হল। কিছুই না দেখে এখন সেগুলো কেউ কেউ বললে বলছে, মনে হয় কেউ ঠিক ঠাক জানে না :-)))) সমুদ্রের তলা থেকে হঠাৎ ওঠার মতো, ফুল ভাট। কাগজের আর্কাইভ পাওয়া যায় স্টেট আর্কাইভস এ গিয়ে পড়ে এসো "
     
    ভুল! ৬৫ লাখ ডিলিটেড ভোটারই ফাইনাল। এটা অগাস্টে হয়েছিল। অক্টোবরে নতুন ভোটারদের অ্যাড করার লিস্ট আসে। পুরোটার যোগফল ৪৫ লাখের কাছাকাছি। কিন্তু ডিলেটেড ভোটার ৬৫ লাখই ফাইনাল। ইন ফ্যাক্ট পরে আরো তিন লাখ অ্যাড হয়ে ৬৮ লাখ। 
     
    As of 24 June 2025, Bihar had 7.89 crore electors. During the revision process, a total of 65 5 lakh electors were removed and the first draft electoral roll published on August 1. It listed 7.24 crore electors. Subsequently, 3.66 lakh ineligible voters were deleted, and 21.53 lakh eligible electors were added through Form 6 applications.

    https://timesofindia.indiatimes.com/india/bihar-sir-in-numbers-final-list-out-how-many-voters-added-deleted-what-to-do-if-your-name-is-not-on-list/articleshow/124239957.cms
     
    ২১ লাখ নতুন ভোটার। তাদের সাথে ডিলেটেড ভোটারেরা কোনো সম্পর্ক নেই। 
     
    প্রথম ৬৫ লাখ “permanently shifted”, “deceased”, “not found” and “duplicates.” পরের সাড়ে তিন লাখ ইনেলিজিবল। 
     
     
    ফ্যাক্ট যেন বিভ্রান্তিকর না হয়। যে কোন আলোচনার এইটা হল গোড়ার কথা। 
     
    চেঁচামেচি করে কোন লিস্ট ৬৫ লাখ থেকে ৪৫ লাখ হয়নি। আরো চেঁচামেচি করে ১০ লাখ হতনা। 
     
    কেস কোর্টে আছে। ফাউল প্লে হলে আশা করি তারা পয়েন্ট আউট করবে। 
  • বোদাগু | 2406:b400:1a:cded:5e4b:ee:f752:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ১০:১৬545759
  • দাক্ষিন্য। 
  • :|: | 2607:fb90:bda5:d685:d899:1e7b:1472:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:১৭545758
  • গ্রিনল্যান্ড দীর্ঘ ঈ থেকে কবে থেকে হ্রস্ব ই হলো এবং কেন হলো কেউ জানেন?
  • a | 115.129.***.*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:১৩545757
  • বাক্ষিন্য কথাটার মধ্যে একটা ইয়ে আছে, যাকে বলে বিচ্ছিতি 
  • বোদাগু | 2406:b400:1a:cded:5e4b:ee:f752:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০৫:০৪545756
  • অবাক হলে হবে না। এসআইআর এর নামে যেটা হচ্ছে সেটা সংক্ষেপে ফিউডাল রেস্টোরেশন। যেখান ওয়েলফেয়ার এবং সোশাল মোবিলিটি কে আর অধিকার হিসেবে স্বীকৃতি না দেবার চক্রান্ত চলছে। বাক্ষিন্য থাকছে। 
     
    80  ও 90 এর দশকে লালুরা শুধু যাদব না নীচু জাতের ভোটাধিকার সুনিশশ্চিত করেছিল নীচু জাতের গ্রামে কিছু বুথ খুলে, পাটনা গান্ধী ময়দানে লালু চামারের হাতে জল খেয়েছিল, 89 এ ভাগলপুর দাঙ্গা করেছিল ক্ষত্রিয় ভূমিহাররা তাকে লালু বলেই কিছুটা ঠেকাতে পেরেছিল। রণবীর সেনা ইত্যাদিদের সঙ্গে টার্ফ লড়াই লড়েছিল। আস্তে আস্তে কিছু সরকারি চাকরিতে সংরক্ষন দিয়ে নীচু জাতের লোক ওঠে, শহরগুলোতে বন্দুক নিয়ে চলা আপার কাস্ট মাস্তানরা কিছুটা পিছু হঠে। আরো পরে অল্প স্বল্প ভাতা আসে, টার্গেটেড মিনস টেস্টেড ক্যাশ ট্রান্সফার পপুলার হলে, তারপরে মনরেগা আসে, বাড়ি বানানোর স্কিম ইত্যাদি আসে অন্য সরকারে কারণ তখন আর ছোট জাত মাল গুলোকে কিছু ওয়েলফেয়ার স্কীমে আনবো না এটা বলে আর ভোটে জেতা যেত না, যত সামান্যই হোক। এছাড়া ব্যাকওয়ার্ড কাস্টের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে অনেকে একসাথে পড়বে এসব ভাবা যেত না। বিহারে এবারে এসমস্ত কিছুর বিরুদ্ধেই ক্যাম্পেন হয়েছে, এসআইআর দিয়ে ভোট চুরি করে, আর প্ল্যানড ডিলিশন অ্যাডিশন করে এবার আবার ক্ষমতা দখল করেছে। ভোটের কদিন আগে দশ হাজার করে মহিলাদের দিয়ে, এখন সেসব ফেরত চাওয়া শুরু হয়েছে, বিরোধীদের কথা ডেস্পারেট মানুষ শোনেনি যে ওটার ফাইন প্রিন্টে গোলমাল আছে, এখন পস্তাচ্ছে। এছাড়া জাত দেখে বস্তি ভাঙা করেছে উন্নয়নের নামে। আমি খুব অবাক হবনা বিহারে আবার বন্দুকের লড়াই ফিরে এলে। এই সামান্য ওয়েলফেয়ার, সরকারি চাকরির শিডিউলে সুযোগ পাওয়ার ডেসপারেশনে বিশাল গণ আন্দোলন, এসবই বিহারের রাজনীতি। এতে বিজেপির নেতৃত্বের একটাই ভূমিকা সেটা হল অর্জিত আইনি অধিকারের কনসেপ্টই তুলে দেবার পক্ষে কথা বলা, মেরিটোক্রেসির রাখ ঢাক না রেখেই বলা। 45 লাখ ডিলিশন দশ লাখে নেমে এলে এ রেজাল্ট হত না। যদি ও ভোট শেয়ারে লালুর বল, লিবারেশন আর কংগ্রেস খুব পেছনে ছিল না।
  • বোদাগ | 2406:b400:1a:cded:4d2c:9c1b:b653:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০২:০৩545755
  • দ্রি এর ডিনানসিয়েশন এর পদ্ধতি ভালো। বিহারে 65 লাখ রিজেকশন সারা ভারতে খবর হলো। তারপরে চেঁচামেচি কারেকশন করে কমে 45 লাখ হলো, সেটা গোটা দেশে খবর হল। কিছুই না দেখে এখন সেগুলো কেউ কেউ বললে বলছে, মনে হয় কেউ ঠিক ঠাক জানে না :-)))) সমুদ্রের তলা থেকে হঠাৎ ওঠার মতো, ফুল ভাট। কাগজের আর্কাইভ পাওয়া যায় স্টেট আর্কাইভস এ গিয়ে পড়ে এসো -:)))) কন্ট্রারিয়ান কথা বলারও ন্যূনতম মাথামুন্ডু থাকা দরকার। একটা হিস্টোরিকাল ইনফ্লেকশন পয়েন্টে রাজ্য দাঁড়িয়ে, সেখানে এসে জাস্ট কতগুলো জাতঘৃণা দিয়ে সোশাল এঞ্জিনিয়ীরিংএ আগ্রহী শক্তির ব্যবহৃত প্রশাসনিক টুলকে সমর্থন করছে, যেন বোর্ড গেম, অজুহাত কি না আমি তো ঘুমোচ্ছিলাম। আইটি দুনিয়ার ভক্তদের সমাজবিজ্ঞান পড়ার মতো, আমি ভাই জয়েন্ট দিয়ে মাইনে কামাচ্ছিলাম, আমার অত সময় ছিল না, আমার বাপু ভালো রাজা খারাপ রাজা ছাড়া ইতিহাসে আগ্রহ নেই, আমি কোনো তথ্য সংগ্রহে এফর্ট দেব না, আমাকে বোঝাও কারণ আমাকে তো ক্লাস সেভেনে এসব কেউ বলে দেয় নি। 
     
    -:))))
  • বোদাগু | 2406:b400:1a:cded:4d2c:9c1b:b653:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০১:৪৫545754
  • পাসপোর্ট কজনের থাকে। কজনের পরিবারের সবার থাকে। আর পাসপোর্ট আবার আধার ছাড়া তৈরি করা চাপ আছে। বিজেপির সবকটা ছাগল নেতার আধার আর ব্যাঙ্ক আকাউন্ট ফ্রিজ করা উচিত।
     
    যাক এ ভাট দিয়া আর লাভ নেই। জিওপলিটিক্স দেশে এসে হারিয়ে গেলো মরুসাহারায়। :-))))
  • lcm | ১৭ জানুয়ারি ২০২৬ ০১:২৫545753
  • অ্যাকচুয়ালি সেনাবাহিনিও আজকাল আর মেইনটেইন করতে চাইছে না, টেম্পোরারি লিমিটেড বেনিফিটস এর কন্ট্র‌্যাক্ট বেসড জব দিচ্ছে...
  • lcm | ১৭ জানুয়ারি ২০২৬ ০১:২২545752
  • "দুই হল নিম্নবর্গীয় ছোটলোকরা ওয়েলফেয়ারের উপরে চাপ তৈরি করছে"
    এইটা খুব শুনছি। একদম বুঝছিনা। কি এমন ওয়েলফেয়ার দিত সরকার? যে একেবারে অনেক টাকা বাঁচিয়ে ফেলবে?
    ==
    এটা বড় ব্যাপার, লার্জ স্কেলে, বিগ পিকচার... প্রাইভেট কর্পের হাতে এডুকেশন থেকে হেলথকেয়ার সমস্ত দায়িত্ব তুলে দিয়ে, সরকার শুধু সেনাবাহিনী মেইনটেইন করবে আর ট্যাক্স রেভিনিউ গুণবে - এগুলো হচ্ছে তার ফাউন্ডেশনাল ওয়ার্ক...
  • সিএস | 2405:201:802c:7063:98e3:59fe:71fe:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০১:১০545751
  • এও দেখলাম, ভাজপার রাজ্য সভাপতি, রাষ্ট্রপতি - রাজ্যপাল - ইসির জ্ঞানেশ কুমার সবাইকে পঃবঃ এ এসে দেখতে বলেছে টিএমসি কীভাবে সার হাইজ্যাক করছে। অসুস্থ হলেও রাজ্যপালকে রাস্তায় নামতে বলেছে ? কেসটা কী ? কেন বলছে না যে কাগজ যখন চাইছে, তোমরা ভারতীয় নগরিক হলে, কাগজ দিয়ে দাও। উনি তো আর চেম্বার অধিবাসী নয়, রাস্তায় নেমেই বলতে পারেন।

    তবে, মমতা যে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছিল, সে বস্তুত মিলে গেছে। পাত্তই নেই, শুধু মেঘের আড়াল থেকে নির্দেশ আসছে।

    এর মধ্যে কিছু লোক বলছে, সিটিজেন যখন কাগজ দিয়ে দাও। অনেকটা কিছুদিন আগে এক মহিলা সাহিত্যিক যেমন চতুর্দিকে মুসলমান দেখছিল বা বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নিয়ে যখন বাঙালী পেটানো হচ্ছিল তখন এক ভাষাতাত্বিক অর্থনৈতিক কারণ খুঁজছিল। সবই যেন ইকো চেম্বারে বসে অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকা।
  • সিএস | 2405:201:802c:7063:98e3:59fe:71fe:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০০:৪৩545750
  • b র লিস্ট দেখে মনে হল, আধার শুধু দিলে হবে না। উটির সঙ্গে অন্য ডকু লাগবে। এই হল নিয়ম।

    তবে, হ্যাঁ, কেউ গিয়ে যদি এক্খন পাসপোর্ট ফেলে দিতে পারে আর কোন সন্দ থাকবে না।
  • সিএস | 2405:201:802c:7063:98e3:59fe:71fe:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০০:১২545749
  • মুসলমান নয় লেখাটা ভুল হল, রাজবংশীরা হিন্দু-মুসলমান-খ্রীস্টান সবই হতে পারে।
  • সিএস | 2405:201:802c:7063:98e3:59fe:71fe:***:*** | ১৭ জানুয়ারি ২০২৬ ০০:০৯545748
  • এক বাংলা পোর্টালে পড়লাম, মালদায় এক রাজবংশী মহিলা আত্মহত্যা করেছে। বাবা জন্মের আগে মারা গেছিল, আ তিন বছর বয়সে, দাদুর কাছে মানুষ, বাবা - মার কাগজ কিছুই ছিল না, নিজেরও না। সামান্য চাষ করে দিন কাটাত। মুসলমান যখন নয়, ধরে নেওয়া যায়, এ দেশের সিটিজেন, কিন্তু কাগজ নেই। ভোট টোট দিত না নিশ্চয়। দুঃস্থর থেকেও বেশী দুঃস্থ। নেশন স্টেট কানে কানে এসে বলতে পারত, ডিটেনশন ক্যাম্প আছে তো বা ওয়ার্ক পারমিট করিয়ে দেব।
  • সিএস | 2405:201:802c:7063:98e3:59fe:71fe:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ২৩:৫৫545747
  • ** সেন্ট্রাল ইসি
    ** নোটিস বেরোচ্ছে
    ** অন্য ডকু নিশ্চয় নেই
  • সিএস | 2405:201:802c:7063:98e3:59fe:71fe:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ২৩:৫৩545746
  • admit card র কেসটা, ছাপা আবাপে পড়লাম যে এন্ত্রল ইসি ১৫ দিন সময় নিয়েছে বলার জন্য যে ওটা নেওয়া যাবে না। ওদিকে সফ্টওয়ার চলছে, নোতেস বেরোচ্ছে, লোকেও অন্য ডকু নিশ্চ্স্য নেই অতএব এটাই দিচ্ছে, সবই চলছে। এখন নাকি আবার ডকু দিতে হবে, কিন্তু যার সেরকম ডকু থাকত সে তো আগেই দিত, ভারতীয় যখন !

    logical discrepancy নিয়ে কেস এ সোমবার সুপ্রীম কোর্টে শুনানি হয়েছে, ইসি দু সপ্তাহ সময় চেয়েছিল উত্তর দেওয়ার জন্য, কোর্ট বলেছে না ১৯ এ উত্তর দিতে হবে, এক সপ্তাহে। তো তার মধ্যেই নোটিস বেরোচ্ছে, শুনানি হচ্ছে, লোকে ছুটছে!

    বিহার সার নিয়ে কেসটা দুদিন পরে নিতান্ত academic হয়ে যাবে। আর যাই হোক, কোর্ট তো বলবে না যে ইসির কাজ বেআইনি, তাহলে বিহার গভঃ এর কী হবে ?

    তো, এগুলো সব বাই ডিজাইন। শুরু করে দিল, তার পর কোর্টে যাও, লাফাও, কিস্যু হবে না। জনগণকে সিটিজেন নয়, নিতান্ত সাবজেক্ট মনে করা হচ্ছে, ছোটাই তাদের কাজ। আর কিছু লোক বলবে, কী আর করা নেশন স্টেটে এরকমই হয়।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ২৩:১৫545745
  • লিস্টে বোধহয় সি এ এ সার্টিফিকেট (এপ্লাই স্লিপ নয় কিন্তু) আর চা বাগানের কার্ড যোগ হয়েছে। 
  • b | 117.238.***.*** | ১৬ জানুয়ারি ২০২৬ ২৩:০০545744
  • @দৃ , ১৬ জানুয়ারি ২০২৬ ২১:৪৮
    "কিন্তু প্রবলেম হল মাধ্যমিকের এডমিট কার্ড একটা এজ প্রুফ হলেও জন্মটা কোথায় হয়েছে সেটা বলেনা। সো এটা ডকুমেন্ট হিসেবে একটু ডুবিয়াস।"
    দেখুন কমিশন কি কি চাইছে (আ বা প থেকে ) আধার + যে কোনো একটা । 
    "১) কেন্দ্র বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার
    ২) ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের নথি
    ৩) জন্মের শংসাপত্র
    ৪) পাসপোর্ট
    ৫) শিক্ষাগত শংসাপত্র
    ৬) ডোমিসাইল শংসাপত্র
    ৭) বনাধিকার শংসাপত্র
    ৮) জাতিগত শংসাপত্র
    ৯) জাতীয় নাগরিক পঞ্জিতে নাম
    ১০) বংশলতিকার শংসাপত্র
    ১১) সরকারের দেওয়া জমির নথি
    ১২) আধার কার্ড
    ১৩) বিহারের এসআইআর নথি।"
     
     এখানে শিক্ষাগত শংসাপত্র মানে কমিশন ধরছে পাশের সার্টিফিকেট। কিন্তু সেখানেও তো জন্মের স্থান লেখা থাকে না।  সেটা ১ এও থাকে না, ১২ তেও নয়। বাকিগুলো জানি না।  ২ নম্বরটা বুঝি নাই। ৯ নম্বরটা মানে, সাম্প্রতিক কালের মধ্যে আমার জ্ঞানতঃ আসাম ছাড়া কোথাও এনআরসি হয় নি, সেখানেও এনআরসি গ্রাহ্য হয় নি। বিহারের এসআইআর নথি দিয়ে বঙ্গে কি কসু হইব কে জানে । 
     
    এখানে অবশ্য আবাপসুলভ জালি থাকলে জানি না।
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ২২:৩৯545743
  • কারণ আসল তথ্যটা দিলেই বেড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়বে 
  • %% | 2406:7400:10c:1f4b:2442:1f46:797c:***:*** | ১৬ জানুয়ারি ২০২৬ ২২:৩৮545742
  • "আমার মনে আসল তথ্য ঠিক কারো কাছে নেই। " - ওফ আসল তথ্যটাই তো ইসির দেবার কথা। কিন্তু দিচ্ছে না বলেই এত কথা হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত