এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব  মোচ্ছব

  • মহাভারত কুইজ ২ 

    Ranjan Roy লেখকের গ্রাহক হোন
    বাকিসব | মোচ্ছব | ১৭ জুন ২০২৫ | ১০১২ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মহাভারত কুইজ ২ 
    =============
    1. উর্বশী অর্জুনকে কেন শাপ দিয়েছিলেন? কী সেই শাপ? উর্বশীর অভিশাপ আখ্যান রোজ পাঠ করলে কী লাভ হয়? 
    2. উলুপী অর্জুনের ব্রহ্মচর্য ভঙ্গ করতে কী যুক্তি দিয়েছিলেন? 
    3. সুভদ্রা হরণ বলরাম কেন ক্রুদ্ধ হলেন? কৃষ্ণের পাল্ট যুক্তি কী ছিল? 
    4. স্বয়ংবর সভায় দ্রৌপদী মহাবীর কর্ণকে প্রত্যাখ্যান করলেন কেন? 
    5. বারণাবতে জতুগৃহে আগুন লাগার ফলে কারা পুড়ে মরল? আসল সত্যিটা পাণ্ডবরা জানতেন কি? নৈতিকতার দিক থেকে এই কাজ কতটুকু সমর্থনযোগ্য? 
    6. ব্রহ্মার চতুর্মুখ কেন? তিলোত্তমা কার সৃষ্টি? 
    7. মহাভারতের যুগে রাজাকে ট্যাক্স হিসেবে কী দেয়া হত? 
    8. পঞ্চপাণ্ডব দ্রৌপদীর সঙ্গে সহবাস বিষয়ক কি নিয়ম করলেন?  নিয়ম ভাঙার শাস্তি কী ছিল? 
    9. অর্জুনকে বনবাসে যেতে হল কেন? 
    10. কুরুবংশের প্রতিষ্ঠাতা কুরুরাজের মাতাপিতা কারা? 
    11. রাজা সম্বরণের রাজত্বকালে বারো বছর দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, প্রজাক্ষয় হয়েছিল।  কেন?
    12. রামায়ণে বিশ্বামিত্র মুনি হলেন রামচন্দ্রের গুরু। কিন্ত মহাভারতে উনি রাজা। কোন রাজ্যেৱ?  মুনি হতে চাইলেন কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • পাপাঙ্গুল | 150.*.*.* | ১৭ জুন ২০২৫ ১৮:০৯745094
  • ৮ আর ৯ একই প্রশ্ন না?
     
    ৪ এর টা সারথি অধিরথের ছেলে বলে।
  • কালনিমে | 103.*.*.* | ১৭ জুন ২০২৫ ১৯:৫৩745095
  • ১. উর্বশী পুরু র সঙ্গিনী ছিলেন[ বড় ভাল গল্প আর রাজা রবি বর্মার আঁকা ছবি টাও]এই যুক্তিতে অর্জুন উর্বশীকে প্রত‍্যাখ‍্যান করেন। উর্বশীর শারে অর্জুনকে এক বছর নারীবেশে কাটাতে হয়েছিল অজ্ঞাতবাস পর্বে।
    ২. উলুপী কি নাগলোকের আলাদা নিয়ম বা নাগকন‍্যা এরকম কিছু বলেছিলেন?
    ৩. বলরাম ক্রুদ্ধ হয়েছিলেন অর্জুন যাদবদের অতিথি হয়েও কন‍্যা হরণ করেছেন। কৃষ্ণ এর বিরুদ্ধে শাস্ত্রমতে ক্ষাত্রবিবাহের যুক্তি দেন।
    ৪. দ্রৌপদী অর্জুনকেই বিয়ে করবেন ভেবেছিলেন- এক অর্জুন আর কর্ণই লক্ষ‍্যভেদ করার মত দক্ষ ছিলেন - তাই কর্ণ এগোতেই দ্রৌপদী কৌশলে কাটিয়ে দেন।
    ৫. বারাণবতে বিদুরের পরামর্শে এক দরিদ্র আদিবাসী পরিবার মা ও পাঁচ ছেলেকে অনেক পানীয় সহযোগে ঘুম পাড়িয়ে দেয় পাণ্ডবেরাই - আগুন দিয়েছিলেন ভীম নিজেই। মহাভারতে খুব বেশি নৈতিকতা দেখা যায় না ঃ)
    ৬. চতুর্মুখ কি তিলোত্তমা কে মাথা না ঘরিয়ে দেখার জন‍্য কি? কোথাও পড়েছি, মৎস‍্যপুরাণ এ সরস্বতী র কথা বলা আছে চতুর্মুখের জন‍্য। তিলোত্তমা কে বানিয়েছিলেন বিশ্বকর্মা তো? জব চার্নকের আগে
    ৭.
    ৮. সব ভাই এক বছর করে ফুলটাইম স্বামী হবে দ্রৌপদীর বয়স অনুসারে। কেউ তার মধ‍্যে আউট অফ টার্ন দ্রৌপদীর কাছে গেলে তাকে বনবাসে যেতে হবে- বারো বছর কি? বেচারা অর্জুন এর জন‍্য যুধিষ্ঠির ভালো ফাঁদ পেতেছিলেন।
    ৯. এক ব্রাহ্মণ গরু চুরির অভিযোগ নিয়ে এসে অর্জুন কে তখনই চোর ধরতে যেতে বলেন।
    ১০.
    ১১.
    ১২. বিশ্বামিত্র জন্মসূত্রে ক্ষত্রিয়- কিন্তু বশিষ্ঠের কাছ থেকে কামধেনু কেড়ে নিতে না পেরে তপস্যা করে মুনি হয়ে যান।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৭ জুন ২০২৫ ১৯:৫৬745096
  • পাণ্ডবরা জানতেন। পাঁচ নঙের মা তাঁর পাঁচ ছেলেকে নিয়ে আসবেন। ইন ফ্যাক্ট নিমন্ত্রিত ওই মাও জানতেন তাঁকে সসন্তান মরার জন্যই ডাকা হয়েছে। তিনি স্বেচ্ছায়ই পুরো প্রজেক্টে আত্মবলিদান দিয়েছেন।
    এই ঘটনা যদি আব্রাহামিক নৈতিকতার দিক থেকে দেখেন তবে সমর্থন যোগ্য না। যার জন্য হলোকাস্টের প্রেক্ষিতে জুডাইসমের ল-গুলি এথিকাল এবং থিওলজিকাল ফ্রেমওয়ার্কে আলোচনা করে লেখাপত্তর আছে বলে শুনিছি।
    কিন্তু মহাভারতে প্রচলিত ধর্মের প্রেক্ষিতে অর্থাৎ কিনা হিন্দু ধর্মে পরিবারের জন্য ব্যক্তি গ্রামের জন্য পরিবার দেশের জন্য গ্রাম ইত্যাদি একের জন্য বা উচ্চতর একের প্রাণের অপরের প্রাণ দেওয়ার মহিমা কথিত আছে সেখানে অনৈতিকতার প্রশ্নই নাই।
  • কালনিমে | 103.*.*.* | ১৭ জুন ২০২৫ ২০:০০745097
  • কিন্তু রামায়ণ তো মহাভারতের নয়- রাজা ছিলেন আরো আগে। একটু ভুল হল কোথাও কি?
  • কালনিমে | 103.*.*.* | ১৭ জুন ২০২৫ ২০:০৫745098
  • চতুর্ভুজ- ওই মা জানতেন এমন কোথাও পাইনি। কুন্তী ও পাণ্ডবেরা জানতেন তো বটেই- এটা কোথায় পেলেন?
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৭ জুন ২০২৫ ২০:১১745099
  • খুঁজতে হবে। ইরাবতীদিদির কথা শাঁওলী বলেছিলেন কি?পেলে নিশ্চয়ই জানাবো।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৭ জুন ২০২৫ ২৩:০৬745102
  • 10. কুরুরাজ্যের প্রতিষ্ঠাতা কুরুর বাবা মা হলেন সম্বরণ ও তপতী।
    11. সম্বরণ সূর্যের কাছে অনেক তপস্যা করে তপতী কে পেয়েছিলেন। পাওয়ার পর মন্ত্রীর ওপর রাজ্য ছেড়ে বারো বছর বউকে নিয়ে আনন্দে ব্যস্ত ছিলেন। এই বারো বছর রাজ্য অরাজক অবস্থায় থাকায় একটুও বৃষ্টি হয়নি, ফলে খরা, দুর্ভিক্ষ ও প্রজাদের মৃত্যু হয়।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৭ জুন ২০২৫ ২৩:১৫745103
  • 2. উলুপি বলেছিল অর্জুনের যে ব্রহ্মচর্যের নিয়ম সেটা কেবল দ্রৌপদীর জন্য প্রযোজ্য। তাই উলুপির সাথে মিলনে বাধা নেই।
     
    9 এর উত্তর আরেকটু গুছিয়ে বলতে বললে অন্য কেউ দ্রৌপদীর সাথে মিলিত হচ্ছে সেই সময়ে সেই ঘরে অন্য কারোর ঢোকা বারণ ছিল। তা ব্রাহ্মণের তাড়ায় অর্জুন অস্ত্র আনতে গিয়ে দেখেন সেই ঘরেই যুধিষ্ঠির ও দ্রৌপদী রয়েছেন। ব্রাহ্মণের অভিশাপের ভয়ে তবুও সেই সময়ে বাধ্য হয়ে যুধিষ্ঠির এর পারমিশন নিয়ে অর্জুনকে অস্ত্র ঘরে ঢুকতে হয়। পরে নিয়ম ভাঙার শাস্তি স্বরূপ অর্জুন বনবাস নেয়।
  • &/ | 151.*.*.* | ১৮ জুন ২০২৫ ০১:৩৬745104
  • একটা পডকাস্টে মহাভারতের সম্বরণ তপতীর গল্পে এসে একজন বলছেন, গুরু বশিষ্ঠের সম্বরণকে বলা উচিত ছিল "ইয়ার্কি পেয়েছিস? বারো বচ্ছর ধরে হানিমুন? অ্যাঁ? দেবো কানের গোড়ায় একচাপাটি! চল, শীগগীর রাজকার্যে ফিরে চল।"
    আরেকজন আলোচক বললেন, এই এই কী বলছিস? একজন মহান রাজা! কুরুবংশের বাবা! তাঁকে নিয়ে খিল্লি?
    ঃ-)
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৮ জুন ২০২৫ ০৩:৫৭745105
  • তবে তপতী মানে আদিত্যর মেয়ের তো বারো রিলেটেডই সব কিছু হওয়া স্বাভাবিক। বারোটি নামে বারোটি রাশির ঘর ঘুরে ঘুরে সূর্য আলো দেয় কিনা! এই হলো বারো ​​​​​​​আদিত্যের ​​​​​​​নাম --
    Dhata (Chaitra), Aryaman (Vaishakha), Mitra (Jyeshtha), Varuna (Ashadha), Indra (Shravana), Vivasvan (Bhadrapada), Tvashtr (Ashvin), Vishnu (Kartika), Amshu (Margashirsha), Bhaga (Pausha), Pushan (Magha), and Parjanya (Phalguna).
    তা বারো মাস মানে এক বছরের হানিমুন পিরিয়ডের পরের অপশনটাই তো বারো বছর। কোনও কারণে একবছরের মধ্যে ফিরতে পারেনি তাই ... বেচারীর দোষ কি!
  • অরিন | 2404:*:*:*:*:*:*:* | ১৮ জুন ২০২৫ ১০:১৭745110
  • "বারণাবতে জতুগৃহে আগুন লাগার ফলে কারা পুড়ে মরল? আসল সত্যিটা পাণ্ডবরা জানতেন কি? নৈতিকতার দিক থেকে এই কাজ কতটুকু সমর্থনযোগ্য? "
     
    নিষাদ রমণী এবং তার ছেলেদের পাণ্ডবরা পরিকল্পনা করে পুড়িয়ে মেরেছে এ কথা রাজশেখর বসুর লেখায় নেই। নৈতিকতার প্রশ্নটি জটিল এবং কূট প্রশ্ন। কোন নৈতিকতার কথা বলতে চাইছেন?
  • অরিন | 2404:*:*:*:*:*:*:* | ১৮ জুন ২০২৫ ১০:৩৬745111
  • উর্বশীর আখ্যান রোজ "পাঠ" করার কথা বলা হয়নি বলা হয়েছে, "শুনলে" পুণ্য হয়। মানে রামচন্দ্র মত্ততা দম্ভ, রাগ ইত াদি পরিহার করতে পারে, স্বর্গসুখ লাভ করে।
  • অরিন | 2404:*:*:*:*:*:*:* | ১৮ জুন ২০২৫ ১০:৩৭745112
  • রামচন্দ্র নয় হবে "কামজনিত"
  • &/ | 151.*.*.* | ১৯ জুন ২০২৫ ০৫:১২745114
  • পুরুরবা না? ওই যে উর্বশী কেসে। রাজা পুরুরবা আর উর্বশী।
  • &/ | 151.*.*.* | ১৯ জুন ২০২৫ ০৫:১৯745115
  • মহাভারতে আর রামায়ণে নিষাদদের ব্যাপারগুলো ঘুরে ঘুরে এসেছে। তাই নয়? মহাভারতে দেখুন অস্ত্রশিক্ষার কেসে নিষাদ একলব্য, তারপর জতুগৃহ কেসে নিষাদ মা আর তাঁর পঞ্চপুত্র, অনেক পরে দ্বারকা সমুদ্রে মিলিয়ে যাবার পরে আবার নিষাদরা কী যেন করল, কৃষ্ণের জীবনপ্রান্তেও অরণ্যে এক নিষাদ...
    রামায়ণ শুরু হবার আগে সেই ক্রৌঞ্চ কেসেও এক নিষাদ। রামের বনবাসকালেও ...
  • অরিন | 2404:*:*:*:*:*:*:* | ১৯ জুন ২০২৫ ০৮:২২745120
  • নিষাদরা অনার্য, তাই যারা আর্য, সেই আর্যদের তরফে তাদের পরিবার সমেত পুড়িয়ে মারা, অস্ত্র শিক্ষা করতে চাইলে না শিখিয়ে উল্টে বুড়ো আঙুল কেটে দেওয়া, ইচ্ছামতন অত‍্যাচার এবং তারাই antihero হবে, খুব বেশী হলে আর্যদের আখ‍্যানে টকিং পয়েন্ট বা ফুটনোটে তাদের জায়গা হতে পারে, তার বেশী কিছু নয়।
  • &/ | 151.*.*.* | ১৯ জুন ২০২৫ ০৮:২৭745121
  • আচ্ছা, এই অনার্য ব্যাপারটা ঠিক কবে থেকে বলা হতে থাকে? মানে একটা ক্যাটেগোরি হিসেবে? পুরাণে ইত্যাদিতে তো আদিত্য, দৈত্য, দানব, রাক্ষস, নিষাদ, মানুষ, গন্ধর্ব, কিন্নর ইত্যাদি সব গ্রুপ রয়েছে। অনার্য কোথাও আছে কী ওখানে?
  • অরিন | 2404:*:*:*:*:*:*:* | ১৯ জুন ২০২৫ ০৮:৩৭745122
  • না নেই। ওটা আমার বানানো টার্ম।
  • &/ | 151.*.*.* | ২০ জুন ২০২৫ ০২:৫৭745130
  • প্লীজ ভুল বুঝবেন না। আমার প্রশ্নটা ছিল এখন যেভাবে মূলনিবাসীদের অনার্য আর আগন্তুকদের আর্য বলে শ্রেণীবিভক্ত করা হয়, সেটা কবে থেকে এল? সম্ভবত ইউরোপীয় স্কলাররা এটি করেছিলেন। বেঙ্গল রেনেসাঁর বিশিষ্টরা যেহেতু প্রায় সবাই ইউরোপীয় ভাবধারায় শিক্ষা পেয়েছিলেন, ওঁরাও সাবস্ক্রাইব করেন। তাই 'হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন' লেখেন। আগে মানে মহাভারতে ইত্যাদিতে যখন 'আর্য' বলেছে কারুকে, তখন যে অর্থে আজকে জেন্টলম্যান বা বাবু বা ওরকম কিছু বলা হয়, সেইরকম অর্থে বলেছে। আবার অনার্য বলেছে রেগে গিয়ে, যেমন আমরা বলি 'অসভ্য! অভদ্র!' -সেইরকম। (আমার সীমিত পড়ায় শোনায় সেইরকমই মনে হল। )
    নইলে দেখুন, এই স্কলাররা যে আর্য অনার্য শ্রেণীবিভাগ করেছেন, সেখানে ইন্দ্র চন্দ্র ইত্যাদিরা, তাঁদের গুরু পুরোহিত যাজক ইত্যাদিরা সব আর্য। আর দৈত্য দানব রাক্ষস ইত্যাদিরা সব অনার্য। কিন্তু পুরাণ টুরাণ অনুসারে তা তো নয়! কশ্যপের সন্তানদের কেউ ইন্দ্র চন্দ্র রা, আবার কেউ বা দৈত্য কেউ দানব কেউ পক্ষী, কেউ নাগ। মাতৃধারায় নামগুলো। দিতির সন্তান দৈত্য, দনুর সন্তান দানব, বিনতার সন্তান পক্ষী, কদ্রুর সন্তান নাগ। পিতার সন্তান হিসাবে সবাই কাশ্যপ। এরা তো সব বৈমাত্রেয় ভাইবোন।
  • অরিন | 2404:*:*:*:*:*:*:* | ২০ জুন ২০২৫ ০৩:২৬745131
  • "প্লীজ ভুল বুঝবেন না। আমার প্রশ্নটা ছিল এখন যেভাবে মূলনিবাসীদের অনার্য আর আগন্তুকদের আর্য বলে শ্রেণীবিভক্ত করা হয়, সেটা কবে থেকে এল?"
     
    আরে না রে বাবা। ভুল বুঝিনি, আমি পরে ভেবে দেখলাম, আপনি একটা দারুণ পয়েন্ট নিয়ে এলেন। তাবৎ মহাভারতে সত‍্যি তো, আর্য অনার্য সেভাবে তো নেই। সে কী আমাদের সময়ের নির্মাণ নয়?
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২০ জুন ২০২৫ ০৬:৩০745132
  • নানানা! ইউরোপিয়ানদের উদ্দেশ্যপ্রণোদিত মিসইন্টারপ্রিটেশনের দায় "আমাদের সময়ের" বলে আমি অন্তত একটুও নেবার পক্ষে না। ওরা সব সময় দেখাবার চেষ্টা করে ... যাগ্গে যাক ...
    পুরোনো ঝগড়া তুলে টই নষ্ট করার দরকার নাই।
  • পাপাঙ্গুল | 103.*.*.* | ২০ জুন ২০২৫ ১২:৫২745135
  • শূদ্ররা আর্য না অনার্য ?
  • অরিন | 2404:*:*:*:*:*:*:* | ২০ জুন ২০২৫ ১৪:৫৯745136
  • "নানানা! ইউরোপিয়ানদের উদ্দেশ্যপ্রণোদিত মিসইন্টারপ্রিটেশনের দায় "আমাদের সময়ের" বলে আমি অন্তত একটুও নেবার পক্ষে না।"
     
    আলবাৎ, আমার লেখার সময় আরেকটি সতর্ক হওয়া উচিত ছিল, "আমাদের সময়" কথাটা ঝোঁকের মাথায় না খেয়াল করে লিখেছিলাম।
  • Ranjan Roy | ০৪ জুলাই ২০২৫ ২২:৩০745213
  • মহাভারত কুইজ ২
    =============
    ১ ইন্দ্রের আদেশে গন্ধর্ব চিত্রসেন উর্বশীকে বললেন--অর্জুন তোমার প্রেমে পড়েছেন। আজ রাতে--।
    উর্বশী বললেন--আম্মো, আজকেই।
     
    কিন্তু অর্জুন লজ্জায় নতমস্তক। বললেন--আপনি পুরুবংশের জননী। আমি আপনার পুত্রবৎ।
    উর্বশী--ধ্যাৎ, অপ্সরারা কারও মাতা হয় না। পুরুবংশের কোন পুত্র বা পৌত্র স্বর্গে এলে আমাদের সঙ্গে সহবাস করেন।
     
    অর্জুন-- আপনার পায়ে মাথা রাখছি মাতঃ, রক্ষা করুন।
    উর্বশী--(রেগে) তোমার বাবা ইন্দ্রের কথা মেনে কামার্তা হয়ে এসেছিলাম। আমাকে রিফিউজ? যা, বাকি জীবন হিজড়ে হয়ে মেয়েদের মধ্যে নেচে বেড়া গে'।
    এই আখ্যান যে শোনে তার পাপজনক কামক্রিয়ায় প্রবৃত্তি হয় না। সে মত্ততা, দম্ভ, রাগ পরিহার করে স্বর্গলোকে সুখভোগ করে।
    আমার মনে পড়ছে প্রয়াত কবি/সাংবাদিক সরোজ দত্তের "এসেছে দোলের রাত্রি" কবিতার ক'টি লাইনঃ
    "আজিকে উর্বশী তার টানিয়া খুলেছে বক্ষবাস,
    আজিকে অর্জুন শিরে উদ্যত নটীর অভিশাপ'।
     
    ২ উলুপী অর্জুনকে ফান্ডা দিলেন ----" ব্রহ্মচর্য শুধু প্রথম এবং বিবাহিত স্ত্রী দ্রৌপদীর জন্যে"।
     
    ৩ বলরাম--সুভদ্রাকে হরণ করে অর্জুন আমাদের মাথায় পা তুলে দিয়েছে। আজ কুরুবংশ ধ্বংস করব।
    কৃষ্ণ-- কোন অপমান হয় নি। আমরা ধনের লোভে কন্যা বিক্রয় করব না আর সুভদ্রা স্বয়ংবরা নন।
    অর্জুন ক্ষাত্রধর্ম অনুসারে কন্যা হরণ করেছেন।
    মেনে নাও দাদা; ও আমাদের পিসতুতো ভাই!
     
    ৪ সুতপুত্রে বরিব না কভু!
  • Ranjan Roy | ০৪ জুলাই ২০২৫ ২২:৪৬745214
  • ৫ পাণ্ডবদের পরিকল্পনা ছিল সেদিন রাতে জতুগৃহে আগুন দিয়ে সুড়ঙ্গ পথে পালাবেন। বদমাস পুরোচনও পুড়ে মরবে। সেইমত কুন্তী সেদিন ব্রাহ্মণভোজন করালেন। আরও অনেকে খেতে এল। যথেচ্ছ পানাহার হল। সবাই চলে গেল।
    এক নিষাদ তার স্ত্রী ও পাঁচপুত্র নিয়ে খেতে এসেছিল। তারা মাল টেনে আউট হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ল। রাতে ভীম মশাল নিয়ে পুরোচনের এবং অন্য সমস্ত ঘরে আগুন ধরিয়ে দিল। কাজেই ঘুমন্ত নিষাদ পরিবারকে দেখতে পান নি--এটা অবিশ্বাস্য।
    বরং এক নারী ও পাঁচপুত্রের মৃতদেহ দেখলে দুর্যোধন ধোঁকা খাবে--এই চিন্তাটাই প্রবল মনে হয়। কেউ অন্যত্র বলেছেন-- এটা ধর্মযুদ্ধের বলি বা কোল্যাতারাল ড্যামেজ।
    মানছি, নৈতিক প্রশ্নে সবসময় সাদাকালো হ্যাঁ না উত্তর হয় না।
     
    কিন্তু তখন কোন ধর্মযুদ্ধ শুরু হয় নি। আর দেশরক্ষার যুদ্ধে সৈনিকেরা স্বেচ্ছায় বলিদান দেন। এখানে নিষাদ পরিবারকে তাদের না জানিয়ে দাবার ঘুঁটি করা হল।
     
    ৬ ব্রহ্মার আদেশে দেবশিল্পী বিশ্বকর্মা তিল তিল করে উত্তম বস্তু আহরণ করে অপূর্ব রূপবতী তিলোত্তমাকে সৃষ্টি করেছেন। উনি যাবার আগে সবাইকে প্রদক্ষিণ করছিলেন।
    যেদিকে যান তাঁকে দেখতে ব্রহ্মার একটা করে মুখ বেরোয়। এইভাবে চতুর্মুখ।
     
    ৭ ফসলের ১/৬ ভাগ। আদিপর্ব দেখুন, অর্জুনের বন বাস পর্ব শুরু হওয়ার ঠিক আগে।
  • Ranjan Roy | ০৪ জুলাই ২০২৫ ২২:৫৮745215
  • ৮ দ্রৌপদী এক এক ভাইয়ের সঙ্গে এক এক বছর বাস করবেন--এটাই ছিল সমঝোতা।
    সেই সময়ে অন্য কোন ভ্রাতা যদি দম্পতীকে দেখে ফেলেন তবে তাঁকে শাস্তি স্বরূপ ব্রহ্মচারী হয়ে বারো বছর বনবাসে যেতে হবে।
     
    ৯ ব্রাহ্মণের ধন রক্ষা করতে অর্জুন অস্ত্র আনতে গেলেন। তখন অস্ত্রগৃহে যুদিষ্ঠির ও দ্রৌপদী।
    কাতর যুধিষ্ঠির বললেন-- দেওর ঢুকলে দোষ নেই, ভাসুর ঢুকলে দোষ। ভাই, তোকে বনে যেতে হবে না।
    অর্জুন মানলেন না। বললেন==প্রাণ জায়ে পর বচন না জায়ে!
    তারপর বনবাসে চলে গেলেন।
     
    ১০ রাজা সম্বরণ ও সূর্যকন্যা তপতী। এজন্য অর্জুনকে তাপত্য বলা হয়েছিল।
     
    ১১ সম্বরণ সূর্যকন্যা তপতীকে বিয়ে করে মন্ত্রীর উপর রাজ্য পরিচালনার ভার দিয়ে তপতীর সঙ্গে উপবনে বারো বছর বাস করছিলেন। তখন অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ হল। বশিষ্ঠ মুনি ওদের রাজপুরীতে ফিরিয়ে আনলেন। ইন্দ্র বর্ষণ করলেন। ক্ষেতখামার ফসলে উপচে পড়ল।
  • Ranjan Roy | ০৪ জুলাই ২০২৫ ২৩:১৩745217
  • ১২ বিশ্বামিত্র, কান্যকুব্জরাজ। পুরুষানুক্রমে, পিতার নাম গাধি। *আদি পর্ব, অধ্যায় ৩১।
     
    "ধিগ্‌ বলং ক্ষত্রিয়বলং
    ব্রহ্মতেজোবলং বলম্‌"।
     
    এইখানে জর্মন কবি হাইনরিখ হাইনের বিশ্বামিত্রকে নিয়ে লঘু মেজাজে লেখা একটি কবিতার রবীন্দ্রনাথ কৃত অনুবাদের দ্বিতীয় প্যারাটি উদ্ধৃত করছিঃ
     
    "বিশ্বামিত্র তোমার মত গরু
    এমনতর দুটি নেইকো বিশ্বে।
    শুধু একটা গরু পাবার তরে
    এত যুদ্ধ, আর এত তপিস্যে"।।
     
    সূত্রঃ "সপ্তসিন্ধু দশদিগন্ত" অনুবাদ কাব্য সংকলন। সম্পাদনাঃ শঙ্খ ঘোষ ও অলোকরঞ্জন দাশগুপ্ত। ডাউনলোড কর যায়।
     
    ১৩
    না।
    তবে বিশ্বামিত্রের প্ররোচনায় অভিশপ্ত রাজা কল্মাষপাদ (যার শরীরে কিংকর নামে রাক্ষস প্রবিষ্ট) বশিষ্ঠের শতপুত্রকে খেয়ে ফেললেন।
     
    পুরো উত্তরমালার তথ্যসূত্রঃ রাজশেখর বসু কৃত মহাভারত (সারানুবাদ)।
  • অরিন | 2404:*:*:*:*:*:*:* | ০৫ জুলাই ২০২৫ ০২:৪২745220
  • রঞ্জন, ১৩নম্বর প্রশ্নটা কী ছিল?
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০৫ জুলাই ২০২৫ ০৩:৫৭745221
  • উত্তর পড়ে তেরো নং প্রশ্নটি বলতে হবে। সেটাই কুইজ # ২-এর বোনাস। :)
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন