এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  গপ্পো

  • গল্পের নাম - ক্যালানে

    Tanima Hazra লেখকের গ্রাহক হোন
    গপ্পো | ১৯ আগস্ট ২০২৬ | ২৯০ বার পঠিত
  • "ক্যালানে" শব্দটার মানে যে ক্যালানি খায় নাকি যে ক্যালানি দেয় সেটা সঠিক স্পষ্টভাবে জানে না দীপিকা।
    তবে তার ভাগ্য এমনই বিয়ের একমাস যেতে না যেতেই প্রবীর মানে তার বর দু'বেলা উঠতে বসতে তাকে শাসিয়ে আসছে, 'বেশি নখরাবাজি করলে এমন ক্যালাবো না, টের পাবে'।

    শান্ত সমঝদার দীপিকা তাই পারতপক্ষে কোনো নখরাবাজি করে না। ঘরের কাজ নিপুণ হস্তে করে, রাতে বিছানায় শুয়ে প্রবীর চাইলেই শাড়ি সায়া খুলে ফেলে শরীর বিছিয়ে দেয়। তারপর প্রবীরের কাজপাট চুকে গেলে আবার শাড়ি পরে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ে। তাও পান থেকে চুন খসলেই প্রবীর তাকে বলে, ন্যাকা, আতাক্যালানে, ন্যাপলা, গেঠুর।
    এই গেঠুর শব্দটার সাথে একটা টিপ্পনী আছে। প্রবীরদের ছোটবেলার কলোনিতে একজন ন্যালাখ্যাপা মাথামোটা লোক ছিল, যার নাম গেঠুর, তার হাত পা ঠিকঠাক কাজ করতো না, মাথাও না। যাকে বলে ফেলে দেওয়া বাতিল অকম্মার ঢেঁকি মানুষ।
    দীপিকার কান্না পায়, লুকিয়ে কাঁদে। কিন্তু দীপিকা সত্যি সত্যিই আতাক্যালানে, সে প্রতিবাদ করতে পারে না। রেগে উঠতে পারে না। পারে না তো কী করবে। সবাই কি সব পারে। এই যেমন প্রবীর দীপিকার মতো একটা এমন সুন্দর মনের মেয়েকে তার সঠিক সম্মান, মর্যাদা, ভালবাসা দিতে পারে না, এইরকম সবাইকারই কিছু না কিছু অক্ষমতা আছে দুনিয়ায়।
    এই অবস্থায় কী হতে পারে? ওদের বিয়েটা কি ভেঙ্গে যাবে নাকি টিকবে। দীপিকা কদিন ধরেই ভাবছে, আর ভাল্লাগছে না এই বাড়িতে, মায়ের কাছে গিয়ে বলবে, ফিরে আসবে মায়ের বাড়ি। হ্যাঁ মায়ের বাড়ি, কারণ বাবা নেই। বাবা থাকলে বোধহয় বাপেরবড়ি বলা যেতো।
    মায়েরও ইদানীং শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না। রোজ সন্ধ্যের মুখে জ্বর আসে, ভোরবেলা ছেড়ে যায়। জ্বর ছেড়ে গেলে মা সারাদিন ঘুমোয়, কোনোদিন শক্তি পেলে ষ্টোভ জ্বেলে রাঁধে, নইলে মুড়িচিঁড়ে পাউরুটি খেয়ে নেয়।
    আজ রেডি হয়ে অফিস বেরোচ্ছিল প্রবীর। সেই সময়ই খবরটা এলো। এলো মানে নিয়ে এলো ওদেরই পাড়ার মোড়ের ফার্নিচারের দোকান আছে যার সেই ছেলেটি, মন্টু। মন্টু দীপিকার বিয়ের ফার্নিচার এবাড়িতে ডেলিভারি দিতে এসেছিল তাই বাড়িটা চিনতো।
    মা'কে দাহ করে গঙ্গায় অস্থি ভাসিয়ে সব কিছু সারতে সারতে রাত দশটা বেজে গেল। প্রবীর বাবুঘাটে দাঁড়িয়ে ক্যাব বুক করলো। ক্যাব এলো। প্রবীর বল্ল, নাও সারাদিন দেদার কান্নাচোদামি করেছো, এবার বাড়ি ফিরে আমাকে দুটো ডাল ভাত রেঁধে দেবে চলো।
    দীপিকা বল্ল, তুমি বাড়ি চলে যাও। আমি আর তোমার বাড়িতে ফিরবো না। আমি মায়ের বাড়িতে যাবো। আজ থেকে ওখানেই থাকব। শাড়ির ফলস পিকো আর দুচারটে টিউশনি করে একটা পেট স্বাধীনভাবে চালিয়ে নেবো।
    প্রবীরের মুখে মাছি ঢুকে যাবার জোগাড়, আতাক্যালানেটা বলে কী! হঠাৎ করে ভর রাত্তিরে বিনেপয়সার কাজের লোক আর শরীরের ক্ষিদে মেটাবার পুরুষ্ঠু মাগী হাতছাড়া হয়ে গেলে কার না রাগ ধরে বলুন তো?
    সুতরাং প্রবীরও দারুণ রেগে গিয়ে বল্ল, মাঝরাত্তিরে ফাঁকা রাস্তায় নাটক না চুদিয়ে বাড়ি চল মাগী, আজ তোকে বিছানায় ফেলে যা ক্যালাবো না! টের পাবি আজাদির মজা।
    হঠাৎ কী যেন হয়ে গেল দীপিকার। রাস্তা থেকে একটা থান ইঁট তুলে নিয়ে চিৎকার করে বল্ল, ক্যালাবি, আয় কেমন ক্যালাবি দেখি, মেরে মাথা ফাটিয়ে দেব তোর। যা বেরো এখান থেকে। খবরদার যদি আমাকে আর দ্বিতীয়বার জ্বালাতে আসিস, তাহলে থানা পুলিশ হাজতবাস করিয়ে ছাড়বো তোকে।
    আতাক্যালানে গেঠুরটার এই ভিন্ন মূর্তি দেখে প্রবীর হতবাক। দুই ক্যালানে এখন মুখোমুখি। যে ক্যালায় আর যে ক্যালানি খায়। তাদের অবস্থানগত বদল ঘটে গেছে।
    পাছে রাস্তার ট্রাফিক পুলিশ এসে কোমরে দড়ি পরিয়ে লক আপে ঢোকায়, সেই ভয়ে তড়িঘড়ি ক্যাবে উঠে পালালো প্রবীর। মুখেন মারিতং জগৎ টাইপ লোকেরা সচরাচর ভীতু প্রকৃতিরই হয়। প্রবীরও তাদেরই একজন।
    ভয়কে জয় করে এখন দিব্যি লাগছে দীপিকার। মা'কে হারানোর শোক আর চিতার আগুন ছাপিয়ে নিজের ভেতরকার গনগনে আগুনটা টের পাচ্ছে এখন সে।
    বুঝতে পারছে ক্যালানে শব্দটা আসলে দ্ব্যর্থক। যে ক্যালায় এবং যে ক্যালানি দেয় দুজনের জন্যই প্রযোজ্য।
    অনেক দিন ধরে ক্যালানি খেতে খেতে আতাক্যালানেরা যখন ক্ষেপে গিয়ে উল্টোদিকের লোকটাকে উদোম ক্যালানি দিতে শুরু করে তখনই পৃথিবীর ইতিহাস দ্রুত গতিতে অন্যদিকে মোড় নেয়।

    ©তনিমা হাজরা
    গল্পের নাম - ক্যালানে
    ***************
    বিঃদ্রঃ - উপরোক্ত লেখাটি অনেক পত্রিকায় পাঠিয়ে বাতিল হয়ে ফিরে এসেছে। বাতিলের কারণ হিসেবে সম্পাদকদের বক্তব্য আমার লেখাটিতে কিছু শব্দ আছে যা কোনো রুচিশীল পত্রিকায় প্রকাশযোগ্য নয়। আমার প্রশ্ন, দিনের পর দিন এইসব অরুচিকর শব্দগুলো হজম করে বহু মহিলা সংসার করছেন, তাহলে তাঁদের ব্যথার কথা কে বলবে, কে প্রকাশ করবার সাহস দেখাবে। যদি কোনো সহৃদয় সম্পাদক আমার এই তেতো গল্পটি নিজের পত্রিকার জন্য নিতে যান বা কোনো পাঠক এটিকে শেয়ার করতে চান তাহলে সানন্দে সম্মতি দিলাম।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • গপ্পো | ১৯ আগস্ট ২০২৬ | ২৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন।