এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ইরানের এই যুদ্ধ : ধর্মীয় মৌলবাদের ভূমিকা 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৪ মার্চ ২০২৬ | ৪৮ বার পঠিত
  • ইরানের এই যুদ্ধ কেন হচ্ছে : বাস্তব স্বার্থ নাকি ধর্মীয় মৌলবাদ 
     
    ইরানের এই বর্তমান যুদ্ধের ব্যাপারে অনেক কিছুই এর আগে আমরা গত কয়েক সপ্তাহে ইন্টারনেটে দেখেছি | জিয়োপলিটিক্স , পেট্রোডলার , তেলের দাম , মিড টার্ম ইলেকশন ইমপ্যাক্ট ইত্যাদির ব্যাপারে অনেক কথাই বলা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে | এসব আলোচনাই মূলতঃ কিন্তু এই যুদ্ধটা আসলে materialistic বা rational realistic interests কোনো কারণ নিয়েই হচ্ছে (সে ইরান কি আম্রিকা ইস্রাঈল দুপক্ষেই ) এই ধারণার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে | এগুলো খুবই legtimate কারণ এই যুদ্ধের পিছনে কিন্তু এরই সঙ্গে এই যুদ্ধের পিছনে ধর্মীয় মৌলবাদের কিছু ভূমিকা আছে কিনা সেটাও দেখা প্রয়োজন | 
     
    এই যুদ্ধের পিছনে ধর্মীয় মৌলবাদের ব্যাপারটাকে দেখতে গেলে আমাদের যেতে হবে উনিশ শতকের আম্রিকাতে | ১৮৩০ এর দশকের একজন ইংরেজ ধর্ম যাজক জন নেলসন ডার্বি dispentionalism নামক একটা তত্ত্ব তুলে ধরেন | এই তত্ত্ব অনুযায়ী বলা হয় যে ঈশ্বর স্বয়ং ইতিহাসের বিভিন্ন সময়ে নানান রকম ঘটনা ঘটান এবং অদূর ভবিষ্যতে তিনি ইহুদীদের ফিরিয়ে আনবেন জেরুসালেমে এবং সেখানেই নতুন করে জেরুসালেমের তৃতীয় মন্দির তৈরী হবে এবং যীশুর দ্বিতীয় বার পুনরাবির্ভাব হবে আরেকবার এবং প্রবল যুদ্ধ ও রক্তপাতের মাধ্যমে পৃথিবীতে স্বর্গ রাজ্যের আবির্ভাব হবে | এই তত্ত্ব আম্রিকাতে পৌঁছয় কিছুদিনের মধ্যেই | সাইরাস স্কোফিল্ড নামক একজন আম্রিকি ধর্ম যাজক নিজের একটা বাইবেল রচনা করলেন যেটা স্কোফিল্ড বাইবেল নামে বিখ্যাত | এই স্কোফিল্ড বাইবেল dispentionalism তত্ত্বের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে | আম্রিকাতে সেসময়ে মানুষ রক্তাক্ত গৃহযুদ্ধের পরে আশার আলো দেখতে চাইছে এবং যীশু আবার ফিরে আসবেন এরকম একটা তত্ত্বের খুব সহজসরল ভাষাতে প্রচার তাদের মধ্যে নতুন আশা উদ্দীপনার সঞ্চার করলো | ১৮৯১ সালে উইলিয়াম ব্ল্যাকস্টোন নামক নিউ ইয়র্কের একজন ধর্মযাজক যিনি ডার্বির dispentionalism তত্ত্বের সমর্থক ছিলেন তিনি রাশিয়ার ইহুদীদের জন্যে প্যালেস্টাইনে একটা নতুন রাষ্ট্র গঠনের জন্যে একটা চিঠি লিখলেন সেসময়ের আম্রিকি রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসনকে | এই উইলিয়াম ব্ল্যাকস্টোন এর মাধ্যমেই নতুন একটি তত্ত্বের উদ্ভব হলো পৃথিবীতে যাকে বলা হয় christian zionism বা খ্রিস্টান জায়নবাদ | এই তত্ত্বের মূল লক্ষ্য ছিলো যে ইহুদীদের প্যালেস্টাইনের নতুন রাষ্ট্র গঠন করতে দিলেই সেখানে থেকেই আবার যীশুর দ্বিতীয় বার আগমন হবে | ১৯১৭ সালের বালফুর ঘোষণা , ১৯৪৭ সালের ইস্রাঈল সৃষ্টি এবং ১৯৬৭ সালের ইস্রাঈলের ছয় দিনের যুদ্ধে জয় এসব কিছুকেই সম্পূর্ণ ভাবে ঈশ্বরের সৃষ্টি ঘটনা বলে খ্রিস্টান জায়নবাদ তত্ত্বের সমর্থকেরা প্রচার করতে শুরু করেন এবং যীশুর দ্বিতীয়বার আগমন আসন্ন এসব প্রচার হতে থাকে | 
     
    রাজনৈতিক ক্ষমতার অলিন্দে খ্রিস্টান জায়নবাদ
    ১৯৮০ দশক থেকেই আম্রিকি রাজনীতির ক্ষমতার অলিন্দে একটু একটু করে পা রাখতে শুরু করেন খ্রিস্টান জায়নবাদের প্রবক্তারা | 

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১৪ মার্চ ২০২৬ ১৩:৫০739156
  • ডার্বির নাম শোনা ছিলো। অসাধারণ লেখাটা। আচ্ছা, লিয়ন পিওন্সকার পরবর্তীকালে Zionism তত্ত্বের থিওরিটিক‍্যাল প্রবক্তা না? রিসেন্টলি পড়লাম Sammy Samhooa রচিত "Nation and nationalism" -এর একটা চ‍্যাপ্টার, "Ethnic democracy : Israel as an ethnic as well as a democratic state." উনি ইস্রায়েলেরই স্কলার। তো ইহুদি আর জায়োনিসম ধারণাটা কমিউনিটি আর এথনিসিটি নির্ভর আমার মনে হয়। যেমন আমাদের হিন্দু আর হিন্দুত্ব।
  • Debanjan | 2409:4060:217:51ae:c3c0:f9bc:d0b3:***:*** | ১৪ মার্চ ২০২৬ ১৮:৪১739164
  • @ মানালী , মোক্ষম জায়গাটাই ধরেছেন l আমি অবশ্য এই লেখাটাতে খ্রীষ্টান জায়নবাদকে বুঝতে চাইছি l এই লেখাটার মধ্যে আরো এগুলো দেখাতে চাইছি l ইস্রায়েল সত্যি একটি এথনিক ডেমোক্র্যাসি কিন্তু ঘটনা হচ্ছে এখানে ইসরাইলে  ইহুদী বলতে মূলতঃ আশেখেনাজি অর্থাৎ ইউরোপীয় ইহুদিদের ধরা হয় l ইস্রাঈল এখনো পর্যন্ত নন আশেখেনাজি ইহুদী কাউকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখেনি এমনকি সৈন্যবাহিনী বা মোসাদ সবজায়গাতেই আশেখেনাজি দের আধিপত্য যদিও নন আশেখেনাজি ইহুদিদের মেজরিটি বলে অনেকেই বলেন l জায়নবাদ মূলতঃ আশেখেনাজি দের একটা রাজনৈতিক প্রোজেক্ট l 
  • Manali Moulik | ১৪ মার্চ ২০২৬ ২০:১০739167
  • বুঝলাম। হলোকাষ্টের সময়ে জার্মানি থেকে দলে দলে ইহুদীর আগমনও এই ধারণার একটা। আপনি ১৯১৭ এর ব‍্যালফুর ডিক্লারেশনের কথা উল্লেখ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা তো ব্রিটেনের একটা চাল ছিলো যে কীভাবে ইহুদী রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়ে মধ‍্যপ্রাচ‍্যে একটা খুঁটি বসানো যায়। পরে ইউএস সেটাকে ট‍্যাকটিক‍্যালি ব‍্যবহার করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন