এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ইরানের এই যুদ্ধ পর্ব তিন : কি বলছেন এযুগের নস্ট্রাডামুস  

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ৩০ মার্চ ২০২৬ | ৭২ বার পঠিত
  • এযুগের নস্ট্রাডামুস 

    ইরানের এই যুদ্ধ নিয়ে অন্তর্জালে অনেকেই অনেক কিছু বলছেন | এযুদ্ধ কেন হলো , কতদিন চলবে , কে জিতবে এই নিয়েই চলছে অন্তর্জালে বিপুল আড্ডা | সবচেয়ে বেশী ঘুরছে একজনের নাম যিনি অন্ততঃ দুই বছর আগেই আজকের এই ইরান যুদ্ধের ভবিষ্যৎবাণী করেছিলেন | ইনিই হলেন "প্রফেসর" চিয়াং শুয়েশেন (Professor Jiang) | ২০২৪ সালের গোড়ার দিকেই তিনি তিনটি ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো তিনি মিলিয়েই দিয়েছেন | এক , ২০২৪ এ আম্রিকি ভোটে ট্রাম্পের জয় হবে , দুই , অদূর ভবিষ্যতেই ট্রাম্প ইরানকে আক্রমণ করবেন এবং তিন , এই যুদ্ধের ফলে সবচেয়ে বেশী ক্ষতি হবে তেল রপ্তানীকারী আরব দেশগুলোর এবং ইস্রায়েল এই যুদ্ধের ফলেই প্যাক্স জুডাইকা নামক একটা সাম্রাজ্য গঠন করবে | প্যাক্স জুডাইকা নিয়ে দ্বিতীয় পর্বেই কিছু কিছু লিখেছি | দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই তিনটি ভবিষ্যৎবাণী ঠিকই প্রমাণিত হয়েছে | কিন্তু কে এই  প্রফেসর" চিয়াং ? কোত্থেকে এলেন এই ক্ষণজন্মা প্রতিভা ?

    কে এই এযুগের নস্ট্রাডামুস ?

    তার নিজের কথায় , "প্রোফেসর" চিয়াংয়ের জন্ম সত্তর দশকের গোড়ার দিকে চীনের কোয়াংতুং (guangdong) প্রদেশের একটি ছোট্ট শহরে | তার বাবা স্থানীয় হাইস্কুলের শিক্ষক ছিলেন | সেসময়ে চীনে সংস্কৃতিক বিপ্লব চলছে পুরোদমে | ছয় বছর বয়সেই তার বাবা মা শিশু চিয়াংকে নিয়ে দেশ ছেড়ে কানাডাতে চলে যান | সেখানেই দারিদ্রের মধ্যে যুদ্ধ করে কাটে চিয়াংয়ের শৈশব ও কৈশোর | চিয়াংয়ের বাবা তার নিজের দেশে স্কুল শিক্ষক হলেও এখানে তাকে সাধারণ হোটেল রাঁধুনী হয়েই থাকতে হয় | চিয়াংয়ের মার পেশা ছিলো কাপড় সেলাইয়ের দরজির | এভাবেই শৈশব কাটলো চিয়াংয়ের | বড় হয়েই অন্য যেকোন চীনা ইম্মিগ্রান্ট পরিবারের মতন অনেক চেষ্টা করে (এমআইটি , প্রিন্সটন ও হার্ভার্ড ফিরিয়ে দিয়েছিলো চিয়াংকে ) শেষমেশ ইয়েলে ভাগ্যের শিকে ছিঁড়লো তার | কয়েক বছর পরে ইয়েল থেকেই ইংরাজী সাহিত্যে গ্রাজুয়েশন শেষ করলেন চিয়াং | শিক্ষকতার কাজ ভালো লাগতো চিয়াংয়ের তাই তিনি প্রথমেই চেষ্টা করলেন শিক্ষকতার কাজ পাবার | এরপরে অনেক ঘাটা আঘাটার জল খেয়ে এখন পেইচিংয়ের মুনশট একাডেমী হাই স্কুলেতে পাশ্চাত্য দর্শন ও পাশ্চাত্যের ইতিহাস পড়ান প্রোফেসর চিয়াং | মাঝে ২০১৭ সালে চীনের সংবাদমাধ্যমে দুর্নীতি ও গণতন্ত্রহীনতা নিয়ে সিএনএনে একটি প্রবন্ধ লিখে চীনের সরকারের বিরাগভাজন হতে হয়েছিলো তাকে | ২০২১ সালে schools for soul নামে একটি বইও লেখেন চিয়াং | আশ্চর্য্যের বিষয় চিয়াং কখনোই ডক্টরেট করেননি এবং প্রোফেসর হিসাবেও কখনো কোথাও কাজ করেননি | আসলে তার ইউটিউব চ্যানেল predictivehistory তে তার ভবিষ্যৎবাণীগুলি নিয়ে প্রবল আলোড়ন শুরু হলেই চিয়াং নিজের নামের আগে "প্রোফেসর" শব্দটি যোগ করেছিলেন | আপাতত এই নামেই তার অসম্ভব জনপ্রিয়তা অন্তর্জালে | 

    "প্রোফেসর" চিয়াং এর আরো ভবিষ্যৎবাণী 

    "প্রোফেসর" চিয়াংয়ের বৈশিষ্ট্য যে তিনি বিশ্বের বিভিন্ন ঘটনা সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন কিন্তু প্রথাগত অর্থনীতি ও ভূ রাজনীতি ফ্রেমওয়ার্ক বা assumptions এর তোয়াক্কা না করেই | তিনি নিজেই বলেন, যে তিনি অঙ্কশাস্ত্রের game থিওরী কে কাজে লাগিয়ে নিজের একটি স্ট্রাকচারাল ফ্রেমওয়ার্ক বানিয়েছেন গ্লোবাল জিয়োপলিটিক্সের উপরে সেটির উপরেই ভিত্তি করে তিনি speculative analysis করেন বিশ্বের ভূ রাজনীতির | নিজের এই পদ্ধতির নাম দিয়েছেন চিয়াং প্রেডিক্টিভ হিস্ট্রি |  ট্রাম্পের ২০২৪ সালের ভোটে বিজয়, ইরানের যুদ্ধ, তেল রপ্তানিকারী আরব দেশগুলোর যুদ্ধে দুর্ভোগ, প্যাক্স জুডায়িকা এসবই তিনি বলেছেন তার নিজের স্পেকুলেটিভ প্রেডিক্টিভ হিস্ট্রি তত্ত্বের উপরে ভিত্তি করে | এবিষয়ে বিশদ জানতে দেখুন এই পর্বটি | 



    ইরান যুদ্ধ নিয়ে চিয়াং ভবিষ্যৎবাণী করেছেন যে , আম্রিকা ইরান যুদ্ধে পদাতিক বাহিনী ব্যাবহার করবে এবং যুদ্ধে হারের সম্মুখীন হবে | ট্রাম্প চেষ্টা করবেন যুদ্ধকে কাজে লাগিয়ে নিজের মিডটার্মে হার বা সম্ভাব্য ইম্পিচমেন্ট বাঁচাবার জন্যে আম্রিকার বর্তমান রাষ্ট্রব্যবস্থাতে আমূল পরিবর্তন এনে আসন্ন নভেম্বর মিডটার্ম পিছিয়ে দিতে | ইরান যুদ্ধে আম্রিকার হার হলে পেট্রোডলারের পতন হতে পারে এবং এর ফলে আম্রিকার স্পেকুলেশন নির্ভর অর্থনীতিতে বড়সড় পরিবর্তন আসতে পারে যার ফলে আম্রিকাতে অভূতপূর্ব সিভিল স্ট্রাইফের প্রভূত সম্ভাবনা , এসবই চিয়াংয়ের ভবিষ্যৎবাণী | পশ্চিম এশিয়া থেকে ইরান যুদ্ধে হারের ফলে আম্রিকার অপসারণ হলে , বাস্তবায়িত হবে প্যাক্স জুডায়িকা যেটি মূলতঃ ওয়াল স্ট্রীট ও সিলিকন ভ্যালির ধনকুবেরদের একটি পরিকল্পনার রাষ্ট্র যেটি একটি surveilance empire হবে | এই সাম্রাজ্যের প্রতিটি মানুষের প্রতি দিনের চব্বিশ ঘন্টার সবকিছুর উপরে নজরদারী করবে প্যাক্স জুডায়িকা সাম্রাজ্য বিশেষ ভাবে তৈরী AI প্রযুক্তি ও মস্তিষ্কে বসানো স্বয়ংক্রিয় মাইক্রোচিপের মাধ্যমে | ইস্রাঈল রাষ্ট্রই মূলতঃ রাজনৈতিক ও সামরিক ভাবে নিয়ন্ত্রণ করবে এই প্যাক্স জুডায়িকা সাম্রাজ্য কিন্তু পিছনে মস্তিস্ক হিসাবে থাকবে ওয়াল স্ট্রীট ও সিলিকন ভ্যালির ধনকুবের সিক্রেট সোসাইটিগুলো যেমন খ্রিস্টান জায়নবাদী গোষ্ঠী ও আশেখেনাজি হাবাদ গোষ্ঠী | প্যাক্স জুডায়িকা সৃষ্টির পিছনে হাবাদ গোষ্ঠীর মূল উদ্যেশ্য আসলে পৃথিবীর বুকে মেসায়ার আগমন ত্বরান্বিত করা | গত দুই পর্বে খ্রিস্টান জায়নবাদী ও হাবাদের সম্বন্ধে কিছু লিখেছি | চিয়াংয়ের বক্তব্য অদূর ভবিষ্যতে রাশিয়া , যুদ্ধপরবর্তী ইরান , তুর্কি প্রভৃতি দেশের সঙ্গে শেষ মরণপণ যুদ্ধ হবে ইস্রায়েলের | খ্রিস্টান জায়নবাদীদের কাছে এই যুদ্ধ armagedon যেখানে প্যাক্স জুডায়িকা মুখোমুখি হবে গগ ও ম্যাগগের এবং তখনই আবার পুনর্বার আসবেন যীশু ও মেসায়া | বলাই বাহুল্য এখানে গগ ও ম্যাগগের মানে হচ্ছে রাশিয়া ইরান ও তুর্কী | চিয়াং বলছেন যে ইরান যুদ্ধ পরবর্তী ভারতের মুখ্য ভূমিকা হবে প্যাক্স জুডায়িকার কামলা খাটবার জন্যে সস্তা শ্রমিকের যোগান দেওয়া |

    তবে তার নিজের দেশ চীনকে নিয়েও একেবারেই আশাবাদী নন চিয়াং | এশিয়াতে বরঞ্চ চীন নয় জাপানকে নিয়েই তিনি আশাবাদী | তার মতে, জাপান লড়াকু জাতি যুদ্ধের পরে নতুন পৃথিবীতে তারাই এশিয়ার একছত্র আধিপত্য দাবি করবে কিন্তু চীন যেহেতু তার কোন জাপানের মত কোন সামুরাই যোদ্ধা সংস্কৃতি নেই তার ওপরে চীনের এলিট সমাজ গত চল্লিশ বছরে পাশ্চাত্য সভ্যতার প্রভাবে অলস ও পরিশ্রমবিমুখ হয়ে গেছে | চিয়াং বলছেন ইরান যুদ্ধ পরবর্তী এশিয়াতে জাপানের মূল প্রতিদ্বন্দ্বী হবে চীন নয় ঐক্যবদ্ধ কোরিয়া ও ভিয়েতনাম যেহেতু এরাই আসল লড়াকু জাতি | চীন এশিয়াতে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো থাকবে | 



    কেন এতো বিতর্কিত "প্রোফেসর" চিয়াং 
     "প্রফেসর" চিয়াংকে নিয়ে বিতর্কের মূল কারণ তিনি দুটো প্রশ্ন তুলেছেন | এক , আমরা যে ভাবি যে আম্রিকাতে মানুষ ভোটদানের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণ করে সেটি কি বাস্তবে সঠিক ? নাকি এটিও একটি assumption যেটিকে প্রশ্ন করবার সময় এসেছে ? চিয়াং বলছেন , সাধারণ মানুষ বা ভোটাধিকার নয় আম্রিকি রাষ্ট্রের ভাগ্য নিয়ন্ত্রণ করে কিছু সিক্রেট সোসাইটি যেমন হাবাদ এবং খ্রিস্টান জায়নবাদীরা | ব্ল্যাকরক জাতীয় সংস্থাও মূলতঃ এসব গোষ্ঠীরই হাতেই আছে | সাধারণ মানুষের আম্রিকি গণতন্ত্রে মূলতঃ কোনোই agency নেই ইরান যুদ্ধ জাতীয় ঘটনা আটকাবার ব্যাপারে | দুই , এইসব গোষ্ঠীর ইরান যুদ্ধ এধরণের প্রলয়ঙ্কারী ঘটনা ঘটাবার পিছনে মূল উদ্যেশ্য কিন্তু কোন সেক্যুলার লজিক্যাল বাস্তববাদী উদ্যেশ্য যেমন ইরানের তেল দখল করা নয় যেহেতু ইরানের সঙ্গে চুক্তি করেই আম্রিকা ইরানের তেল নিয়ে কাজ করতে পারতো | এসব সিক্রেট গোষ্ঠী এসব ঘটনা ঘটায় মূলতঃ eschatological speculation হিসাবে যার মূল উদ্যেশ্য কেয়ামতের জুয়াখেলা খেলে মেসায়া বা যীশুর পুনরাভির্বাব ঘটানো | এই উদ্যেশেই এসব গোষ্ঠী কাজ করে চলেছে এবং বিশ্বের ক্ষমতা তাদের করায়ত্ত | এগুলোকে আপাত দৃষ্টিতে দেখলে কন্সপিরেসি থিওরি মনে হতেই পারে কিন্তু বর্তমানের সময়ে এপস্টিন ফাইলস দুনিয়ার সামনে আসবার পরে কি এইদুটি প্রশ্নকে উড়িয়ে দেওয়া যায় এতো সহজে ?
     

     

     

     
    "প্রোফেসর" চিয়াং সম্বন্ধে আরো তথ্য 

    https://moonshotacademy.cn/en/team/63c6350c39cf7a258d/?spm=a2ty_o01.29997173.0.0.20b55171C7Qndz
    https://moonshotacademy.cn/en/
    https://en.wikipedia.org/wiki/Jiang_Xueqin?spm=a2ty_o01.29997173.0.0.20b55171C7Qndz
     
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হীরেন সিংহরায় | ৩০ মার্চ ২০২৬ ২০:৪৯739570
  • দুটো মিলে গেছে!তৃতীয়টা কি হয় কি হয়! 
  • Manali Moulik | ৩১ মার্চ ২০২৬ ০০:১৮739575
  • খুব ভালো লাগলো। আমেরিকার গণতন্ত্র প্রকৃতই অধিকার দেয় কিনা, তা নিয়ে স্বয়ং মার্কিন লেখক ড‍্যানিয়েল মার্কোভিটস্ ক্ষোভ প্রকাশ করেছেন। আর ট্রাম্পের ভাইঝি মেরি ট্রাম্পের বইটি "How my family produced the most dangerous man of the world." (আহা, আমাদের ভাইপো যদি এমন একটা...না থাক)  উল্লেখ‍্য। যদিও এটা বিশেষতঃ ট্রাম্পের প্রশাসন ও তাঁকে নিয়ে  রচিত। তবুও সিংহাসনের সুযোগ তো তাকে আমেরিকাই করে দিয়েছে। প্রোফেসর চিয়াং-এর ধারণাগুলি অতি প্রাসঙ্গিক। আলোচনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। আচ্ছা, ইরান যে এতো ক্ষয়ক্ষতির পরেও মাথা নোয়াচ্ছে না, এতে কি ওদের অপরাজয়ী শিয়া মাইন্ডসেট কাজ করছে? যা কারবালার প্রান্তর থেকে সৃষ্টি হয়েছিলো সর্বাত্মক ক্ষমতার বিরুদ্ধে আত্মত‍্যাগের ইতিকথা হিসাবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন