এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হিজি-বিজ-বিজ | ১২ আগস্ট ২০২৬ ০২:০০558711
  • স্যান্ডি, কি শান্তিনিকেতন এর ? কে কে ও ?
  • kk | ১২ আগস্ট ২০২৬ ০১:৪৯558710
  • স্যান্ডি,
    হ্যাঁ, জয়দা'র ইংলিশ বেশ ভালোই ছিলো। আমাদের 'কোর' এর প্রথম ক্লাসটাই জয়দা'র ছিলো। উনি ইকোলজি পড়াতেন তো। সেদিন পড়াতে গিয়ে বলেছিলেন "মানুষ হিসেবে আমরাই একমাত্র প্রাণী who are fouling their own nest। এই কথাটা আমার এখনও মনে আছে। শ্যামলীদি'র কথা শুনেও খারাপ লাগলো। আসলে আমরা এখন এমন একটা বয়সে পৌঁছে গেছি যে আগের জেনারেশনের মানুষদের চলে যাবার খবরের পাল্লাই ভারীর দিকে ঝুঁকে পড়েছে। কী আর বলার?!
  • অরিন | ১২ আগস্ট ২০২৬ ০১:৩৯558709
  • ১১ আগস্ট ২০২৬ ২৩:৪৪, synaesthesia নিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনটি পাঠানোর জন‍্য ধন‍্যবাদ। লেখক দেখলাম লিখেছেন "তামিলনাড়ুর গবেষক রামচন্দ্রন", খুব সম্ভবত ভিলায়ানুর রামচন্দ্রনের কথা বলতে চাইছেন, এনার সিনেস্থেশিয়া নিয়ে অন‍্যতম শ্রেষ্ঠ কাজ ছিল মানুষের "বাক্য" কে "দেখতে পাবার" ক্ষমতাকে ব‍্যাখ‍্যা করা যে মস্তিষ্কের যে অংশে "রঙ" আর যে অংশে "কথা/শব্দ/বাক‍্য" perceived হয় (অনূভূত??) কিছু মানুষের ক্ষেত্রে তাদের ক্রস লিংকিংএর বিষয়টি তিনি প্রথম ব‍্যাখ‍্যা করেন। তিনি এককালে অবশ‍্যই তামিল নাড়ুতে থাকতেন কারণ স্ট‍্যানলি মেডিকেল কলেজের স্নাতক, কিন্তু তাঁর পিএইচডি কেমব্রিজের এবং তিনি খুব সম্ভবত স‍্যান ডিয়েগোতে বসবাস করেন। আরেকটি ব্যাপার লেখা যেতে পারে, এনার দাদামশাই বিখ্যাত সংবিধান বিশেষজ্ঞ স‍্যার আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, তিনি অবশ্য রামচন্দ্রনের জন্মের তিন বছর পর মারা যান (১৯৫৪ সালে)।
  • আর | ১২ আগস্ট ২০২৬ ০১:০৭558708
  • ডিম হ্যাংলা গুবলু চিকুৎসা করার জন্য সৈকতেরই বাড়িতে কেন?
  • syandi | ১২ আগস্ট ২০২৬ ০০:৪৯558707
  • কেকে, সাবজেক্ট হিসাবে zoology না থাকায় কখনো জয়দার ক্লাসে বসার সুযোগ হয় নি, তবে ক্লাসমেটদের মুখে শুনতাম জয়দার পড়ানোর সুনাম। উনি বোধ হয় ইংরেজিটা বেশ ভালো বলতেন অন্যান্যদের তুলনায়। ওনার স্ত্রী অৰ্থাৎ শ্যামলীদিও বোধ হয় শয্যাশায়ী।
  • kk | ১১ আগস্ট ২০২৬ ২৩:৫১558706
  • ১১ আগস্ট ২০২৬ ২৩:৪৪,
     
    একদম ঠিক বলেছেন! পুরোপুরি প্রাসঙ্গিক! এখানে অবশ্য আরো একজন সিনেস্থেট আছেন। একক। এই আর্টিকলটা বেশ ভালোই লাগলো।
  • kk | ১১ আগস্ট ২০২৬ ২৩:৪২558704
  • স্যান্ডি,
    সেকি! খুবই খারাপ লাগছে শুনে! ওঁর ক্লাসগুলো আমার খুব পছন্দের ছিলো।
  • syandi | ১১ আগস্ট ২০২৬ ১৮:২২558703
  • @কেকে, জয়দা (প্রফেসর ভি সি জয়) না ফেরার দেশে চলে গেছেন শুনলাম।
  • albert | ১১ আগস্ট ২০২৬ ১৫:১১558702
  • https://www.no35gallery.co.uk/submission?call=Portrait-group-2026
    এই লিংকটা রাখলাম যদি কোনো ব্যক্তি পোর্ট্রেট এর উপর কাজ দিতে চান ট্রাই করতে পারেন এরা সমস্ত রকম আর্ট ফ্রম লাইক পেইন্টিং ফোটোগ্রাফি, মিক্সড মিডিয়া, ডিজিটাল আর্ট সবই নিচ্ছে। AI বাদ দিয়ে।
  • :|: | ১১ আগস্ট ২০২৬ ০৪:২১558699
  • কিন্তু ০০:০৮ এতো দেরীতে ইনফো দিলেন ক্যানো? কিছু করতাম হয়তো ঠিক সময়ে জানতে পারলে! এবার থেকে এই সমস্ত টাইম সেনসিটিভ মেটেরিয়াল যথাযথ হ্যান্ডেল করবেন। নইলে গৌমাতা গুঁতিয়ে দিতেই পারেন। সাবধান!
  • Manali Moulik | ১১ আগস্ট ২০২৬ ০০:২৪558698
  • বানান দেখে আমি ফ্ল‍্যাট !!!!
     
    সেই 'দুর গোরু!' বলাটা সার্থক হয়েছে !
  • গমাদা প্রেমিক | ১১ আগস্ট ২০২৬ ০০:০৮558697
  • albert banerjee | ১০ আগস্ট ২০২৬ ১৫:৪৮558695
  • দীর্ঘ = ৪ | ১০ আগস্ট ২০২৬ ০৫:৩১
    আহা আসুক না। কি হয়েছে ? ওনার কাজ হয়তো শেষ হয়ে গেছে। আর এখানে আসা একটা নেশার মতো।
  • Prasun Das | ১০ আগস্ট ২০২৬ ১৪:০৮558694
  • ডিসেম্বরের শেষে রাজস্থান যাচ্ছি — অভিজ্ঞ ভ্রমণপাগলদের একটু পরামর্শ চাই!

    পরিবার নিয়ে রাজস্থান ভ্রমণের একটা প্ল্যান করছি। বাজেট একটু আঁটসাঁট, তাই প্রাইভেট গাড়ি ভাড়া করে রাজকীয়ভাবে ঘোরার বদলে ট্রেন আর পাবলিক বাসেই যতটা সম্ভব কাজ চালানোর ইচ্ছে
  • ৪, ∞ নয় তো! | ১০ আগস্ট ২০২৬ ০৭:৫৭558693
  • হ, কিন্তু তরমুজ কাত হলেও তো একই রকম থাকে, গোলাকার যে!
  • :|: | ১০ আগস্ট ২০২৬ ০৬:২৫558692
  • তাতো নিশ্চয়ই। বাংলা 4 তো ইনফিনিটির চিহ্নের মতো। অসীম দীর্ঘ তো বটেই এমনকি সুদীর্ঘও বলা চলে। ;)
  • দীর্ঘ = ৪ | ১০ আগস্ট ২০২৬ ০৫:৩১558691
    • তরমুজ | ০৬ আগস্ট ২০২৬ ০৫:১৮558611
    "আজকের পর দীর্ঘ দিন গুরুতে হয়ত আসতে পারব না। "

    কিন্তু আপনার প্রমিস অক্ষত রইলো না। ধুরধুর। দীর্ঘদিন বলে একটা হপ্তাও কাটিয়ে আসতে পার্লেন না? এ যেন বহ্বারম্ভে লঘুক্রিয়া কিংবা শীঘ্রপতন কিংবা কয়টাস ইন্টেরাপ্টাস।
  • তরমুজ | ১০ আগস্ট ২০২৬ ০১:৪৬558690
  • মোদি যুগ শুরুর অল্প পরের মারাঠি পুঁজিবাদী কাল্ট। যা তখনও অক্ষত ছিল।
     
  • তরমুজ | ১০ আগস্ট ২০২৬ ০১:৪৪558689
  • তরমুজ | ১০ আগস্ট ২০২৬ ০১:৪৩558688
  • ভারতীয় পুঁজিবাদ। মোদি যুগের আগের কাল্ট। যা রুদ্রনীলরা 'অ্যাকাডেমি অফ ফাইন আর্টস' সিনেমার মাধ্যমে করতে চেষ্টা করছে। কিন্তু এ জিনিস মোদি যুগে হওয়ার নয়।
     
  • Manali Moulik | ০৯ আগস্ট ২০২৬ ২২:৪৮558687
  • মনসবদার ও আওরাঙ্গজেব-শম্ভাজী বিতর্ক নিয়ে রঞ্জন স‍্যার অপূর্ব লিখেছেন ও বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন। আশা করি, এ প্রসঙ্গে আর বলার প্রয়োজনই নেই।
    তবে মুঘল আমলে কৃষক বিদ্রোহ বেশী হয় নাকি ব্রিটিশকালে, এর উত্তর ব্রিটিশ অবশ‍্যই। কারণ ১৭৬৫ তে বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভের পর থেকে নতুন করে ভূমিরাজস্ব ব‍্যবস্থা ঢেলে সাজাতে হয়। ওয়ারেন হেষ্টিংস চেষ্টা করেছেন সবচেয়ে বেশী ও সবচেয়ে পরীক্ষামূলকভাবে। পরে কর্ণওয়ালিশের আলোচনা তো কাল হলোই। একটা বাণিজ্যিক সংস্থা আসলে হাতে ক্ষমতা পেয়ে গিয়ে যা করে তা সঠিক অ‍্য‍াডমিনিষ্ট্রেটিভ অভিজ্ঞতার অনেক বাইরে। এর ফলস্বরূপ কৃষক বিদ্রোহ একটি অবধারিত ঘটনা। মুঘল আমলের বিদ্রোহের সঙ্গে এগুলির চরিত্রগত বৈশিষ্ট্য আলাদা।
  • Dhuttor | ০৯ আগস্ট ২০২৬ ২২:০৩558686
  • রঞ্জন, আমার মনে হয় যে শিবাজীর ভোঁসলে বংশকে একরকম ধ্বংসই করে গেছিলেন বাদশাহ আলমগীর l শিবাজী সম্ভাজি রাজারাম এদের সবার শেষ দেখে যেতে পেরেছিলেন আলমগীর l পরে সম্ভাজির ছেলে শাহুজিকে ঘুঁটি বানিয়ে নিয়েও মারাঠা অভ্যন্তরীণ রাজনীতির দাবা খেলেছিলেন আলমগীর এবং তার মৃত্যুর পরে তার উত্তরসূরীগণ l এর ফলেই আলমগীরের মৃত্যুর পরে পরেই মারাঠা রাজ্যের কতৃত্ত নিয়ে গৃহযুদ্ধ লাগে এবং শিবাজীর ভোঁসলে বংশের ক্ষমতা হ্রাস পেয়ে পুনের চিতপাবন ব্রাহ্মণ বালাজি বিশ্বনাথ ভাট পেশোয়া পদ দখল করে ছত্রপতি সিস্টেমের অবসান ঘটান l শিবাজী ভোঁসলে বংশের শাসন আর ব্রাহ্মণ পেশোয়া সিস্টেম এই দুটো সম্পূর্ণ আলাদা দুটো সিস্টেম ছিলো বলেই আমার মনে হয় l দুজনের রেভেনিউ সিস্টেমের পার্থক্য কতদূর ছিলো ?
  • Ranjan Roy | ০৯ আগস্ট ২০২৬ ২১:৫০558685
  • আর,
    ঠিক বলেছেন। দরবার ঠিক করত এবং কত ঘোড়সওয়ার পাবেন--সেটাও।
  • Ranjan Roy | ০৯ আগস্ট ২০২৬ ২১:৪৯558684
  • ধুত্তোর
    ঠিক বলেছেন।
    উনি নিরক্ষর ছিলেন এবং দলিত ছিলেন। রেগুলার ফৌজ ছিল। তাদের নির্দিষ্ট নিয়ম কানুন ছিল। যেমন মেয়েদের অসম্মান না করা এবং কোন ধর্মস্থল লুঠ না করা।
    উনি কৃষকদের ফসলের ১/৬ কর হিসেবে নিতেন।
     
    কোন হিন্দু পণ্ডিত এসে বেদের ব্যাখ্যা করলে তাঁকে আর্থিক পুরষ্কার দিতেন। একই ভাবে মুসলিম ধর্মস্থলের জন্যেও দান দিতেন। যুদ্ধে কোথাও কুরান পড়ে থাকতে দেখলে সেটি নিকটস্থ মুসলিম ধর্মস্থানে জমা দেয়ার নির্দেশ ছিল।
    ঔরংজেবকে লেখা চিঠিতে উনি আকবরের ধার্মিক উদারতার প্রশংসা করেছেন।
     
    যদুনাথ সরকার ভূমিকায় স্পষ্ট করেছেন-- ওই সময়কে কেবল হিন্দু-মুসলিম সংঘাতের প্রেক্ষিতে দেখলে বোঝা যাবে না।
    বলছেন তিনটে সাম্রাজ্য ছিল। দিল্লিতে মুঘল আর বিজাপুর ও গোলকোণ্ডায় অন্য দু'জন।
    পুরো সময় জুড়ে এদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছিল। তাতে শিবাজীও একজন প্লেয়ার।
    কখনও মোগলের হয়ে এদের কারও বিরুদ্ধে, আবার এদের কারও সংগে হাত মিলিয়ে মোগল দরবারের বিরুদ্ধে।
    শম্ভাজী ছিলেন চরিত্রহীন বিলাসী এবং মদ্যপ।
    এক ব্রাহমণ কন্যাকে ধর্ষণের ফলে শিবাজী ওকে পানহালার দুর্গে বন্দী করে রাখেন। দিলীর খাঁর সংগে যোগসাজশে পালিয়ে গিয়ে তিনি ঔরংজবের মন্সবদার হয়ে পিতা শিবাজীর বিরুদ্ধে যুদ্ধ করেন--উদ্দেশ্য মারাঠা দুর্গগুলো ধ্বন্স করা।
     
    শিবাজী গোপন দূত পাঠিয়ে লাগাতার নেগোসিয়েশন চালিয়ে যান। ফলে শম্ভাজী মোগলদের ছেড়ে পালিয়ে মারাঠা শিবিরে ফিরে আসেন--তবে একবছর পরে।
     
    এদিকে ঔরঙ্গজেবও শিবাজীর গেরিলা যুদ্ধের কায়দার সংগে না পেরে সন্ধি প্রস্তাব দিয়ে চিঠি লিখলেন। তাতে জানালেন যে শিবাজীকে মোগলদের বশ্যতা স্বীকার করার শর্তে 'রাজা' উপাধি দেয়া হল--যা মনসবদারের থেকে অনেক বড়। যেমন মোগল সেনাপতিরা--রাজা জয় সিংহ রাজা যশবন্ত সিং ইত্যাদি। তার সংগে লোভ দেখানো হোল দাক্ষিণাত্যের বড় অংশে শিবাজী নিরংকুশ রাজত্ব করবেন।
     
    কিন্তু শিবাজী তখন স্বাধীন ওনার বয়ে গেছে মোগলদের মনসবদার ও রাজা হতে। প্রসংগক্রমে শিবাজীকে বন্দী করে ঔরঙজেবের দরবারে পেশ করেছিলেন রাজা জয় সিং।
  • আবার অ্যাডমিন কেন | ০৯ আগস্ট ২০২৬ ২১:২৫558683
  • এমনি এমনি লোকেই ত আপনার লেখা তুলে দেয় রোজ। অ্যাডমিন তোলে না ত।
  • ar | ০৯ আগস্ট ২০২৬ ২১:২৪558682
  • আমার মনে হয়, মনসবদার, কে কত হাজারী হবেন, সেটা সম্রাটের সিদ্ধান্তের ওপর নির্ভর করত। এই ব্যাপারটা জাহাঙ্গীর অনুস্মরণপুস্তকে (ডেভিড প্রাইসের অনুবাদ) আছে। জাহাঙ্গীর ওনার অনুগত এক এক-হাজারীকে বারো-হাজারী পদ দিয়ে এক প্রদেশের সুবে করে পাঠালেন। এর সাথে পদমর্যাদার সাথে সমন্নয় রেখে "ইনসিগনিয়া" এবং "কোট অব আর্মস" দেওয়া হত। বইতে সম্রাটের বিশ্বস্ত যোদ্ধাদের পাঁচ-হাজারী পদোন্নতির অনেক্গুলো বিবরণ আছে।
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত