এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৯ এপ্রিল ২০২৬ ১১:২৯553297
  • বৃষ্টি থেমেছে। বাবার সঙ্গে গিয়ে ঝপাৎ করে ভোটটা দিয়ে আসি
  • অভাগা | 2a0b:f4c0:16c:2::***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ১১:২২553296
  • বিজেপি এলে হিন্দুরাষ্ট্র। তিনোবাম এলে শরিয়া। কোনদিকে যে যাই।
  • | ২৯ এপ্রিল ২০২৬ ১১:২১553295
  • আমি তো সেই সাত সকালে দাঁত মেজে কফি না খেয়েই গিয়ে ভোট দিয়ে এসেছি। আমাদের বুথে বিজেপী এজেন্ট দিতে পারে নি। এদিকে ওই গানটা এমন অ্যাডিকটিভ আমি লাইনে দাঁড়িয়েও গুনগুন করছিলাম মৌখালির গাঁজাখোর মাছ চোর মাছ চোর। শওকতদা মাছ চোর।' laugh খুব মেঘ করেছিল, আমাদের পার্টে লাইন প্রায় ছিলই না। তাই সিনিয়র সিটিজেন, অসুস্থ, প্রেগন্যান্ট মহিলা এঁদের ওই লাইন দিয়েই ঢোকাচ্ছিল। বাড়ি ফেরার ঘন্টাখানেক বাদে বৃষ্টি নামল। তবে খুব জোরে নয়। 
     
    ফোন বোধহয় এসেছিল আমারো। মিসকল দেখছি একটা যার ট্রু কলার কমেন্টে লেখা 'jumla chutia'।  
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ এপ্রিল ২০২৬ ১০:৪৩553294
  • ভোট দিয়ে এলাম বৃষ্টি মাথায় করেই। খুব স্লো ভোট হচ্ছিল সকাল থেকে, বারবার সবাই অভিযোগ করায় একটু স্পিড বেড়েছে এখন। কিন্তু বৃষ্টি দেখে বেশিরভাগ ভোটার আর বাড়ি থেকে বেরোচ্ছে না। রাস্তাঘাট একদম ফাঁকা এদিকে।
  • dc | 2402:e280:2141:1e8:4424:d7c3:e24a:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ১০:২৪553293
  • এই দেখুন গঙ্গা এক্সপ্রেসওয়ে নিয়ে একটা ভালো ভিডিও। তামিল নাড়ুতেও একটা সিক্স লেন অ্যাক্সেস কনট্রোলড হাইওয়ে পুরো রেডি হয়ে গেছে, চিত্তুর-থাচুর হাইওয়ে, ১ মে পাবলিকের জন্য খুলে দেবে।
     
  • Jayanta Chatterjee | 2405:201:8003:1003:bccf:839a:731:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৩553291
  • আজ সকালে প্রসূন আচার্য তাঁর চ্যানেলে প্রেডিকশন দিচ্ছেন - বিজেপি - 120/ টিএমসি - ১৭০ / কংগ্রেস - 3/ সিপিএম - 1।
     
    বিজেপি ১২০ হলে মোটা ভাই বাকিটা কিনে নেবে - বিজেপিকে কোনোভাবেই ১০০ r উপরে যেতে দেওয়া যাবে না।  
  • Srimallar Speaks | ২৯ এপ্রিল ২০২৬ ০৯:১৮553290
  • ভোট দিয়ে এলাম। মা-বাবা-আমি একসঙ্গেই বেরিয়ে প’ড়েছিলাম। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ছিটেফোঁটা বৃষ্টি পড়ছিল। এখন আসার সময় দেখলাম মেঘ ডাকছে.... এটাই বলার, বিজেপিকে পশ্চিমবঙ্গে কোনওভাবেই আসতে দেওয়া যাবে না।
     
    আকাশ প্রায় অন্ধকার।
     
     
     
    প্রণামের প্রসঙ্গ দেখে মনে পড়ল, কলকাতা বইমেলায় SBI Auditorium এ শ্রীজাতকে প্রণাম করায় আমাকে বলেছিলেন সম্ভবত এমন ধরনের কথা: ‘আমার বয়েস বেড়ে গেল নাকি?’
     
    আর বাড়িতে গেলে দরজা দিয়ে ঢোকার সময়েও প্রণাম করি। আর বেরোনোর সময়েও। উনি মাথায় হাত রেখে বলেন: ‘ভাল থাকো বাবা। এসো আবার।’
  • @রমিত | 2401:4900:b388:37fc:f069:21ff:fea8:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০৮:৪০553289
    • আশা করা যায়, প্রখর বৈশাখপ্রাতে এরকম যতজনকে কল করবে, তারা বিজেপিকে ভোট দেব ভাবলেও আর দেবেনা।
  • dc | 2402:e280:2141:1e8:4424:d7c3:e24a:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০৮:৩১553288
  • এরা গৌমাতা laugh
  • রমিত চট্টোপাধ্যায় | ২৯ এপ্রিল ২০২৬ ০৮:২৮553287
  • ভোরবেলা বিজেপি থেকে ফোন করে ঘুম ভাঙিয়ে দিলো। আবার কিসব আশ্বিনের শারদ প্রাতে টাতে বলল শুরুতে। এরা পাগল না পেট খারাপ?
  • dc | 2402:e280:2141:1e8:4424:d7c3:e24a:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০৮:২১553286
  • হুঁ, প্রণাম ব্যপারটা আমারও একটু অদ্ভুত লাগে। আমার নিজের মাবাবাকে তো লাইফে কোনদিন প্রণাম করিনি, কলেজে পড়তে দুয়েকজন প্রফকে এক দুবার করতে হয়েছিল, একবার কি এক কারনে যেন কয়েকজন মিলে ডিনের অফিসে গেছিলাম (ঘেরাও করতে নাকি অন্য কিছু জন্য, ভুলে গেছি), সেখানে লাস্টের দিকে দেখি সবাই প্রণাম করতে লেগেছে, তাই বাধ্য হয়ে আমাকেও করতে হলো। আর বিয়ের সময়ে শাশুড়িমাতা আর শ্বশুরমশাইকে একবার করেছি। তারপর আর করেছি বলে মনে পড়ছে না। আমাকে দুয়েকবার কারা যেন করতে এসেছিল, খুব ছোট দুয়েকটা ছানা, তাদের ধমক দিয়ে কাটিয়ে দিয়েছি।
  • :|: | 2607:fb91:458:55c1:852:e908:5932:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০৮:১৩553285
  • প্রনাম কিন্তু ব্যায়াম হিসেবে ভালো। এক-দুজনকে করলে হবেনা লাগাতার লাইন ধরে করে যেতে হবে। তবেই ফল হবে। নিজে করিনি কিন্তু একটি-দুটি করেই এমন মনে হয়েছে। আর সাষ্টাঙ্গ প্রনাম বোধহয় ইয়োগাতেই স্বীকৃত।
  • দাশু | ২৯ এপ্রিল ২০২৬ ০৮:০১553284
  • বরানগর ১০৬ নম্বর বুথে সকাল থেকে ইভিএম খারাপ। বয়স্ক লোকরা ভোট না দিয়ে ফিরে যাচ্ছে।
  • r2h | 134.238.***.*** | ২৯ এপ্রিল ২০২৬ ০৭:৫৬553283
  • হাহা, এই প্রণামের ব্যাপারটা, সম্প্রতি একটু অস্বস্তিকর হয়েছে আমার জন্য। ছোটবেলায় প্রণাম টনামের অভ্যাস তেমন ছিল না, ঐ নববর্ষ আর বিজয়াতে আত্মীয়দের, এর বাইরে বাড়িতেও কিছু চল ছিল না। কলকাতা এসে দেখলাম সবাই সবাইকে ঢিপঢাপ প্রণাম করে, মন্দও লাগলো না ব্যাপারটা, একটু রপ্তও করে নিলাম। কলকাতা ছাড়ার পর আবার অভ্যাস চলে গেল।

    ইদানীং হয়েছে কি, আমাদের বন্ধুস্থানীয়ই জনৈকা, বছর পাঁচ সাতেকের ছোট হবে হয়তো, দোল দুর্গোৎসব ছুতো পেলেই প্রণাম করে ফেলে। রীতিমত অস্বস্তিকর ব্যাপার হয়েছে, অন্তত এক প্রজন্মের তফাৎ না হলে প্রণাম আদান প্রদানে এমনিতেই অভ্যস্ত না। কিছু বলাও যায় না, হয়তো বাড়িতে দাদা দিদিদের প্রণামের চল আছে, প্রবাসে নানান লোক নানান জিনিস মিস করে, হয়তো ঐ। কিন্তু এ এগিয়ে এলেই আতংকগ্রস্ত হয়ে পড়ি, প্রণাম না করে ফেলে।
    বিজেপি টিজেপি না কিন্তু, খুবই ভালো মানুষ।
  • pc | 2a03:e600:100::***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০৭:৪০553282
  • এবাবা বিজেপি পায়ে হাত দিয়ে প্রণাম করা শেখাচ্ছে? এরপর তো বিজয়ায় কোলাকুলি করতে শেখাবে। ছিক্কার।
  • ছি:! | 2401:4900:b388:37fc:f069:21ff:fea8:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০৭:১৭553281
  • ট্রাইবুনালে ৩৫ লাখ।
    তার মধ্যে ১৬০০ র নাম উঠল, যাদের ডিলিশনে নাম ছিল, তার প্রায় ৯৯% ইনক্লুডেড, মানে জাস্ট সবাই বৈধ ভোটার, যাদের নেই করে রাখা হল!
    যাহোক, অনেক বেশি হইচই হওয়া উচিত ছিল কেবল. 04% এর কেস সলভ হওয়া নিয়ে। এই গতিতে পরের নির্বাচনেও সব শেষ হবেনা! আর তাও নাকি আবার স্পিডি ট্রায়াল চলছে! এই লোকজন এদ্দিন কী কী সুবিধে থেকে এইসব মানুষ বঞ্চিত হবেন, কে জানে! ক্রিমিনাল অফেন্স এটা।
  • সিএস | 2405:201:802c:7063:c865:2b26:6f02:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০০:২৭553280
  • দাবাং অফসার কাল বাড়ির লোককে আঙুল উঁচিয়ে থ্রেট দেওয়ার পরে আজ হয়ত একটু সমঝেছে। যে কাজটা অবসারভার হিসেবে করতে পারেন না, উনি পুলিসকে জানাতে পারেন বড়জোর। মনোজ আগরওয়ালের কমেন্ট পড়ে মনে হল, হাইকোর্টেও কেস উঠেছিল, এখন কিছু করব না কিন্তু কেস করা যেতে পারে এরকম মনে হয় কিছু বলেছে। চাইব, শুভেন্দুর মাথায় পাগড়ি পড়াবার সঙ্গে এই কেসটার যেন কিছু করা হয়।
  • তরমুজ | 2402:3a80:42fc:847f:878:5634:1232:***:*** | ২৯ এপ্রিল ২০২৬ ০০:২১553279
  • //বিজেপি পোষা সাংবাদিক সুমন বলছে//

    সুমন মানে উড়িষ্যা সুমন তো? ওনার কথার কোন দাম নেই। 24 এ লোকসভা ভোটের আগেও সাংঘাতিক প্রেডিকশন করেছিল। পরে কিচ্ছু মেলেনি। রেজাল্ট বেরোলে বলেছিল, আমার বন্ধু যোগেন্দ্র যাদবের প্রেডিকশন মিলে গেছে। উনি সাংবাদিক নয় উনি বিজেপির কারিয়া করতা।
  • Jayanta Chatterjee | 2405:201:8003:1003:b037:6439:f74:***:*** | ২৮ এপ্রিল ২০২৬ ২৩:৫৩553278
  • বিজেপি পোষা সাংবাদিক সুমন বলছে - ফার্স্ট ফেস এর ১৫২ r মধ্যে - বিজেপি - ৯৬ / টিএমসি - ৪১ / কংগ্রেস - ১৩ / সিপিএম - ২ .
     
    যদিও আমার মনে হয় -
    বিজেপি - খুব বেশি হলে - ৭০
    টিএমসি - ৭০ থেকে ৭২
    কংগ্রেস - ১০ থেকে ১২
    সিপিএম - ০ ba 1
     
    ওখানকার বন্ধু এবং পরিচিত দের সঙ্গে কথা বলে তাই মনে হযেছে - তারপরে দেখা যাক কি হয় .
  • Manali Moulik | ২৮ এপ্রিল ২০২৬ ২৩:২৯553277
  • এছাড়া গজিয়ে ওঠা কিছু পুরুষ অধিকার সংগঠনের ভূমিকা নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। এরা মেয়েদের সেই বল্লাল সেনের আমলে পৌছে দেবে
     
     
     
    শ্রদ্ধেয়া নন্দিনী ভট্টাচার্য‍্যের নাম স্মরণীয়।
  • Tania Basu Dutta | ২৮ এপ্রিল ২০২৬ ২৩:১৯553276
  • ডিসি
     
    একদম ঠিক . ওরা হলো নরকের কীট . আর আমি অভয়ার মা কেও বুঝতে পারিনা . ওনার তো উন্মাদ হয়ে যাওয়ার কথা ছিলো . সে নয় বাদ দিলাম . বহুকাল আগে টোডি কাণ্ডে রিজয়ানুর খুন হয়ে যাওয়ার পর তার দাদা কেও ভোটে দাঁড় করানো হয়েছিলো . সেটাও বাদ দিলাম . কিন্তু উনি যেভাবে লাইমলাইটে থাকছেন সেটা ব্যতিক্রম। ...উনি কি প্রচারের আলোয় থাকতে ভালোবাসছেন ? নাকি উনিজিরা চিনে জোঁকের মতো লেগে রয়েছেন ওনার জীবনে ? টাকা তো পেয়েছেন নিশ্চয়ই কয়েক কোটি। ....তাই কি বিচারের আশায় ঘোল খাচ্ছেন ?
  • তরমুজ | 2409:40e0:1039:c7de:8000::***:*** | ২৮ এপ্রিল ২০২৬ ২১:৫৪553275
  • একটা ঘটনা বলি। আমার পরিচিত এক বিজেপি সমর্থক(কট্টর) আছে। কিছু দিন আগে তাদের বাড়ি যাই। তার মেয়ে আমার চেয়ে বছর পাচেকের ছোট হবে। সে দেখি এসে আমার পায়ে হাত দিয়ে প্রনাম করছে। যা বুঝলাম তাদের বাড়িতে এই সংস্কৃতির আমদানি হয়েছে। এবং ভবিষ্যৎ যদি ঐ দিকেই যায়। তাহলে এই ধরনের সংস্কৃতি আরো বেশি করে আমদানি করা হবে। সুতরাং নিজেদের সতর্ক থাকতে হবে।
  • তরমুজ | 2409:40e0:1039:c7de:8000::***:*** | ২৮ এপ্রিল ২০২৬ ২১:৪৫553274
  • এছাড়া গজিয়ে ওঠা কিছু পুরুষ অধিকার সংগঠনের ভূমিকা নিয়েও সতর্ক থাকা প্রয়োজন। এরা মেয়েদের সেই বল্লাল সেনের আমলে পৌছে দেবে। আমার মতে নারী স্বাধীনতার বিপক্ষে এই ধরনের সংগঠনগুলির একটি ভয়ঙ্করতম অবস্থান রয়েছে। এবং 2014 এর পর থেকে এদের বাড়বাড়ন্ত শুরু হয়।
  • dc | 2402:e280:2141:1e8:4fc:863f:5197:***:*** | ২৮ এপ্রিল ২০২৬ ২১:৩৭553273
  • আর একটা সিটে জেতার জন্য এইরকমভাবে কাউকে ব্যবহার করা, এও হয়তো শুধু ইন্ডিয়াতেই হয়। অন্য কোন দেশে এরকম কিছু হয়েছে কিনা জানিনা।
  • dc | 2402:e280:2141:1e8:4fc:863f:5197:***:*** | ২৮ এপ্রিল ২০২৬ ২১:৩৪553272
  • বিজেপি নারীবিদ্বেষী তো বটেই, সে তো সবাই জানে। আর এই পুরো ব্যপারটায় আরেকবার এটাও প্রমান হলো যে বিজেপি নরকের কীটের মতো নিকৃষ্ট একটি জীব। রত্না দেবনাথের সম্পর্কে আমার মত (একদমই আমার পার্সোনাল মত) হলো, ওনার মানসিক অবস্থা বোঝার মতো জায়গায় আমি নেই। উনি ওনার মেয়েকে যে পরিস্থিতিতে হারিয়েছেন, তারপর কিছু বলার থাকে না। কিন্তু ওনাকে যেভাবে বিশ্বগরু আর অমিত শাহ ব্যবহার করছে, ওনার কষ্ট ব্যবহার করে একটা সিট জিততে চাইছে, সেটা নরকের কীটের মতো আচরণ।
  • রমিত চট্টোপাধ্যায় | ২৮ এপ্রিল ২০২৬ ২০:২৯553270
  • তরমুজ যে লিংকটা দিলেন সেটায় তো চন্দ্রিল একটা জামার প্রশংসা করছেন দেখলাম। কী ব্যাপার বোঝা গেল না।
  • তরমুজ | 2409:40e0:1039:c7de:8000::***:*** | ২৮ এপ্রিল ২০২৬ ২০:০৯553269
  • বিজেপি ও নারী অধিকার
     
  • X | 103.245.***.*** | ২৮ এপ্রিল ২০২৬ ১৯:৫৪553268
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত