এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৩৭553025
  • হাতের রেখা যে ভবিষ্যত সম্পর্কে কিছুই বলতে পারে এমন কোনো বিজ্ঞানসম্মত প্রমাণ নেই। একদিকে মনে হয় এ তো সবাই জানে। তারপর তো দেখি রমরমা। এরা হয়তো একরকমের ভরসা দেন বলে মানুষ যায় কে জানে।
     
    শ্রীমল্লারকে আশীর্বাদ করি জীবনে সফল হও। নিশ্চয়ই হবে। নিজের মত করেই হবে। কিন্তু জ্যোতিষে বিশ্বাস কোরো না বাবা। কুসংস্কার, অপবিজ্ঞান এগুলো খুব খারাপ জিনিষ।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ২২:৩৭553024
  • তিনুদের ভোট কাটল বা কাটল না তা দিয়ে সাধারন মানুষের কি হবে? বিজেপি তো দলবদলু দেরই দল। আর সে সব দলবদলু যাদের ক্রাইম রেট হাই। বিজেপি আসলে কি হবে? যে তোলাবাজ এতদিন তিনুদের হয়ে তোলা তুলত সেই তখন বিজেপির হয়ে তুলবে। যে কাটমানি এতদিন তিনুদের ঘরে যেত, একই কাটমানি তখন বিজেপির ঘরে যাবে। উন্নততর তিনু। কারন সারা ভারতে সেটাই হয়েছে। শশী থারুর মোদিজীকে এই নিয়ে একবার বলে ছিলেন। 'মোদিজী গেম চেঞ্জার নয়, মোদিজী নেম চেঞ্জার।' আর কাটমানি বিজেপির ঘরে গেল না তিনুদের ঘরে গেল, তাতে আমার বা* ছেড়া গেল।
  • . | ২৫ এপ্রিল ২০২৬ ২২:১০553022
  • এবং ISF
  • Srimallar Speaks | ২৫ এপ্রিল ২০২৬ ২২:০৭553021
  • হাতের রেখা নাকি অনেককিছু বলে....
    সম্প্রতি অন্য এক কাজে বিখ্যাত একজন জ্যোতিষীর সঙ্গে আলাপ হয়েছে (তাঁর নাম উল্লেখ করছি না)। সেই কাজের জন্য তাঁর বাড়িতে যেতে হয়েছিল আমাকে। কোনওভাবে আমার হাতের রেখায় তাঁর চোখ প’ড়েছিল। আমাকে জিগ্যেস করেছিলেন, ‘তোমার হাতের রেখাগুলোকে কখনও খেয়াল করেছ?’ বলেছিলাম, ‘না। কেন বলুন তো?’ উনি বলেছিলেন, ‘তুমি জীবনে বেশ সফল হবে। নামডাক হবে। তোমার ভালো হোক। কাজ ক’রে যাও।’
     
    কী জানি.... জীবন আমার জন্য কী নিয়ে অপেক্ষা করছে!
  • Manali Moulik | ২৫ এপ্রিল ২০২৬ ২২:০০553020
  • এবছর AJUP তিনুদের সংখ‍্যালঘু ভোট কাটবে।
  • | 42.*.*.* | ২৫ এপ্রিল ২০২৬ ২১:৫৩553019
  • মিনিমাম ৬৬% দল না বদলালে তার কম লোক দল বদলালে, দলবদলুদের রাজ্যসভা পদ খারিজ হয়ে যেত। এই হল রাজনৈতিক মুভ।
  • b | 117.*.*.* | ২৫ এপ্রিল ২০২৬ ২১:৪১553018
  • আপ থেকে বিজেপির তো মিছিল লেগেছে।
  • albert banerjee | ২৫ এপ্রিল ২০২৬ ২০:১৯553016
  • Arte e intelligenza artificiale
    by
    Francesco D’Isa
    ISBN 9791259980601
    এইবইটা পড়লাম বেশ ভালো লিখেছেন
  • একক | ২৫ এপ্রিল ২০২৬ ২০:১৭553015
  • ভক্ত হয়ে দেখা, ক্রিটিক্যালি দেখা এগুলো, এই সময়ে দাঁড়িয়ে এগুলো সবই বদ্ধ পানাপুকুরের প্রোডাক্ট। যে বাইনারি আমরা এককালে দেখেছিলুম তা আর এক্সিস্ট করেনা, কারন বাজারভিত্তিক শিক্ষাপদ্ধতি ক্রিটিক্যালি দেখাকেও একটা পপুলার ফিক্সড মডেলের মধ্যে ফেলে দেয়, যে ক্রিটিক্যাল হতে গেলে অমুক অমুকের নাম নিতে হবে, তমুক টা উল্লেখ করতে হবে ইত্যাদি।
     
    এটা পশ্চিম অনেক আগেই ফেস করেচে। আমরা একটু পরে সভ্য ( ধনতান্ত্রিক সংজ্ঞায়) হয়েচি বলে, পয়েন্টে পৌঁছতে সময় লাগলো। এই গোটা সিস্টেম টায় পাগলামি বাদে সবকিচু আচে। এই বলবেন মুগ্ধতা মিশিয়ে লেখো তো মা, লিখে দেবে। এই বলবেন, এবার একটু ক্রিটিক্যাল হও তো বাবা। হবে।
     
    যাই বলবেন, একটা ব্ল্যান্ড কিন্তু রংবাহারী ইন্ডিয়ান এয়ারলাইন্সের লাঞ্চের মত খেতে ম্যাগো টাইপ লেখা হাজির করবে।
     
    আমি এদের লিপিকুশলতাকে একটুও সন্দেহ করি না। পাগ্লামিকে করি। উফফ :(
  • hagiography | 2601:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ১৯:৫১553014
  • ঋতুপর্ণ চলে গেছেন ১৩ বছর হলো। তার সিনেমাও ক্রিটিক্যালিই দেখুন, মুগ্ধতার চশমা খুলে। ধৃষ্টতা কেন হবে? এ কী পবিত্র স্ক্রিপচার যে দুটো গাল দিলে অন্যায় হবে? পৃথিবীর কেউ-ই, কেউ-ই, খিল্লির উর্ধ্বে নন।

    বাংলা সিনেমার একাধিক সিনেমা ওঁছা/পচা /= সব বাংলা সিনেমাই বাজে। সে তো হিন্দিতেও ৯৯% ট্র্যাশ হলেও, একটা-দুটো ভালো কি নেই? নিয্যস আছে। যেমন, বাংলায় লেখা একাধিক বই তন্ত্রমন্ত্রসায়কামান /= সব বই-ই ট্র্যাশ। এই তো পরিমল ভট্টার বইয়ের খবর তলায়।

    এবার একটা বড়ো বা ইভেন মাঝারি ইমারতের এক জায়গায় চুন খসে পড়ছে কী আবর্জনা জমেছে বললেই তেড়েমেড়ে না না ঐ দেখুন না ঐখানে একটা সুন্দর জমিদারি পালঙ্ক রাখা - এ কেন? খারাপ, ভালো - সবই একসাথে কিলবিল করছে। বেশি আতুপুতু / hagiography করলে শিল্প-সাহিত্য-ভাষা সব-ই নষ্ট হয়ে যায়।
  • Manali Moulik | ২৫ এপ্রিল ২০২৬ ১৮:৩৭553013
  • বাংলায় এখন যে ভালো কাজ হচ্ছে বা সব কাজ ভালো এরকম আমি একেবারেই বলবো না। ঋতুপর্ণ ঘোষ একটি আলাদা অধ‍্যায়। অনেকগুলি ছবিই ওনার দেখা। সে নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই, কিন্তু ভালো লাগে। একদম রিসেন্টে মধ‍্যে কয়েকটা বেশ ভালো লেগেছে যেমন বিসর্জন, বিজয়া, ড্রাকুলা স‍্যার, ইন্দুবালা ভাতের হোটেল, সোনার পাহাড়, গোত্র, শেষের কবিতা, বেলাশুরু, বিনোদিনী : একটি নটীর নাম এগুলো।
  • বি-গ্রেড | 2601:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ১৮:০৮553012
  • বি-গ্রেড বা সি-গ্রেড কী আর গায়ে লেখা থাকে? সে তো মাইষের দেওয়া লেবেল। অর কুনো মানে নাই।
     
    না হলে, আমার তো যাবতীয় উগ্র অন্ধ জিঙ্গোয়িস্টিক ক্যালাকেলির সিনেমাই সি-গ্রেড মনে হয়। সিংঘাম ১-২-৩ টাইপের ক্যালাকেলির সিনেমা আর আমাদের ছেলেবেলার কাল্ট ক্লাসিক গুণ্ডার মধ্যে বাজেট ছাড়া তেমন কী তফাৎ বুঝি না। গুণ্ডা দেখে তাও হ্যাহ্যা করে হাসে লোকে। সেইজন্যেই কাল্ট।

    আমার ইন ফ্যাক্ট মনে হয় হরর-বি-গ্রেড সিনেমাগুলি মন্দ হতো না, ঐ প্যায়াসা শয়তান-টয়তান টাইপের। এখন অবশ্য মোদিযোগীভেন্দু এসে স্টিফ কম্পিটিশানে ফেলে দিয়েচে। বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ হরর?

    এদিকে নাকিসুরছলোছলো দুঃখসুখেরদোলদোলানো একাধিক বাংলা সিনেমাও বি-গ্রেডোচিত-ই মনে হয়/আগেও হয়েচে।তবে, বাঙালি জাতির এই দুঃসময়ে সেসব কতা আমি ভাববো না।
  • Manali Moulik | ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৯553011
  • হ‍্যাঁ স‍্যরি। প্রযোজক অপর্ণা সেন
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৩553010
  • অদম্য অপর্না সেন প্রযোজিত, রঞ্জন ঘোষ পরিচালিত।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ১৬:১৫553009
  • অদম‍্য অপর্ণা সেনের বানানো নয়
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ১৬:০৮553008
  • আমি একবার এক জন বিহারী শ্রমিককে জিজ্ঞেস করে ছিলাম। "মজা কাহা আতে হে, শহর মে য়্যা দেহাৎ মে।"
    উত্তর: মজা তো দেহাৎ মে হি আতে হে।
     
    দেহাতি আনন্দ + দেহাতি আবেগ + দেহাতি দর্শক= বি সি গ্রেড সিনেমা
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ১৫:৫৩553007
  • //বাংলা সিনেমার অনেক এখন বি সি গ্রেড হচ্ছে।//
     
    বি সি গ্রেড বলতে কিন্তু পানু বোঝাচ্ছি না। বি গ্রেডের বা সি গ্রেডের কম বাজেটের সিনেমা। বাংলায় দু একটা থাকতে পারে কিন্তু অন্যান্য ভাষায় বেশি আছে। এর একটা কারনও আছে। এই সব সিনেমার বেশিরভাগ উপভোক্তা কায়িক শ্রমিক।
  • Manali Moulik | ২৫ এপ্রিল ২০২৬ ১৫:১৫553006
  • বাংলা সিনেমার অনেক এখন বি সি গ্রেড হচ্ছে।
     
    যাগ্গে, সম্প্রতি অপর্ণা সেনের পরিচালনায় 'অদম‍্য' দেখলেন কেউ ? আমি দেখতে চাই কিন্তু লিঙ্ক পাচ্ছি না তো।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ১৩:৩৩553005
  • //কেউ ভারতীয় বি সি গ্রেড তৃতীয় শ্রেণীর সিনেমা দেখতে পছন্দ করেন? ভারতে কিন্তু এর একটা বড় বাজার আছে।//
     
    সারা দিন খেটেখুটে এই সব ভুলভাল সিনেমা দেখতে বেশ ভালোই লাগে। বেশ রিফ্রেশিং।
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ২৫ এপ্রিল ২০২৬ ১৩:২৪553004
  • কেউ ভারতীয় বি সি গ্রেড তৃতীয় শ্রেণীর সিনেমা দেখতে পছন্দ করেন? ভারতে কিন্তু এর একটা বড় বাজার আছে।
  • Manali Moulik | ২৫ এপ্রিল ২০২৬ ১৩:২০553003
  • পরিমল ভট্টাচার্য্যের 'সাতগাঁয়ের হাওয়াতাঁতিরা' একটি অনন‍্য বই।
  • b | 14.*.*.* | ২৫ এপ্রিল ২০২৬ ১৩:০৬553002
  • এদিকে আমারে এ আই শুধুই হিয়ারিং এইডের বিজ্ঞাপন দেখায়। আর কদিন পরে বোধয় বেড প্যানের দেখাবে। আকবা .
  • একক | ২৫ এপ্রিল ২০২৬ ১১:৫৫553001
  • এটা ভালো খবর!
  • রমিত চট্টোপাধ্যায় | ২৫ এপ্রিল ২০২৬ ১০:৩৮553000
  • সত্যি ভীষণ ভালো খবর, বহুদিন পর এত ভালো একটা বই পড়লাম।
  • | ২৫ এপ্রিল ২০২৬ ০৯:২৮552999
  • ভীষণ খুশী হয়েছি।
     
  • . | ২৫ এপ্রিল ২০২৬ ০১:৫২552998
  • দার্জিলিং কালিম্পং কার্সিয়াং এ শুধু হিন্দি, বাকি সব বাংলায়।
  • X | 103.*.*.* | ২৫ এপ্রিল ২০২৬ ০০:৪৫552997
  • নাহ - হেল হোল এর অনুবাদ আমার পছন্দ হয়নি - এটা অতি পরিশীলিত - euphemism হয়ে দাঁড়িয়েছে। trump is an A-hole and he and his maga folks who are mostly uncultured, racist and colonialists- they refer to India and many other countries like shithole, hellhole etc - and our leader shows again that he has no spine.
  • X | 103.*.*.* | ২৫ এপ্রিল ২০২৬ ০০:৩২552996
  • নাহ - ভাষার লিস্টে ইংলিশ নেই তো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত