এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ০৯ মার্চ ২০২৬ ২৩:২৮549652
  • আমার অপূর্ব লাগতো সুপ্রতীকবাবুর লেখাগুলো। 
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২৩:২৩549651
  • সব গুলো  জুড়ে  দিলে  রীতিমতন  উপন্যাসে  দাঁড়াতে  পারে , বেশ  ঘটনাবহুল 
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২৩:২১549650
  • আরে  কেকে , নামই  তো  মনে  নেই , তাই  খুঁজে  পাই  না . একটা  না , রীতিমতন  সিরিজ  লিখেছিলেন 
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২৩:১৯549649
  • আর  একজন  শরতের  অপূর্ব  সুন্দরবন  নিয়ে  লিখতেন ,  অতসীপুষ্পবর্ণাভা  ভোর ,  পুনর্নবা  শাক --- সেই  লেখাগুলোও  আর  খুঁজে পাই  না 
  • kk | 2607:fb91:4c1f:10de:45a8:b5c8:a8a6:***:*** | ০৯ মার্চ ২০২৬ ২৩:১৭549648
  • অ্যান্ডর কার কথা বলছে বুঝতে পারছি না তো? এই ঘটনাগুলো মনেই নেই দেখি! কী নাম তাঁর বলো না?
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২৩:১৫549647
  • টইপত্তরে  সেই  ওল কোপি  
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২৩:১২549646
  • আর  একজন ,  তাঁর  কিশোরী  বয়সে  বিবাহ  হয়েছিল , শ্বশুর  বাড়িতে  ভূতের  ভয়  পেতেন  , আরও  নানা  অশান্তি  ছিল ,  সন্তান  হয়ে  কয়েক  মাস  বয়সে  মারা  যায় , উনি  তীর্থে  তীর্থে  ঘুরতেন , সেইসব  নিয়ে  লিখতেন , সেই  লেখাগুলো  কোথায় ?
     
     
  • Manali Moulik | ০৯ মার্চ ২০২৬ ২৩:০৮549645
  • &/ ক‍্যা? বর্ণালী মুখার্জী?
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২৩:০৭549644
  • আচ্ছা , এই সাইটে  লিখতেন , অনেক  আগে  দিদিপিসির  পাশে  অনশন  ধর্মঘটে  বসেছিলেন , বেশকিছুদিন  অনশন  করেছিলেন , তাঁর  লেখাগুলো  গেল  কোথায় ?
  • Manali Moulik | ০৯ মার্চ ২০২৬ ২২:৫৪549643
  • https://www.youtube.com/live/CGN4DEdw-fs?si=dsQ7UMoHvPYj7H1g
     
    গুরুচন্ডালীতে শ্রদ্ধেয়া মঞ্জীরা সাহার 'বিক্রি হওয়া মেয়েরা' পড়ে যেমন বাস্তব সম্পর্কে সচেতন হয়েছিলাম, তেমনই সমৃদ্ধ হলাম। ওনার এই সাক্ষাৎকারটাও অনন‍্যসাধারণ
  • dc | 2402:e280:2141:1e8:5875:9972:a779:***:*** | ০৯ মার্চ ২০২৬ ২২:৪৩549642
  • সিপি ছাড়া পিসি যেন ছিপিহারা শিশি
    দিশাহারা হয়ে দিদি ঘোরে দিবানিশি 
  • Manali Moulik | ০৯ মার্চ ২০২৬ ২২:৩৬549641
  • আহা, বিনীত গোয়েলের ট্রান্সফারের কালে আমার এক প্রেসিডেন্সির দাদা একটা জব্বর কবিতা লিখেছিলো,
     
    সিপি ছাড়া পিসি যেন ছিপিহারা শিশি
     
    তাড়াতাড়ি বলুন দেখি সবাই এটা!
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২২:২৩549640
  • অনেকদিন এপাং ওপাং ঝপাং টাইপ কবিতা শুনছি না , আহা হয়ত সময় পান না আজকাল :)
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২২:১৯549639
  • চিন্তা করে দেখুন একবার . ঘন্টাকে স্কুইজ করে ছেড়েছে :)
  • dc | 2402:e280:2141:1e8:5875:9972:a779:***:*** | ০৯ মার্চ ২০২৬ ২২:০১549638
  • বারোটার এক সেকেন্ড পর তো তেরোটাই হয়! 
  • &/ | 107.77.***.*** | ০৯ মার্চ ২০২৬ ২১:৫৬549637
  • দিদিপিসি কীকইলেন শুনলেন? 'আমরা আছি তাই আপনাদের ১২ টা বাজেনি এখনও, আমরা না থাকলে সেকেন্ডের মধ্যে আপনাদের ১৩ টা বাজিয়ে ছেড়ে দেবে।' এইরকমই কিছু একটা। ফেবুতে হুলিয়ে শেয়ার্ড হচ্ছে আর খণ্ডযুদ্ধ লেগে গেছে :)
  • Manali Moulik | ০৯ মার্চ ২০২৬ ১৯:২৬549636
  • মৌষলকালে পিসিমণির এন্ট্রিটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না.....
  • r2h | 165.***.*** | ০৯ মার্চ ২০২৬ ১৭:৩৮549635
    • একক | ০৯ মার্চ ২০২৬ ১৭:০৯
    • ছোটোব্যালাকাতর হয়ে পল্লে তো ... 
     
    বাওজাম প্রসঙ্গে? তা না, আমি বলছি এরকম জিনিস প্রায়শই মানুষ পুরনো জায়গায় করে কারন সেসব জায়গা চেনা টেনা, লোকজন চেনা, অপারেশনাল সুবিধে- এইসব আরকি।
    বিচুলির নৌকায় সিধুপান করতে করতে গঙ্গাবক্ষে ভ্রমণ খুব চমৎকার আইডিয়া :)
    জলপথে বিশ্বভ্রমণের খোঁজ নিতে গিয়ে দেখছিলাম, অনেক মালবাহী জাহাজে নাকি স্বল্পসংখ্যক প্রমোদযাত্রী নেওয়া হয়, তারা কাপ্তানের মত কেবিন টেবিন পায়, খুব যত্নআত্তি। তবে অনেক খর্চা আর শক্ত পাসপোর্ট দরকার- বন্দরে বন্দরে ভিসা লাগবে এমন যাত্রী নেয় না।
  • dc | 2402:3a80:422:76:8c69:e1af:f187:***:*** | ০৯ মার্চ ২০২৬ ১৭:২৬549634
  • আজকাল য়ুটুবে কতো যে ফুল মুভি পাওয়া যাচ্ছে! অনেকদিন আগে একটা অসাধারন সিনেমা দেখেছিলাম, এমিনেন্ট ডোমেইন, অভিনয়ে ডোনাল্ড সাদারল্যান্ড আর অ্যান আর্চার। ক্লাসিক কোল্ড ওয়ার মুভি, একদম লাস্ট মিনিট অবধি দেখতে হবে। 
     
  • একক | ০৯ মার্চ ২০২৬ ১৭:০৯549633
  • ছোটোব্যালাকাতর হয়ে পল্লে তো আমাকে বরানগর মঠের পাশে খঞ্জনি নিয়ে বস্তে হয়।
     
    বা কাশিপুর। সেখেনে আবার সাট্টার ঠেক ছাড়া কিছুই বিশেষ চলে না।
     
    কুঠিঘাটে গিয়ে "বিচুলির নৌকায় সিধুপান করতে করতে গঙ্গাবক্ষে ভ্রমণ করুন" প্রকল্প চালু করতে পারি। যদু হে,  সঙ্গে জুটবে?  
  • r2h | 165.***.*** | ০৯ মার্চ ২০২৬ ১৬:০০549632
    • kk |  | ০৯ মার্চ ২০২৬ ০৮:০২
    • ... কিন্তু মানুষের স্বপ্ন দেখা থাকবেনা? কতগুলো সরল আনন্দের নিছক কল্পনা ...
     
    হ্যাঁ, সেটা ঠিক। ঐ জন্যই, যার যার মনোভূমি।
    আবার বাস্তব ভাবতে গেলে নানান কিছু, যেমন জবরদখল হয়ে দোকান বাজার ক্লাবঘর কী হবে এইসব। এককও যেটা বললো।  
    আবার মহারাষ্ট্রে কারা সব বিরাট জঙ্গল বানিয়েছে ব্যক্তিগত উদ্যোগে, এইসব পড়ে মনে হয় হতেও তো পারে, আমরা না পারলাম, কেউ হয়তো করলো, যাদের বয়স টয়স এখনও অনেক কম।

    দিনকাল এমন গোলমেলে পড়েছে, যে দুনিয়া পুরো 'খামখেয়ালি'। বেশ ভালো রকম টাকাকড়ি জমিয়ে না রাখতে পারলে ভবিষ্যতে কী হবে তা নিয়ে ভাবিত থাকতে হয়। না হলে কর্মজীবন শেষ করেও সত্যিই এরকম কিছু করা যায়। কিন্তু যা দিনকাল, কর্মজীবন শেষ হওয়া অ্যাফর্ড করা যাবে কিনা তাই চিন্তা। না হলে তো এখনো মোদের শরীরে রক্ত রয়েছে গরম মেটেনি শখ তো আছে যত হাড় সবই ত শক্ত এখনো ধকল সয়। ... এখনো আছে সময়। আবার অন্যদিকে এইসব উদ্যোগ যারা করে তাদের অনেকেই দেখি নিজে ছোটবেলায় যেখানে ছিল সেখানে গিয়ে করে। সেসব শিকড় থাকাটাও একটা ব্যাপার।
  • Anindya Rakshit | ০৯ মার্চ ২০২৬ ১৫:৩০549631
  • @ albert banerjee  ১১:৪০
    ইচ্ছে আছে। দেখি যেতে পারি কি না... 
  • albert banerjee | ০৯ মার্চ ২০২৬ ১১:২২549625
  • আমি দেখি নীচের পথে মোবাইল ফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে 
     
               কোনো মেয়ে তার চোখে চশমা তার হাতে ব্যাগ তার পায়ে জুতো   মনে হয় কোনো তাড়া।  
     
    কোনো জরুরি কাজ।   কোনো সময়ের চাপ।  
     
     
           আমি ভাবি সেও কি কারও দৃষ্টির সীমানায় দাঁড়িয়ে আছে।  
     
     
    কেউ কি তাকে দেখছে  বারান্দা থেকে।  
     
     
     
    কেউ কি তার জন্য অপেক্ষা করছে কোনো অনির্দিষ্ট প্রহরে কোনো অনির্দিষ্ট স্থানে 
     
     
    আর সেই প্রতীক্ষাই কি তার জীবন সেই দেখাই কি তার অস্তিত্ব 
     
     
    সেই অপেক্ষাই কি তার পরিণতি 
     
     
          এই প্রতীক্ষার ভিতর দিয়ে কি সেও আমার মতো হারিয়ে যাবে এই ভিড়ের মধ্যে এই কোলাহলের মধ্যে 
     
     
    এই নজরদারির চোখের সামনে
     
  • একক | ০৯ মার্চ ২০২৬ ১০:৪৯549624
  • হ্যাঁ ওদিকে আচে তো!  ওয়াইনাডে এক গাইড আমার পরিচিত।  কিং কোবরা তার স্পেশাল ইন্টারেস্ট।  কত দেশ বিদেশের লোক আসে। 
  • dc | 2402:e280:2141:1e8:1405:cb8d:5c03:***:*** | ০৯ মার্চ ২০২৬ ০৯:৪৪549623
  • একক, আগুম্বে ঘাট জায়গাটায় নাকি প্রচুর সাপ আছে, সেখানে আগুম্বে গ্রামকে নাকি কিং কোবরা ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়! ব্যাঙ্গালোর থেকে উডুপি যাওয়ার রাস্তায় ঘাট সেকশানটা পড়ে, আমরা গেছিলাম আগের বছর। এমনিতে রাস্তাটা খুব সুন্দর, তবে আমরা ভয়ের চোটে খুব বেশী দাঁড়াইনি। 
  • একক | ০৯ মার্চ ২০২৬ ০৯:১৯549622
  • ময়ুর থাকবে ধরে নিয়েই তো সাপ রাখার কথা বলছিলুম। এছাড়া লেপার্ড নিয়ে আশাকরি আপনাদের কোনো সমস্যা নেই। 

    প্রপার্টি প্রাইভেট হিসেবে নথিভুক্ত থাকা জরুরী যাতে পলিটিক্যাল জবরদখল থেকে নিজেদের বাঁচানো যায়।  সাধের বনে পিক্নিক পার্টি এসে ভাংচুর করে গেলেও সমস্যা। পাঁচিল থাকবেনা। নিয়মের কড়াকড়িও নয়। কিন্তু কেও যেন গায়ে পড়ে উৎখাত করতে না পারে সেটাও নিশ্চিত করা আর কী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত