এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  প্রশ্ন

  • কুইজ 

    ট্রিভিয়া
    প্রশ্ন | ২৪ নভেম্বর ২০২৬ | ৪ বার পঠিত
  • কুইজ, দু একটা প্রশ্ন সোনিয়া গান্ধীর আত্মজীবনী থেকে নেওয়া, বাকি সব প্রশ্নেরই উত্তর মোটামুটি জানা | সব প্রশ্নের ঠিক উত্তর যিনি প্রথমে দেবেন তাঁকে একটি ই-বই পুরস্কার দেওয়া হবে।

    ১) রাজীব গান্ধী আর সোনিয়া মাইনোর প্রথম দেখা আর Vicks Vaporub এক সূত্রে বাঁধা | কি সে সূত্র ?

    ২) সোনিয়ার আত্মজীবনীতে বেশ কয়েকজন বাঙালির কথা আছে, যদিও ইন্দিরা গান্ধীর পরিবারের একজন বাঙালির কথা বিশেষ করে উল্লেখযোগ্য | "সিলিকন ক্রেন" কি বস্তু ও তার সঙ্গে বাঙালি কি ভাবে যুক্ত?

    ৩) সোনিয়া গান্ধী তাঁর আত্মজীবনীতে নানান রকমের খাবারের কথা লিখেছেন তবে তাঁর ভারতের জীবনের বর্ণনায় ইতালীয় খাবার বিশেষ নেই, সবই ভারতীয় খাবার | এবং নানান ভারতীয় খাবারের মধ্যে একটিমাত্র খাবারকেই তাঁর মনে হয়েছে ইতালীয় খাবারের কাছাকাছি | কি সেই খাবার এবং সে কবে তিনি খেয়েছিলেন ?

    ৪) রাজীব গান্ধী যখন ইম্পেরিয়াল কলেজে পড়তেন, সেই একই সময়ে সঞ্জয় গান্ধীও একটি জায়গায় শিক্ষানবিশি করতেন, পরবর্তী কালে ভারতে ফিরে গিয়ে সঞ্জয় একটি গাড়ির কারখানা নির্মাণ করেন (মারুতি) | সঞ্জয় কোথায় কাজ শিখেছিলেন?

    ৫) সোনিয়া ভারতে এসে একটি পরিবারের সঙ্গে তাঁদের বাড়িতে থাকতেন | সেখানকার বর্ণনায় লিখেছেন, "at the crack of dawn I would wake up with a start to the crunching of footsteps on the gravel by my window. Who could it be, so close to my window? It was only X on ... early morning walk around the house. And then, just as I managed to drift back to sleep, I would be reawakened by what sounded like a long, loud moan; it was X blowing a conch shell to awaken the gods", কে এই X?

    ৬) নরেন্দ্র মোদীর আমলে কাশী বিশ্বনাথের গলিকে "beautify" করা হয়েছে, অনেকে বলেন এতে করে কাশীর গলির প্রাচীন সনাতনী ভাব নষ্ট হয়েছে | তবে এই প্রথম নয় | ১৯৭৫ সালে এমারজেন্সির সময় ইন্দিরা গান্ধীর কাছে একজন খবর নিয়ে এসেছিলেন যে কাশীর গলির আধুনিকীকরণ করা হবে, ইন্দিরা ব্যাপারটিকে বাতিল করে দেন। তখন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন নারায়ণ দত্ত তিওয়ারি | কে সেই খবর ইন্দিরার কাছে পৌঁছে দেন?

    ৭) নেহেরু পরিবারে সোনিয়া ছাড়াও অন্য একজন বিদেশিনী প্রথম পরিবারের বউ হয়ে আসেন। কার কথা বলা হচ্ছে?

    ৮) ১৯৩৫ সালে কমলা নেহেরু যখন ভিয়েনায় চিকিৎসার জন্য গিয়েছিলেন, একজন ভারতীয় রাজনৈতিক নেতা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছিলেন | কে তিনি?

    ৯) ১৯৮৪ সালের ৩১শে অক্টবার, ইন্দিরা গান্ধীর সঙ্গে গ্রেট ব্রিটেনের তিনজন বিখ্যাত ব্যক্তিত্বের দেখা হবার ছিল। একজন পিটার উস্তিনভ, ইন্দিরার সঙ্গে তাঁর কথোপকথন বহুশ্রুত | বাকি দুজন কারা?

    ১০) রাজনীতিতে প্রবেশের আগে রাহুল গান্ধী দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন | একটি মাইকেল পোর্টারের Monitor কনসালটেন্সি (এখন Monitor Deloitte), অন্য কোম্পানিটির নাম কি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন।