এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৬547933
  • এই লেখাটা আমার কাপ অভ টী নয়। এতে আমার মতামত দিতে ইচ্ছে করছেনা।
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৪547932
  • আপনার মতামত? 
     
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪৩547931
  • পড়লাম
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪১547930
  • kk Srimallar এরনতুন লেখা টা পড়লেন? 
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৪০547929
  • ভাল ছবি 
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৯547928
  • আজ মনখুলে কথা বলি 
  • kk | 2607:fb91:4c8e:d999:cdcd:fbc5:bafe:***:*** | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৮547927
  • ২২ঃ৫৬, আহা এইটা তো আমার অতি প্রিয় ছবি -- আমার মাথা ন্যাড়া করে দাও হে তোমার কদমগাছের তলে। রাধিকার ছবিটা যে কত অ্যাকিউরেট হয়েছে তা আর কী বলবো। হুতোর এই গুণটা আমি বারবার দেখেছি। কয়েকটা রেখায় একটা মানুষকে হুবহু ফুটিয়ে তোলা!

    অ্যান্ডর,
    ঐটা হয়েছিলো হলোট্রপিক ব্রিদিংয়ে। শুধু ঐ গাছ মনে হওয়াই নয়। আরো নানা রকম ঝিলিমিলি লাগা অনুভূতি হয় ওতে। তার মধ্যে হাড় পর্যন্ত পৌঁছনো,আনকন্ট্রোলড হাসিও আছে। বিনা খরচায় দিব্যি এলএসডি লাইক অভিজ্ঞতা :-)
  • albert banerjee | ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩৮547926
  • চলুন 
  • Srimallar | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৩547925
  • ভাট চুপ! এ হ’তে পারে না! চলুন আমরা কথা বলি... smiley
  • &/ | 151.14.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৯547924
  • থ্যাংকু থ্যাংকু বি। এরকম কত মণিরত্ন রয়ে গেছে গুরুতে চণ্ডালিতে মিশে ঃ-)
  • b | 2402:3a80:1c51:eecf:478:5634:1232:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৬547923
  • এদিকে দেশ জুড়ে ন্যাশনাল সার্ভিস স্কিম অর্থাৎ এন এস এস এর ছানাপোনারা শহীদ হওয়া জওয়ানদের স্মৃতিতে ১৪ ফেব  কালা দিবস ইয়ানি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করিবে।
     
     
  • &/ | 151.14.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪২547921
  • কেকে, শুনছ? আছ আজ? সেই যে মনে করেছিলে বিরাট এক গাছ হয়ে গেছ, সেটা কি শ্রুমে হয়েছিল না এলসএসডিতে? নাকি এমনি নিগূঢ় যোগে?
  • &/ | 151.14.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৬547920
  • রঞ্জনদা হবে
  • &/ | 151.14.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৬547919
  • রঞ্জনদ, থ্যাংক ইউ। তাড়াতাড়িতে তিনটে কে ত্রিশটা পড়ে একটু ঘাবড়ে গেছিলাম প্রথমে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৫547918
  • ভ্যালেন্টাইন ডে কাছিয়ে এলেই মনে পড়ে সেই বিখ্যাত ছবি, হুতেন্দ্র যা এঁকেছিলেন, দেহি পদপল্লবমুদারম। হে রাধিকা, তোমার পদপল্লব দিয়ে আমার ন্যাড়ামাথায় মারো, খুব জোরেও নয়, খুব আস্তেও নয়, মুদারা স্কেলে। সেই ছবিটা গেল কোথায়? রাধা কদমগাছের ডালে বসে পা দোলাচ্ছেন, গাছতলায় ন্যাড়া মাথা কেষ্ট বসে আছেন, 'স্মরগরলখণ্ডনং মম শিরসি মুণ্ডনং' গাইছেন। ঃ-) অনেক দূরে রাখালবালকেরা সব, একটু একটু দেখা যাচ্ছে।
  • Ranjan Roy | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩১547917
  • @ অ্যান্ডর
     
    না, না। আমি একদিন পরেই উত্তর দিয়েছি। ছোট্ট সংক্ষিপ্ত উত্তরটা ছিল সেই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিখ্যাত গল্পের মাস্টারমশাইয়ের মত-- "আমি জানি না"।
    কারণ আমি তিনমাস হল দেশের বাইরে। 
     
    ১৫ মার্চ নাগাদ কোলকাতায় ফিরে কলেজ স্ট্রিটে ওদের দোকানে গিয়ে সামনাসামনি কথা বলে জেনে নেব।
     
    তারপর যদি পরের খন্ড প্রকাশ করার ইচ্ছে আছে বলেন তো এখানে জানিয়ে দেব। 
    ফের ওমনাথের সৌজন্যে এবং তত্ত্বাবধানে আপনাদের সংগে হাত মিলিয়ে অন্ততঃ তিনটে রুশি কল্পবিজ্ঞানের গল্প অনুবাদ করব।
  • dc | 2402:e280:2141:1e8:708b:d375:4091:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫২547916
  • কাল কিনা ভ্যালেন্টাইনস ডে, তাই মহেন্দ্র কাপুর আর আশার গান শুনুন, রবির দেওয়া সুর। এরকম সুর আর দেওয়া হবেনা, এরকম গান আর কেউ গাইতে পারবে না 
     
  • dc | 2402:e280:2141:1e8:708b:d375:4091:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০547915
  • শ্রীমল্লার, খুব ভালো করছেন। পুরনো লেখা পড়ুন, নতুন লেখা লিখুন, হ্যাভ ফান :-)
  • Srimallar | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫547914
  • যাইহোক, পুরনো টইগুলো তুলে আনার চেষ্টা করছি। জোর ক’রে নয়। কারণ, পুরনোর প্রতি বিশেষ টান এবং ভালবাসা— দুইই আমার আছে। ‘খেরোর খাতা’, ‘বুলবুলভাজা’ (গুরুর সম্পাদিত বিভাগ), ‘হরিদাস পাল’ এর মতো বিভাগগুলোতেও অনেকে আর নিয়মিত লেখেন না। এমনকী, এমনও দেখছি যে, অনেক বছর আগে লিখেছেন কিন্তু এখন আর কোনও খোঁজ নেই। নতুন লেখা তো পড়ছিই, সেইসঙ্গে ধারাবাহিকতা বজায় রেখে পুরনোর কাছে পৌঁছনোরও চেষ্টা ক’রে চলেছি সমানে। গুরুর শুরুর দিনগুলোর লেখা যেমন পড়েছি, পড়ছি– তেমনই এখনকার লেখক লেখিকাদেরও লেখা পড়ছি। সকলেই নিজেদের মতো চেষ্টা ক’রে চলেছেন। এটা দারুণ ব্যাপার! আর সেই অর্থে, আমিও গুরুতে নতুন এবং তরুণ। আমার ব্যক্তিগত মত, আমার মতোই গুরুতে যাঁরা নতুন এবং তরুণ— তাঁরা যদি নতুন লেখার পাশাপাশি পুরনো লেখাও পড়তে শুরু করেন, তাহলে আমি নিশ্চিত যে, তাঁরা নিজেদেরকে আরও সমৃদ্ধ করতে পারবেন।
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩547913
  • @মানালী 
    কৌটিল্য গুপ্তের সম্পর্কে কিছুটা জানতে পেরেছি। 
    ওঁর আসল নাম ধীরেন্দ্রনাথ দাশ। বিরাটিতে বাড়ি। ২০২৩ এ ওঁর শতবর্ষ গেল। উনি আগে রাইটার্স এ কাজ করতেন। ওঁর একটা বইও আছে '' রাইটার্স এর সেই দিনগুলি''। আর স্নো ফক্সক্যাবারে ওঁর প্রথম উপন্যাস। আরও দশ বারোটা মত উপন্যাস লিখেছিলেন। উনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। ২০০১ সালে প্রয়াত হন। 
     
    এবার আমার পরের ইচ্ছে বিরাটিতে গিয়ে ওঁর ছেলে আর পুত্রবধূর সাথে যোগাযোগ করা।(ওঁদের নামগুলো জানতে পেরেছি) আর স্নো ফক্সক্যাবারে উপন্যাসটা পাওয়ার দুটো পথ আছে , তাঁর মধ্যে একটা এটা। 
     
    দেখা যাক। 
    বাংলার বিস্মৃত সাহিত্যিকদের নিয়ে ভীষণ আগ্রহ আছে। বিশেষত ১৯৮০ এর আগের সাহিত্যিকদের নিয়ে। 
  • Ranjan Roy | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২547912
  • মানালি
    অ্যাট দ্য কল অফ কমরেড লেনিন  শুনেছেন নিশ্চয়ই।
  • কালনিমে | 114.29.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫১547911
  • কি জ্বালা- লাইক শেয়ার ফরোয়ার্ড এর আপদ এখানেও এসে জুটলো?!
  • কৌতূহলী | 115.187.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৭547910
  • আম্মো তবে আমার প্রিয় শিল্পীর কন্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে রাখি। 
  • Srimallar | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫২547909
  •  
    প্রিয় আরেকটি গান
  • Pustak Biswas | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৭547908
  • যদি সিদ্ধান্তগুলির সাথে সহমত হন, তাহলে পেজটিকে ফলো, লাইক, শেয়ার করুন
     
  • Srimallar | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৩547907
  •  
    মহম্মদ রফি’র এই গান সবাই শুনেছেন। আরও একবার শুনুন! এই গানের কথা এবং সুর দুটোই আমার প্রিয়! 
  • Manali Moulik | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬547906
  •  
    এটা শুনতে পারেন।
  • Manali Moulik | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৫547905
  • সৌ-সৌ সম্পর্কে ন্যাড়াদার ওয়ান লাইনারটিই ধর্তব্য এবং স্মর্তব্য। 
     
    "অডিও ছাড়া ভিডিওটা দেখতে দারুণ!" 
     
     
    সৌরেন্দ্র - সৌম‍্যজিতের "আজু সখি মুহু মুহু"  আর "শুনলো শুনলো বালিকা অপূর্ব লাগে। দারুণ প্রোডাকশন দুটো।
  • যদুবাবু | ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৩547904
  • সৌ-সৌ সম্পর্কে ন্যাড়াদার ওয়ান লাইনারটিই ধর্তব্য এবং স্মর্তব্য। 
     
    "অডিও ছাড়া ভিডিওটা দেখতে দারুণ!" 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত