এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮547332
  • অনেকেই ব্লু কলার কাজে যেতে বাধ‍্য হয়। মাইকেল স‍্যান্ডেলের সমীক্ষা অনুযায়ী উচ্চশিক্ষিত বাবা মায়ের সন্তার উচ্চশিক্ষায় যাচ্ছে, গড়ে এই সংখ‍্যাটাই বেশী। এটা ক‍্যালভিনবাদের ঠিক অপোজিট অবস্থা। তখন পোপের আধিপত‍্য তাড়াতে বলা হতো, যদি এই জগতে পাপ করে থাকো, পরকালে অবশ‍্যই শাস্তি পাবে। মেরিটোক্র‍্যাসির মতে এখন পাপে কষ্ট পাচ্ছো মানে তুমি অবশ‍্যই পাপ করেছো। একেবারে ইন্ডিভিডুয়ালিষ্টিক আসপেক্ট। সামাজিক, পারিবারিক, রাষ্ট্রগত সব দায় তুলে নেওয়ার পন্থা।
  • dc | 171.79.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩547331
  • মতামত দেওয়া ভালো, দরকারও। তবে সেই মতামত ফ্যাক্ট বেসড হলে আরও ভালো হয় :-)
  • dc | 171.79.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫২547330
  • "আর ওখানকার শিক্ষাপদ্ধতি ডাক্তার, ইঞ্জিনিয়ার দূরের কথা, কলেজ স্তরে যেতে গেলেই উচ্চবিত্ত পরিবারের সন্তান দাবী করে" 
     
    এটা ঠিক হলো না, মানে এরকম ব্ল্যাংকেট স্টেটমেন্ট বেশীর ভাগ সময়েই ঠিক হয় না। আমেরিকার শিক্ষাব্যবস্থার অনেক লেয়ার আছে, অনেকরকম প্রাইস পয়েন্ট আছে, অনেক রকম ডেলিভারি মেকানিজম আছে, স্কুল লেভেল থেকে কলেজ লেভেল, সবেতেই। ইন-্স্টেট বনাম আউট অফ স্টেট, ইত্যাদি অনেক রকম ফ্যাক্টর আছে। ওভারল, উচ্চবিত্ত পরিবারের সন্তান না হয়েও কলেজ লেভেল এডুকেশান পাওয়া যায়। 
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৯547329
  • হতেও পারে কিন্তু মূলতঃ মেরিটোক্র‍্যাসি ওদের একটা ট্র‍্যাপ। ব্লু ভার্সিটি বা SAT কেলেঙ্কারির পর যেটা আরো সামনে এসেছে। অর্থ যাদের আছে, ছেলেমেয়েদের পুশ করছে বড়ো  ইউনিভার্সিটিগুলোতে। ওই আত্মপ্রসাদ পিছনে একটা বড়ো কারণ।
  • MP | 2409:4060:29a:86e5:98a8:c4f1:5bda:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৫547328
  • @ মানালী , আম্রিকাতে সাধারণের জন্যে উচ্চশিক্ষা রাখা হয়নি কেন ? আমি যেটা বললাম সেকারণেই কি ?
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৯547327
  • একটা সমস্যা হল পশ্চিমবঙ্গের রাজনীতিতে তথ্যের বালাই নাই। আর টি আই এর উত্তর ও হয়তো ঠিক ঠাক আসে না। এখন তো আইন টা ই উঠে যাবার পথে।  সেনসাস অনেকদিন হয় নি। রাজনীতির সার্ভে ইত্যাদির সঙ্গে ইকোনোমিক ডেটা পাশাপাশি দেখে কে উ কাজ করে না। বিরোধী রা ছাগল। ধরুন মমতা ঘোমণা করলেন ওকটা ভাতা ।  মমতা ও বলেন না কতটা খরচ হবে আগামী বছর বা পাঁচ বছর, এবং সেটা কিভাবে উঠবে, সেটা নিয়ে তথ্য দিয়ে কে উ প্রশ্ন ও করে না। আর ধরুন সরকারি পদের.সংকোচনের যে অভিযোগ আর ওভারল জব লসের যে ডেটা সেটা সারা দেশ জুড়ে ইন্ডিয়ান একসপ্রেস ক্যাম্পেন করেছিল কিন্তু সেটা এখানে হয় নি। এখানে কিছু সামান্য কাজ হয়েছে কন্যাশ্রী ইত্যাদি নিয়ে , সেটা আবার খবর হয় না।.রাজনীতি সচেতন বাঙালি তথ্য পছন্দ করে না।  এ মহা আপদ।.হা ওয়ায় চলছে। 
     
    আনন্দবাজারে চন্দ্রপ্রভ ভট্টাচার্য্য 'অর্থে অনর্থ' বলে দুদিনব‍্যাপী একটি ধারাবাহিক প্রবন্ধ লিখেছেন (2 এবং 3 ফেব্রুয়ারি ) ইকোনমিক্সের সাধারণ ধারণায় বেশ ভালো বোধগম‍্য লেখা। এতে আর বি আই -এর প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও প্রদত্ত কিছু তথ‍্য উনি ব‍্যবহার করেছেন। যেটা হলো আয়ের তুলনায় ব‍্যায় বেড়ে যাচ্ছে। সামাজিক প্রকল্পগুলি চালাতে যা খরচ হয় তা আবার রাজকোষে ফিরে আসবে কীকরে? রিসেন্টলি টোটোর উপর নাম্বার প্লেট ইত‍্যাদি বিষয় নিয়ে খাঁড়া নেমে এসেছিলো। এইভাবে টাকা ওঠার একটা রাস্তা আছে। কারণ সমস‍্যা হলো এটাই কেইন্সীয় অর্থনীতির। রিভিশনিষ্ট ওয়েলফেয়ারিসম ডেভেলপ করলেও ইউরোপের দেশগুলি দেখলো শেষে পেরে ওঠা যাচ্ছে না। তখন নিও-লিবেরাল বাঁক নিতে বাধ‍্য হয়। জন রলস্ যদিও এগালিটারির্য়নিজম্ অফ রিসোর্সেস্ ও টু প্রিন্সিপল্ এনে কিছুটা সাম‍্য প্রতিষ্ঠা করেন। টমাস পিকেটি, রওয়ান্ড মোশারিফ এনাদের প্রদত্ত 2024 এর ইনকাম ইনিকোয়ালিটি রিপোর্টও ভারতে ভয়াবহ। তো এই লোকজনের হাতে টাকা দেওয়া ভোটব‍্যাঙ্কেও প্রভাব ফেলে ও আংশিক সুবিধা দেয়। কিন্তু রাজকোষসহ আরেকটা সমস‍্যা হলো ওয়েষ্ট বেঙ্গল লেবার স্কিল হারাচ্ছে। কাজ করে উপার্জন করবো --- এই ইচ্ছাটা চলে গিয়ে মিডিওকারিটির দিকে যাবে।
  • বোদাগু | 2405:201:8008:c019:c9dd:b38b:78ed:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮547326
  • আমি.একটা চেষ্টা করেছিলাম , বড় রাস্তা যেগুলো হয়েছে যাকে বলে মিডল বেঙ্গলে, তার আশে পাশের ল্যান্ড ওনারশিপ যে বদলেছে আর লিজ প্যাটারন যে বদলেছে আর ধান মিলের মালিকানা বা লিজ প্যাটারন কর্পোরেটে কি গেছে সেটা দেখতে ,  তার কিছু ডেটা অ্যানালিসিস করতে তো পারিনি। সর্বক্ষনের আকাডেমিক না হলে  সরকারি অফিস থেকে আগ্রিগেটেড ডেটা বের করার ধৈর্য রাখা বেশ.কঠিন। 
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৫547325
  • ভোল্কার কেন কম্প্লেন করবেন যে বুদ্ধিমান ছেলেমেয়েরা কেবল ফাইনান্স পড়তে যাচ্ছে, তাদের সায়েন্স, ইন্জিনিয়ারিঁ ডাক্তারি - এসব পড়া উচিত? 
     
    হাইটেক ফিনান্স মার্কিন সমাজের একটি উচ্চমানবাচক পাঠক্রম। মানে এটা পড়লে নাম ডাক হয় আর কী! আমাদের ক্ষেত্রে যেমন ভালো ছেলেমেয়ে মাত্রেই NEET দিতে যায়। মাধ‍্যমিকে 589 থেকে 600 এর উপর পাওয়া মানেই পরবর্তী লক্ষ‍্য নীট। (আমাকেও ধরেছিলো, একদম ক্লিয়ারলি বলে দিয়েছি ও পথে আমি নেই। লোকজন কী বললো আমার যায় আসে না কারণ দিনের শেষে তাদের কাজ ব‍্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করা ও সফল মানুষকে হিংসা করা। আমার মেধা,পরিবারের পরিস্থিতি, নিজস্ব রোডম‍্যাপ আমি জানি, জলে ঝাঁপাবার কারণই নেই।) 
    সে যাই হোক, পড়তে পারেন ড‍্যানিয়েল মার্কোভিটস্ রচিত "The meritocracy trap : How America's fundational myth endeavored inequality, dismantled middle class and feed the elites." 
    অনেক গ্রাফিকাল প্রেজেন্টেশন সহ বইটা খুবই ভালো। ওখানের বক্তব‍্য অনুয়ায়ী, আমেরিকায় দুইপ্রকার শিক্ষা আছে। ১) সুপিরিয়র এডুকেশন ২) এক্সেলেন্স এডুকেশন।
    সুপিরিয়র এডুকেশনের মধ‍্যে পড়ে হাইটেক ফিনান্স। কিন্তু এতে জনগণের কোন সুবিধা হয় তা দুর্বোধ‍্য বলে লেখক জানিয়েছেন। আর ওখানকার শিক্ষাপদ্ধতি ডাক্তার, ইঞ্জিনিয়ার দূরের কথা, কলেজ স্তরে যেতে গেলেই উচ্চবিত্ত পরিবারের সন্তান দাবী করে। মেধাবী হলে কেউ কেউ স্কুলস্তরের পর অন‍্যদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। মার্কিন শিক্ষাব‍্যবস্থা নিয়ে মার্কোভিটস্ বলছেন,
    --- "Education system of US is like a elevator which used to start its journey from the top floor." 
    তাই আমেরিকায় বসবাস করে যেসব তথাকথিত 'টপ ফ্লোরের বাসিন্দারা' উচ্চশিক্ষা নিতে যায়, তারা যে সুপিরিয়র এডুকেশন নেবে এ আর আশ্চর্য কী?
  • বোদাগু | 2405:201:8008:c019:c9dd:b38b:78ed:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৩547324
  • রঞ্জন দা আপনার মনে আছে হয়তো প্রণব বর্ধন ইউ বি আই এর পক্ষে বলার পরে  কটা জিনিস হয়ে ছিল
    - অমর্ত্য সেন শান্তিনিকেতনে ডিবেটে মৃদু ভাবে বলেছিলেন এবং পরে বোধহয় লিখেও ছিলেন যে সরকার ইউ বি আই করলে পাবলিকলি অ্যাসেসিবল ইনফ্রা , শিক্ষায় বিনিয়োগ কমাবে। কাগজে অন্ততঃ সেরকম বেরিয়েছিল।
    - তখন বৈজয়ন্ত রা কয়েকটা সাক্ষাৎকার আর প্রবন্ধ সিরিজ করেছিল এই  সময় তে।
    - 2019 এ পিকেটির কাছে রিসার্চ ধার করে রাহুল গান্ধী বলেছিল সারা দেশে সাত হাজার টাকা মাসিক ইউ বি আই দে ওয়া সম্ভব। প্রণব বাবু রা সরারসরি রাহুল কে সাহায্য করেছিরেন কিনা জানি না।
     
    একটা সমস্যা হল পশ্চিমবঙ্গের রাজনীতিতে তথ্যের বালাই নাই। আর টি আই এর উত্তর ও হয়তো ঠিক ঠাক আসে না। এখন তো আইন টা ই উঠে যাবার পথে।  সেনসাস অনেকদিন হয় নি। রাজনীতির সার্ভে ইত্যাদির সঙ্গে ইকোনোমিক ডেটা পাশাপাশি দেখে কে উ কাজ করে না। বিরোধী রা ছাগল। ধরুন মমতা ঘোমণা করলেন ওকটা ভাতা ।  মমতা ও বলেন না কতটা খরচ হবে আগামী বছর বা পাঁচ বছর, এবং সেটা কিভাবে উঠবে, সেটা নিয়ে তথ্য দিয়ে কে উ প্রশ্ন ও করে না। আর ধরুন সরকারি পদের.সংকোচনের যে অভিযোগ আর ওভারল জব লসের যে ডেটা সেটা সারা দেশ জুড়ে ইন্ডিয়ান একসপ্রেস ক্যাম্পেন করেছিল কিন্তু সেটা এখানে হয় নি। এখানে কিছু সামান্য কাজ হয়েছে কন্যাশ্রী ইত্যাদি নিয়ে , সেটা আবার খবর হয় না।.রাজনীতি সচেতন বাঙালি তথ্য পছন্দ করে না।  এ মহা আপদ।.হা ওয়ায় চলছে। 
     
  • MP | 2409:4060:29a:86e5:98a8:c4f1:5bda:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০547323
  • @ ১৯ : ০৮ , একাত্তর সালের ১৫ আগস্ট নিক্সন গোল্ড স্ট্যান্ডার্ড তুলে নেবার পর থেকেই financialization পাল্লা দিয়ে বাড়তে থাকে আম্রিকাতে l নিক্সনের এই সিদ্ধান্তের পিছনে ছিলেন এক তরুণ তুর্কী অর্থনীতিবিদ l তার নাম .......... পল ভোলকার l
  • MP | 2409:4060:29a:86e5:98a8:c4f1:5bda:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৬547322
  • @ ১৯:০৮ , কথা বলতে কি পয়সা লাগে ট্রাম্প বা ভোলকারের ? Mission accomplished বা আচ্ছে দিন এরকম অনেক কিছুই তো আমরা শুনেছি ! তাই নয় কি ? ট্রাম্প manufacturing নিয়ে আসবেন বললেও ওয়াল স্ট্রীট বা সিলিকন ভ্যালির দেবদেবীরা মানবে কি ? 
  • consumerism | 165.225.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৮547321
  • এসব সিদ্ধান্ত সত্তরের দশকের পরে বাইপার্টিসান নেওয়া হয়ে গেলে আশির দশকে শেষের দিকে পল ভোল্কার কেন কম্প্লেন করবেন যে বুদ্ধিমান ছেলেমেয়েরা কেবল ফাইনান্স পড়তে যাচ্ছে, তাদের সায়েন্স, ইন্জিনিয়ারিঁ ডাক্তারি - এসব পড়া উচিত? 
  • consumerism | 165.225.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৫547320
  • ---  সত্তর আশির দশক থেকেই সিদ্ধান্ত হয়েছিলো আম্রিকাতে যে মানুষের হাত থেকে লেবার তুলে নিয়ে তাকে consumerism এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। 
     
    তাহলে ট্রাম্প manufacturing ফিরিয়ে আনার যে চেষ্টা করছেন আমেরিকাতে সে তো প্রচুর সমস্যা করবে। 
  • MP | 2409:4060:29a:86e5:eb10:2ad1:e2d0:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৭547319
  • @ মানালী , "একটি ছোটো ফ‍্যামিলিতে বাবা মা শিশু আর বৃদ্ধ দিদা থাকলেও কিন্তু যদি পুরুষ নারী দুজনে চাকরী না করে, এই সিস্টেমে অসুবিধা হবার কথা নয়। জীবনধারণ চলে যাবে। তবে কাজের কাজ কিছু হলো না। "                       একদম ঠিকই বলেছেন l আসলে সমস্যা অন্য জায়গায় l প্রফেসর চিয়াং বলছেন যে , সত্তর আশির দশক থেকেই সিদ্ধান্ত হয়েছিলো আম্রিকাতে যে মানুষের হাত থেকে লেবার তুলে নিয়ে তাকে consumerism এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে l হিসেবে দেখা যাবে ওই সময় থেকেই আম্রিকাতে speculation financialization রমরমা শুরু l আরও কিছুদিন পরে আসবে globalization যখন পুরো manufacturing পাঠিয়ে দেওয়া হবে চীনে l অর্থাৎ লেবার যদি নাই থাকে আর আম্রিকার মানুষ সোশ্যাল সিকিউরিটি , ক্রেডিট কার্ড , consumerism, স্টুডেন্ট লোন , হোম লোন এসব নিয়েই থাকবে আর একজোট হয়ে কোনোদিন রাস্তায় নামবেনা l এটাই আম্রিকাতে মোটামুটি বাইপার্টিসান কনসেনসাস গত প্রায় পঞ্চাশ বছর ধরে l সারা পৃথিবীতেই আস্তে আস্তে এটাই implementation হচ্ছে l পশ্চিমবঙ্গে যা হচ্ছে সারা ভারতেরই এক ব্লুপ্রিন্ট l কাজ কোথাওই নেই l দেখতে থাকুন l 
  • Manali Moulik | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৬547318
  • একটি ছোটো ফ‍্যামিলিতে বাবা মা শিশু আর বৃদ্ধ দিদা থাকলেও কিন্তু যদি পুরুষ নারী দুজনে চাকরী না করে, এই সিস্টেমে অসুবিধা হবার কথা নয়। জীবনধারণ চলে যাবে। তবে কাজের কাজ কিছু হলো না। মাও জে দং বলেছিলেন, "Don't give them fish but teach them how to catch fish.." পিপি আমাদের মাছের ঝোল করে দিয়েছে। ইওও!
  • Bratin Das | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৭547317
  • আমার ছাত্রী  DGCIS এ চাকরি করে। ২০১৮ তে জয়েন করেছে বললো নো পেনশন। 
     
    আরেক বন্ধু  রেলে চাকরি করে বললো,বললো ২০০৬ না কত সাল থেকে তুলে দিয়েছে
  • b | 14.139.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬547316
  • @ একক । মনরেগা নিয়ে কিছু কাজ হয়েছে । তবে ওটা ঠিক ডিরেক্ট ক্যাশ ট্রন্স্ফার নয় , ওয়ার্কফেয়ার প্রোগ্রাম । 
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৪547314
  • কেন্দ্রীয় সরকার পেনশন তোলেনি। এনপিএস চালু করেছিল যেটা শেয়ার বাজারে টাকা রাখে। এখন মনে হয় বলছে আবার পুরোনো সিস্টেম ফেরাবে। 
  • Bratin Das | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১547313
  • তোমার লিঙ্ক পড়লাম 
     
    এখানে প্রিভিলেজ্ড আর নন প্রিভিলেজ্ড দের মধ্যে গ্যাপ কমানো হচ্ছে 
  • Bratin Das | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৭547312
  • লসাগু দা , ১০০ দিনের কাজের টাকা কত টা আসল মালিকের কাছে পোঁছোয় ? 
     
    আগে প্রায় পুরো টাই মেরে দিত এখন ডায়রেক্ট রিসিভারের ব্যাঙ্ক আকাউন্টে 
    জমা হয় । 
     
    কবি বলেছেন আইন থাকলেই ফাঁক থাকবে 
  • একক | 2401:4900:88ae:9bbd:919:bf24:89f:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭547311
  • ডিরেকট ক্যাশে ত্রান্সফারের ফলে রাজস্ব আদায় কতটা বেড়েচে তার কোনো ডেটা পাওয়া যায় ?  রাত্রদিন তো এই গাওনা শুনি পৃথিবীব্যাপী ডিরেক্ট ক্যাশ ইত্যাদি ইত্যাদি।  এটা আদতে একটা মডেল যার উদ্দেশ্য লোকের পার্চেজ পাওয়ার স্টিমুলেট করা।   সে নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ফলাফল যাচাই হচ্ছে কি ? 
     
    তো , রাজ্যে  আবগারি আর ডিয়ার লটারি বাদে যে বিপুল মার্কেট সেখানে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফারের সুফল কতটা পৌঁছলো তার একটা গত পাঁচ বছরের বৃদ্ধিহারের তুলনা পাওয়া যায় ? কিছু তথ্য হাতে না পেলে ভালো মন্দ বুঝবো ক্যামনে ??!  
  • কৌতূহলী | 115.187.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৮547310
    • ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫547280
    • এখানে রাজ্য সরকারী ,কেন্দ্রীয় সরকারী সব জায়গায় পেনশন বোধহয় ২০০৬ না কবে থেকে তুলে দিয়েছে 
     
    না , রাজ্য সরকার পেনশন তোলেনি এখনও। কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে। 
  • dc | 2401:4900:7b9d:91cf:f963:1a72:f8c6:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬547309
  • এ তো কিনেসিয়ান ইকোনমিক্স! গভর্নমেন্ট লেড স্পেন্ডিং করে সোশ্যাল ওয়েলফেয়ার বাড়ানো। আমার প্রিয় জিনিস :-)
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৯547308
  • আর একটা জিনিস হল, কোনো একটা টেম্পোরারি বা কন্ট্রাক্ট কাজের মাধ্যমে টাকা দেওয়া, যেটা ক্যালিফোর্নিয়ার গভর্নমেন্ট এজেন্সি অনেক সময় করে থাকে আনএম্প্লয়মেন্ট পেমেন্ট কন্ট্রোলের মধ্যে রাখার জন্য...

    বেসিক্যালি, সরকার বলবে - তোমাকে টাকা দেব, তার বিনিময়ে কিছু সরকারি কাজ আমাদের করে দিতে হবে...

    অর্থাৎ, কেউ চাকরি হারালো, কাজ নেই, বেকার ভাতার আবেদন করল, কিন্তু প্রথম ছয় মাসে কোনো কাজ পেল না, তখন সরকার বলবে যে তুমি বরং এই সরকারি টেম্পোরারি কাজটা শুরু করো, টাকা একটু বেশি পাবে ... এরকম ...
    ... Government agencies, particularly in California, often hire temporary or contract workers to help manage high volumes of unemployment claims during crises like shutdowns or layoffs ... .
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪০547307
  • আগের পোস্টটাতে লিখতে ভুলে গেছি, এটা ঐ সরকারের রিসোর্স মোবিলাইজ করা নিয়ে - রঞ্জনদা যেটার কথা বললেন ...
  • lcm | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৭547306
  • " ...অনুদান দিতে হচ্ছে কারণ জমি ছোট হয়ে গেলে সেই জমিতে চাষ করে লাভ করা যায় না ..."

    একদম ঠিক কথা। 
    মুশকিল হল শুধু একমাত্র অনুদান পার্মানেন্ট সল্যুশন নয় ... অনুদানের সম আয়ের কর্মসংস্থান করা ... হাইব্রিড সল্যুশন... ধরা যাক অনুদান মাসে ২০০০ টাকা - যেটা দরকার সেটা হল যে মাসে দুহাজার টাকার বেশি মাইনের কাজ তৈরি করা যেটা পেলে আর অনুদান নেবার দরকার নেই ... যারা অনুদান পাচ্ছে তারা যাতে এরকম মাসে ৩ হাজারের একটা কাজে শিফট করে যেতে পারে ... মানে, সব টাকা অনুদানে না দিয়ে, কিছু টাকা এরকম কাজের মাধ্যমে দেবার ব্যবস্থা করা ... MNREGA টাইপের প্রোগ্রাম .. এরকম কাজ সরকার কিছু তৈরি করতে পারে ... যেমন উদাহরণ হিসেবে ধরা যাক, ১৯২৯ এর গ্রেট ইকনমিক ডিপ্রেশনের পর আমেরিকার সরকার দেশ জুড়ে এরকম অল্প মাইনের নানা কাজ/প্রজেক্ট চালু করেছিল ... 
     
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৩547305
  • লসাগুদা , আচ্ছা কোভিডেরটা ইউনিভার্সাল ভেবেছিলাম। 
     
    রঞ্জনদা , হ্যাঁ ইউবিআই মানে ওটাই। সেটার একটা প্রভাব হচ্ছে মুদ্রাস্ফীতি এবং জিনিসের দাম বাড়া। প্রণববাবু সেটা নিয়ে কিছু বলেছিলেন ?
  • %% | 49.206.***.*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৯547304
  • পশ্চিমবঙ্গে কিন্তু অনেকদিন আগেই সম্পদ বন্টন হয়েছে বর্গার মাধ্যমে। কিন্তু তাও অনুদান দিতে হচ্ছে কারণ জমি ছোট হয়ে গেলে সেই জমিতে চাষ করে লাভ করা যায় না। 
  • রঞ্জন | 2001:999:50c:b5d8:2baa:9ca:5ea3:***:*** | ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৯547303
  • বছর দশেক আগে অধ্যাপক প্রণব বর্ধন বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় universal বেসিক ইনকাম এর পক্ষে 7 আর্টিকেল লিখেছিলেন l
    আমি যা বুঝেছিলাম:
    এটা হবে সমস্ত নাগরিকের জন্য মিনিমাম সাপোর্ট,  ধনী দরিদ্র,  বেকার বা চাকরি করা,  সবার জন্য l এতে কোন শর্ত থাকবে না l
     
    अर्थात ধন कुबेर अडानी,  চাকরি করা রঞ্জন ও তার হাউস wife  --- সবাই মাসিক দশ হাজার টাকা পাবে l
    ঠিক বুঝেছি कि?
     
    উনি আবার অংক কষে দেখিয়েছেন  কী ভাবে সরকার এর রিসোর্স mobilize করতে পারে l কোন বড়ো hiccup ছাড়াই l
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত