এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ইরানের এই যুদ্ধ : ধর্মীয় মৌলবাদের ভূমিকা পর্ব এক 

    Debanjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ১৪ মার্চ ২০২৬ | ২৫৬ বার পঠিত
  • পর্ব ১  | পর্ব ২  | পর্ব ৩
    ইরানের এই যুদ্ধ কেন হচ্ছে : বাস্তব স্বার্থ নাকি ধর্মীয় মৌলবাদ 
     
    ইরানের এই বর্তমান যুদ্ধের ব্যাপারে অনেক কিছুই এর আগে আমরা গত কয়েক সপ্তাহে ইন্টারনেটে দেখেছি | জিয়োপলিটিক্স , পেট্রোডলার , তেলের দাম , মিড টার্ম ইলেকশন ইমপ্যাক্ট ইত্যাদির ব্যাপারে অনেক কথাই বলা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে | এসব আলোচনাই মূলতঃ কিন্তু এই যুদ্ধটা আসলে materialistic বা rational realistic interests কোনো কারণ নিয়েই হচ্ছে (সে ইরান কি আম্রিকা ইস্রাঈল দুপক্ষেই ) এই ধারণার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে | এগুলো খুবই legtimate কারণ এই যুদ্ধের পিছনে কিন্তু এরই সঙ্গে এই যুদ্ধের পিছনে ধর্মীয় মৌলবাদের কিছু ভূমিকা আছে কিনা সেটাও দেখা প্রয়োজন | 
     
    এই যুদ্ধের পিছনে ধর্মীয় মৌলবাদের ব্যাপারটাকে দেখতে গেলে আমাদের যেতে হবে উনিশ শতকের আম্রিকাতে | ১৮৩০ এর দশকের একজন ইংরেজ ধর্ম যাজক জন নেলসন ডার্বি dispentionalism নামক একটা তত্ত্ব তুলে ধরেন | 

    (ইংরেজ ধর্ম যাজক জন নেলসন ডার্বি যার dispentionalism তত্ত্বের ফলে খ্রিস্টান জায়নবাদের সৃষ্টি )
     
     
    এই তত্ত্ব অনুযায়ী বলা হয় যে ঈশ্বর স্বয়ং ইতিহাসের বিভিন্ন সময়ে নানান রকম ঘটনা ঘটান এবং অদূর ভবিষ্যতে তিনি ইহুদীদের ফিরিয়ে আনবেন জেরুসালেমে এবং সেখানেই নতুন করে জেরুসালেমের তৃতীয় মন্দির তৈরী হবে এবং যীশুর দ্বিতীয় বার পুনরাবির্ভাব হবে আরেকবার এবং প্রবল যুদ্ধ ও রক্তপাতের মাধ্যমে পৃথিবীতে স্বর্গ রাজ্যের আবির্ভাব হবে | এই তত্ত্ব আম্রিকাতে পৌঁছয় কিছুদিনের মধ্যেই | সাইরাস স্কোফিল্ড নামক একজন আম্রিকি ধর্ম যাজক নিজের একটা বাইবেল রচনা করলেন যেটা স্কোফিল্ড বাইবেল নামে বিখ্যাত | এই স্কোফিল্ড বাইবেল dispentionalism তত্ত্বের উপরে ভিত্তি করে দাঁড়িয়ে | 
     

    (সাইরাস স্কোফিল্ড স্কোফিল্ড বাইবেল এর জনক যে বইটি জন্ম দেবে খ্রিস্টান জায়নবাদের )
     
    আম্রিকাতে সেসময়ে মানুষ রক্তাক্ত গৃহযুদ্ধের পরে আশার আলো দেখতে চাইছে এবং যীশু আবার ফিরে আসবেন এরকম একটা তত্ত্বের খুব সহজসরল ভাষাতে প্রচার তাদের মধ্যে নতুন আশা উদ্দীপনার সঞ্চার করলো | ১৮৯১ সালে উইলিয়াম ব্ল্যাকস্টোন নামক নিউ ইয়র্কের একজন ধর্মযাজক যিনি ডার্বির dispentionalism তত্ত্বের সমর্থক ছিলেন তিনি রাশিয়ার ইহুদীদের জন্যে প্যালেস্টাইনে একটা নতুন রাষ্ট্র গঠনের জন্যে একটা চিঠি লিখলেন সেসময়ের আম্রিকি রাষ্ট্রপতি বেঞ্জামিন হ্যারিসনকে | 
     

    (উইলিয়াম ব্ল্যাকস্টোন যিনি জন্ম দিলেন খ্রিস্টান জায়নবাদ তত্ত্বের )
     
    এই উইলিয়াম ব্ল্যাকস্টোন এর মাধ্যমেই নতুন একটি তত্ত্বের উদ্ভব হলো পৃথিবীতে যাকে বলা হয় christian zionism বা খ্রিস্টান জায়নবাদ | এই তত্ত্বের মূল লক্ষ্য ছিলো যে ইহুদীদের প্যালেস্টাইনের নতুন রাষ্ট্র গঠন করতে দিলেই সেখানে থেকেই আবার যীশুর দ্বিতীয় বার আগমন হবে | ১৯১৭ সালের বালফুর ঘোষণা , ১৯৪৭ সালের ইস্রাঈল সৃষ্টি এবং ১৯৬৭ সালের ইস্রাঈলের ছয় দিনের যুদ্ধে জয় এসব কিছুকেই সম্পূর্ণ ভাবে ঈশ্বরের সৃষ্টি ঘটনা বলে খ্রিস্টান জায়নবাদ তত্ত্বের সমর্থকেরা প্রচার করতে শুরু করেন এবং যীশুর দ্বিতীয়বার আগমন আসন্ন এসব প্রচার হতে থাকে | 
     
    রাজনৈতিক ক্ষমতার অলিন্দে খ্রিস্টান জায়নবাদ
    ১৯৮০ দশক থেকেই আম্রিকি রাজনীতির ক্ষমতার অলিন্দে একটু একটু করে পা রাখতে শুরু করেন খ্রিস্টান জায়নবাদের প্রবক্তারা | জেরী ফলওয়েল , প্যাট রবার্টসন , জন হ্যাগী এধরণের ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীরা সরাসরি বলতে থাকেন এই ইসরাইলের যুদ্ধের পিছনে ঈশ্বরের ইচ্ছার কথা | তবে একটা লক্ষণীয় বিষয় যে আশির দশকে প্যালেস্টাইন ও লেবাননে ইসরাইলের সামরিক আগ্রাসনের তারা সমর্থন করেন যার ফলে এসব এলাকার অনেক খ্রিস্টান সম্প্রদায়ও প্রবল ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তবে এসব ব্যাপারে এরা নিশ্চুপ থাকেন | নব্বই দশকের শুরু থেকেই আম্রিকি রাজনীতিতে বিশেষ করে রিপাব্লিকান পার্টির মধ্যে এদের গুরুত্ত্ব বাড়তে থাকে | শীতল যুদ্ধের অবসানের পরে পরেই আম্রিকাতে সোভিয়েত ইউনিয়নের মত একটি শত্রুর প্রয়োজন ফুরিয়ে যায় কাজে কাজেই তখন জনগণকে উদ্বুদ্ধ করবার জন্যে এসব ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীদের প্রয়োজন হতে থাকে আম্রিকি রাজনীতির | আম্রিকি রাজনীতিতে এসব ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীরা সরাসরি দাবী করতে থাকেন যে ইসরাঈলকে অকুন্ঠ সমর্থন করবার জন্যেই আম্রিকা ঠান্ডা যুদ্ধে জয়ী হয়েছে | এসময়ে লেফট বিহাইন্ড সিরিজ নামক একটা উপন্যাস খুব জনপ্রিয় হয় যেখানে সরাসরি দাবী করা হয় যে আম্রিকা ইসরাইলকে সমর্থন করলেই ইসরাইল তৃতীয় মন্দির জেরুসালেমে বানিয়ে ফেলবে এবং সঙ্গে সঙ্গে যীশুর দ্বিতীয়বার আবির্ভাব হবে পৃথিবীতে | এবইটির মাধ্যমেও ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীদের প্রচারে সুবিধা হয় | একুশ শতকে দুটো ঘটনা আম্রিকি সমাজে খুবই প্রভাব ফেলে | ২০০১ সালের 9/11 ও আফগানিস্তান আর  ইরাকে ওয়ার অন টেরর এবং ২০০৮ সালের গ্লোবাল রিসেশন এবং ওই বছরেই প্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার উদয় | এসব ঘটনাতে আম্রিকি শ্বেতাঙ্গ জনতার মধ্যে প্রবল অসন্তোষ তৈরী হয় এবং জনমানসে ধারণা তৈরী হতে থাকে যে আম্রিকি একমেরু বিশ্বের সিস্টেমের ব্যর্থতা ও খোদ আম্রিকার মধ্যে তিনশো বছর ব্যাপী শ্বেতাঙ্গ প্রভুত্বের অবসান হতে চলেছে | এই পরিবেশেই এসব ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীরা বলতে থাকেন যে আম্রিকি প্রভাব বিশ্বে আবার নিরঙ্কুশ হবে যদি আম্রিকা ইসরাঈলকে সমর্থন করে পশ্চিম এশিয়াতে একটা বৃহৎ সাম্রাজ্য গঠন করতে যাকে গ্রেটার ইসরাইল বলা হবে এবং আল আকসা মসজিদ ভেঙ্গে নতুন করে তৃতীয় মন্দির তৈরী করতে | 

     
    (আম্রিকি যুদ্ধ মন্ত্রী পিটার হেগসেট বুকে ক্রুসেডার ট্যাটু নিয়ে )
     
     
    ২০১৬ সালে যখন ট্রাম্পের প্রথম উদয় হয় তখন ট্রাম্প প্রশাসনে এসব ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীদের প্রভাব অনেকটাই বাড়তে থাকে | তবে ২০২৪ সালে দ্বিতীয় বার ট্রাম্পের উত্থানের পরেই এসব ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীদের সরাসরী রাষ্ট্রীয় ক্ষমতা লাভ হয় | পিটার হেগসেট যিনি একসময়ে আম্রিকি মেরিন হয়ে ইরাকে লড়েছিলেন তিনি আম্রিকার যুদ্ধমন্ত্রী ও মাইক হ্যাকাবি একজন ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ী সরাসরি ইসরাইলে আম্রিকি রাষ্ট্রদূত হন | কয়েকদিন আগেই পিটার হেগসেট দাবী করেছেন যে আম্রিকার এই ইরানের বিরুদ্ধে যুদ্ধ আসলে একটা আধুনিক যুগের crusade বা ধর্মযুদ্ধ | পিটার হেগসেট নিজের শরীরে ক্রুসেডার ট্যাটু করিয়েছেন এবং ইরানের উপরে বোমা ফেলে ইরানের ছাত্রীদের হত্যা করাকে ঈশ্বরের ইচ্ছা বলে বর্ণনা করেছেন | মাইক হ্যাকাবি আবার দাবি করেছেন যে গ্রেটার ইসরাইল তৈরী হওয়া ঈশ্বরের ইচ্ছা |

    (গ্রেটার ইসরাইলের সমর্থক ইসরাইলে আম্রিকি রাষ্ট্রদূত মাইক হ্যাকাবি)
     

     এখন ঘটনা হলো যে গ্রেটার ইসরাইল তৈরী হলে আম্রিকার পশ্চিম এশিয়ার বেশ কিছু মিত্র দেশের যেমন জর্ডন মিশর লেবানন এমনকি সৌদী আরবের অস্তিত্ব বিলুপ্ত হবার সম্ভাবনা | তাতে অবশ্য কিছু যায় আসেনা এসব ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীদের | 

     
    (গ্রেটার ইসরাইলের ম্যাপ )
     
     এরা এখন প্রচার করতে শুরু করছেন যে খ্রিষ্টান ধর্ম বা চার্চ নয় বর্তমান পৃথিবীতে ইসরাইল রাষ্ট্রই আসলে ঈশ্বরের একমাত্র প্রতিনিধি তাই ইস্রাঈলের বিরোধিতা করলেই ঈশ্বরের কোপে পড়বার সম্ভাবনা !!!
     
    শেষে এটাই বলতে হয় যে একুশ শতকে চীনের উত্থান এর ফলে আম্রিকি জনমানসে নিজেদের একমেরু বিশ্বব্যবস্থার অসারতা নিয়ে ধারণা তৈরী হয়েছে | এর সঙ্গে পাল্লা দিয়ে আম্রিকাতে বেড়েছে আর্থিক অসাম্য ও জীবনের অনিশ্চিয়তা | ট্রাম্পের আম্রিকাতে এখন রাজনৈতিক মেরুকরণ এতোটাই প্রবল যে ডেমোক্র্যাট বা রিপাবলিকান কোনো আম্রিকি সরকারই  এই সমস্যার সমাধান করতে পারবে বলে জনগণ মনে করছেনা | এই জনগণের মনের অনিশ্চিয়তা ও উদ্বেগকে কাজে লাগিয়েই আম্রিকার স্পেকুলেশন নির্ভর সমাজে এসব ইভাঞ্জেলিক্যাল ধর্ম ব্যবসায়ীরা নতুন একটা রাজনীতি তৈরী করেছেন যাকে বলা চলে eschatological speculation বা ধর্মের ফাটকাবাজী | এই রাজনীতি ইরানের যুদ্ধ শেষ হলেও শেষ হবেনা আরো চলবে বলেই এই লেখকের ধারণা | 
     
    রেফারেন্স 
    ১। , "Pete Hegseth’s Tattoos and the Crusading Obsession of the Far Right" , https://newlinesmag.com/essays/pete-hegseths-tattoos-and-the-crusading-obsession-of-the-far-right/
    ২ | ,"https://www.theguardian.com/us-news/2025/mar/27/pete-hegseth-tattoo-arabic-language", https://www.theguardian.com/us-news/2025/mar/27/pete-hegseth-tattoo-arabic-language
    ৩ | Zachary B. Wolf,"Pete Hegseth wanted an ‘American Crusade.’ Now he’s leading a war in the Middle East", https://edition.cnn.com/2026/03/13/politics/hegseth-iran-israel-war-american-crusade-analysis
    ৪ | Maia Davies,"US ambassador's Israel comments condemned by Arab and Muslim nations",https://www.bbc.com/news/articles/cn5gkkgdzkyo
    ৫ | ,"Combative Carlson-Huckabee interview reveals US right’s chasm over Israel", https://www.theguardian.com/us-news/2026/feb/21/tucker-carlson-mike-huckabee-israel
    ৬ | Freddie Clayton,"Outcry after Ambassador Mike Huckabee suggests Israel has God-given right to Middle East land", https://www.nbcnews.com/world/israel/outcry-us-ambassador-mike-huckabee-israel-god-right-middle-east-rcna260133
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    পর্ব ১  | পর্ব ২  | পর্ব ৩
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১৪ মার্চ ২০২৬ ১৩:৫০739156
  • ডার্বির নাম শোনা ছিলো। অসাধারণ লেখাটা। আচ্ছা, লিয়ন পিওন্সকার পরবর্তীকালে Zionism তত্ত্বের থিওরিটিক‍্যাল প্রবক্তা না? রিসেন্টলি পড়লাম Sammy Samhooa রচিত "Nation and nationalism" -এর একটা চ‍্যাপ্টার, "Ethnic democracy : Israel as an ethnic as well as a democratic state." উনি ইস্রায়েলেরই স্কলার। তো ইহুদি আর জায়োনিসম ধারণাটা কমিউনিটি আর এথনিসিটি নির্ভর আমার মনে হয়। যেমন আমাদের হিন্দু আর হিন্দুত্ব।
  • Debanjan | 2409:4060:217:51ae:c3c0:f9bc:d0b3:***:*** | ১৪ মার্চ ২০২৬ ১৮:৪১739164
  • @ মানালী , মোক্ষম জায়গাটাই ধরেছেন l আমি অবশ্য এই লেখাটাতে খ্রীষ্টান জায়নবাদকে বুঝতে চাইছি l এই লেখাটার মধ্যে আরো এগুলো দেখাতে চাইছি l ইস্রায়েল সত্যি একটি এথনিক ডেমোক্র্যাসি কিন্তু ঘটনা হচ্ছে এখানে ইসরাইলে  ইহুদী বলতে মূলতঃ আশেখেনাজি অর্থাৎ ইউরোপীয় ইহুদিদের ধরা হয় l ইস্রাঈল এখনো পর্যন্ত নন আশেখেনাজি ইহুদী কাউকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখেনি এমনকি সৈন্যবাহিনী বা মোসাদ সবজায়গাতেই আশেখেনাজি দের আধিপত্য যদিও নন আশেখেনাজি ইহুদিদের মেজরিটি বলে অনেকেই বলেন l জায়নবাদ মূলতঃ আশেখেনাজি দের একটা রাজনৈতিক প্রোজেক্ট l 
  • Manali Moulik | ১৪ মার্চ ২০২৬ ২০:১০739167
  • বুঝলাম। হলোকাষ্টের সময়ে জার্মানি থেকে দলে দলে ইহুদীর আগমনও এই ধারণার একটা। আপনি ১৯১৭ এর ব‍্যালফুর ডিক্লারেশনের কথা উল্লেখ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা তো ব্রিটেনের একটা চাল ছিলো যে কীভাবে ইহুদী রাষ্ট্রের প্রতিশ্রুতি দিয়ে মধ‍্যপ্রাচ‍্যে একটা খুঁটি বসানো যায়। পরে ইউএস সেটাকে ট‍্যাকটিক‍্যালি ব‍্যবহার করে।
  • Debanjan | 2409:4060:217:51ae:cdc2:5542:cebe:***:*** | ১৪ মার্চ ২০২৬ ২০:২২739168
  • @ মানালী , ঠিকই ধরেছেন l কিন্তু খ্রিস্টান জায়নবাদের কাছে এসবই পুরোপুরি ঈশ্বরের ইচ্ছা l এই লেখায় আমি এটাই বলতে চেয়েছি যে materialistic নয় খ্রিষ্টান জায়নবাদের মূল উদ্যেশ্য ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা l 
  • Manali Moulik | ১৪ মার্চ ২০২৬ ২০:৩৬739169
  • হ‍্যাঁ। ওই এক ধারা সেন্ট অগাষ্টিনের যুগ থেকে চলছে 'সিটি অফ গড'....থমাস একুইনাস সেটাকে আরো ব্রড করেন। Dispentionalism জেনে সমৃদ্ধ হলাম।
  • Debanjan Banerjee | ১৪ মার্চ ২০২৬ ২৩:১৯739180
  • @ মানালী , অনেক ধন্যবাদ আমার লেখাটা মন দিয়ে পড়বার জন্যে l আসলে পশ্চিম এশিয়াতে আম্রিকা যুদ্ধ করলেই তেলের জন্যে যুদ্ধ করছে এরকম একটা ধারণা তৈরী হয়েছে আমাদের মধ্যে l এটি যুদ্ধকে আম্রিকার materialistic এবং secular রাষ্ট্রীয় স্বার্থ হিসাবে দেখে l বাঙালী তার  মার্ক্সবাদী মানসিকতা থেকে পশ্চিম এশিয়াতে যুদ্ধ মানেই আম্রিকি  সাম্রাজ্যবাদ হিসাবে দেখে l পশ্চিম এশিয়াতে আম্রিকি যুদ্ধনীতিকে মোটামুটি ভাবে এধরণের এনালিটিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে দেখেই আমরা অভ্যস্ত l এই ভেবে দেখাটা ভুল তা কখনোই নয় l আমি শুধু পুরো ব্যাপারটাকেই অন্য দিক থেকে দেখবার একটা চেষ্টা করেছি মাত্র l আম্রিকি যুদ্ধে এবং রাজনীতিতে শুধুই সেক্যুলার materialistic স্বার্থ থাকে কি না অন্য কোন মোটিভেশন থাকে সেটাই আমি প্রশ্ন করতে চাইছি আমার লেখার মাধ্যমে l 
  • হীরেন সিংহরায় | ১৫ মার্চ ২০২৬ ১৩:৩৩739192
  • ধন্যবাদ। অনেক কিছুই জানতাম না। বর্তমান আমেরিকার সাধারণ মানুষ এর কতটা জানেন সন্দেহ আছে। তৃতীয় মন্দির ও যিশুর দ্বিতীয় আবির্ভাবের লজিকের সঙ্গে জুডাইজমের আপাত বিরোধ আছে - ক্রিস্টিয়ান চিন্তায় তিনি ফিরবেন রাতের অন্ধকারে চোরের মতন ( like a thief in the night -Thessalonians 5:2)  তৃতীয় মন্দিরের ইহুদি মেসিয়াকে হতে হবে ডেভিডের বংশদ্ভুত ইত‍্যাদি। কাজেই খটকা লাগে কি করে এ দুটোকে মানিয়ে নিয়ে ক্রিসটিয়ান জাইওনিজম কনসেপ্ট বাজারে বিক্রি হয়/ তবে সে দেশের মানুষ বিশেষ পড়াশোনা করেন না। টিভি ইভানজেলিসটরা গুরু সেজে বসেন। অতএব টেড ক্রুজ বলেন বাল্যকাল থেকে জেনে এসেছি ইজরায়েলের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। কাজেই আপনার বিশ্লেষন সেই মূল সূত্রটি যথাযথ ধরেছে । তেলের ভূমিকা সম্পূর্ণ অস্বীকার করা শক্ত । শেষ অবধি সেই  গর্ডন গেকোর অমর বাণী- It's the money that matters, kid. The rest is conversation. 
  • ফুটকড়াই | ১৫ মার্চ ২০২৬ ১৫:৩০739199
  • এই চ্যানেল অনেকদিন ধরে দেখি। সম্প্রতি জিয়াং জুয়েকিন মেনস্ট্রিম মিডিয়াতে ভাইরাল হয়েছেন। 
     
  • Debanjan Banerjee | ১৫ মার্চ ২০২৬ ১৭:৪২739202
  • @ হিরেনদা , অনেক অনেক ধন্যবাদ l তেল সবসময়েই পশ্চিম এশিয়ার ভূ-রাজনীতি অত্যন্ত গুরুত্ত্বপূর্ন অংশ l.                                                  @ফুটকড়াই , অনেক ধন্যবাদ l প্রফেসর চিয়াং শুয়েছিনকে আমিও মন দিয়ে দেখি l 
  • ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা | 165.225.***.*** | ৩০ মার্চ ২০২৬ ২১:১৮739571
  • "materialistic নয় খ্রিষ্টান জায়নবাদের মূল উদ্যেশ্য ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা" 
     
    ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠার জন্যে কোনো ক্ষমতার লড়াই চলে না আজগের দিনে সে স্বয়ং পোপও মানেন - এ আমার দৃঢ় বিশ্বাস - সাধারণ মানুষ যাই ভাবুক! ক্ষমতাসীনদের থেকে ভাল কেউ জানে না যে অর্গানাইজড ধর্ম আসলে যুদ্ধ চালাবার (এবং নানা কারণে বহু মানুষকে একত্র করার) একটি উপায়মাত্র। 
    তবে, ঐতিহাসিক কারণে ধর্ম সংস্কৃতিকে গড়ে তুলেছে। এখন, যদি বলেন এসব আসলে Clash of Civilization - সেক্ষেত্রে পুরো ব্যাপারই অন্য মাত্রা পায়! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন