বিশ-একুশ : ভবঘুরে
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ০৪ আগস্ট ২০২৬ | ৪৭২ বার পঠিত
দাঁয়েরা ছোট জমিদার। জমিদারি প্রথা নামে উচ্ছেদের। কাজে আছে। এখনও কংগ্রেসি নেতাদের সাহায্য নিয়ে চলে জমিদারি। পাইক আছে। মাসোহারা পায় না। কিছু জমি চাষ করে। তাই বেতন। যারা এখন চাষ করেছে, এবং যাদের ধান কেটে নিতে এসেছে – তাঁদের পূর্বপুরুষও পাইক ছিল – এখন মামুন ভাইয়ের পাল্লায় পড়ে তারা নিজেদের লেঠেল পেশা ছেড়েছে, লাল ঝাণ্ডা ধরে জমির তেভাগা চাইছে, বর্গা চাইছে।--
কিন্তু দাঁয়েরা তা চায় না।
বিশ-একুশ : ভবঘুরে
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ১১ আগস্ট ২০২৬ | ৩৫১ বার পঠিত
আমার সালাম জানাস। এমন চালের আটার পিঠে আমাদের ঘরের মেয়েরা পারে না। ‘আমাদের’ কথাটা কানে ঠেকল মামুনের। তার মানে কমিউনিস্টদেরও 'ওরা' 'আমরা' আছে?
আচ্ছা উনি তো গোরুর গোস্ত খান আনন্দ করে, সব নেতাই কম বেশি খান, যে খায় না, তাকে নিয়ে হাসি ঠাট্টা চলে পার্টিতে। হেঁদুয়ানি যায়নি এখনো?
মামুন একটু দমে গেল।
বিশ-একুশ : ভবঘুরে
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ৫২৯ বার পঠিত | মন্তব্য : ১
তিনি বলে রেখেছেন মামুনের বউকে, বাড়িতে কেউ এলে যা থাকবে তাই দেবে। যদি খাবার না থাকে নিজের খাবার দেবে। দরকারে দুধভাত দেবে। এমনকী রান্না করেও দেবে, কিন্তু ভিখারি হোক আর সন্ন্যাসী হোক বা ভিনদেশি, শুকনো মুখে কেউ যেন না ফেরে। ফলে ঘরে রাবণের চিতার মতো একটা উনুন জ্বলতেই থাকে।
রহিমাকে বললেন, আলির বন্ধুর জন্য পরোটা বানা। ঘরে ছোলার হালুয়া আছে তার সঙ্গে ডিম নিংড়ি করে দে আর চিনির সিরা বানা। আর রহমতকে বল একটা মোরগ ধরে জবাই করতে।
মামুন কি ফিরেছে?
বিশ-একুশ : ভবঘুরে
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ১০ নভেম্বর ২০২৬ | ২২০ বার পঠিত | মন্তব্য : ২
ভাদ্র মাস। দামোদর ফুঁসছে। বাঁধ ভেঙেছে। চারদিক শুধু জল আর জল। এক ব্রাহ্মণ পরিবার নৌকা করে যাচ্ছিল। মাঝ নদীতে নৌকা উল্টালো।
পাড়ে দাঁড়িয়ে সবাই হায় হায় করছে, কেউ জলে নামার সাহস পাচ্ছে না। সেই সময় ঘোড়া ছুটিয়ে এলেন ইলিয়াস শাহ। কিছু না ভেবেই, বন্দুক ফেলে, জামা পরেই ঝাঁপ দিলেন সেই ঘোলা জলে। স্রোতের সাথে লড়াই করে টেনে তুললেন এক ষোড়শীকে।
ব্রাহ্মণ কন্যা। গায়ে শাঁখা-পলা নেই, ভিজে শাড়ি লেপ্টে আছে গায়ে, কিন্তু চোখে কী তেজ! মুসলমানে ছুঁয়েছে, সেই মেয়েকে নিলে না কাকা জেঠারা। বাপ মা ভেসে গেছে। তাঁরা থাকলে কী হতো বলা যায় না।
ইলিয়াস শাহ সেই মেয়েকে বাড়ি নিয়ে এলেন। জাতের বাধা, সমাজের বাধা — কিছুই মানলেন না। কাজি ডেকে বিয়ে দিলেন মামারা মহা ধুমধাম করে। নতুন বউমা হয়ে উঠল সবার চোখের মণি। বাড়িতে শুক্তো রান্না ঢুকলো।
সেই মেয়েই নবিসনের মা। তাই নবিসনের চোখে দুই রকম আগুন — বাবার রক্ত আর মায়ের ব্রাহ্মণ তেজ।
এখনকার সঙ্গে তখনকার তুলনা চলে না।
বিশ-একুশ : ভবঘুরে
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ১৭ নভেম্বর ২০২৬ | ১৪১ বার পঠিত
আমাদের দলের প্রবীণ অভিনেতা সুরেনদা—মঞ্চে যার গম্ভীর গলা আর দাপুটে অভিনয়ে হল কাঁপত। নাটকে তিনি এক জমিদারের চরিত্র করছিলেন, যেখানে নাটকে মঞ্চের ওপর কাঁসার থালায় আসল লুচি আর তরকারি সাজিয়ে দেওয়া হতো ‘প্রপস’ হিসেবে।
একদিন নাটকের মাঝপথে হঠাৎ খেয়াল করলাম, সুরেনদা সেই দৃশ্যটাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় নিচ্ছেন। ডায়লগ না বলে দ্রুত হাতে প্রায় মুখ ডুবিয়ে থালার থালা লুচি মুখে গুঁজে নিচ্ছেন, যেন কতকাল খাননি! দর্শকদের হাততালি এল—তারা ভাবল পাত্রের লোভী চরিত্র বোঝাতে সুরেনদা কী দারুণ অভিনয়টাই না করছেন!
কিন্তু আমি উইংসের পাশ থেকে স্পষ্ট দেখলাম, সুরেনদার চোখ দিয়ে জল গড়িয়ে মেকআপ ধুয়ে যাচ্ছে।
শো শেষ হতে আমি গ্রিনরুমে গিয়ে দেখলাম, সুরেনদা একটা কোণে বসে কাঁপছেন। কাছে গিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, “সুরেনদা, শরীর খারাপ লাগছে?”
সুরেনদা আমার দিকে তাকালেন। সেই হাঁকডাকওয়ালা অভিনেতার চোখে তখন শুধুই এক অসহায় বাপের রূপ। ফিসফিস করে বললেন, “শওকত, দুদিন ধরে বাড়ির বাচ্চা দুটো কিচ্ছু খায়নি রে। তোরা বুঝিস নি কোটের পকেটে কয়েকটা লুকিয়ে ফেলেছি... বাড়ি গিয়ে দেব।”
আমার হাত থেকে মেকআপের বাক্সটা প্রায় পড়ে যাচ্ছিল।