ধারাবাহিক উপন্যাস: গল্প চা (পর্ব-৬) : বিতস্তা ঘোষাল
বুলবুলভাজা | ধারাবাহিক : উপন্যাস | ২৬ ফেব্রুয়ারি ২০২১ | ২৮১৭ বার পঠিত | মন্তব্য : ১
পরের দিন সকালে কারারক্ষীরা বুড়োকে ছুটি হয়ে যাবার আদেশ শুনিয়ে বাইরে নিয়ে যাবার জন্য এল। তারা তাকে বিছানার এককোণে বিধ্বস্ত, এলোমেলো, অবস্থায় আবিষ্কার করল৷ সঙ্গে বদ্ধ উন্মাদের মত বুনো চাউনি। ডান হাতের আঙুলগুলো দিয়ে কিছু একটা গণনা করছিল সে, আর বাঁ হাতটা অনবরত এদিক সেদিক ঘোরাচ্ছিল৷