সিরাজ উদ দৌলা সতেরোশো ছাপান্নর বিশে জুন ব্রিটিশ প্রেসিডেন্সি কলকাতা দখল করে নাম বদলে দিলেন আলিনগর। তিনি জয়ের পর যে ব্যাপক লুটপাট চালিয়েছিলেন তাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধু নয় ফরাসি আর ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও আর্থিক গুনাগার দিতে হচ্ছে। ব্রিটিশ ঐতিহাসিক এস সি হিলের দেওয়া তথ্য থেকে জানা যায় যে সে বছর জুলাই মাসে সিরাজের দরবারে ফরাসিদের তিন লাখ টাকা নজরানা দিতে বাধ্য করা হয় আর ওলন্দাজদের দেওয়া টাকার পরিমান নাকি আরো বেশি ছিল। ইংরেজদের মতো ফরাসিদেরও কেল্লা সুরক্ষা বাড়াতে দিতে সিরাজের ঘোরতর আপত্তি ছিল। কিন্তু সাতান্নর জানুয়ারিতে করমণ্ডল উপকূল থেকে ক্লাইভ আর ওয়াটসনের নেতৃত্বে বিশাল নৌবহর এসে একের ... ...
- পলাশীর পর ইংরেজ মাফিয়ারা ব্রিটিশ ইনফ্যান্ট্রি আর ব্রাউন বেস বন্দুক - কাস্ট আয়রনের তোপের জোরে ধান চাল সুপুরি, বস্ত্র, অন্যান্য ধাতু সহ সবকিছুর ওপর একচেটিয়া বাণিজ্যের অধিকার কায়েম করে……- উঁহু হলো না।- কী?- আসল জিনিসটাই বাদ দিলে।- কী?- অন্য কিছুর মত, অন্য অনেক কিছুর মতো বা তার থেকেও অনেক গুরুতর কিছু এক মাল, একটা কিছু যার জন্য কালাপানি ঠেলে ঠেলে এখানে আসা।- কী সে?- আজকের তেল, ইউরেনিয়াম কিম্বা রেয়ার আর্থের মতো।- বলবে তো কোন সে মাল?- শোরা (saltpetre)! ব্রিটিশ কামানের যে ভেল্কির সামনে আলিনগরের পতন হয় বা পলাশীর যুদ্ধ জয় হয় তাতে সুবে বাংলার শোরার কৃতিত্ব কম কি?বারুদে শোরা ... ...
পলাশীর পর মোঘল ব্যবস্থায় বিদেশি বণিকের ওপর যে সমস্ত বিধি নিষেধ ছিল সব উঠে যাচ্ছে। এখন আর সিরাজের মতো ধরার লোক নেই। উলটে অনুগত নবাবের হুকুমে ইংরেজ একচেটিয়া ব্যবসার হক পেয়ে সওদাগরদের কনুই মারল। সতেরশো বাষট্টির মধ্যে গোটা বত্তিরিশ ইংরেজ সংস্থা আর তাদের সাঙ্গোপাঙ্গ দেশি বানিয়ারা চারশোর বেশি কুঠির নেট ওয়ার্ক সাজিয়ে একচেটিয়া ব্যবসার এমন প্রবল ঢেউ তুলছে যে দেশি সওদাগর, খুদে উৎপাদক –চাষির নাভিশ্বাস ওঠে। এমনকি প্রায় চোখ বুজে থাকা ব্রিটিশ ফৌজ ... ...
মোঘল সুবেদার দেওয়ান নবাব সিরাজ সত্তর হাজার ফৌজ নিয়ে বেয়াড়া ব্রিটিশদের প্রেসিডেন্সি কলকাতা দখল করলেন সতেরশো ছাপান্নর বিশে জুনে। ফৌজ মুনাদি হেঁকে ড্রাম পিটছে দ্রিমি দ্রিমি তাতে নৈঃশব্দ্য নেমে এলে শোনা যায় …- কী?- খালকে খুদা, মুলুক এ বাদশাহ হুকুম সিরাজ উদ দউলা বাহাদুরররর (খোদার সৃষ্টি বাদশার মুলুক সিরাজের হুকু্মে) …- সবাই শুনেছিল?- শুনতে তারা বাধ্য!- কী যেন বলছিলে।- দখল আর ঝেঁটিয়ে লুট করে কলকাতার নাম দেওয়া হচ্ছে আলিনগর আর সেখানকার কেল্লার ফৌজদার হচ্ছেন রাজা মানিকচাঁদ।এর মধ্যে আহমদ শাহ আব্দালি দিল্লী আক্রমণ আর দখল করতে সিরাজকে আজিমাবাদে-পাটনায় ফৌজ মোতায়েন করতে হয়। ওদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর শলা করে অবশেষে রবার্ট ... ...
ঔরঙ্গজেবের মনের ভেতরটা ছিল অতল গভীর, কেউ বুঝতে পারত না তাঁর মনের ভাব আর বাদশাহ আলমগীর - দুই মনের কথা ক্ষমতার বিচারে গোপন করতে শেখেনই নি। তখতে তাঁকে বসিয়েছেন উজিরে আজম ইমাদ উল মুলুক, আর তিনিই সে ক্ষমতার নাম যার অতলে কী যে আছে কেউ বোঝে না, আর এখানেই আলমগীর-দুই আর তাঁর ছেলে শাহাজাদা আলি গৌহরের আপত্তির শুরু। বাদশাহ, যিনি ঔরঙ্গজেব আলমগীর কে আদর্শ ঠাউরেছেন, তাঁর পক্ষে কতদিন আর উজিরে আজমের সব কথায় সায় দেওয়া সম্ভব। তাই তিনি দরবারে যারা ইমাদ উল মুলুকের বিরোধী সবার সঙ্গে কথা চালতে শুরু করলেন। কথা শুরু হয় মির বকশি রোহিলা আফগান নাজিব উদ দৌলার ... ...
আমাদের রাইটার্সের অন্যতম মেন্টর, বর্তমান লোকায়তিক পত্রিকার সম্পাদক, কথাকার, প্রাবন্ধিক,অজিত(সিদ্ধার্থ) সাহা আজ চলে গেলেন।বর্তমান লোকায়কিত পাণিনীর শব্দ ও ভাষা চর্চা, গ্রীক ভাষা চর্চা, সমাজতত্ত্বিক গবেষণা, অনুবাদ, পুরোনো লেখা পুনঃপ্রকাশ করা, কবিতা, গল্প চর্চার কেন্দ্র ছিল।পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন আচার্য সুনীতিকুমারের ছাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষাবিদ বৈয়াকরণ অসিত চক্রবর্তী। তাঁর ধ্বনিতত্ব কেন্দ্রীক বিকল্প ব্যাকরণের বই সহ নানা উল্লেখযোগ্য বই প্রকাশ করেছিল লোকায়তিকের নিজস্ব প্রকাশনা সংস্থা। অজিতদা নিজে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের উজ্জ্বল ছাত্র।উনি কেরিয়ার ছেড়ে নকশালবাড়ি আন্দোলনে যুক্ত হয়ে কারাবরণও করেন।আমরা একজন প্রকৃত অর্থে প্রতিভাবান ও আজীবন আপোষহীন,বিপ্লবী বুদ্ধিজীবীকে হারালাম। ... ...
গৈরিকীকরণের প্রক্রিয়াটা পশ্চিমবাংলায় অনেকদিন ধরেই চলছে। সংস্কৃতি জগতের নামি লোকজনরাও এই প্রক্রিয়ার সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত থাকছিলেন। এখন বইমেলা-বইপাড়া দখলের সংঘী ছক সম্পূর্ণ হতে তারা কমবেশি চুপ। বাঙালি ভদ্রলোক মোটামুটি ভবিতব্য মেনে নিয়ে লক্ষণ সেনের মতো খিড়কির দরজা দিয়ে হাওয়া। গিল্ডের মাতব্বর প্রকাশকরা যাঁরা গাছেরও খাব তলারও কুড়োব করে ... ...
সময়টা ষোড়শ শতকের শেষে,একদিন রাতে বাদশাহ জালাল উদ্দিন আকবর তাঁর দরবারের মালিক উস শুরা -সভা কবি আবু আল ফৈজ বা ফৈজিকে ডেকে পাঠালেন।নোকর যখন বাদশাহের জরুরি এত্তেলার খবর দিচ্ছে,কবি তখন চিন্তামগ্ন। কবিতা আর প্রশাসনিক দায়িত্ব-রাজনীতিতে নানা ভাগ হয়ে আছে তাঁর আত্মা,দুলছে, একবার এদিকে কবিতার দিকে যায় তো রাষ্ট্রীয় কলরবে অন্যদিকে ছোটে। মালিকের ডাক পেয়ে ঘোর কেটে যায় তাঁর, ভাবেন হয়ত জরুরি কোনো সলাহ করতে হুজুর ডেকে পাঠালেন।কী হলো?কী,কী হতে পারে? সালতানাতের কোনো গভীর সংকট সৃষ্টি হলো ? বা শাহেনশাহ হয়ে পড়লেন গুরুতর অসুস্থ?বাইরে থেকে বোঝা না গেলেও অনিবার্য মৃত্যু, হঠাৎ মৃত্যুই যে রোগের একমাত্র পরিণতি?রাজা -বাদশাহ ... ...
বাংলার প্রথম স্বাধীন সুলতান শাহী, ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা সুলতান সামসুদ্দিন ইলিয়াস শাহের ছেলে সুলতান সিকান্দার শাহের (১৩৫৭-১৩৮০) আমলে আদিনা মসজিদ তৈরি হয় আনুমানিক ১৩৭৫ সালে। এ এস আইয়ের সুরক্ষায় থাকা মালদা থেকে কুড়ি কিলোমিটার দূরে পাণ্ডুয়ার সেই মসজিদের তলায় সংঘ পরিবার বেশ কয়েক বছর ধরে তাদের কায়দা মতো ভেঙে দেওয়া আদিনাথ শিব মন্দিরের অবস্থিতির দাবি জানিয়ে আসছে। বিজেপি বাংলার তখতে বসার পর সেই ন্যারেটিভকে ঘিরে কর্ম তৎপরতা শুরু হয়েছে। আদিনার পাঁচিলের পঞ্চাশ মিটারের মধ্যে সম্ভবত এক পঞ্চানন মন্দির চত্বরে শিবলিঙ্গ ... ...
তসলিমার কলকাতার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ শাসকদলের অনেকের উপস্থিতি নিয়ে হৈচৈ-করার কী যে মানে কে জানে। বাংলাদেশ থেকে নির্বাসিত এক সুইডিশ নাগরিক আর যে কোন মূল্যে ভাষার টানে, সংস্কৃতির টানে ভারতের ভিসা টিঁকিয়ে রাখতে আকূল এক লিখিয়ের কাছে যা প্রত্যাশা করা যায় তার সবই তসলিমা পূরণ করেছেন তাঁর বক্তব্যে। ভারতে হিন্দু জাতীয়তাবাদ, এখানে মুসলমান সহ সংখ্যালঘুদের অসহনীয় বিড়ম্বনা এসব নিয়ে তাঁকে প্রশ্নে বিব্রত করার চেষ্টা অশোভন। তেমনি অশোভন তাঁর আমন্ত্রণে মঞ্চে কবি জয় গোস্বামীকে উঠতে না দেওয়া। এতে জয় শুধু নন, তসলিমাও যে অপমানিত হয়েছেন এ তাঁর নিজেরই কথা। লজ্জার ব্যাপার লেখকের অপমানে বেশির ভাগ বাঙালি সহমত ! তার মানে কলকাতা ... ...