এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জনকল্যাণ শিবির

    অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৬ জুন ২০২৬ | ৩০৩ বার পঠিত
  • রাজ্যের বিজেপি সরকার ১৫, ১৬, ১৭ জুন তৃণমূল সরকারের "দুয়ারে সরকার"কে নকল করে "জনকল্যাণ শিবির"-এর আয়োজন করেছে। পুরো ল্যাজেগোবরে অবস্থা। গোটা বিধানসভা এলাকায় মাত্র তিন থেকে চারটে শিবির। তাই নিদারুণ অব্যবস্থা। তৃণমূল সরকার প্রতিটা শিবির করত প্রতিটা ওয়ার্ডে। তাতে মানুষের অনেক সুবিধা হত। ভীড়টা তুলনামূলক ভাবে কম হত। দুই হল, শিবিরের সামনে বিরাট তোরণ। তোরণে লেখা আছে এই শিবিরে কী কী কাজ হবে। গিয়ে শুনলাম শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারে কাজ হচ্ছে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, যুবশক্তি ইত্যাদি কোনো ভাতারই কাজ হচ্ছে না। কবে হবে কেউ জানে না। লক্ষ লক্ষ মানুষকে এই তীব্র গরম আর কড়া রোদের মধ্যে গিয়ে ফিরে আসতে হচ্ছে। ভাতা না দিতে চাইলে বলে দে, ভাতা দেব না। এভাবে কেন মানুষদের হয়রানি করা। ভাঁওতাবাজির একটা সীমা থাকা দরকার।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • জন অকল্যাণ | ১৬ জুন ২০২৬ ১৫:৫৬741269
  • একদমই তাই। নানা জায়গায় লোকজন তাই বলছেন।
    এটি দেখুন, লাইভ করেছে :)
     
  • £¥€ | ১৬ জুন ২০২৬ ১৭:৩২741270
  • সত্যিই তো। এতো ভালো পিসি ভাইপো র সরকারকে যে কেন ছাগল পাবলিক ভোট দিল না- দীর্ঘশ্বাস ইমোজি
  • জন অকল্যাণ | ১৬ জুন ২০২৬ ১৯:১০741274
  • ভোট দিল না নাকি ৩০ লাখকে দিতে দিল না আর দিলেও চুরি করল...
     
    দিকে দিকে জনকল্যাণ, নিজেরাই দেখুন না!
    আপনার নজরে জনতার কল্যাণ চোখে পড়লে আমাদেরও একটু দেখিয়ে বাধিত করুন!
     
    এটা যেমন গোঘাটায়৷ প্রত্যক্ষদর্শী বা ভুক্তভোগী। যাঁরা ভুগছেন, তাঁরাই জানেন। আপনারা বসে বসে ডুগডুগি বাজান, যতক্ষণ না নিজেদের গায়ে আঁচটি আসছে। তা, জিনিসপত্রের দাম কেমন বুঝছেন? তেলের, গ্যাসের, বিদ্যুতের?
     
  • জন অকল্যাণ | ১৬ জুন ২০২৬ ১৯:৩৭741275
  • https://www.facebook.com/share/r/1BG4PeXxpB/
    নোটবন্দির লাইনে মৃত্যু দেখেছে দেশ
    ভোটবন্দির লাইনে মৃত্যু দেখেছে দেশ

    এবার ভাতার লাইনে এসে অসুস্থতার শুরু

    জনকল্যাণ শিবিরে ফর্ম জমা দিতে এসে অ,সু,স্থ মহিলা, দ্রুত হাসপাতালে নিয়ে গেল পুলিশ #রানিতলা #ভগবানগোলা_টু #মুর্শিদাবাদ
  • জন অকল্যাণ | ১৬ জুন ২০২৬ ২১:৪৬741280
  • কী চূড়ান্ত অব্যবস্থা, কী পরিমাণ হয়রানি জনগণের! শুধু সময়, পরিশ্রম নয়, যাতায়াতের পিছনেও কতটা অপচয়, কষ্টার্জিত টাকাকড়ির।
    এরা তো গরীবের যম দেখা যাচ্ছে!
     
    https://www.facebook.com/reel/3528719227285472/?mibextid=9drbnH
  • জন অকল্যাণ | ১৮ জুন ২০২৬ ০০:১১741301
  • উত্তর দমদম পৌরসভায় জনকল্যাণ শিবিরের ভিতরে পৌঁছাতে গিয়ে আহত বেশ কয়েকজন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন