এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নাটকঃ ফুসমন্তর

    Sagarmay Mandal লেখকের গ্রাহক হোন
    ০৩ মার্চ ২০২৬ | ৭২ বার পঠিত
  • চতুর্থ দৃশ্য

    [ গনকের আশ্রম। পরিবেশ আগের মতই। গনক ঠাকুর পুজোয় বসে আছে। সাধনের প্রবেশ। ]

    গনক : [সাধনকে দেখে] কি ব্যাপার সাধন, হঠাৎ এদিকে? কোন রিপোর্ট আছে নাকি?

    সাধন : আছে মানে, জোরদার রিপোর্ট আছে। তাই তো দৌড়ে এদিকে এলাম। তোমার কাছে রিপোর্ট না করা অব্দি আমার পেটের গুরগুরানি থামবে না।

    গনক : তাহলে দেরি না করে পেটটা খালি করেই ফেল।

    সাধন : কি ওষুধ দিলে গো কাকা! এজে ইস্টবেঙ্গল আর মোহনবাগান একেবারে গলা ধরাধরি করে চলছে গো। আমি তো ফাউলের বাঁশিই বাজাতে পারছি না। পুরো উলোট পুরান হয়ে গেল গো কাকা।

    গনক : ওসব হেয়ালি না করে, কি বলতে এসেছিস, সোজা বাংলায় বল।

    সাধন : বুঝলে গো কাকা, তোমার দেওয়া তেল-পড়া আর সিন্দুর-পড়া মারকাটারি খেলা শুরু করে দিয়েছে। এক্কেবারে ফেবিকলের আঁটার মতো লেপ্টালেপ্টি কাণ্ড।

    গনক : মানে?

    সাধন : বৌমা আর শাশুড়ি তো একে অপরকে চোখে হারাচ্ছে। সেকি গলাগলি। এতদিন তো লেগ পুলিং চলছিল, আমি বাঁশি বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে পরতাম। আর এখন হাত ধরাধরি করে চলছে।

    গনক : তা হলে ওষুধে কাজ হচ্ছে বলছিস?

    সাধন : হচ্ছে মানে, বিলক্ষণ হচ্ছে। আগে তো কাকপক্ষীও বাড়ির চালেও বসতে পেত না। এতো ঝগড়া এতো কলহ। আর এখন সেই বাড়িতে আনন্দের তুফান বইছে।

    গনক : তোর খুব হিংসে হচ্ছে বুঝি?

    সাধন : হিংসে কেন হবে গনককাকা। আমার তো খুব আনন্দ হচ্ছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে…।

    গনক : বা বা, ব্যাপারটা তো বেশ রহস্যময় মনে হচ্ছে।

    সাধন : জানো কাকা, আগে বাড়িতে ঠাকুর ঘরে সন্ধ্যা বাতি জ্বলত না। এখন ঠাকুর ঘরে সকাল বিকেল পুজো হচ্ছে। ঠাকুরের নাম গান হচ্ছে। ঘণ্টা বাজছে। সবাই খুশিতে ডগমগ করছে।

    গনক : এমনটাই তো হবার কথা ছিল। সব প্ল্যান মাফিক হচ্ছে।

    সাধন : তুমি ধন্য গো কাকা, তুমি ধন্য। আগে বাড়িতে ঢুকতে গেলে মন খারাপ হয়ে যেত, এখন ভাবি কখন বাড়ি ফিরবো।

    গনক : আমি আর কি করলুম। সবই মায়ের ইচ্ছে। সবই তার খেলা।

    সাধন : সে আমি বুঝি না। খেলাটা তো তুমিই ঘোরালে। ওঃ ! কি ওষুধ দিলে মাইরি! মেসি আর রোনালদো এক টিমে!

    গনক : এখনও খেলা অনেক বাকি আছে রে সাধন। আগামী তিন তারিখ দু’মাস পূর্ণ হবে। ওরা তখন দ্বিতীয় দফার ওষুধ পাবে। তবে তোর কথা শুনে মনে হচ্ছে ওর ওই ওষুধ নিতে আসবে না। কুছ পরোয়া নেই। ওরা না এলে এই গনক ঠাকুর নিজেই ওদের বাড়িতে যাবে। ওষুধ তো দিতেই হবে।

    সাধন : আর কি ওষুধ না নিলেই নয় কাকা! ওরা তো বেশ মানিয়ে নিয়েছে। স্বপ্ন দিয়ে সাজিয়ে নিয়েছে ওদের ভবিষ্যৎ। ওদের সে স্বপ্নটা না হয় নাই বা ভাঙলে।

    গনক : না না। আমেকেই যেতে হবে তোদের বাড়ি। ওই তিন তারিখ। নইলে ব্যাপারটা অপূর্ণ রয়ে যাবে।

    সাধন : না কাকা, তুমি যেও না। নিষাদের মতো ক্রৌঞ্চ-মিথুনকে তুমি বধ করো না। ওদের বুকে তীর মের না।

    গনক : বাবা, মুখ দিয়ে বাল্মিকির শ্লোক বের হচ্ছে দেখছি। তুই যা এখান থেকে। ওসব তুই বুঝবি না। যা বলছি। [সাধন ধীরে ধীরে চলে যায়]। বা বা, কেস তা হলে বেশ জমে উঠেছে। আর কটা দিন সবুর করি। তারপর তিন তারিখ কি হয় দেখা যাবে। যাই তাড়াতাড়ি মায়ের পুজো সেরা নিই। জয় মা জয় মা। মুখ রাখিস মা।

    [ গনক পুজোয় বসে। পর্দা নামে। ]
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন