এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  •  ‘কলকাতাকে কাকের ডাক ছাড়া মানায় না’ 

    Srimallar লেখকের গ্রাহক হোন
    ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ বার পঠিত
  • ক) কিছু লোক এসেছিল, রাস্তা তৈরি ক’রে পারিশ্রমিক নিয়ে আবার কোনও নতুন কাজের খোঁজে অন্যশহরে, অন্যজীবনে পৌঁছে যাবে ব’লে। 

    খ) কয়েকজন মিলে নতুন একটা পত্রিকা করবে ভেবেছিল। ভেবেছিল। কিন্তু আর করা হয়নি। উদ্যোগ, উদ্যম, বয়েস, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্ন— জীবনের সময়ে মিলিয়ে গিয়েছে। তবুও জীবন থেমে থাকেনি, এমনকী সময়ও। 

    গ) দাঁতের ফাঁকে ইলিশ মাছের কাঁটা আটকে ছিল অনেকদিন। ইলিশ আবারও উঠল মাছ বাজারে। কিন্তু দাঁতের ফাঁক থেকে হজম হ’য়ে যাওয়া ইলিশের কাঁটা আর বেরিয়ে এলো না।

    ঘ) এগারো বছরের একটা ছেলে উনিশ বছরের একটা মেয়েকে পুকুরে চান করতে দেখেছিল। এগারো বছরের সেই ছেলে আজ বাইশের খুব কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে। উনিশ বছরের সেই মেয়ের বুক আজও এই বাইশের খুব কাছাকাছি দাঁড়িয়ে থাকা ছেলেটাকে অনুপ্রাণিত করে। 

    ঙ) টিভিতে কন্ডোমের অ্যাড দিলে মেয়েটা দু’চোখ বন্ধ ক’রে নিতো, দু’হাত দিয়ে চেপে। জোরে চেপে। তখন সেই মেয়ের বছর আট বয়েস। মেয়েটার যখন তেইশ বছর বয়েস হলো, এবং তার পঁচিশ বছরের প্রেমিক যখন বলল, ‘কন্ডোম use করব, অসুবিধে নেই।’ মেয়েটা রাজি হ’য়ে গেল। শেষমেশ বুঝল, এই খেলা কত আনন্দের! প্রেমিক তাকে সুখ দিতে পারেনি, কিন্তু আনন্দ দিয়েছিল অনেকদিন পর্যন্ত। 

    চ) ‘কলকাতাকে কাকের ডাক ছাড়া মানায় না’— কে যেন কাকে বলেছিল... 

    একটা ট্রেনের আত্মা অনেকের হাতে ঘুরেছিল। আর ঘুরেছিল ব’লেই, মাঝদুপুরে শান্ত মাঠে ধুলো উড়তে শুরু করেছিল।— এসবও একজন আরেকজনকে বলেছিল। বলেছিল ব’লেই এখন আর কেউ তেমন বিশ্বাস করে না এইসব। 

    (১২ অক্টোবর, ২০২৫ তারিখের লেখা) 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন