এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • পুরাতন ২টা লেখা (১৮+) 

    asim nondon লেখকের গ্রাহক হোন
    ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ৭৫ বার পঠিত
  • জবানবন্দী: নিষিদ্ধ বলছি

    শরীরের তাগিদে একদিন নটীবাড়ি গিয়েছিলাম।
    গিয়ে দেখি ছটফট করছে রঙমাখা সব মাদী কুকুরের দল।
    কে যেন কাকে চিৎকার করে বলছে, 'এইদিকে আইসো নাগর
    টেকা নিমু কম, সুখ দিমু এক্কেরে সানি লিওন।' ওদিকে আরো
    কে-একজন যেন ক্যানভেসারের মতন হাঁক দিচ্ছে,'৫০-৫০ খালি ৫০'। 
    আমি তখন স্বর্গের পথ ধরে মাথা নিচু হোঁচটের ভয়ে। মনে হচ্ছিল কেউ
    যদি দেখে ফেলে কেউ যদি জেনে যায় আমিও স্বর্গের পথ ধরে? 
    ব্যবচ্ছিন্ন জীবনের তাগিদে একে একে ওরা কপাট বন্ধ করছিল
    শুয়োরের ধোন চুষে চুষে নেতিয়ে পড়ছিল আর ওদের তেজী পেট
    থেকে চিৎকার আসছিল, "ভাত দে হারামজাদা "। বিকেলের রোদে
    এ-মাথা হতে ও-মাথা বার দুয়েক চক্কর মেরে আমি ফিরে এসেছিলাম।
    আর কোনোদিন যাওয়া হয়নি সেই স্বর্গের পথে মাথা নিচু হোঁচটের ভয়ে।

    আমার অভিজ্ঞতার কথা শুনে এক নারীবাদী বন্ধু বলেছিল,'কবি তুমি
    এখনো পুরুষ হতে পারোনি, পুরুষ হতে হলে তোমাকে প্রথমে শুয়োর
    হতে হবে'। অথচ তাকে আমি কীভাবে বলি, গলায় আঙুল ঢুকিয়ে
    জোর করে বমি করার মতন ওদের সেই খলবলে হাসির শব্দ পেলে
    আজও আমি জেগে উঠি। আমার নিজেকে শুয়োর মনে হয়। 

    ০৩.০২.১৫
     
    অসীম নন্দন নামের একটি তেলাপোকা

    পৃথিবীতে অসীম নন্দনের হয়তো কোনো প্রয়োজন ছিল না। মায়ের অনাকাঙ্খিত গর্ভপাতে কিংবা পিতার স্বমৈথুনে ঝরঝর করে ঝরে গেলেও পৃথিবীতে কোনো অভাববোধ হতো না। কিন্তু প্রকৃতির বিকৃত খেয়াল তা ভেবে দেখেনি। প্রকৃতি আর সবার মতন অসীম নন্দনকেও এই সুন্দর ঘিনঘিনে মলস্তূপে ঠেলে দিয়েছে। জীবন নামে একটা আশ্চর্য নর্দমার অনুদান দিয়েছে। ওহ! পৃথিবীতে সবচেয়ে অপার্থিব সুন্দর হয়তো মৃত্যু। কিন্তু সেই সুন্দর অনেক সাধনার ফল। এই ঘিনঘিনে মলস্তুপের জীবন পেরিয়ে সেই সুন্দরকে স্পর্শ করতে হয়। আত্মহত্যার কথা কি অসীম নন্দন ভাবে? হয়তো ভাবে। আত্মহত্যা কি পাপ? নাহ, সুন্দরকে পাওয়ার জন্য হত্যা কখনোই পাপ হতে পারে না। আত্মহত্যা মানে নিজেকে হত্যা। আর নিজের উপর নিজের থেকে বড় অধিকার কার থাকতে পারে। নিজেকে শেষ করে দেয়া কখনই পাপ নয়, ঘৃণ্য নয়। অবশ্যই আত্মহত্যা মহৎ, সুন্দরকে পাওয়ার এক চরম আশ্চর্যজনক সহজ মিমাংসা। কিন্তু অসীম নন্দন আত্মহত্যা করবে না। কারণ এই ঘিনঘিনে মলস্তূপের জীবন তাকে কতটা সহ্য করতে পারে সে তা দেখবে। সে দেখবে কতটা পথ গেলে সুন্দরকে পাওয়া যায়। আজ যেমন একটা ট্রাক অসীম নন্দনকে করুণা করে ইঞ্চি পাঁচেক দূর দিয়ে হুঁস করে চলে গেল। কিছুটা কি ভয় পেয়েছিল অসীম? হয়তো পেয়েছিল। সুন্দরকে খুব কাছ থেকে হঠাৎ পেয়ে যাবার সম্ভাবনায় কিছুটা ভীতি আসতেই পারে। কিন্তু এরপর তার আফসোস হয়। ইস! কত বড় একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। সে ট্রাকটাকে শ্রদ্ধার চোখে দেখে।ট্রাকটা সুন্দর, কারণ সে সুন্দরকে মসৃণ দিতে পারে। অসীম নন্দন তাকে সালাম জানায়। কিন্তু এই ব্যর্থতায় অসীম নন্দনের মন খারাপ হয় না। সে বুঝতে পারে জীবন তাকে আরো কিছুদিন অশ্লীলতায় ডুবিয়ে রাখতে চায়। আরো কিছুদিন তার রক্তে বিষ ইঞ্জেক্ট করতে চায়। করুক, জীবন তাকে লম্পট করে তুলুক। পাপী করে তুলুক। নির্মল পাপ বুকে চেপে অসীম নন্দন ভালোবাসবে। ঘৃণ্য পৃথিবীকে বুকে চেপে সে ভালোবাসবে। মহাকাল তাকে একজোড়া দুর্বল চোখ দিয়ে পাঠিয়েছে। সে চশমায় চোখ ঢেকে রাখবে। সে ভাঙা হেরে গলায় দণ্ডিত কবিতা পড়বে। বাথরুমে বসে বসে গলগল করে বেসুরো গান গাইবে। সে হয়তো কোনোদিন জিততে পারবে না, সফল হবে না, কিন্তু সে পরাজিতও হবে না। জীবন তাকে দিয়েছে পাপবোধ নামের অষ্টাদশী টসটসে এক প্রেমিকা। পাপবোধের সাথে তার ঠিক কবে থেকে প্রেম হয় সে জানে না। হয়তো স্নেহময়ী মায়ের দুগ্ধ পানের প্রথম মুহূর্ত থেকে, কিংবা চুরি করে পড়া ফাঁকি দেয়ার সময় থেকে, অথবা কোনো একটা পবিত্র বই পাঠের সময় থেকেও হতে পারে।কিংবা বয়োসন্ধির সেই সময়টা থেকে। আবার হতে পারে যেদিন থেকে সে কোনো মানসীকে ভালোবাসতে শিখেছে, যেদিন থেকে মানবীকে আলিঙ্গন দেবার মতন তীব্র বাসনা জেগেছে। কিংবা যেদিন সে লুকিয়ে লুকিয়ে প্রথম নিকোটিনের সাথে সঙ্গম করতে শিখেছে। যেভাবেই হোক তার সাথে অপূর্ব পাপবোধের প্রেম হয়ে গেছে। অসীম নন্দন হয়তো একদিন চমৎকার ঘৃণ্য হয়ে উঠবে। সে হয়ে উঠবে অসহ্য জীবনের একমাত্র পরিণতি। আকাশের এক ফালি চাঁদ যেমন অদ্ভুত সুন্দর নর্দমার গন্ধ ছড়িয়ে দেয়, ঠিক তেমনি অসীম নন্দন নিজেকে ছড়িয়ে দিয়ে হয়ে উঠবে পূর্ণাঙ্গ মানুষ অর্থাৎ পাপী।

    ৩০.১০.১৪
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৫738226
  • এই লেখাগুলি মানসিক স্বাস্থ্য, নারীবাদ, অথবা সাহিত্যিক নীতিশাস্ত্র নিয়ে বিতর্কের সূত্রপাত করতে পারে—যেমন, অবক্ষয় কি শিল্পের মহিমান্বিতকরণ নাকি ক্ষতি? ২০২৬ সালের সাংস্কৃতিক প্রেক্ষাপটে, পুরুষত্ব এবং মানসিক সুস্থতা নিয়ে ক্রমবর্ধমান আলোচনার সাথে, এটি সময়োপযোগী । ৭/১০ .
  • asim nondon | ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০738231
  • Albert Banerjee 
    ধন্যবাদ। আপনার সুচিন্তিত মন্তব্যে, এই লেখাটা শিল্পে কেমন আঘাত হানতে পারে তার উল্লেখ করেছেন। উপর্যুপরি নম্বরও দিয়েছেন! স্কুলে যেমন রচনার জন্য নম্বর দিত মাস্টারমশাইয়েরা! 
    মশাই, আপনাকে আন্তরিক ভালোবাসা। তবে এরকম এনার্কিক লেখা হয়তো লেখকের যৌবনের জন্য বিপজ্জনক!!  নাকি?!! 
  • albert banerjee | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৬738246
  • মাস্টারমশাইয়েরা?  ছি ছি ।তারা প্রনম্য . লেখকের যৌবনের জন্য বিপজ্জনক সেটা লেখকের নিজস্ব ব্যাপার .. আর বিতর্ক দরকার খুব দরকার আমি সংখ্যা ব্যবহার করি যেখানে শব্দ দিয়ে কুলকিনারা পাই না .. শিব্রামইয় ব্যাপার আর কি? 
  • asim nondon | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৯738255
  • Albert 
    নম্বরেই এখন দুনিয়া চলে। ডিজিটাল কিনা। অবশ্য লাকি সেভেন পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। এই লেখার জন্য কেউ ৭ দিতে পারে তা আমি কল্পনাও করিনি। ভেবেছিলাম হয়তো শূণ্য দেবে লোকজন। এবং শূণ্যের অপেক্ষাতেই দিন গুজরান করি! আপনার যে লেখাটা ভালো লেগেছে, তাতেই আমার সুখ। পাগলের সুখ আরকি! এবং অবশ্যই বিতর্ক সৃষ্টি করার জন্যই এমন বিতর্কিত বিষয় সম্পর্কে লিখার চেষ্টা করি। স্ট্রেটকাট আরকি। শিল্পভাবনা এখন হালকা শিবভক্ত হয়ে পড়েছে কিনা। শিবের প্রসাদে শিল্পের পাখা গজায় আরকি!
  • albert banerjee | ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১738256
  • এইতো ভাবুক করে তুললেন শিবেরপ্রসাদ সেকি সোজা কথা বাবা মা অন্নপূন্যার মুড়ো ঝাঁটা ছাড়া রোগ যাবার নয় laugh
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে প্রতিক্রিয়া দিন