এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ০৩ অক্টোবর ২০২৬ ১৪:৫২559854
  • //বিশ্লেষণী ক্ষমতা, ইনফরমেশন ট্র্যাক করা সবই ভাল// না ভালোনয়। একপেশে ধারণা, মানুষ কে শুধু সেট এর একটা এলিমেন্ট হিসাবে দেখা এবং জনপ্রিয়তা তৈরী করা, এটা হলো AI এর মূল কাজ। বিশেষ করে তাদের মেকার এর উপর এক গভীর বিশ্বাস স্থাপন করানো। এবং ক্রিটিক্যাল থিংকিং পয়েন্ট হলে জনপ্রিয় মতামত তুলে ধরা।
  • কৌতূহলী | ০৩ অক্টোবর ২০২৬ ১৪:২৪559853
  • এ আই খুব কাজের জিনিস অবশ্যই। হ্যাঁ, বিশ্লেষণী ক্ষমতা, ইনফরমেশন ট্র্যাক করা সবই ভাল। কিন্তু এ আই প্রেমপত্র লিখতে গেলে মারাত্মক ছড়ায়। এত খাজা প্রেমপত্র লেখে, ওঁর থেকে আমরা ক্লাস ফাইভে ভাল বাংলা লিখতাম। ও লিখলে ব্রেক আপ নিশ্চিত।
  • Manali Moulik | ০৩ অক্টোবর ২০২৬ ১১:২৫559852
  • @কৌতুহলীকে ধন‍্যবাদ
    @অকৌতুহলী, AI এর সাহায‍্যে একটু হৃদয়ে বার্নল বা অন‍্য কোনো ঠান্ডা মলমের প্রলেপ দেওয়ার পদ্ধতি দেখে নাও। মনে শতফুল বিকশিত হবে। laugh
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ অক্টোবর ২০২৬ ০৯:৪৩559849
  • @ সুসমীর
     
    আপনি যে লিঙ্ক দিয়েছেন তার বদলে এইদুটো লিঙ্ক চিপকে দিন। তাহলেই হয়ে যাবে।
     
     
     
  • তরমুজ | ০৩ অক্টোবর ২০২৬ ০৯:০৫559848
  • এ আই নিয়ে যারা চিন্তিত। তারা এ আই এর স্ট্যাটিসটিকাল মডেল ও ক্যালকুলেটিভ (ক্যালকুলাস) মেজরের এবং মেমরি অ্যাকুমুলেশন ও বর্তমান দিনে তার প্রাসঙ্গিকতার (কোয়ান্টাম কম্পিউটিং এর ভবিষ্যত) উপর নিজের মত করে একটা ব্যখ্যা দিন। না হলে সরাসরি আলোচনায় আসুন। আমি নিউটনের নাম জানি। তার মানে নিউটনের কাজ জানি। এ দুটো এক নয়। তাই না? .... না হলে ধুত্তরের মত যা তা বলে যেতে হবে।
  • সুসমীর / Samir | ০৩ অক্টোবর ২০২৬ ০৮:২৬559847
  • @admin হরিদাস পালের পোস্টে এখনও ২টি ইমেজ শুঁয়োপোকার লিঙ্কে বন্দি। প্রজাপতির মত ডানা মেলতে পারছে না। প্লিজ দেখবেন। https://www.guruchandali.com/comment.php?topic=35901
  • @&) | ০৩ অক্টোবর ২০২৬ ০৭:৫৫559846
  • আহারে। মার্কামারা এমপি নিক টাকে এখন প্রতি হপ্তায় নতুন নতুন ভেক ধরে আসতে হয়।
  • Dhuttor | ০৩ অক্টোবর ২০২৬ ০৭:০৮559845
  • @তরমুজ, "দেশ স্বাধীন হওয়ার মধ্যে দিয়ে ভারত আধুনিক রাষ্ট্র হয়। ব্রিটিশ রাজের সময় ভারত কোন রাষ্ট্রই ছিল না। উপনিবেশ ছিল l" ভারত ১৯৪৭ সালে স্বাধীন হয়েছিল এটি একটা ন্যারেটিভ মাত্র l যেটি হয়েছিলো ১৯৪৭ সালে সেটি ছিলো উপনিবেশের মালিকানা হস্তান্তর মাত্র l ব্রিটেন দুটি বিশ্বযুদ্ধে দেউলিয়া হয়ে গিয়ে তার উপনিবেশ সকলের মালিকানা আম্রিকার কাছে হস্তান্তর করে l ১৯৪৭ এর পরে উপনিবেশের রাজনৈতিক চরিত্রও পাল্টে যায় বটে তবে মূল বৈশিষ্টও একই থাকে l উপনিবেশ থেকে সম্পদ চলে যেতে থাকে বিদেশে ১৯৪৭ এর পরেও l এই ২০২৬ সালেই গত কয়েকমাসেই ৩৫০ বিলিয়ন ডলারের বেশি সম্পদ ভারত থেকে আম্রিকি শেয়ারবাজারে চলে গেছে l অর্থাৎ উপনিবেশের মালিকানা বদলালেও তার মূল রাজনৈতিক বৈশিষ্ট্য বদলায়নি l অর্থাৎ ১৯৪৭ সালে দেশ স্বাধীন হয়েছিলো এটি রাজনৈতিক প্রচার মাত্র l গ্লোবাল সাউথে এশিয়া আফ্রিকা ল্যাটিন আম্রিকাতে খুব কম দেশই প্রকৃত স্বাধীনতার স্বাদ পেয়েছে l চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, রাশিয়া, কিউবা, ইরান, দক্ষিণ আফ্রিকা এইরকম স্বল্প কয়েকটি দেশই আছে গ্লোবাল সাউথে যাদের স্বাধীন বলা যেতে পারে কিছুটা l
  • :) | ০৩ অক্টোবর ২০২৬ ০৫:২২559844
  • দেখেও ভালো লাগে যে, বিশবছর যাবৎ ব্রতীন লোকের সঙ্গে ব্যাটেবলে হবার নিরলস চেষ্টা করে যাচ্ছে। ব্রতীনের ডিকশনারিতে এলিয়েনেশন বলে কোনো শব্দ নাই।
  • খগম | ০৩ অক্টোবর ২০২৬ ০৩:১৭559843
  • এ আইএর বিশ্লেষণী ক্ষমতাকেও এভাবেই ভাবতে হবে। পাতকোর দড়ি।
  • একক | ০৩ অক্টোবর ২০২৬ ০২:৪২559842
  • পাতকোয় যে দড়ি নাবে, তার দৈর্ঘ হয়। গভীরতা হয় না :)
  • অকৌতূহলী | ০৩ অক্টোবর ২০২৬ ০১:৫৭559841
  • আমিও একটা ব্যক্তিগত মতামত জানিয়েই রাখি সাহস করে। AI এর ব্যবহারকারীদের সব কথার সাথে একমত হই বা না হই, AI এর পড়াশুনার ডেপথ, বিশ্লেষণী ক্ষমতা এসবকে সমীহ করতে বাধ্য হই।
  • কৌতূহলী | ০৩ অক্টোবর ২০২৬ ০১:৩৩559840
  • একটা ব্যক্তিগত মতামত জানিয়েই রাখি সাহস করে। তরমুজ আর মানালীর সব কথার সাথে একমত হই বা না হই, এঁদের পড়াশুনার ডেপথ, বিশ্লেষণী ক্ষমতা এসবকে সমীহ করতে বাধ্য হই।
  • Manali Moulik | ০৩ অক্টোবর ২০২৬ ০০:৩৮559839
  • ব্রতীন স‍্যার, আপনি মেলাঘাতও করেন? এ তো খুব মেলানোকোলির কথা!
  • বই পুরুষ | ০৩ অক্টোবর ২০২৬ ০০:২৫559838
  • ফরাসী রোম্যান্টিসিজমের ব্যাপারটা আমার মধ্যেও বেশ কার্যকর। আমার এই কবিতাটা দেখুন। ফ্রেঞ্চ রোম্যান্টিসিজম।
     
  • তরমুজ | ০৩ অক্টোবর ২০২৬ ০০:১৭559837
  • আধুনিক রাষ্ট্র বা বর্তমান সিস্টেম। সেটা জাতি রাষ্ট্র হোক বা পুঁজিবাদ বা গণতন্ত্র। ইউরোপে এর সূত্রপাতের মূল ছিল ফরাসী বিপ্লব। শুধু রাষ্ট্র ব্যবস্থা নয় আধুনিক রোম্যান্টিসিজমের (শিল্প) মূল ছিল এই ফরাসী বিপ্লব।
  • তরমুজ | ০৩ অক্টোবর ২০২৬ ০০:০৫559836
  • না। ভারত আধুনিক রাষ্ট্র হয় ভারতের সংবিধান রচনার মধ্যে দিয়ে। যার মধ্যে ইউরোপিয় প্রভাব ছিল। ব্রিটিশ নয়। আর ব্রিটেন তথা ইউরোপে আধুনিক রাষ্ট্র বা জাতি রাষ্ট্রের পথ চলা শুরু হয় মোটামুটি ফরাসী বিপ্লবের সময় থেকে। যার মূল কথা ছিল সাম্য, মৈত্রি, স্বাধীনতা। এবং এই ফরাসী বিপ্লবের হাত ধরেই সামন্ততন্ত্রকে পিছনে ফেলে পুঁজিবাদ উঠে আসে। যার সাথে পরবর্তীকালে গণতন্ত্র যুক্ত হয়। এই ফরাসী বিপ্লবের দ্বারা উদ্বুদ্ধ হয়ে টিপু সুলতান ব্রিটিশের বিরুদ্ধে ফরাসী আদর্শ গ্রহণ করেছিলেন। এটা অনেক বড় একটা বিষয়। সুতরাং ব্রিটিশ নয়। ইউরোপ। পৃথিবীতে দুটি বড় যুদ্ধই ছিল ইউরোপিয়দের সাথে ইউরোপিয়দের যুদ্ধ। ..... কিন্তু এর সাথে আধুনিক রাষ্ট্রের ধারনার মূলগত পার্থক্য হল এই যে আধুনিক রাষ্ট্র দর্শনের মূল হল জনগণের কল্যান। একে বলে ওয়েলফেয়ার স্টেট বা কল্যানব্রতী রাষ্ট্র। এর মাঝে ইউরোপেই জন্ম হল সমাজতন্ত্র ও সাম্যবাদের। এবং এই প্রতিটি বিষয় ভারতের উপর প্রভাব বিস্তার করেছিল। .... আর ব্রিটিশ রাজের সময় থেকে ভারতে আধুনিক রাষ্ট্রের সূচনা হয় না। ব্রিটিশ রাজের সময় থেকে ভারতীয়রা পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সংস্পর্ষে এসে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। যার ফলস্বরূপ ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম করে। এবং দেশ স্বাধীন হওয়ার মধ্যে দিয়ে ভারত আধুনিক রাষ্ট্র হয়। ব্রিটিশ রাজের সময় ভারত কোন রাষ্ট্রই ছিল না। উপনিবেশ ছিল। তার আবার আধুনিক রাষ্ট্র কিসের?
  • Dhuttor | ০২ অক্টোবর ২০২৬ ২৩:২৭559835
  • @তরমুজ, আসলে ব্রিটিশ রাজের সময় থেকেই ভারতে আধুনিক রাষ্ট্রের সূচনা হয় l ১৯৪৭ এর পরে এই সিস্টেমটাই নতুন নাম নেয় রিপাবলিক অফ ইন্ডিয়া l পাকিস্তান ও এই সিস্টেমেরই আরেকটা ভার্শন বলাই যায় l ব্রিটিশরা ভারতের থেকে চলে গেলেও ওদের তৈরী সিস্টেমটাই মোটামুটি এখনো চলছে যদিও আরএসএসের আমলে প্রচুর চ্যালেঞ্জের মুখে এই সিস্টেম l
  • তরমুজ | ০২ অক্টোবর ২০২৬ ২৩:২৪559834
  • একটা গান শুনুন
     
  • সুসমীর / Samir | ০২ অক্টোবর ২০২৬ ২৩:১৩559833
  • গুরুতে ছবি পোস্ট করা এক মস্ত সমস্যা। সরাসরি ইমেজ পোস্ট করার ব্যবস্থা করুন
  • তরমুজ | ০২ অক্টোবর ২০২৬ ২২:১৭559832
  • এবং ভারতের ব্রিটিশ উপনিবেশে প্রায় প্রথম একশ বছর কোম্পানি শাসন করেছে। এবং তার পর ব্রিটেনের রাণী। তার আগে মোঘল, সুলতান, হিন্দু রাজারা ছিল। এগুলো কি আধুনিক রাষ্ট্রের নমুনা বলে মনে হয়?
  • তরমুজ | ০২ অক্টোবর ২০২৬ ২২:১২559831
  • @ধুত্তর, আমি আলাদা কী বললাম? এবং ভারতীয় উপমহাদেশে আধুনিক রাষ্ট্র তৈরি হয়েছে তো ব্রিটিশের দেশ ছাড়ার পর। তার আগে ব্রিটিশের উপনিবেশ ছিল। আর তার আগের বিষয়গুলি যেগুলি আপনি বললেন সব কটিই ঐতিহাসিক সত্য। এবং ইউরোপেও তো একদিনে আধুনিক রাষ্ট্র তৈরি হয় নি। তার আগের দীর্ঘ ইতিহাস আছে।
  • Dhuttor | ০২ অক্টোবর ২০২৬ ২২:০১559830
  • @তরমুজ, "ভারতীয় উপমহাদেশে আধুনিক রাষ্ট্র তৈরিই হলো ব্রিটিশের দেশ ছাড়ার পর। " এইটা একেবারেই ঠিক নয় l ব্রিটিশরা না থাকলে আধুনিক রাষ্ট্রিয় কনসেপ্ট উপমহাদেশে আসতেই পারতোনা l কংগ্রেসের তাবড় তাবড় নেতারা ব্রিটেনে গিয়েই রাজনীতির হাতেখড়ি নেন l যেটা সত্য সেটাকে তো মানতেই হবে l কল্যানমূলক রাষ্ট্রের ধারণাও বৃটেনে পড়তে গিয়ে নানান দার্শনিক ও অর্থনীতিবিদের লেখা পড়ে তবেই কংগ্রেসের নেতারা গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা এবং কল্যানমূলক রাষ্ট্রের ধারণা পান l সত্যি টাকে স্বীকার করতেই হবে l
  • তরমুজ | ০২ অক্টোবর ২০২৬ ২১:৩৯559829
  • যখন মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক হল। তখন উৎপাদনের জন্য প্রয়োজনীয় জমির অধিকার থেকে রাষ্ট্রের ধারনা শুরু হয়। তার আগে জঙ্গলে নিজেকে সুরক্ষিত রাখার এবং টিকে থাকার লড়াই থেকে রাজনীতির উৎপত্তি।
  • Bratin Das | ০২ অক্টোবর ২০২৬ ২১:৩৫559828
  • তাহলে মেলাঘাত করবো smiley
  • তরমুজ | ০২ অক্টোবর ২০২৬ ২১:৩৩559827
  • //এখনকার বর্ডারকেন্দ্রিক স্টেট এর জন্ম তো বহু পরে। সভ্যতার আগে দূরে থাক, এ তো আধুনিক যুগের ফেনোমেনা//
     
    আগে কাঁটাতার ছিল না। তাই বলে কি বর্ডার ছিল না? নির্দিষ্ট ভূসম্পত্তি রাষ্ট্রের মূল বিষয়। প্রাচীনতম যুগেও।
  • তরমুজ | ০২ অক্টোবর ২০২৬ ২১:৩১559826
  • বেশি না। আজ থেকে দু তিনশো বছর আগে রাষ্ট্র বলতে কী ছিল? রাষ্ট্র ছিল বিভিন্ন রাজার সম্পত্তি। যা নিয়ে তারা সারা বছর ধরে যুদ্ধ করত। ভারতীয় উপমহাদেশে আধুনিক রাষ্ট্র তৈরিই হলো ব্রিটিশের দেশ ছাড়ার পর। তারপর কল্যানব্রতী রাষ্ট্রের ধারনা এল। বর্তমানে যে ধারনাকে আমরা মূল রাষ্ট্রের ধারনা বলে জানি। সুতরাং সভ্যতা ও রাষ্ট্র দুটি ধারনাই পরিবর্তনশীল। এবং একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। বরং সভ্যতা ও রাষ্ট্রের উপর ভৌগলিক প্রভাব পরিবর্তনশীল নয় (বৈজ্ঞানিক প্রভাব ব্যতীত)। এবং সভ্যতার ক্ষেত্রে এই ভৌগলিক প্রভাব অত্যন্ত শক্তিশালী। মানালী মনে হয় এই বিষয়টিকেই বোঝাতে চাইছেন।
  • কৌতূহলী | ০২ অক্টোবর ২০২৬ ২১:২৯559825
  • @তরমুজ এখনকার বর্ডারকেন্দ্রিক স্টেট এর জন্ম তো বহু পরে। সভ্যতার আগে দূরে থাক, এ তো আধুনিক যুগের ফেনোমেনা
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত