এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৯559734
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:২১ ভালোকাজ yes
  • albert banerjee | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১৭559733
  • //২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৪// এক জন কি নোট লিখেছিলো? আর যদি সত্যি কাজ করতে চান তাহলে কোনধরে বসে পড়ে নোট নিন। কোনো সেমিনার আপনার প্রশ্নের জবাব দেবেনা শুধু কিছু প্রশ্ন জাগায় মাত্র।
  • b | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৫559732
  • আচ্ছা, মুরাদুল বহুদিন লেখেন না কেন এ পাড়ায় ?
  • বিন্দুবাসিনী | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৫৯559731
  • আচ্ছা, আমি কি সত্যিই সব ঠিকঠাক দেখছি এখানে, নাকি সমস্তটাই ইলিউশন? কেউ গান গাচ্ছে, কেউ প্রেম করবার চেষ্টা করছে, কেউ আবোল তাবোল বকছে, কারোর মাথা কম্পলিটলি বিগড়ে গেছে বিয়ন্ড রিপায়ার।
  • Bratin | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩৫559730
  • সুপ্রভাত গুরুর সবাই 
    কে? মিঠু তোমার ​​​​​​​কী ​​​​​​​খবর ​​​​​​​?
  • The Margin Note | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০০:২১559729
  • (একজন সিনিয়র পাঠালেন। এখানে শেয়ার করলাম।)

    "ডিটেক্ট ডিলিট ডিপোর্ট" নিয়ে আমাদের এই প্রতিবেন দেখুন।

    আমরা এই প্রক্রিয়ায় ধৃত মানুষদের তথ্য জোগাড় করার চেষ্টা করছি। আপনাদের পরিচিত সকল পরিসরে এই video ছড়িয়ে দিয়ে, আমাদের এই তথ্য সংগ্রহে সাহায্যের জন্য একান্ত অনুরোধ রইলো।



    তথ্য এখানে জমা দিন: https://forms.gle/YmjKsEHBXsfhyYeF7

    "‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’-অস্ত্রে কায়েম সন্ত্রাসের শাসন; মুর্শিদাবাদের সুতি অঞ্চলে করা তথ্যানুসন্ধানের প্রতিবেদন" https://www.groundxero.in/2026/09/21/a-reign-of-terror-established-through-the-detect-delete-deport-policy-report-on-a-fact-finding-mission-in-the-suti-region-of-murshidabad/
  • Srimallar | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:০১559728
  • কারও কাছে আমি শিক্ষক, কারও কাছে আমি বন্ধু, কারও কাছে আমি কবি, কারও কাছে আমি শত্রু, কারও কাছে আমি মিথ্যুক, কারও কাছে আমি সত্যবাদী, কারও কাছে আমি বিশ্বাসঘাতক, কারও কাছে আমি মানুষ, কারও কাছে আমি অমানুষ, কারও কাছে আমি সন্তান, কারও কাছে আমি এক পৃথিবী আরাম— এত এত কিছু নিয়ে যাচ্ছি। চলছি। হাসছি। ভাবছি। ঘুমোচ্ছি। উঠছি।
  • Bratin | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৪559727
  • অমিতাভ দার গল্প শুনে বেজায় ফূর্তি হল laugh
  • ar | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:০১559726
  • না, কুলুপ হল যাবনিক শব্দ, আরবী/ ফার্সি কুফল (ফ আর ল হসন্ত) থেকে এসেছে। কীলক তৎসম শব্দ।
  • :|: | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৪559725
  • ১৫:৩৮ বাংলায় যাকে বলে খিল তার সংস্কৃত উৎস কীলক। চন্ডী পাঠের শুরুতে কীলক স্তব আছে। তো সেই কীলক থেকেই কুলুপ এসেছে।
  • Manali Moulik | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৫559724
  • স‍্যরি ১৮৩৭
  • Manali Moulik | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৪559723
  • তালা।
     
    এটার মাতৃশব্দ আমার যদ্দুর মনে হয় আরবি 'কুফল্' যার অর্থ তালা। ইংরেজিতে কি এটা হয় qufl / quefl / quffl? জানি না। তবে বহু আরবি শব্দ ফার্সি ও উর্দু থেকে রূপান্তরিত হয়ে বাংলা শব্দভান্ডারে এসেছে। ১৭৩৭ অবধি তো ঐটেই সরকারি কাজের ভাষা ছিলো।
  • ভুলভাল | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৮559722
  • 'মুখে কুলুপ' -- আচ্ছা এই কুলুপ শব্দটা কোথা থেকে এসেছে?
  • Bratin Das | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৬559721
  • X, ধন্যযোগ
    ওই দুটো টেস্ট
    করতে হবে
  • r2h | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২৬559720
    • একক | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৩
    • ...একটা শটগ্লাসে দুধ টকু রেখে দেবা। স্লারপ করে একটু জিভ ডুবিয়ে নেওয়া। ...
     
    এইটা ভালো বলেছো। ঠান্ডা দুধের চেজার দিয়ে হুইস্কি চেখে দেখার ব্যাপারটা অনেকদিন ধরে মাথায় কিন্তু কিসের সঙ্গে কী এইটা স্থির করে উঠতে পারিনি। এইবার করে দেখা যাক।

    দমদির কাজার গল্পে পাহাড়ি কুকুরদের প্রসঙ্গ আলাদা করে ভালো লাগছে। আমাদের ছোটবেলায় শীত পড়তেই গরম কাপড়ের পসরা নিয়ে হাজির হতেন লোকজন- সবাই তাঁদের বলতো ভুটিয়া। ভুটিয়াদের সঙ্গে আসতো বড় লোমওলা ঝোলা কানের গম্ভীর প্রকৃতির কুকুর। কখনও তাদের ছানাপোনা হলে নেহাত ভাগ্যবান কেউ কেউ তাদের পোষ্য করতেন। উদয়পুরে কর্মকারজেঠুদের বাড়ির মিঠুদাদাদের ছিল - ব্ল্যাকি। সে বিশাল বন্ধুত্বপূর্ণ ব্যক্তি- মাঝে মাঝে একা একাই পাড়া বেড়াতে বেরুতো। পাড়া আরকি, গোটা পাড়ায় তিনখানা বাড়ি, মাঝে দুটো বিশাল মাঠ, পাড়ার শেষে আদিগন্ত ধানখেত, শুরুতে উঁচু রাস্তা, ঐ পারে অন্য পাড়া। কর্মকার জেঠিমা মাঝে মাঝে ব্ল্যাকিকে তিরস্কার করতেন- সারাদিন পাড়া বেড়ানো- তোমার পড়াশুনো নেই? ব্ল্যাকি তখন করুণ মুখে বসে থাকতো।

    পাড়া বেড়ানো প্রসঙ্গে মনে পড়লো- আগরতলায় শঙ্খর বন্ধু সুশান্তদাদের কুকুর ছিল, তার নামটা ভুলে গেলাম। সে সুশান্তদার সঙ্গে আমাদের বাড়ি আসতো প্রায়ই। তারপর শঙ্খ, সুশান্তদা- সবাই যখন অন্য রাজ্যে পড়াশুনো করতে চলে গেল- সে তখন মাঝে মাঝে সুশান্তদাকে খুঁজতে একা একা রাস্তা টাস্তা পেরিয়ে আমাদের বাড়ি চলে আসতো। তারপর একটু বসে দুটো বিস্কিট খেয়ে আবার বাড়ি ফিরতো।
  • syandi | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:২১559719
  • অমিতাভ চক্রবর্ত্তী,
    অ্যাকাডেমিয়ায় দীর্ঘসময় কাটানো মানুষমাত্রই কখনো না কখনো এই কাজ করেছে। আর যে করেনি সে অ্যাকাডেমিয়ায় দীর্ঘসময় কাটায় নি। প্লেন অ্যান্ড সিম্পুল :-)
  • syandi | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৮559718
  • কারেকশান: 'আপনি ঘুম থেকে প্রথম কি করেন?' > 'আপনি ঘুম থেকে উঠে প্রথম কি করেন?"
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:৫৮559717
  • syandi | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৩
    অনেক ধন্যবাদ আপনাকে। এই উক্তির কথা জানতাম না। আজ জেনে বহুকালের গিল্ট থেকে মুক্তি পেলাম। একটা সময় নিয়মিত এই কাজটি করে গেছি আর বক্তাদের কত যে বিরাগ কুড়িয়েছি। বউ কোন সেমিনারে আমার পাশে বসতে চাইত না। অথচ না বসলে আমায় জাগাবে কে? হাল্কা করে নাক ডাকার আওয়াজ পেলেই ঠ্যালা বা ঠোকা। ও:! কী সব দিন গেছে!
  • syandi | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০২:০৩559716
  • কনফারেন্স বা সেমিনারে ঘুমানো প্রসঙ্গে বলি: এক সায়েন্টিস্ট কে জিজ্ঞাসা করা হয়েছিল 'আপনি ঘুম থেকে প্রথম কি করেন?" বিজ্ঞানীপ্রবর উত্তর দিলেন "I try to ask a pertinent question of the seminar speaker"
    এই উত্তর যাঁর মাথা থেকে বের হয়েছে তাঁর নাম Jay Siegel (The University of Hong Kong)। পরবর্তীতে UC Berkeley এর অরগ্যানিক কেমিস্ট K. Peter C. Vollhardt একই প্রশ্নের উত্তরে একই কথা বলেছেন। বিশ্বাস না হয় এখানে দেখুন:
  • X | ২৭ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৩559715
  • @ব্রতীন - সিঙ্গল মল্ট এখন দেশেও বেশ ভালো হচ্ছে- Godawan - named after the great Indian Bastard - বেশ ভালো, Rampur ও আছে - বেশ ভালো।
     
    বোর্বন এ মিনিমাম ৫১% কর্ন থাকতেই হবে - আমার একটু মিস্টি লাগে - বরং টালিস্কার আর দু একটা স্কচ স্মোকি হয় হাল্কা - একক বোধহয় সেসব বলছেন।
  • Bratin Das | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৭559714
  • ওকে কেকে wink
     
    আমি কেবল single malt খাই
  • Manali Moulik | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৪559712
  • অন্তরালের সেকেন্ড পর্ব সবাই দেখে আসতে পারেন।
     
    আরো ধাপে ধাপে এগোবে।
  • Manali Moulik | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৪559711
  • ওই স‍্যরি স‍্যরি। কেকেদাকে মেনশন করতে গিয়ে দদি হয়ে গেছে। এক্সট্রেমেলি স‍্যরি।
    ব্রতীনদা, দর্শক ও শ্রোতারা ঘুমোলে ভালো লাগে বলুন? রাত জেগে প্রেজেন্টেশন রেডি করতে হয়।
  • দ | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৪559710
  • @একক,
    টিবেটান খুলি।
     
    মানালিকে তো আমি কিছু বলি নি। কিসে ঠিক বললাম?
  • kk | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৮559709
  • ইকি ভাই, এদ্দিন টেনেসিতে ছিলে আর বার্বন নিয়ে সন্দেহ? যদিও টেনেসি তো কেন্টাকি নয়, তবু পাশাপাশি তো বটে। বার্বন সিংগল মল্ট নয়। এতে অনেকটাই ভুট্টা থাকে তো।
  • Bratin Das | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫১559708
  • হুইস্কি খাই। তুমি যেটার নাম করলে ওটা কি single malt?
  • Bratin Das | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৯559707
  • হুতো, আমি কেবল eb
  • Bratin Das | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৮559706
  • মানালি, মিটিং এ সুযোগ পেলে সবাই ঘুমোয়
     
    কাজেই খারাপ লাগলেও কিছু karaar নেই
  • বিন্দুবাসিনী | ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৩559705
  • এখন পরপর দুটো কেক বানাবো।
    একটা হবে ক্রিসমাস কেক, অন‍্যটা খেজুরের কেক।
    তৈরি হলে ছবি আপলোডও করে দেব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত