এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৯559314
  • ঠিক। সরি চাই। মনে রাখার চেষ্টা করবো "সত‍্যবাদী সরল সাঁতারু" কবি। :)
  • র২হ | ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৩৭559313
  • না না সরল গোলগাল ডিডির কপিরাইট, আমার চেনা কবি সত‍্যবাদী সরল সাঁতারু। উনি বাস্তবিক শক্তিশালী লোক ছিলেন, যৌবনে বডি বিল্ডিং করতেন, প্রৌঢ় হয়ে কবি হয়েছিলেন!
  • Dhuttor | ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৮559312
  • আচ্ছা একটা কথা সম্প্রতি ১৯০৫ বঙ্গভঙ্গ পরবর্তী বাংলার বিপ্লবী কার্যকলাপ নিয়ে অনেক বাংলা সিনেমা আসছে দেখছি l এর কারণ কি ? নতুন সরকার এসব কেন করছে ? আচ্ছা ১৯০৫ বঙ্গভঙ্গ পরবর্তী বাংলার বিপ্লবী কার্যকলাপ কে কি একটা early ইসলামোফোবিক political রিঅ্যাকশন বলা যেতে পারে ?
  • :|: | ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৩559311
  • ০০:১৬ -- "ধরুন মল্লযুদ্ধ হল- যে পরপর সাতজন প্রতিযোগী কবিকে চিৎপটাং করতে পারবে, সাহিত্য আকাদেমি সেই পাবে"
    আপনিই তো বলেছিলেন সরল গোলগাল সাঁতারু কবির কথা। সাঁতার কাটায় কি যথেষ্ট শক্তির প্রদর্শন হয়না?
  • r2h | ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:৩৯559310
  • ওহো কবির পদবী রায় না স্যরি, কর।
  • Srimallar | ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:২৯559309
    • r2h | ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৬
    • “শ্রীমল্লার, আমাদের তো বয়স হল, তুমি বরং এইবেলা মুগুর ভাঁজতে শুরু কর। কবিতা তো লিখতে পারোই- ও নিয়ে চিন্তা নেই।”
     
    কী বলা যায়? ভাষাফাষা পাচ্ছি না... নাহ্!
  • r2h | ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৬559308
    • ফুটকড়াই | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০২
    • ... লাল টুকটুক লাল টুকটুক দিদিমণির ১৮০ ডিগ্রি গান
    হাহা, হ্যাঁ, একদমঃ)

    এদিকে বাকসিদ্ধা গার্গী নিয়ে (পাঁকসিদ্ধ মুগি ব্যাপক নাম, +১) এখানে প্রতিক্রিয়া দেখে একটু অবাক হলাম, ওটা যে খিল্লি, তা কি অবভিয়াস ছিল না? বি-দা সেদিন ববলো রসবধ বাড়ন্ত, ঐ।

    তবে তারপর মনে হল, তাই, নাকি আমার স্বভাবজাত ছ্যাবলামির জন্য সিরিয়াস জিনিসকে খিল্লি মনে হয়?
    সেবার হয়েছে কি, বুদাগুর লাল দরজা রিলিজ হয়েছে, কলেজ থেকে কতিপয় দেখতে গেছি। এমনিতেই কার বান্ধবী কার পাশে বসছে সেসব নিয়ে চাপা টেনশন দলের মধ্যে, তার ওপর শান্তনু নতুন রং করা রেলিঙে চেপে বিড়ি নিভিয়ে হলকর্মীর সঙ্গে যথারীতি বাওয়াল বাঁধিয়েছে। তো সেসব পেরিয়ে সিনেমা শুরু হল, শুরুতেই দেখা গেল মূল চরিত্রের ড্রাইভারের দুই স্ত্রী আর কে যেন কাকে একটা গুলি করলো আর কে যেন মরে গেল। তো আমি তো ভাবছি বেশ রোমাঞ্চকর সিনেমা, শেষে কী হল কিছুই বুঝলাম না। সিনেমা ভাঙা এবং তৎপরবর্তী নানাবিধ হৃদয়পুরে নানারকম ছেলেখেলা ফুরানোর পর বাড়ি ফেরার পথে জনান্তিকে কর্ণকে জিজ্ঞেস করলাম, হ্যাঁরে, সুপারি কিলারটা তো ধরা পড়লো না? কর্ণ হতাশ হয়ে বোঝালো সুপারি কিলার না, আধুনিক নগরজীবনের অনিশ্চয়তা ও এগজিস্টেনশিয়াল ক্রাইসিস হল প্রতিপাদ্য। আমি শুনে হাসি আঁখিজলে ভাসি, মানে এইটা তুমি আগে বলবা না?
    তবে ও নতুন কিছু না। কলেজে ইংরেজি সাহিত্যের ইতিহাসের ক্লাসে খটমট জিনিস সব পড়ানো হচ্ছে আমি আমি মনোযোগে নোট নেওয়ার ভান করছি, এমন সময় কর্ণ উঠে দাঁড়িয়ে চোস্ত ইংরেজিতে বললো (মানে ইংরেজিতেই তো বলবে ইংরেজি ক্লাসে, কিন্তু স্কুলে তো আমাদের বাংলায় ইংরেজি পড়ানো হত, তাই একটু নতুন), মশাই, এইখানে কি একটা সুস্প্ষ্ট আইকোনক্লাজমের সূচনা দেখা যায় না? আমি তো হাঁ, ভাবছি বাব্বা, কলকাতার ছেলেমেয়েরা কত কী জানে, আমাদের তো প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম এইসব পড়িয়েছে, আইকনপ্লাজম তো কোনদিন শুনি, সেও আবার কবি সাহিত্যিকদের হয়?

    তবে এই প্রসঙ্গে মনে হল, কবি সুপরিচিত অংশুমান রায় কবিদের মধ্যে হুমকি সংস্কৃতি ও তার অবসান নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। তো কবিদের বিষয়ে যে জনমানসে ন্যালাখ্যাপা উদাসীন বলে একটা ভুল ধারনা আছে, তার নিরসনে এইসব খুবই উপযোগী। দরকারে কবিরা কেমন কুটিল রক্তপিপাসু হতে পারেন - তা বেশ বীরত্বব্যাঞ্জক। তবে হচ্ছেই যখন, আস্তে আস্তে কবিদের মধ্যে আরও প্রতিযোগিতামূলক ব্যাপার করা যেতে পারে। ধরুন মল্লযুদ্ধ হল- যে পরপর সাতজন প্রতিযোগী কবিকে চিৎপটাং করতে পারবে, সাহিত্য আকাদেমি সেই পাবে - এরকম। আস্তে আস্তে বাঘ সিঙ্গি এসবের সঙ্গেও লড়াই হবে।

    শ্রীমল্লার, আমাদের তো বয়স হল, তুমি বরং এইবেলা মুগুর ভাঁজতে শুরু কর। কবিতা তো লিখতে পারোই- ও নিয়ে চিন্তা নেই।
  • . | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৯559307
  • আমি কিছুদিন আগে ওডিসি দেখে এলাম। বাজে হয়েছে। ঝুল।
  • Ranjan | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫৩559306
  • Manali
    সকালে লিখব l একবার পোস্ট করার আগে উড়ে গেল l
  • albert banerjee | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৬559305
  • //এই যে এখান থেকেই কেউ টুকে দিচ্ছে বাকসেদ্দ// আহা অত রাগ করার কি আছে মানুষতো রে বাবা একটু লিখুক ​​​​​​​না। ​​​​​​​আর ​​​​​​​কোনলেখক ​​​​​​​চুরি ​​​​​​​করেন ​​​​​​​নি? ​​​​​​​
  • albert banerjee | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১১559304
  • সিনেমা দেখে ইতিহাস? ভালো ভালো
  • Manali Moulik | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৫559302
  • রমিতদা, ধন‍্যযোগ। আমি এই বইটার লিঙ্ক জাষ্ট খুঁজতে যাচ্ছিলাম। মূল বইটি পড়ার শখ আমার খুবই। মুভিতে বিপ্লবী অনন্ত সিংহের মতো মানুষকে জয় ভবানী আর বিভিন্ন হিন্দুত্ববাদী স্লোগান দিতে দেখে বেশ মর্মাহত হলাম। এবিষয়ে রঞ্জন স‍্যার সবচেয়ে ভালো বলতে পারবেন আমার মনে হয়।
     
     
    MP, হ‍্যাঁ একশোবার। সঙ্গে নারীবাদী মুভিগুলোয় অ‍্যাবসার্ডিসম আর বাস্তব লড়াইয়ের সংযোগ দেখাতে গিয়ে একটি জগাখিচুড়ি বানানো হয়েছে। এটাই আর কী। গ্লোবাল ইমপ‍্যাক্টের সঙ্গে এটার যোগ।
  • Ranjan | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৯559301
  • আজ দিল্লীর থানায় भारद्वाज के গ্রেফতার করার এবং ওর বিরুদ্ধে attempt to murder এবং पॉस्को আইনের ধারায় মামলা করার দাবি স্বীকৃত হল l
    ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জয় l
  • MP | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৬559300
  • @ মানালী, ছাভা, এনিম্যাল, কবীর সিংয়ের বা ধুরন্ধরের মত সিনেমা যেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে ইসলামোফোবিয়াকে আশ্রয় করে সেটা কি ভারতের সফ্ট পাওয়ার কে নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে ?
  • ফুটকড়াই | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০২559299
  • শুনে এলাম। এ একেবারে সেই জেমসের লাল টুকটুক লাল টুকটুক দিদিমণির ১৮০ ডিগ্রি গান :D
  • r2h | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪২559298
  • আপনারা ঐ নতুন ভাইরাল গানটা শুনেছেন- 'কেটে কেটে ছোট করো জামা/ গরমে হয়েছি ঘামা ঘামা/ ও দর্জি মামা- ও দর্জি মামা'?
    একবার ভেবেছিলাম নিন একটা গান শুনুন বলে লিং দিই তারপর মনে হল পরিশীলিত রুচির লোকেরা অভিশম্পাত দেবে, কী দরকার।
  • কেববিকেবডা | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০২559297
  • বইটার অবতরণিকা আর শুরুর দুই তিন পাতা পড়লাম। কঠিন।
     
    সিনেমা দেখার খুব একটা ইচ্ছা নাই। আজকাল সিনেমা শুধুই প্রোপাগাণ্ডুদের মেশিন। কে দেখবে এসব ট্র্যাশ?
  • Manali Moulik | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪559295
  • //মানালী, আপনি আপনার নতুন পাব্লিকেশন নিয়ে আরও বলুন প্লিজ l//
     
     
    তেমন কিছু না MP. বেরিয়েছে বলিউড ও সফ্ট ডিপ্লোমেসি নিয়ে। রাজ কাপুরের 'আওয়ারা' গ্লোবাল ইম্প‍্যাক্ট ফেলা থেকে আজকের ওটিটি সিরিজ বা ছাভা, কবীর সিংয়ের মতো সিনেমা কী করে সফ্ট ডিপ্লোমেসিকে এফেক্ট করেছে তার একটা বিশ্লেষণ। রাজনীতির অঙ্গনে ভারতীয় সিনেমা(আমি এখানে বলিউডি সিনেমাতেই মূলতঃ ফোকাস করেছি) কতোটা উল্লেখযোগ‍্য স্থান রেখেছে, আর তার কতোখানি অ‍্যাবসার্ডিজম আর কতোখানি আইকনোক্লাজম-- এই নিয়ে কিছু একটা নামিয়েছি।
     
     
     
     
    বাই দ‍্য ওয়ে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত --- দেখলেন কেউ? আমি Spotify তে গানগুলো শুনলাম।
  • Anita Zsurzsán | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১৪559294
  • If media stenographers want to be honest, the headlines should say that 'Gloria Steinem, a CIA operative whose mission was to erase socioeconomic debate in mainstream feminism, has died.' Absolutely nothing of her legacy is worth saving, she was a red scare warrior who spied on progressives for the CIA, a staunch Zionist, and contributed to the rise of white feminism on strictly identitarian premises that erases class and race. She was a pioneer of post-WWII neoliberalism's false emancipatory promises, thus more invested in preserving capitalism and imperialism than in anything else. No person of conscience should ever call this woman who contributed to a neo-colonial and imperialist ideology that caused the onslaught of girls and women in the war of terror and the Palestinian genocide, a "feminist." Another one gone too late.
  • গ্লোরিয়া স্টাইনেম (রেস্ট ইন পাওয়ার) | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৩৩559293
  • MP | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১২559292
  • @মানালী, আপনি আপনার নতুন পাব্লিকেশন নিয়ে আরও বলুন প্লিজ l
  • MP | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১০559291
  • মনে পড়ে গেলো যে এই গুরুচন্ডালিতেই সৈকতবাবু স্বাধীনতা পরবর্তী বাংলা সিনেমাতে সমস্যা নিয়ে বলেছিলেন যে পোস্ট পার্টিশন পশ্চিম বাংলাতে প্রচুর বাঙালী মালিকানাধীন ব্যাংক ফেল করলো (সময়কাল হয়তো পঞ্চাশ বা ষাটের দশকেই হবে ) এবং এর ফলে পশ্চিম বাংলার সিনেমাসৃষ্টি নিয়ে মূলধনের খুব সমস্যা হয়ে পড়ে l এই লেখাগুলোর লিংক পাওয়া যাবে ? কেউ দিতে পারবেন ?
  • . | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩১559289
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৭
     
    এটা টপ। ফলের রস খাইয়ে গান্ধিজির অনশন ভঙ্গের চেয়েও।
  • . | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৬559288
  • বাকসিদ্ধ গার্গী মনে হচ্ছে চেনা কেউ বেনামে খিল্লি করছে বা উশকোচ্ছে।
  • ক | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৫৪559287
  • কী যেন লিখেছিলাম কিছুদিন আগে দলটা সম্বন্ধে ?

    ইভিল ?

    স্বতন্ত্র ভরদ্বাজ নামে ঐ গুণ্ডাটির ভিডিও দেখেছেন নিশ্চয় ? কীরকম হাসতে হাসতে গুণ্ডামির কথা বলছে ও প্রচার করছে ?

    তো এই হল ইভিল। ভারতবর্ষের প্রতিদিনের সত্য, নিষ্ঠুর ও banal। কোরাপ্ট রেজিমের কর্মকুশলতা !
  • Ranjan | ০৪ সেপ্টেম্বর ২০২৬ ০০:২০559286
  • সত্যি व्यापक
  • kk | ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৪559285
  • পাঁকসিদ্ধ মুর্গি নামটা ব্যাপক হয়েছে!! :-))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত