এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২০ আগস্ট ২০২৬ ২১:০০558983
  • বাক্‌সিদ্ধা গার্গী | ১৯ আগস্ট ২০২৬ ২২:২৪
    বাস্তুবিদ নাকি? বা বা তা হলে হোক আরম্ভ
  • Manali Moulik | ২০ আগস্ট ২০২৬ ১৪:৪২558982
  • না আজ বিশেষ কারণে যেতে পারিনি। সবই পড়লাম ও শুনলাম কালকের ভ‍্যান্ডালিজমের ঘটনা। সেই একই প‍্যাটার্ণ। দ‍্য ফ‍্যুয়েরার যেভাবে বাক‍্য ও মেধাকে সবচেয়ে ভয় পেতেন, সেটারই পুনরাবৃত্তি। একদম বইয়ের পাতা থেকে উঠে আসা ফ‍্যাসিসম
  • অয়নেশ | ২০ আগস্ট ২০২৬ ১৪:৩৬558981
  • মানালি কি আজকে ৮বি তে জমায়েতে আছেন?
  • Manali Moulik | ২০ আগস্ট ২০২৬ ১৩:২৮558980
  • বেশ তো। ভালো আইডিয়া। সত‍্যি নিম্ন-মধ‍্যবিত্ত পরিবারের মেয়ে হিসাবে এটা এক্সপিরিয়েন্সও বটে। আমরা ধর্ম-অধর্ম-সাধু-সন্ন‍্যাসীর থেকে এই অর্থনীতির থিমটাই বেশী করে জীবনে উপলব্ধি করি।
  • Dhuttor | ২০ আগস্ট ২০২৬ ১৩:০১558979
  • মানালী, একটা বাঙালী নিম্ন মধ্যবিত্ত পরিবারকে নিয়েই একটা হরর ফিকশন লিখতে চাইছি | সেখানে ইনফ্লেশন হবে মূল থিম | ইনফ্লেশনের জন্যে অনেক ভয়াবহ অভিজ্ঞতা এদের দেখতে হচ্ছে প্রতক্ষ ও পরোক্ষ ভাবে |
  • Manali Moulik | ২০ আগস্ট ২০২৬ ১২:৩৯558978
  • Dhuttor, কোন কন্টেক্সটে লিখবেন? ইনফ্লেশন কেবল ডোমেষ্টিক স্ফিয়ারে নাকি ইন্টারন‍্যাশনাল ক্ষেত্রেও নেবেন? তাহলে এ নিয়ে দেশভিত্তিক ষ্টাডি শুরু করতে হবে। সঙ্গে আর্থিক বৈষম‍্যটা আর ইনকাম ইনিকোয়ালিটিও ধরতে হবে। টমাস পিকেটি, ক্লডিয়া গোল্ডষ্টেইনের মডেল দেখে জেন্ডারের সঙ্গে এর সম্পর্কও দেখাতে হবে। চরিত্রচিত্রণ কেমন করবেন?
  • Dhuttor | ২০ আগস্ট ২০২৬ ১১:৫২558977
  • ইনফ্লেশনের উপরে বেশ একটা হরর স্টোরি লেখবার ইচ্ছা হয়েছে | আপনারা একটু সাহায্য করতে পারবেন প্লিজ ?
  • র২হ | ২০ আগস্ট ২০২৬ ০৬:১০558976
    • অরিন | ২০ আগস্ট ২০২৬ ০১:৪৭
    • বিপ পাল কি গুরুচণ্ডালীতেও লেখে নাকি? বোঝ!
     
    বিপ্লব পাল গুরুচণ্ডা৯তে লিখতেন তো। এখন লেখেন না, তবে অনেক আগে লিখতেন। 'নির্মোহ ব' কয়েনেজটা তাঁর লেখার শিরোনাম থেকেই এসেছে। বোধহয় নির্মোহ বিশ্লেষণ লিখতে গিয়ে অসম্পূর্ণ শব্দ পোস্ট হয়ে গেছিল, কিন্তু শব্দবন্ধটা জনপ্রিয়তা পেয়ে গেছে!
  • . | ২০ আগস্ট ২০২৬ ০৪:০৩558975
  • মানালির রাগ এবং ধিক্কার পড়ে গেছে দেখে খুশি হলাম। ওয়েলকাম ব‍্যাক।
  • . | ২০ আগস্ট ২০২৬ ০৪:০১558974
  • দ্বিধা করলে কিস‍‍্যু করা যায় না। ঝটাপট খুলে ফেল চ‍্যানেল। দাপিয়ে কবিতা হোক।
  • Srimallar | ২০ আগস্ট ২০২৬ ০২:২৬558973
  • কয়েকজন আমাকে প্রস্তাব দিয়েছে, নিজের একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিজেরই কবিতা পাঠ করতে। এতে ক’রে আরও বেশি মানুষের মধ্যে নিজের কবিতা নিয়ে পৌঁছে যাওয়া যাবে। প্রস্তাব মন্দ নয়। কিন্তু কথা হচ্ছে, এক অদ্ভুত দ্বিধা কাজ করছে, এই রাস্তায় এগোতে...
  • অরিন | ২০ আগস্ট ২০২৬ ০১:৪৭558972
  • বিপ পাল কি গুরুচণ্ডালীতেও লেখে নাকি? বোঝ!
  • hehe | ২০ আগস্ট ২০২৬ ০১:৩৫558971
  • আজকাল হয়েছে কি কেউ খুব বাকতাল্লা দিচ্ছে দেখে চট করে তার লিংকডইনটা চেক করে আসা যায়। গোটা কেরিয়ার একনজরে আর ওখানে ফেক বানালে রেপুটেশন রিস্ক। তো দেখলুম এই বিপ পাল একেবারেই ছেদো মাল। ৯১ থেকে ৯৬ খড়্গপুরে ইন্টিগ্রেটেড এমএসসি ফিজিক্সে। মানে আইআইটিতে পিছনের দিকে রাঙ্ক ছিল। তাপ্পর আবার খড়্গপুরেই পাঁচবছর পিএইচডি। আইআইটি সম্বন্ধে প্রচলিত জোক হচ্ছে বিটেক মেন প্রোডাক্ট, মাস্টার্স বাই প্রোডাক্ট আর পিএইচডি ওয়েস্ট প্রোডাক্ট। তো দেখা যাচ্ছে, যথেষ্ট ৱ্যাগিং করলেই সবাই গুগলের সিইও হয়না, কাউকে কাউকে বিপ পালের মতো মাঝবয়সে এআই গুরু সেজে সাপের তেল বেচতে হয়। বেচারার স্টোকহোলম সিনড্রোম আছে। আম্রিগায় ওরোগের চিকিচ্ছে হয় না গো?
  • Srimallar | ২০ আগস্ট ২০২৬ ০১:১০558970
  • গান শুনুন
  • Manali Moulik | ২০ আগস্ট ২০২৬ ০১:০০558969
  • @Syandi দা, কিছু মনে করবেন না এই একটি ব‍্যক্তিকে আমার রীতিমতো অসহ‍্য লাগে। পৃথিবীর প্রায় যাবতীয় সব বিষয়ে ওনার বিশাল জ্ঞান আছে ও অপ্রয়োজনীয় কথা বলে যান। একেকটি মন্তব‍্য নারীবিদ্বেষী, ধর্মীয় ইঙ্গিতপূর্ণ ও কর্পোরেট দাসত্বকে প্রোমোট করায় সিদ্ধহস্ত। বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জিনিসগুলোও জঘন‍্যভাবে জাষ্টফাই করেন। ইউএসের সুবিশাল ডিগ্রি ও আইটি কনসালটান্ট তাই সহসা লোকে কিছু বলেও না। অত‍্যন্ত অসহ‍্য লাগে।
     
    বি.দ্র. বিগত তর্কের পর আবার এসে আমার কমেন্ট করা দেখে অনেক ট্রোল আসবে জেনেও এই লিঙ্কটা দেখে প্রয়োজনীয় কথা বলে গেলাম।
  • syandi | ২০ আগস্ট ২০২৬ ০০:২৮558968
  • এখানে দেখুন বিপ্পাল কিভাবে র‍্যাগিং নামের অসভ্য প্রথাটিকে শুধু নর্মালাইজ নয় রীতিমত গ্লোরিফাই করছেন। ছাদ থেকে ঠেলে ফেলে খুনের ব্য়াপারটিকে নেশাড়ুদের কাজ বলে নির্লজ্জভাবে দায়ও এড়িয়েছেন। আমি সোশ্যালমিডিয়ার লিঙ্ক এখানে দিই না, কিন্তু ওঁর এখানে বক্তব্য শুনে রীতিমত গাত্রদাহ হল। https://www.facebook.com/reel/2130297577893104
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ আগস্ট ২০২৬ ০০:১০558967
  • তবে ওঁর কথায় কেউ রুষ্ট হন না, এটা শিওর। ওঁর সব কথা তো সেদ্ধ করা, চট করে হজম হয়ে যায়।
  • শাস্ত্র | ২০ আগস্ট ২০২৬ ০০:০২558966
  • এসব প্রশ্ন করলে উনি কুপিতা হয়েন
  • r2h | ১৯ আগস্ট ২০২৬ ২৩:৪৫558965
  • সদর দরজার সামনে নোংরা জুতো অগোছালো করে ছড়িয়ে রাখলে যে ঝগড়া অশান্তি এইসব হবে, এতে আমি বাকসিদ্ধা গার্গীর সঙ্গে খুবই একমত। মর্মপীড়ও তাই বলেন। এ বিষয়ে শাস্ত্র অভ্রান্ত তা মানতেই হয়।
  • Ranjan | ১৯ আগস্ট ২০২৬ ২৩:৩৩558964
  • কোন শাস্ত্রে?
    বইটার নাম?
  • বাক্‌সিদ্ধা গার্গী | ১৯ আগস্ট ২০২৬ ২২:২৪558963
  • সদর দরজার বাইরে জুতো রাখা অশুভ কেন?
    শাস্ত্রমতে, বাড়ির সদর দরজার বাইরের অংশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত। সেখানে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা, নোংরা করা উচিত নয়। এমনকি সদর দরজার সামনে জুতো ছড়িয়ে রাখাও অনুচিত বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। পরিবারে সদস্যদের মধ্যে ঝগড়া-অশান্তি লেগেই থাকে। শুভ শক্তির প্রবাহ ব্যাহত হয় বলে মনে করা হয়।
     
    বাড়ির কোথায় জুতো রাখা উচিত?
    বাস্তুমতে, বাড়ির পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে জুতো রাখা উচিত। তবে সেগুলি ছড়িয়ে রাখা যাবে না। নির্দিষ্ট জায়গায় সুন্দর করে গুছিয়ে জুতো রাখতে হবে। সবচেয়ে ভাল হয় যদি জুতো রাখার তাক রেখে তার মধ্যে জুতো রাখতে পারেন।
  • জয় | ১৯ আগস্ট ২০২৬ ১০:৪৩558962
  • ধন‍্যবাদ যদুবাবুভাই। আজই ইমেল করছি।
    ধন‍্যবাদ আর। খুবই উপকার করলেন।
    অরিনদা- আজ কালের মধ্যে মেইল করব/ একটু গুছিয়ে নিই। শরীরটাও ভালো নেই
  • ar | ১৯ আগস্ট ২০২৬ ০৫:৪০558961
  • @ জয়
    এদিককার নর্থইস্টার্ন ইউনির একটা লন্ডন ক্যাম্পাস আছে। সেখানে একবার খবর নিতে পারেন। অনেক ইউ এস ছাত্রছাত্রীরা আন্ডারগ্যাডের প্রথম সেমটা (বা বছরটা) লন্ডন ক্যাম্পাসে পড়ে তারপর ট্রান্সফার নিয়ে এদিকে চলে আসে। বাকী সময়টা ইউ এস ক্যাম্পাসে থেকে ইউজি বা প্লাস ওয়ান (ইউজি + পিজি) শেষ করে। মেজর ডিক্লিয়ার করার ব্যাপারেও ইউনি বেশ ফেক্সিবিল। জুনিয়ার ইয়ারে ঠিক করলেও চলবে। ম্যাথ ডিপার্টমেন্টও বেশ ভাল শুনেছি, বোথ পিওর আর অ্যাপ্লায়্ড। এ ছাড়া নর্থইস্টার্ন ইউনির কো-ওপ প্রোগ্রাম বলে একটা ব্যাপার আছে। অ্যাকেডিমিক সেমেস্টারের মাঝেই ছাত্রছাত্রীরা (পেইড) ইন্ডাস্ট্রিতে (৪ থেকে ৬ মাসের জন্য) কাজ করতে যায়। আপনি গুগুল করলেই বিস্তারিত জেনে যাবেন।
     
  • যদুবাবু | ১৯ আগস্ট ২০২৬ ০৩:১৬558960
  • আছি, জয়দা।
     
    এখানে মানে খোলা হাটে কেজো কথা বলতে একটু অস্বস্তি হয়। কিন্তু আপনার প্রশ্ন থাকলে অবশ্যই উত্তর দিতে পারব। আমাকে একটা ইমেল করবেন? jyotishka অ্যাট vt.edu ...
  • জয় | ১৯ আগস্ট ২০২৬ ০২:৩৬558959
  • যদুবাবুভাই বাজারে আছো? কয়টা কোশ্নো ছেল। মাইয়া সেপ্টেম্বরে ইউনি শুরু করছে বিএসসি (ইউকে)- ২৭ এর ফলে আম্রিগার ইউনিগলোতে সোপেমার ইয়ারে ট্রান্সফার নিতে চায়। জুনিয়রে ম‍্যাথস মেজর নেবে। একটু পরামর্শ দাও। অন‍্যরাও দিন প্লিজ
  • গরম | ১৮ আগস্ট ২০২৬ ২২:৩০558958
  • ইউরোপের নদীরাও শুকিয়ে যাচ্ছে!
  • অরিন | ১৮ আগস্ট ২০২৬ ১০:৫০558957
  •  
    ইন্স্টাগ্রামে যেইরূপ দেখিয়াছি, :-),
    কাজিরাঙায় উপদ্রব।
  • অরিন | ১৮ আগস্ট ২০২৬ ০৬:২৯558956
  • জয়, আপনি নীচের ইমেল এড্রেসে আপনার ইমেল একবার ফরওয়ার্ড করলে ভাল হয়
    arindam@aesculytics.nz
  • জয় | ১৮ আগস্ট ২০২৬ ০১:৫১558955
  • অরিনদা
    একটা প্রজেক্টে আপনার একটু হেল্প চাই। মেল করছি। একবার চেক করবেন প্লিজ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত