এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ১৪:৪৭554050
  • অনেক দিন পর একটা ভাল সিনেমা থিয়েটারে রিলিজ হল। কুমার মনোজিৎ পরিচালিত ভূতের প্রেম। পার্ট টুও আসতে চলেছে।
     
  • b | 14.*.*.* | ১২ মে ২০২৬ ১৪:৩৭554049
  • নীট পরীক্ষা বাতিল হয়ে গেলো।
  • Bratin Das | ১২ মে ২০২৬ ১৩:৪৩554048
  • বোঝো !! এই টুকু বাচ্চা মেয়ে বলে ক্লান্তি
  • Manali Moulik | ১২ মে ২০২৬ ১২:০২554047
  • আর ভাল্লাগে না। ক্লান্তি ! ক্লান্তি!
  • ফিগারো | 103.*.*.* | ১২ মে ২০২৬ ০৯:৩২554046
  • তাহলে freecad ব‍্যহবার করুন।
     
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মে ২০২৬ ০৯:১৬554045
  • @ ফিগারো, 3d মডেলিং সফটওয়্যার তো অনেক আছে, কিন্তু আমরা যেহেতু এদিকে নবীন এবং কাঁচা তাই 2ডি ছবি থেকে 3ডি মডেল চাই আরকি :-)
  • Bratin Das | ১২ মে ২০২৬ ০৮:১৯554044
  • আরে এই তো যদু বাবু
     
    আমাদের ও পরীক্ষা চলছে। শেষ হলে কদিন একটু হালকা
    ........
  • যদুবাবু | ১২ মে ২০২৬ ০৮:১৭554043
  • @kk, না না আমি রোজই আসি একবার টহল দিতে। কিন্তু দেওয়ার মত দুপয়সা খুঁজে পাই না পকেট হাতড়ে।‌‌
     
    তবে এই সপ্তাহে ফাইন্যাল পরীক্ষা, গ্রেড আপলোড। তারপর সামার। সামার এলেই "আমি তিনমাস ঘুমিয়ে থাকবো"।
     
    smiley
  • Bratin Das | ১২ মে ২০২৬ ০৭:৫৬554042
  • সেই l সব ভাটুরে রা লাপাতা sad
  • ফিগারো | 2a02:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ০৫:৪৫554041
  • "বাহ প্রিন্টপ্যল তো চমৎকার! একেবারে ঠিকঠাক না হলেও এসটিএল নামছে, একটা দুটো প্রিন্ট করে দেখবো। সাদা কালো লাইনে গ্রে দিয়ে ডেপথ বোঝাতে পারলে মোটামুটি ভালৈ ধরতে পারছে।"
     
    Blender বা Figuro.io ট্রাই করুন।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১২ মে ২০২৬ ০৫:৩১554040
  • ভাটে বহুদিন যদুবাবুকে দেখিনা, ফুটকড়াইকে দেখিনা।অ্যান্ডর তো চিরকালীন নীপা হয়ে গেলো কিনা কেজানে! এমন কী শ্রীমল্লার আর মানালিও লেখা অনেক কমিয়ে দিয়েছেন। আশা করি সবার সব খবর ভালো আছে।
  • একক | ১২ মে ২০২৬ ০২:৩৬554039
  • আধ ঘন্টা এক ঠাঁই বসার সুযোগ পাইনা। এখন পড়া লেখার চেষ্টা করলেও রীল হয়ে যাবে :(
  • r2h | 134.*.*.* | ১২ মে ২০২৬ ০১:৪৯554038
  • বাহ প্রিন্টপ্যল তো চমৎকার! একেবারে ঠিকঠাক না হলেও এসটিএল নামছে, একটা দুটো প্রিন্ট করে দেখবো। সাদা কালো লাইনে গ্রে দিয়ে ডেপথ বোঝাতে পারলে মোটামুটি ভালৈ ধরতে পারছে।

    রমিত হচ্ছে যাকে বলে, ধর্মতলার উড়ে মালির মতই মুশকিল আসান, সেই নোটবইটা বোধয় ওর কাছেই আছে।
  • r2h | 134.*.*.* | ১২ মে ২০২৬ ০১:১৯554037
  • হাহা, গলিত গুরুপদঃ)
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মে ২০২৬ ০০:৫১554035
  • না প্রথমে কেস টা খেয়াল করিনি ভুল রেকো দিয়েছি। টিঙ্কার ক্যাড না প্রিন্ট প্যাল হবে। তবে ফ্রি টিয়ারে সবার ই হালত খারাপ এটাতে এক্সপোর্ট করতে দেয় কিন্তু গরমে গলে যাওয়া আইস ক্রিমের মতো গুরুপদ তৈরি করেছে। আর যেটা ভালো বানিয়েছে, সেটাতেও গিয়ে শেষে আটকে দিচ্ছে।
  • r2h | 134.*.*.* | ১১ মে ২০২৬ ২৩:৪৭554034
  • আমি সারাদিন খালি সম্ভব অসম্ভব নানান রকম রান্নার রিল দেখি, আর তা দেখে সোহাগ বলে ইয় শুড রিড। তাতে আগে বিব্রত লজ্জিত ইত্যাদি হয়ে অস্ফুট অনুশোচনা করতাম। ইদানীং দু'কান কাটা নির্লজ্জ হয়ে গেছি, এখন বলি চুক্কর, ম্যালা ফ্যাচফ্যাচ করিস না।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২৩:৪৩554033
  • ব্রতীন,
    তুমি এই ধরণের বই পছন্দ করো কিনা তা তো জানিনা? এটা পুরোপুরি প্ল্যান্ট কিংডম নিয়েই লেখা, নন-ফিকশন বই। সবার ভালো লাগবে কিনা জানিনা।
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২৩:২৭554032
  • The light eaters
     
    কি রেকো দিচ্ছো কেকে?
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২৩:২৫554031
  • কয়েকটা পুরোনো টইপত্তর পড়ছিলাম কেকে
     
    আহা তখন কত ভুলভাল ভাতাতুম
     
    খুব হাসি পাচ্ছে এখন smileywink
     
    "যে দিন গিয়েছে ...."
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২৩:০৮554030
  • না পড়িনি তো এলসিয়েম'দা। পড়বো। ভালো করলেন বলে। থ্যাংকিউ!
  • lcm | ১১ মে ২০২৬ ২৩:০৬554029
  • বাই দ্য ওয়ে, সেদিন আর একটা বই দেখলাম, দেখে কেকের কথা মনে হল ... হয়ত পড়েছ ...

    The Restaurant: A 2,000-Year History of Dining Out ― The American Edition
    by William Sitwell
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২৩:০০554028
  • ব্রতীন এমন উন্মাই টই তুলছে কেন?!!
  • lcm | ১১ মে ২০২৬ ২২:৫৫554027
  • বই নিয়ে ... আমার মেয়ে একটা বই পড়ছে - Paved Paradise: How Parking Explains the World, লেখক Henry Grabar ... টাইটেল দেখে যাকে বলে ইন্ট্রিগড হলুম ... বলছে - সমাজে পার্কিং এর নাকি বড় ভূমিকা... how parking shapes cities, exacerbates climate issues, and influences social behaviors...
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ১১ মে ২০২৬ ২২:৪৬554026
  • ব্রতীন,
    এই তো... নতুন-পুরোনো মিলিয়ে পড়ছি আর কী। 'দ্য লাইট ঈটার্স' বলে একটা বই পড়ছি, গাছপালা নিয়ে। ভালো লাগছে। তোমার খবর ভালো তো?
  • lcm | ১১ মে ২০২৬ ২২:৪৫554025
  • তবে বোতিনের সিগনেচার টার্ম হল - ব্যাটে/বলে হওয়া... অর্থাৎ, সবদিক সামলে দুজন মানুষের সাক্ষাৎ করার ফুসরত মিললে তাকে বলা হচ্ছে - ব্যাটে/বলে সংযোগ হওয়ার মতন একটি ঘটনা...

    আগেকার দিনে সাবেকি ক্রিকেট খেলায় ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ হলে লোকজন পুলকিত হতেন, বলা বাহুল্য বেশির ভাগ বলের সঙ্গে ব্যাটের কন্ট্যাক্ট হত না, অনেক সময় ব্যাট ইচ্ছে করে বল ছেড়ে দিত ...

    আজকাল, টিটোয়েন্টি ক্রিকেটের দৌলতে প্রায় সব বলেই ব্যাটের সঙ্গে সশব্দ সাংঘাতিক সব সংঘর্ষ হচ্ছে... বল বেচারা প্রায়ই আঘাতের চোটে স্টেডিয়ামের কংক্রিটের ওপর গিয়ে আছড়ে পড়ছে ...
  • lcm | ১১ মে ২০২৬ ২২:৩৬554024
  • বলছে - ১লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের তিন হাজার টাকা মানুষের অ্যাকাউন্টে "ঢুকবে" .... বেশ কয়েক বছর ধরে টাকা "ঢোকা" শুনছি, আগে বলত টাকা "জমা পড়া" ... তবে অ্যাকাউন্টে ডিজিটালি টাকার প্রবেশ ও প্রস্থান - উপযুক্ত টার্ম তো বটেই...

    তারপরে, যেমন জানলাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এর বাংলা হল "আপ্ত সহায়ক" - খুবই পুষ্টিকর বাংলা ...
  • lcm | ১১ মে ২০২৬ ২২:২৬554023
  • আহা, প্রতিভা থাকলে, বিশেষ করে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট হলে লোকজন তা নিয়ে একটু তো বলবেই... আর তুমিই বলেছ যে - তেমন লেভেলের প্রতিভা কিছুটা চুলকুনির মত, চেপে রাখাও যায় না... সুতরাং...
  • Bratin Das | ১১ মে ২০২৬ ২২:২০554022
  • winklaugh
     
    এরকম আওয়াজ দিলে কিন্তু খেলবো না
    coolcool
  • lcm | ১১ মে ২০২৬ ২২:১৬554021
  • না না দেখো বোতিন - তোমার ব্যাপার আলাদা ...
    বোতিন সাংঘাতিক ট্যালেন্টেড ইনভেস্টর ... একবার লিখেছিল কত পার্সেন্ট যেন রিটার্ন পেয়েছিল ইকুইটি মার্কেট থেকে ... শুধু স্টক নয়, সোনা/মেটাল/বন্ড/ফান্ড যাতেই বোতিন হাত দেয় ... ইয়ে মানে, সে এক ইয়ে ব্যাপার ...
     
    আমার পোস্ট আমজনতা-দের নিয়ে, যাদের এত প্রতিভা এবং এত টাকা নেই, তাদের জন্য ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত