এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ০২ মে ২০২৬ ০১:৫৮553417
  • ডিসি,
    গল্পপাঠের টইটা আর তুলতে ইচ্ছে করছেনা তাই এখানে লিখছি। আপনার পাঠ শোনার কথা, কাকিমার ক্ষীরের পুতুল ভালো লাগার কথা পড়লাম। কাকিমাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন। খরগোশ কামড়ে দেওয়া নিয়ে ওঁর সেই ইলেকট্রিক মিস্ত্রীর সাথে কথোপকথনের গল্পটা আমি মাঝেমাঝেই পড়ি :-)
  • Srimallar Speaks | ০২ মে ২০২৬ ০০:১৪553416
  • ছোটবেলায় দিদার হাত ধ’রে ঠাকুর দেখতে বেরিয়ে পুজো প্যান্ডেলে এইসব গান শুনতাম। আর মুখস্থ ক’রে নিতাম এসব গানের কথা। এখন বারোমাস এই গান শুনি...
  • sndg | 150.*.*.* | ০১ মে ২০২৬ ২৩:৩৭553415
  • যদুবাবু কোন একটা বই ইন্টার লাইব্রেরি লোন নেবেন বলে ছিলেন না? ্সেটার কিছু হয়েছিল?
  • Manali Moulik | ০১ মে ২০২৬ ২২:৪২553414
  • @ ব্রতীন স‍্যার, ভালো থাকবেন। হ‍্যাঁ প্রথমবার ভোট দিয়ে উত্তেজিত। ভালোও লাগছে, এবার দেখা যায় কী হয় চার তারিখ। আমি তো পড়াশোনা সব গুছিয়ে রাখছি এখন থেকেই, চার তারিখ সকাল দশটা -সাড়ে দশটা থেকে টি ভি চালাইয়া খবর অন্বেষণে বসিয়া যাইবো।
     
    যদুবাবু, ১০০ % সহমত। আমার সেই স্কুলবেলায় ফেবু ছিলো। ইলেভেনের সময় থেকে দিয়েছি ডি অ‍্যাক্টিভেট করে। ইনষ্টায় থাকি আর অন‍্যান‍্য কিছু অ‍্যাপ। গা ঘিনঘিনে হয়ে উঠছে ওই নীল-সাদা অ‍্যাপটি। গানের জন‍্য আপনারা ভাবছেন কেন? spotify premium নিয়ে নিন! অনবরত প্রিয় গান শুনুন। প্রিমিয়াম না নিয়েও এমনি শোনা যায়।
     
    আচ্ছা, মাথায় একটা চিন্তা সকাল থেকে ঘুরছে। স্ত্রী শিক্ষার প্রসারে আমাদের ঊনবিংশ শতাব্দীর মণীষীদের প্রাণান্তকর পরিশ্রমের ফলেও কিন্তু সেই দুটি চারটি ছাত্রী ছাড়া কেউ কন‍্যা পাঠাতে সম্মত হয়নি। তারমধ‍্যে আবার নানান বিধিনিষেধ। সেই এক প্রশ্ন, মেয়েমানুষ লেখাপড়া শিখে করবেটা কী? বলা হলো, ধর্মগ্রন্থ ইত‍্যাদি পড়তে শিখবে। তারপর বললো সুগৃহিণী হবে, সন্তানকে লেখাপড়া শেখাবে। এইসব করতে করতেও ১৯৩০ পর্যন্ত ইভেন, মেয়েদের স্কুল কলেজের শিক্ষা হলেও কর্মজগতে তেমন দেখা যায়নি। শিক্ষিকা হওয়ার ব‍্যাপারটাও অনেক বিতর্কের ভিতর দিয়ে গেছে। অভিজাতরা কী করছেন আমাদের দেখার দরকার নেই। এরপর ১৯৪৭ এ স্বাধীনতা আসার সঙ্গে সঙ্গে পার্টিশানের অভিশাপ নিয়ে আসছে। অনেক পরিবার উদবাস্তু হয়ে সর্বস্ব হারিয়ে আসে। পরিবারের কর্তারা হয় মৃত নয় অসুস্থ হয়ে যান কলকাতায় আসার পরেই। তখন পরিবারের বড়ো মেয়েকে অনেকক্ষেত্রেই সংসারের হাল ধরতে হয়েছিলো। এটা বোঝা গিয়েছিলো যে এবার উৎপাদন ব‍্যবস্থায় না এসে হাতে দু গাছি বালা ও কপালে টিপ দিয়ে বসে থাকলে আর হবে না। তখন কর্মজগত ও শিক্ষাজগতে সর্বস্তরের মেয়েদেরই দেখা যেতে শুরু করলো। এটা কী একটা প্রিডমিনেন্ট ফ‍্যাক্টর ? যতক্ষণ ধীর স্থির বিতর্ক চলছিলো তা নেহাৎই এক্সপেরিমেন্ট, বাস্তব প্রয়োজন নারীশিক্ষা ও প্রগতিকে ত্বরান্বিত করেছে বলা যায়?
  • X | 103.*.*.* | ০১ মে ২০২৬ ২১:১৭553413
  • কলিগ এরা**
  • X | 103.*.*.* | ০১ মে ২০২৬ ২১:১৬553412
  • আমাকে দিল্লি. গুড়গাঁও থেকে সব জিজ্ঞেস করছে কাকে ভোট দিয়েছি। ভাজপা কত উন্নয়ন করছে সব জায়গায় ইত্যাদি ইত‍্যাদি
  • যদুবাবু | ০১ মে ২০২৬ ১৭:০৮553411
  • থ্যাংক ইউ শ্রীমল্লার। এই তো হেঁটে পার্কিং থেকে অফিস যাওয়ার সময় শুনবো।
     
    আর ফেসবুক বের করে দিয়েছিল। আবার ফিরিয়ে এনেছে। তবে ইন জেনারেল অনেকই তো ফেসবুকে নেই। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট থাকা ভালো। লগইন না করেই শোনা গেলে অনেকে পাবেন।
     
    সোশ্যাল মিডিয়ার আদিযুগে শুধু মিউজিকের জন্য কিছু ভালো ভালো সার্ভিস/ওয়েবসাইট ছিল। তারপর enshittification হয়েছে।
     
    আর ফেসবুক বরাবরই জঘন্য একটা মিডিয়া। গেলেই জঞ্জাল চোখে পড়ে। তবে নেশাও এমন তীব্র যে ছাড়তে পারি না। আত্মনিয়ন্ত্রণ নাই।
  • b | 117.*.*.* | ০১ মে ২০২৬ ১৬:৩৩553410
  • যখন বাঙলার সুর (১৯৫৭)দক্ষিণে যেতো। (১ মিনিটের থেকে শুনবেন )
    আরাধনা (১৯৬২), তেলেগু।
    লিরিক্স ঃ শ্রীরঙ্গম শ্রীনিবাস রাও
    কন্ঠ ঃ ঘন্টসালা ভেঙ্কটেশ্বর রাও
    সুর ঃ সালুরি রাজেশ্বর রাও
  • Bratin Das | ০১ মে ২০২৬ ১৫:৪৮553409
  • আরে মস্ত আছি মানালি
     
    ২৯ তারিখে ভোটের ছুটি ছিল
    আজ কাল পরশু ছুটি।
    চার তারিখেও
     
    প্রথম বার ভোট দিলে। এটা একটা খুব দারুণ অনূভূতি
  • Srimallar Speaks | ০১ মে ২০২৬ ১৪:০৬553408
  • সেবার যদুবাবু আপনি বন্ধু’র গান শুনতে পারেননি। ফেসবুকে না থাকায়। বন্ধু’র ইউটিউব চ্যানেলে গিয়েই এই গানটা শুনে আসুন। গানের লিঙ্ক দিয়ে রাখলাম। এই গানের কথা আমার তেমন প্রিয় নয়। কিন্তু এই গানের সুর আমাকে ভাবায়। নতুন প্রজন্মের, নতুন শিল্পী’র গান শুনে দেখুন আপনারাও...
     
  • Manali Moulik | ০১ মে ২০২৬ ১৩:৪৯553407
  • ব্রতীন স‍্যার, কেমন আছেন?
  • Tania Basu Dutta | ০১ মে ২০২৬ ১৩:১৩553406
  • জয়ন্ত চ্যাটার্জী,
    " ভয় টা অন্য জায়গায় "
    আপনার সঙ্গে একদমই সহমত
  • Tania Basu Dutta | ০১ মে ২০২৬ ১৩:১২553405
  • জয়ন্ত চ্যাটার্জী,
    "ভয় টা অন্য জায়গায় "
    আপনার সঙ্গে একদমই সহমত
  • Bratin | 2409:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ১১:১৬553404
  • শুভ জন্মদিন মান্না দা
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ১০:৫৮553403
  • সিএস এর দেওয়া লিংক থেকে দেখছি ২০২১ এ পবতে সবথেকে গুরুত্ত্বপূর্ণ ফ্যাক্টর ছিল ডেভেলপমেন্ট (ভোটিং স্যাম্পল এর ৩৭%), তারপর আনএম্প্লয়মেন্ট (৯%), তবে এখানেও দেখছি নো রেসপন্স ২২%। তবে ডেভেলপমেন্টের মধ্যেও নানারকম সাবফ্যাক্টর আছে, যেমন ইকোনমিক ডেভেলপমেন্ট, ইনফ্রা ডেভেলপমেন্ট, শিক্ষা-স্বাস্থ্য ইত্যাদি, মানে এইচডিআই। আর ডেভেলপমেন্টের সাথে এম্প্লয়মেন্ট প্রশ্ন জড়িত। আরেকটা ব্যপার হলো, প্রায় ৪৬% ক্যাম্পেন শুরু হওয়ার আগেই মনস্থির করে ফেলেছিলেন কাকে ভোট দেবেন, অর্থাত অর্ধেক মতো কমিটেড ভোটার, অর্ধেক ফ্লোটিং ভোটার। (যদি পার্টিসিপ্যান্টরা সত্যি কথা বলে থাকেন)।
     
    এগুলো মনে হয় যেকোন ভোটেই গুরুত্ত্বপূর্ণ। দেখা যাক এবার কি হয়।
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ১০:৪৪553402
  • সিএস, আচ্ছা। এটা জানতাম না। এবারের রিপোর্ট পড়ে দেখবো।
  • # | 15.*.*.* | ০১ মে ২০২৬ ১০:৩৯553401
  • এই নিন একটা বাংলা গান শুনুন।
     
  • সিএস | 103.*.*.* | ০১ মে ২০২৬ ১০:৩৮553400
  • dc এরকম post poll সার্ভের জন্য তো Lokniti-CSDS বিখ্যাত, বিভিন্ন মেজর ভোটের পরে করে, অথেন্টিক, সেসব রিপোর্ট বিবিধ লেখায় লোকজন ব্যবহার করে। নিশ্চয় এবারও করবে।

    আগের রিপোর্ট এখানে পাওয়া যায়ঃ https://www.lokniti.org/state-election-studies

    পঃবঃ এর ২০২১ র রিপোর্ট আছে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ১০:৩৪553399
  • সমরেশবাবু, তাই তো পড়ছি। মুম্বাই পুনে মিসিং লিংক, চেনাব রেলওয়ে ব্রিজ, মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন ইত্যাদি প্রোজেক্টগুলো অনেকদিন ধরে ফলো করছি, এগুলোর ভিডিও দেখতে ভালো লাগে। আর এগুলোতে নিজে যেতে পারলে তো আরও ভালো লাগবে :-)
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ১০:৩২553398
  • বেস্ট হয় যদি ফল বেরনোর পর একটা সার্ভে করা যায়, যাঁরা ভোট দিয়েছেন তাঁদের কাছে প্রথম তিনটে ফ্যাক্টর কি কি ছিলো। কাকে ভোট দিয়েছেন বলার দরকার নেই, শুধু ফ্যক্টর বললেই হবে, আর সার্ভেটা অবশ্যই অ্যানোনিমাইজ করতে হবে। তার থেকেই বোঝা যাবে এবারের ইলেকশানে কোন পার্টি কি অবস্থায় ছিল।
  • সমরেশ মুখার্জী | ০১ মে ২০২৬ ১০:৩২553397
  • dc ৯:১৮
     
    এক যুগ আগে খাড়ঘরে থাকতে বেশ কয়েকবার কর্মসূত্রে এই এক্সপ্রেস‌ওয়ে ধরে মুম্বাই থেকে পুণার দিকে যেতে হয়েছে। খাণ্ডালা ঘাট সেকশন বেশ প্যাঁচালো এবং তখন‌ই বেশ ট্র্যাফিক কনজেশন দেখেছি। এখন তো ট্র্যাফিক আরো অনেক বেড়েছে। তাই মাত্র 13.3 কিমিতে 6700 কোটি খরচ হলেও, এই মিসিং লিংক প্রোজেক্ট খুব প্রয়োজনীয় ইনফ্রা ডেভেলপমেন্ট পদক্ষেপ yes
  • সিএস | 103.*.*.* | ০১ মে ২০২৬ ১০:২৭553396
  • একটূ যদি চেপে ধরতেন, প্রশ্ন করতেন, অন্য কথা বলতেন, দেখতেন উল্টো কথা বলছে। এবার মনে হচ্ছে হাড্ডাহাড্ডি হবে (এক্সিট পোল থেকে যা আসছে আর কি) এরকম শুনে দুটো উল্টো কথা বললে দেখা যাচ্ছে মত উল্টে যাচ্ছে ! আর অন্য রাজ্যে কাজ করা বাঙালীদের ব্যাপারটা তো বেশ কমপ্লেক্স, টিএমসি জিতল আর অন্য রাজ্যে থাকতে হবে, সেখানে যদি চেপে ধরে কাকে ভোট দিয়েছিল ! শুভেন্দু তো নন্দীগ্রামে হুমকি দিয়েছিল বলে শুনেছিলাম, যে যারা ওঁর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে তাদের কিন্তু বিজেপিরাজ্যে ফিরতে হবে ! যদি AxixMyIndia র কর্তার কথা সত্যি হয় যে লোকে কথা বলছেনা, তার কারণ হিসেবে এসবকে ধরা যায়। এখন দেখলাম, AICC র নির্বাচনী পর্যবেক্ষকও বলেছে যে লোকে চুপচাপ ভোট দিয়েছে, টিএমসি - বিজেপি দুদিকেরই প্রতি ভয় আছে।

    https://www.sangbadpratidin.in/kolkata/west-bengal-assembly-election-2026-congress-to-support-tmc-if-needed/pid/1185347/
  • b | 2402:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ০৯:৪৩553395
  • যে সব বাঙালি এই চত্বর থেকে বাংলায় ভোট দিতে গিয়েছিলেন . তাঁরা পারসেপশন থেকে বলেছেন না মিডিয়া থেকে বায়াসড হয়ে বলেছেন তা অবশ্য জানি না।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ০৯:১৮553394
  • এই দেখুন মুম্বাই পুনে মিসিং লিংক। আজ ইনঅগুরেশান হবে, কাল থেকে পাবলিকের জন্য খুলে যাবে। এখানে আমার যাওয়ার খুব ইচ্ছে আছে।
     
  • :|: | 172.*.*.* | ০১ মে ২০২৬ ০৮:৩৮553393
  • কিরকম ভোটার ইউপির সাজানো ভোটার নাকি বাংলার পরিযায়ী শ্রমিক জেনুইন ভোটার?
  • b | 2402:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ০৮:৩৬553392
  • হ্যা ঐ আর কি।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ০৮:৩১553391
  • আটটা একুশ -- দিন ফুরালো মানে কী? হেরে যাবেন বলতে চাইছে?
  • b | 2402:*:*:*:*:*:*:* | ০১ মে ২০২৬ ০৮:২১553390
  • ট্রেনভর্তি ভোট দিয়ে ফেরত আসা লোকজন। ক্লাস থ্রী এসি। "দিদির দিন ফুরালো" সবার সেই সুরেই গান।
  • . | ০১ মে ২০২৬ ০৭:৩১553389
  • মে দিবসের শুভেচ্ছা সকলকে।
     
    দুর্দান্ত বেড়াচ্ছি এখন আর্মেনিয়ায়।
  • X | 103.*.*.* | ০১ মে ২০২৬ ০১:১১553388
  • @২৩ঃ১২ - শুধু গুজরাট রায়ট কেন - বাবরি মসজিদ ডেমলিশন এর মত ডকুমেন্টেড ঘটনা ২৮ বছর পরে সিবিআই ও সুপ্রিম কোর্টে দিব‍্যি কোন দোষী খুঁজে পাওয়া গেল না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত