এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Srimallar Speaks | ১৫ এপ্রিল ২০২৬ ১৯:৪১552452
  • দেরী হয়ে গেল..... বাংলা নতুন বছরের শুভেচ্ছা! দুঃখ এলে, দুঃখকে উপভোগ করার চেষ্টা করুন। আর আনন্দ এলে, আনন্দকে উপভোগ ক’রে নিন। যেমনটা আপনারা ক’রে থাকেন! কাজের চাপ ছিল সারাটাদিন....... কলকাতায় গেলে গুরুর ষ্টলে যাবই! আর হ্যাঁ, ছবি তুলব এবং আড্ডা দেব! দেখি কবে সময় ক’রে উঠতে পারি....
  • Manali Moulik | ১৫ এপ্রিল ২০২৬ ১৯:৩৬552451
  • কবে যে যেতে পারবো একবার গুরুর ষ্টলে ! crying
  • | ১৫ এপ্রিল ২০২৬ ১৯:৩৪552450
  • গুরুপদ খুবই আপ্যায়ন করেছে বাপু। কিন্তু গরম!! উরেব্বাব্বা মনে হচ্ছিল ঘেমেই গলে যাবো পুরোটা। আর হ্যাঁ রমিতের পাঞ্জাবী! তাতে প্যাঁচা বাদে আর সব কিছুই ছিল।
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ১৯:১৮552449
  • স্যরি বড় শহরের কথা তো হয়নি, পবর কথা হয়েছে। ঐ হলো আরকি, ঘনবসতিপূর্ণ।
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ১৯:১৬552448
  • দশ হাজার কোটির প্রোজেক্ট কোনগুলি? খনিজ, রিফাইনারি টিফাইনারি, বড় বড় কলকারখানা- সেসব বোধয়? সে বড় শহরে কী করে হবে, তাহলে তো লোকজনকে খেদিয়ে দিতে হবে। বড় শহরে রিয়েল এস্টেট, আইটি, এইসব ছাড়া আর কী কী হয়? এই যে ট্রাম্প টাওয়ার, এও তো বোধহয় কয়েকশো কোটির বেশি না।

    বড় কলকারখানার জন্য শহর থেকে দূ-উ-রে হয়তো জায়গা আছে, তবে উত্তরবঙ্গের বা সুন্দরবনের জঙ্গল কেটে কারখানা হয়ে গেল - এ কোন ভালো কথা না।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৮:১০552447
  • আমারও তাই মনে হলো, দশ হাজার কোটি ইনভেস্ট করতে হলে সে তো প্রথমেই মহারাষ্ট্র বা তামিল নাড়ুতে যাবে! পবতে ভুলেও যাবে না।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৩552446
  • যার ইনভেস্ট করার ক্ষমতা থাকবে সে এতো জায়গা থাকতে পশ্চিমবঙ্গে কেন খুলবে ? !
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৪০552445
  • হুমায়ুনও আজকের দিনে হাজারের নিচে ডিল করে না।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৩৮552444
  • যারা ক্যাপিটালিস্ট আছেন তারা পশ্চিম বঙ্গে দশ হাজার কোটির একটা কোম্পানি খুলে ফেলুন। তা হলে বেকারদের কিছু চাকরি হবে। প্রথমে হাজার দশেক দিয়ে শুরু হোক। তারপর আস্তে আস্তে লাখের দিকে এগোন যাবে।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৬:৩১552443
  • এই পরবকে কেন্দ্র করে আদিবাসী দের আড়ং হয়। কারো জানা আছে এই আড়ং শব্দের অর্থ কী?
     
    আড়ং কথার অর্থ হল উৎসব বা আড়ম্বর, যেটাকে বর্তমানে গ্রাম বাংলায় মেলা হিসাবে ধরা হয়।
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৩৬552442
  • আল্টিমেটলি সবই ক্যাপিটালিস্ট চক্রান্ত। তাই তো আমি ক্যাপিটালিস্ট laugh
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ১৫:৩৩552441
  • কিছূ না কিছু করে আনন্দ প্রকাশ সব প্রাণীই করে। কিন্তু এইযে "ওয়া ওয়া " করার অভ্যেস মানুষের কোনো একটা হার্মোনিক মোশন কমপ্লিট কল্লেই, সে গানবাজনার ক্ষেত্রে সমে ফেরা হোক বা নিউ ইয়ার সেলিব্রেশন এইটে খুব ভেতরের জিনিস। আদিম মানুষ কবে থেকে এটা লার্ন করলো ? পৃথিবীর ওয়েদার সাইকল পারফেক্ট সাইকল ​​​​​​​হয়ে ​​​​​​​উঠতেই একটা লম্বা সময় লেগেচিলো ​​​​​​​সেটাও মাথায় রাখতে ​​​​​​​হবে।
     
    আবার ধরুন, একটা শিম্পকে কলা দিলেন পেঁপে দিলেন তরমুজ দিলেন গাজর দিলেন আতা দিলেন কলা দিলেন। এবার এইযে কলা পেলেই নেচে ওঠা এটা তো নিশ্চই সোশ্যাল লার্নিং তাই না ? কারণ শুধুই ইন্সটিঙ্কট হলে তো কলাতেও সা হতে পারে গাজরেও সা হতে পারে। তবে একটা তালের ব্যাপার আচে। সেই বকলেস টা কেও বা কাহারা বেঁধেছে। মূলত মার্কেট।
     
    তো মোদ্দা কথা এটা ক্যাপিটালিস্ট চক্কান্ত। সে আদিবাসী হোক কী হাউজিংবাসী।
     
    মোট কথা আমার আপিস খোলা এবং গাঁতিয়ে কাজ চলচে। তারমধ্যে উজবুকদের হার্মোনিক হেউড়েবাজি কত্তে দেকে খানিক হিং দিয়ে গেলুম।
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৫:২০552440
  • হুম। তাহলে আনন্দ হলে হয়তো পাছা চুলকায়।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ১৫:১৭552439
  • বগল তো এংজাইটিতে চুলকায়।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৫:১৪552438
  • শিম্পাঞ্জিরা বগল চুলকে সেলিব্রেট করে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৫:১২552437
  • আমি মোদী বাবুর ফোন পেয়েছি, তবে শুভেচ্ছা জানায় নি, ভোট দিতে বলেছে। আমি জিগ্যেস করতে যাচ্ছিলাম ভোট দিলে পনেরো লাখ পাবো কিনা, তার আগেই কেটে দিল।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ১৫:১০552436
  • এটা কেও গবেষণা করে দেকতে পারে :একদল শিম্পাঞ্জিকে ক্যালেন্ডার দেখে পর পর কাজ করতে শেখানো হবে। হ্যাবিট ফরমিং এর জন্যে ধরা যাক তিন মাসের মাসের বছর দিয়ে দেওয়া হলো। লাইট এন্ড হিউমিডিটি এন্ড টেম্পারেচার কন্ট্রোল করে দু ​​​​​​​তিনটে ঋতু ​​​​​​​ফিতুও ​​​​​​​দিয়ে ​​​​​​​দেওয়া ​​​​​​​হলো। সেইমতো ​​​​​​​ফুডস এন্ড আদার ভ্যারিয়েশনস ইত্যাদি।
     
    এবার একটা ফুল সাইকল ​​​​​​​কমপ্লিট করে এলে , ডু ​​​​​​​দে ​​​​​​​সেলিব্রেট ?
     
  • তরমুজ | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৮552435
  • এই পরবকে কেন্দ্র করে আদিবাসী দের আড়ং হয়। কারো জানা আছে এই আড়ং শব্দের অর্থ কী?
  • কেউ না | 14.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৩552434
  • আপনারা যাঁরা মোদী বাবুর নববর্ষের শুভেচ্ছা পাননি, তাঁদের জীবন বৃথা।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৫৫552433
  • নববর্ষ মানে বাংলা নিউ ইয়ার। কিন্তু আবার এর সঙ্গে পুজা পার্বন জড়িয়ে থাকে। পুজোর ব্যাপারটা বলতে পারব না। কিন্তু পার্বনের যে বিষয়টা আছে, সেটা সম্পূর্ণ আদিবাসী দের বিষয়। পরবর্তী কালে হিন্দুরা গ্রহন করে। এখনও গ্রাম বাংলায় এটাকে বলে "পরব"। যেখানে প্রথম ফসল বা ফল প্রকৃতিকে উৎসর্গ করা হয়। তার পর নিজেরা খায়। কারন এই আদিবাসী দের প্রধান উপাস্য প্রকৃতি ও গাছ।
     
    'তুমি অপেক্ষা করছ, কবে আমি সভ্য হব, তার জন্য।
    আর আমি অপেক্ষা করছি, কবে তুমি মানুষ হবে, তার জন্য।'
  • albert banerjee | ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৪৯552432
  • "উমা "
  • albert banerjee | ১৫ এপ্রিল ২০২৬ ১৩:১০552431
  • "বাঙলা খায়া ফেলি যদি / মারিব(২) চাড্ডি / চারিটি মস্তক লিব ​​​​​​​গুনে।
    ভাবিও ​​​​​​​না ​​​​​​​ইহা ​​​​​​​শব্দ / মাম প্রতিজ্ঞাবদ্ধ -------------- উমা ​​​​​​​সনে।
    উমাপতি ​​​​​​​ভনে"
     
  • albert banerjee | ১৫ এপ্রিল ২০২৬ ১২:৫৪552430
  • "তোরাপ নামেতে সখা / নিকটি ভবনে। / তাকে আজি শুভেচ্ছা বাপা / বলিব কেমনে ?
    আপনি বানাই ধরম / আপনি আচরি। / অন্নপূর্ণার হাতে আজি জাউ তরকারি।"
  • albert banerjee | ১৫ এপ্রিল ২০২৬ ১২:৩৯552429
  • অবশ্য একটা কথা বলা দরকার আইডিয়াটা প্রথম মাথায় ঢোকান আমার গিন্নি। এবং তার সমস্তটা রূপায়ণের দায়িত্বে তিনি আজ স্বয়ং আবির্ভুতা। laughwinklaugh
  • albert banerjee | ১৫ এপ্রিল ২০২৬ ১২:৩২552428
  • গোসাপের রোস্টটাও laugh​ঠিক এই দিন স্থায়ী হতে পারেনা। সে দিন বনের গর্ভে, যজ্ঞের জ্বরের আগুনে পুড়িয়ে খাব। আজ শুধু খুদের জাউ আর নালতে শাক।
  • b | 14.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ১২:০০552427
  • গোসাপের রোস্টটাও ভুলবেন না। @১৫ এপ্রিল ২০২৬ ১১:৪৩
  • কৌতূহলী | 115.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ১১:৪৬552426
  • নববর্ষের শুভেচ্ছা রইল। সকলে ভাল থাকুন।
  • albert banerjee | ১৫ এপ্রিল ২০২৬ ১১:৪৩552424
  • “আছয়ে তোমার সই বিমলার মাতা/ লইয়া সাজারু ভেট যাহ তুমি তথা। খুদ কিছু ধার লহ সখীর ভবনে / কাঁচড়া খুদের জাউ রান্ধিও যতনে। রান্ধিও নালিতা শাক হাঁড়ি দুই তিন/ লবণের তরে চারি কড়া কর ঋণ। … গোধিকা রাখ্যাছি বান্ধি দিয়া জাল-দড়া / ছাল উতারিয়া প্রিয়ে কর শিক-পোড়া।” (ফুল্লরা )
    চরমতম অশুভ নববর্ষ। আমি বয়কট করলাম। আজ বাড়িতে
    খুদের জাউ আর নালতে শাক।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ১০:৫১552423
  • আজ সকালে মা লুচি তরকারি বানিয়েছে, আর একটু মিষ্টি। কৃশ আর শালু পেট ভর্তি করে খেয়েছে। খাওয়ার পর আমার মা বলেছে, আজ কিসের খাওয়া বলতো? আজ আমাদের নববর্ষ।
    (বাকিটা হিন্দি ​​​​​​​আর ​​​​​​​বাংলায় ​​​​​​​কথা ​​​​​​​হয়েছে, আমি ​​​​​​​পুরোটা ​​​​​​​বাংলাতে ​​​​​​​লিখলাম)
     
    কৃশঃ আজ কোথায়? কালকে ছিল তো! (পাশ থেকে শালুঃ তোর মাথায় একফোঁটা বুদ্ধি নেই)
    মাঃ না কাল ছিল তামিলদের জন্মদিন। আমরা তো বাঙালি, আমাদের নববর্ষ আজকে।
    কৃশঃ বাঙালি মানে?
    মাঃ যারা বাংলায় কথা বলে, তারা বাঙালি। আমরা পূর্ব ভারত থেকে এখানে এসেছি, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ থেকে।
    কৃশঃ আচ্ছা, আমরা যেমন নেপাল থেকে এসেছি।
    মাঃ হ্যাঁ। আর আজকের দিনটা ভালো হয়ে থাকবি, কেউ যেন তোদের বকতে না পারে।
    কৃশঃ কেন, তাতে কি লাভ হবে?
    মাঃ তাহলে বছরের বাকি দিনটাও ভালো যাবে, কারুর বকা খাবিনা।
    কৃশঃ ওহ! তাহলে তোমরা কেউ আমাকে বকো না, তাহলেই তো বকা খেতে হবে না!
     
    আমরা আর কি বলি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত