এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ১৫ এপ্রিল ২০২৬ ১০:২৭552422
  • O আচ্ছা
  • Manali Moulik | ১৫ এপ্রিল ২০২৬ ১০:২৩552421
  • সকলকে শুভ নববর্ষ জানাই। ১৪৩৩ বঙ্গাব্দের নতুন শুরুর শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে।
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ০৯:৪৯552420
  • বইমেলা যাইনি। কাজের ব্যস্ততা আর তার সঙ্গে মারাত্মক ডাস্ট অ্যালার্জি হয়ে ছিলো আগে থেকেই।
  • Debanjan Banerjee | 2401:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ০৮:৩৯552419
  • সকলকে নববর্ষের ১৪৩৩ শুভেচ্ছা l
  • Bratin Das | ১৫ এপ্রিল ২০২৬ ০৭:৫৪552418
  • আচ্ছা এবারে একক কে বাইমেলায় দেখলাম না।
    বাইরে ছিলে নাকি?
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ০৪:১৫552417
  • কেও পোবন্ধ লিকে গাল দিলে তার কথা আলেদা। কিন্তু, ব্যক্তিগত জায়গা থেকে মানুষের বিচিত্র চাহিদা, সাহিত্যের কাছে। সে গালাগালির যুক্তি হয়না।
     
    আমায় একজন গাল দিছিলো, একটা গল্পে গোএজ ইউ লাইক কে মৃত্যুর ক্লাইম্যাক্সে পরিনত করার জন্যে। তার নাকি শৈশবের সুখস্মৃতি ছিলো গো এজ ইউ লাইক নিয়ে, এখব গপ্প পড়ে ট্রমা হয়েচে ইত্যাদি ইত্যাদি।
     
    তো কেয়া করেঁ। তার ছোটব্যালা। তার ট্রমা। মিথ্যে তো নয়। গাল দিলো। শুনে নিলুম। পোবন্ধ তো লেকেনি। যুক্তির দায় নাই।
  • r2h | 134.*.*.* | ১৫ এপ্রিল ২০২৬ ০৩:২৬552416
  • হ্যাঁ সে তো বটেই। আজ যদি আমাকে একটা সাদা লোক ধরে বলে আহা গো তোমাদের কলোনীবাসী কালা আদমি ঠাকুদ্দা ইত্যাদির কী দুঃখু, ঐ করে তোমাদের সব উস্তম খুস্তম হয়ে গেল, তাহলে কি আমার রাগ হবে না, ঐ লোকটার ওপরও রাগ হবে।
    কিন্তু তা বলে তো আর ডালরিম্পল সাহেবকে গাল দেওয়া যুক্তিযুক্ত হয়ে যায় না।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ১৫ এপ্রিল ২০২৬ ০৩:১৭552415
  • আলোর তলায় তো সবসময়ই অন্ধকার। তো অন্ধকারে জামা কাপড় খুলে নেওয়াতে কি আসলো গেল?
  • একক | ১৫ এপ্রিল ২০২৬ ০০:৫৬552414
  • যে কোনো জীবনের দীনতা হীনতা তুলে ধরলে, অই অই লোকদের খারাপ লাগবে। এটা মেনে নেওয়াই সত্য।

    শিল্প, একটা আলোর তলায় দাঁড় করিয়ে জামা কাপড় খুলে নেওয়ার প্রক্রিয়া। আইডেন্টিফাই করা ততক্ষণই উপভোগের যতক্ষন ন্যাংটা লোকটা আমার মত কেও হলেও ঠিক আমি নই। বেশি মিলে গেলে আর উপভোগ্য থাকে না। এই বাস্তবতা মাথায় নিয়েই কাজ করতে হয়। যে কারণে অনেক মহৎ কাজ নিকট বৃত্তে (স্পেস টাইম উভয় অর্থে) অনাদৃত থাকে।

    এই যে আমরা বলি, শক দেওয়া - উত্তরন - উন্মোচন এগুলো বলে বলে ঘিসাপিটা হয়ে গ্যাচে, কিন্তু খুবই গোলমেলে ব্যাপার আদতে। তোমার মধ্যে লোভ থাকলে চলবে না। তুমি গ্লাভস পরে কারো গোপন অঙ্গে আঙুল ঢোকাচ্চ, মাথায় ডায়াগনোসিস ছাড়া অন্য কিছু নেই তো? তুমি তোমার ক্যারাকটারকে দুঃখ কষ্টের মধ্যে ফেলেই চলেচ, ব্যাপারটা পভার্টি পর্ন হয়ে যাচ্চে না তো?? এই সম্ভাবনাগুলো মিথ্যে নয়।

    তো এই আরকি। দুখভরি কহানি ও হয়। এপ্রন পরা লোকদের মধ্যে কিছু প্রেম চোপড়া তো থাকবে। সে-রকম অনেকে খ্যাতি ও পায়। পার্ট অফ দ্য ট্রেড। কিন্তু তার চেও অনেক অনেক বেশি লেখক সত্যিই অনুভূতির জায়গা থেকে লেখেন। সবাইকে নিয়েই লাটক।
  • Bratin Das | ১৪ এপ্রিল ২০২৬ ২৩:৫৪552413
  • আজকে ই কলেজ স্ট্রিট এ গিয়েছিনু ..
  • r2h | 134.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ২৩:১৬552412
  • হুম, এমনিতে, অ্যান্ডরের প্রশ্নে আমার যা মনে হয়েছে, লাভ হয় কিনা- না, তাঁরা এর উপভোক্তা কিনা, বা একটি জনগোষ্ঠী বা বর্গকে যে আলোকে উপস্থাপন করা হল, তা নিয়ে সেই বর্গের বা গোষ্ঠীর কি প্রতিক্রিয়া হতে পারে যদি তাঁরা সেসব পড়েন। ধরা যাক নবান্ন নাটকে ডাস্টবিনে কুকুরের সঙ্গে কাড়াকাড়ি বা ভোজবাড়ির সামনে হাহাকার শুনে দুর্ভিক্ষপীড়িতরা অফেন্ডেড হলেন।

    তো, কতগুলি প্রশ্ন করা হয়েছে।
    • তাঁরা কি এইসব সাহিত্যের উপভোক্তা? উত্তর, সম্ভবত না।
    • তাঁরা সেসব পড়ে কী ভাবেন, সেসব কি তাঁদের জন্য অপমানজনক? এর উত্তর আমার কাছে নেই, যাঁরা গবেষণা করেন, ক্ষেত্র সমীক্ষা করেন, তাঁরা বলতে পারবেন নিশ্চয়। সাধারনভাবে, কোথাও আমার কথা বলা হয়েছে, আমার কাছের জিনিস নিয়ে ইতিবাচক চর্চা হচ্ছে- এমন বোধ মানুষকে আনন্দই দেয়। এবার এই ইতিবাচক পয়েন্টেই অ্যান্ডরের আপত্তি আমার যা মনে হল, ভুলও হতে পারে। নিপীড়িত শ্রমিককে কেন জিতিয়ে দেওয়া হল না, কেন তাকে অসহায়ই দেখানো হল, কেন উনবিংশ শতকের নারীকে কেবল পিতৃতন্ত্রের জাঁতাকলে খেলার পুতুল দেখানো হল ইত্যাদি। তো এইখানে ঐ স্বপ্নপূরণ ও রূঢ় বাস্তবের ব্যাপারটা চলে আসে। তার সঙ্গে লেখকের সীমাবব্ধতা, ব্যক্তিগত দর্শন ও পরিপার্শ্ব - এসব তো অবশ্যই আছে।
    • নিপীড়িত সমাজের অংশ না হয়েও নিপীড়িতদের নিয়ে সাহিত্য করা কি জায়েজ? আমার মতে, এই প্রশ্নটার মানে নেই। আশীবিষে না দংশালে যাতনা বোঝা যাবে না তা ঠিক, কিন্তু দংশনে পটল তুললে তার জন্য অ্যান্টি ভেনম আবিষ্কারটা করবে কে? আবার সমানুভূতি একটা চর্চার বিষয়। যাতনা ভোগ না করলে যাতনাক্লিষ্টর সঙ্গে একাত্মতা অনুভব করা যাবে না, বা সে ছেড়েই দিলাম, ঐ যাতনা কোন পরিবর্তনযোগ্য সামাজিক অন্যায়ের ফলে তা মনে করা যাবে না, এ তো কোন কথা হতে পারে না। ধরা যাক যাঁরা যুদ্ধ নয় শান্তি চাই বলে মিছিল করছে, তাঁদের অনেকে কোনদিন যুদ্ধ দেখেনি, দেখার সম্ভাবনাও নেই হয়তো। যাঁরা সমকামীদের অধিকার নিয়ে কাজ করছেন তাঁদের অনেকেই নিতান্ত স্ট্রেট। যাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে গলা ফাটাচ্ছেন তাঁদের অনেকেই নিজ নিজ স্থান কালে নিরাপদ। তো তাঁরা কি সেসব করবেন না? না করলে কী ক্ষতি হবে তা অনুমান করা যায়, লাভও হবে কি কিছু?

    আর কিছু প্রশ্ন করা হয়নি, যেমনঃ
    • এসব সাহিত্যের উপযোগিতা কী? এটা বড় বিষয়, আমি তো লিখতে পারবো না।
    • উপযোগিতা কি আছে? আমার মতে হ্যাঁ, অনেক, সমাজের অন্য স্তরে সচেতনতা বহন করা। উদাহরনস্বরূপ নীলদর্পন বা নবান্নর কথা বলা যেতে পারে। গিল্ট ট্রিপ, পলিসি মেকিং ইত্যাদি ইত্যাদি খুব উপরিতলে আরকি। সাবল্টার্নের ভয়েস যদি না থাকে, তাহলে তাঁদের বক্তব্য খুঁজে এনে কেউ যদি সেটাকে অ্যাম্প্লিফাই করতে পারেন, সে তো খুব ভালো ব্যাপারই হওয়ার কথা।
  • | ১৪ এপ্রিল ২০২৬ ২৩:০৫552411
  • ওদিকে নয়ডার ডিএম হলেন এই দারুণ এফিশিয়েন্ট জ্ঞানেশ কুমারের মাইয়া। ৩০০ জন শ্রমিককে গ্রেপ্তার করে রিপোর্ট দিয়েছে এটা পাকিস্তানিদের চক্রান্ত।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ এপ্রিল ২০২৬ ২৩:০২552410
  • যাঁরা কোলকাতায় আছেন,পারলে চলে আসুন কাল কলেজ স্ট্রিটে, দেখা সাক্ষাৎ হয়ে যাবে। গুরুপদ আমায় কানে কানে বলল তার তরফে সবাইকে ঠিকমতো নেমন্তন্ন করতে নববর্ষের জন্য! না আসলে কিন্তু আমায় বকবে।
  • Bratin Das | ১৪ এপ্রিল ২০২৬ ২২:৫৩552408
  • তাই বল !!ইয়ে মনে আমার "বাজে' নাম ও অপু
  • অর্থাৎ | 2001:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ২১:৫৮552407
  • সুতরাং চাঁদ সুজ্জ কি ধ্রুবতারা নিয়ে মানুষে গবেষণা করলে বা গপ্পোকবিতা লিখে আদিখ্যেতা করলে চাঁদ সুজ্জ বা ধ্রুবতারার কী লাভ হয়, এ প্রশ্নটার উত্তর পাওয়া গেল। 
     
    লাভ হওয়া বা না হওয়াটা সাবজেক্ট ম্যাটারটির গবেষণায় বা আদিখ্যেতায় বা নাম রাখায় ইনভলভ হওয়ার সঙ্গে রিলেটেড নয়। দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। এদেরকে টেনে এক প্রশ্নে আনা যায় না। একে বলে অতিপ্রশ্ন। 
     
    যেমতি, ডিডি হলে হয়তো বলতেন, এই যে কুমড়োর এত ফলন বেড়েছে তাতে এলইডি টিউবলাইটের আলো কিছু বাড়ল কি?
  • Srimallar Speaks | ১৪ এপ্রিল ২০২৬ ২১:৪৭552406
    • b | 117.238.***.*** | ১৪ এপ্রিল ২০২৬ ২১:৩৯
     
    বাহ্! দারুণ প্রস্তাব! বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত প্রতি মাসের পাতায় দু’লাইনের ছোট্ট কবিতা লিখে দিতে পারি আমি তবে...
  • b | 117.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ২১:৩৯552405
  • গু চ কি একটা বাংলা ক্যালেন্ডার বানাতে পারে? আমরা না হয় কিনতাম। সেই সত্যযুগে গণশক্তি বোধ হয় বানাতো। তার একটার ছবিটা এখনো মনে আছে: সুনীল দাশের আঁকা ঘোড়ার ছবি। এবং ক্যালেন্ডারের কোথাও সি পি এমের প্রপাগান্ডা নেই, এমনকি "মার্ক্সবাদ সত্য কারণ ইহা বিঞ্জান " এই লাইনটাও লেখা নেই।
  • সিএস | 2405:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ২১:৩০552404
  • ১০০০ কোটির ডীলের ভিডোটায় ভাজপার খুব লেগেছে। BJP র ভাই AJP তৈরী করা, ইউপিতে মন্দিরের সঙ্গে এখানে মসজিদ বানানোর খেলা দেখানো, SIR র সংগে এসব হাতিয়ার করার প্ল্যানটা ভেস্তেছে। প্রতি মীটিঙেই সে নিয়ে মেক আপ দিচ্ছে।
  • | ১৪ এপ্রিল ২০২৬ ২০:৫৮552403
  • 'ব্যাঙের একটি লাতিন নাম আছে ব্যাঙ তা জানে কি?’
     
    সে ধরেন চাঁদ সুজ্জও জানে না তাদের নাম চাঁদ সুজ্জ। ধ্রুবতারাও জানে না তার নাম ধ্রুবতারা।
  • b | 117.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ২০:৩৮552402
  • অপুর দরকার ক্যালিফস ফোর। সকালে ও রাতে দুটো করে। তবেই এইসব আজাইরা চিত্তচাঞ্চল্য থেমে যাবে .
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ২০:৩৬552401
  • বাংলার মুখ, পৃথিবীর রূপ, আর গ্রহান্তরের হাতছানি।
  • albert banerjee | ১৪ এপ্রিল ২০২৬ ২০:২৯552400
  • "তোরা পাবার জিনিস হাতে কিনিস, রাখিস ঘরে ভরে--
    যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে।
    আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে--
    আমার ফুরোয় পুঁজি, ভাবিস, বুঝি মরি তারি শোকে? "
    শিল্পীর মনে হয় এই টুকু করলেই হয়।
  • r2h | 134.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ২০:২১552399
    • সিএস | ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৪২
    • ...তার ভবঘুরেগতি, আর ভবঘুরে সে, যে বেরিয়ে আবার ফিরে আসে, আবার বেরিয়ে যায়।
     
    হুঁ, বেরিয়ে যাচ্ছে, আবার ফিরে আসছে... বাংলার মুখ দেখেছে কিন্তু পৃথিবীর রূপ খুঁজতেও বেরিয়ে পড়ছে।
  • r2h | 134.*.*.* | ১৪ এপ্রিল ২০২৬ ২০:১৭552398
    • হেঁয়ালি | ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৪২
    • ... সেইজন্য চাড্ডিরা বলে পুষ্পক রথ মানে হেলিকপ্টার আর মহাভারতের সময় প্লাস্টিক সার্জারি ছিল।
     
    সাহিত্য ইতিহাসের উপাদান, কিন্তু ইতিহাস না- এই জিনিসটাও মাথায় রাখা দরকার, কাঁটা বেছে না খেলে মুশকিল, মানুষ তো আর উট না। মানে সব মানুষ তো অন্তত না।
  • তরমুজ | 2409:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ২০:১১552397
  • হ্যাঁ সাহিত্য ইতিহাসের গুরুত্ত্বপূর্ণ উপাদান তো বটেই। সেইজন্য চাড্ডিরা বলে পুষ্পক রথ মানে হেলিকপ্টার আর মহাভারতের সময় প্লাস্টিক সার্জারি ছিল।
     
    হ্যাঁ সে জন্যই তো রামায়ন মহাভারতকে ইতিহাসের উপাদান হিসাবে ধরা হয়নি। কিন্তু এখন ইতিহাসবিদ দের উপেক্ষা করে এগুলিকে ইতিহাস বানানোর চেষ্টা চলছে। আর এই কারনেই সমাজ থেকে কুসংস্কার দূর করার জন্যও ইতিহাস গুরুত্বপূর্ণ।
  • albert banerjee | ১৪ এপ্রিল ২০২৬ ২০:০৪552396
  • "যে সব সমস্যা গুলির প্রতি মিডিয়া গুরুত্ব দেয় না। সেই সব জায়গা থেকেই মৌলিক সাহিত্যের জন্ম হয়।"yes তাহলে মৌলিক সাহিত্যের কোনো দিন কদর হবে না। কদর না হলে ভাঁড়ে মা ভবানী। তা হলে মৌলিক শিল্পের জনকরা পাতি হাভাতে। এবার কজন হাভাতেই অন্য হাভাতের কষ্ট বুঝতে পারবে আবার হাভাতে হলে তিনি এলিট নন। যিনি মৌলিক শিল্পের জনক তার রূপায়ণ ও অন্য ভাবে হবে যেটা বুঝতে গেলে আবার একটু ভাবনা ও মনন নিয়ে আসতে হবে যা বাকি হাভাতের পক্ষে প্রায় অসম্ভব কারণ লেখা পড়া করা এ ধারণের বিলাসিতা বলেই এখনো মনে করা হয়। [অর্থকারী লেখা পড়া বাদ দিয়ে।] তাহলে এই দাঁড়ালো এক হাভাতে মৌলিক শিল্পের কাজ করবে কিন্তু যাদের নিয়ে করছে তারা কোনোদিন তৎকালীন সময়ে পড়তে পারবে না। বাকি জানে মহাকাল যা আবার হাভাতে শিল্পী জানতে পারবে না। এটাই কি শেষ সত্য হবে?
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৪৯552395
  • এইজন্যই কবি বলেছেন এক রাস্তা হয় জিন্দেগি, যো থাম গয়ে ও কুছু নেহি। অবশ্য উচ্চতা নিয়ে কিছু বলেননি।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৪৯552394
  • পায়ের শটটা ছিল, খেয়াল করবেন, খালি পায়ের ! ঐ অবস্থাতেই তার বেরিয়ে যাওয়া।
  • সিএস | 2401:*:*:*:*:*:*:* | ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৪২552393
  • না, তুমি, উত্তরণ বলনি, কিন্তু এগিয়ে চলার গল্প বলে ধরা হয়, ওরকম লিখেছিলে। তো, আমার কথা হল, ওটা আংশিক ঠিক, অপুর পুরো জীবনের ক্ষেত্রে ঠিক নয়। তার ভবঘুরেগতি, আর ভবঘুরে সে, যে বেরিয়ে আবার ফিরে আসে, আবার বেরিয়ে যায়। সত্যজিতের অপু এগিয়ে চলে, ঐ যে একটা শট ছিল, পায়ের চেটোর, মা মারা যাওয়ার পরে ফিরে এসে আবার বেরিয়ে গেল যখন, সেই সময়ের। অতবা শেষ দৃশ্যর অপুর কাঁধে কাজল, এগিয়ে যাওয়া, ফ্রীজ হওয়া। গল্প আর সিনেমার মধ্যে যেহেতু তিরিশের বছরের তফাত, সিনেমায় যেহেতু অপু স্বাধীন দেশের নাগরিক অতএব সে সামনের দিকে এগিয়ে চলে, নতুন সময়ের অনুবর্তী হয়। ভেবে দেখার যে লেখাটির সময়কাল যেহেতু বিশের দশক, কলোনিয়াল টাইমস, অতএব সেখানে অপু পুরো বেরিয়ে যেতে পারে না, তার পিছুটান থাকে, ফিরে আসতে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত