এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১৫ মার্চ ২০২৬ ০০:৩২550041
  • হুতো কি গাছমন্ত্রী?  
    বাড়িতে বাওবাব পাঠিয়ে দেবে?!  
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ০০:১৭550040
  • হুতেন্দ্র , আপনি  গেলেন  কোথা ?  ওদিকে তো  খুবই  আলোড়ন  চলছে .  নানারকম  সব  অভিযোগ .   তিনোরা    আক্রমণ  করেছে , অকথ্য  সব  গালাগাল  দিয়েছে ,  দুটো  বড়  গাছ  কেটে  নিয়েছে।   একজন  ফেবুতে  দিলেন , তার  ব্যক্তিগত  অভিজ্ঞতা ,  ঘরবন্দী  ছিলেন  ভয়ে , পুলিশ  কোনো  সাহায্য  করেনি ।ঘটনা  বর্ধমানের .
  • &/ | 107.77.***.*** | ১৫ মার্চ ২০২৬ ০০:১০550039
  • বাংলা  সাইটে  বাংলা  লিখুন  অনুগ্রহ  করে । ইংরেজি  লিখতে  চাইলে  ইংরেজি  সাইট  আছে , চৈনিক  লিখতে  চাইলে  চৈনিক  সাইট ,  ফরাসীর  জন্য  ফরাসী  সাইট ,  জার্মানের  জন্য ...... ইত্যাদি  ইত্যাদি . আশা  করি  ব্যাপারটা  পরিষ্কার . ঠিক  আছে , নমস্কার 
  • Srimallar Speaks | ১৪ মার্চ ২০২৬ ২৩:৪৩550038
  • My sincere regards to the editorial board of Guruchandali.
    I received your email today. I will try to record a recitation of a poem or a story and send it to you by email. Please feel free to let me know your decision after reviewing it. I shall see when I can find the time to prepare the recording. 
  • Ranjan Roy | ১৪ মার্চ ২০২৬ ২৩:৪০550037
  • তা  পেলেন। কেন্দ্রীয় সরকার নাকি  খুব ভেবে চিন্তে এই নির্ণয় নিলেন যে সোনম ওয়াংচুকের উপর থেকে  রাষ্ট্রীয় সুরক্ষা অধিনিয়মের অন্তর্গত করা অভিযোগ তুলে  নেওয়া হোল। 
    কিন্তু ছ'মাস আগে  অমন মানুষের উপর  এন এস  এ কি না ভেবে লাগানো হয়েছিল? একি ছেঁলের হাঁতের মোঁয়া?
  • কালনিমে | 150.129.***.*** | ১৪ মার্চ ২০২৬ ২২:১৬550035
  • তাই তো - শুভ পাই ডে সকল কেই - বিশেষত পাই কে
  • b | 117.238.***.*** | ১৪ মার্চ ২০২৬ ২২:১৫550034
  • অনেকদিন পরে রোবুর লেখা পড়ে সেই "কুট্টিমামার হাতের কাজ "-এর  সায়েবদের মতো হাসলাম। 
     
  • &/ | 107.77.***.*** | ১৪ মার্চ ২০২৬ ২১:৪৩550033
  • সবাইকে  পরিধি - ব্যাস অনুপাত দিবসের  শুভেচ্ছা  জানাই .
  • dc | 2402:3a80:47b:5c60:f07f:46cb:750f:***:*** | ১৪ মার্চ ২০২৬ ২০:০৮550032
  • লিপ রিডিংটাও মজার। আরেকটা ছিল, ম্যাট্রিক্স এর বাংলা ডাব। সেটা অনেক পুরনো, খুঁজে পেলাম না। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ মার্চ ২০২৬ ১৯:২৬550031
  • আজ উনিজির সভার জন্য যে যানজট হয়েছিল শহরে, সেসব তুচ্ছ করে এত পাঠক আজ  কলেজ স্ট্রিট বইমেলায় ভিড় করেছেন, দেখে খুবই ভালো লাগল।
  • Manali Moulik | ১৪ মার্চ ২০২৬ ১১:২২550030
  • কুণাল ঘোষ | 2a03:4000:1e:7d4:84fb:5fff:fef3:***:*** | ১৪ মার্চ ২০২৬ ১০:৫৯550029
     
     
     
    আরে!!! কুঘো জেঠু যে !  সারদার কেসটা কী হলো গা? শুনিচিলুম আপ্নে সাংবাদিক ? তো সেই জিপে পিপির বিরুদ্ধে চেঁচানো হাঁড়িচাচা থেকে সবুজ রঙের সুইট তোতাপাখি হলেন কীভাবে? জিন মিউটেশন, রেপ্লিকেশন নাকি ডারউইনের অন‍্য কোনো তত্ত্ব?
  • কুণাল ঘোষ | 2a03:4000:1e:7d4:84fb:5fff:fef3:***:*** | ১৪ মার্চ ২০২৬ ১০:৫৯550029
  • ১৪ মার্চ ২০২৬ ১০:১১
     
    আপনি কমি নাকি? এ ম্যাগো। কি ঘেন্না ঘেন্না।
     
    আরে হাগো বাংলায় লিখবে তো বটেই। নিজে থেকে লিখলে কে কি বলবে? কিন্তু জাগো বাংলা ইশেনকে না বলে লেখা চুরি করেছে শুনলাম। তাই জিজ্ঞেস করলাম কপিরাইটের মামলা করবে কিনা।
  • albert banerjee | ১৪ মার্চ ২০২৬ ১০:১১550027
  • যদি জাগো বাংলায় কারো লেখা প্রকাশিত হয় তার জাত যাবে নাকি? দেখুন লেখাটা ভালো না খারাপ। মকবুল ফিদা হোসেন ও এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধীকে মহান করে পেন্টিং করে ছিলেন। রঘু রাই যাকে ইন্দিরা গান্ধীর পোষ্য বলা হতো তিনি ইন্দিরাকে বাঁশ দিয়ে ছিলেন। পিকাসোর ব্যাপারেও অনেককথা বলা যায়। তা বলে এরা কি ভালো আর্টিস্ট নন। আমি নিজে মাকু। তা বলে আমাকে কি শুধু কমিউনিস্ট বেশ পত্রিকাতেই লিখতে হবে নাকি? 
  • dc | 2402:e280:2141:1e8:b499:29a6:744d:***:*** | ১৪ মার্চ ২০২৬ ০৮:০২550026
  • ডাবিং টা বিভৎস হয়েছে laugh
  • কুণাল ঘোষ | 2602:f6f6:2:6439::***:*** | ১৪ মার্চ ২০২৬ ০৩:৫১550025
  •  
    ইশেন হাগো বাংলাকে সু করবে নাকি লেখার কপিরাইট ক্লেম করে?
  • hmm | 103.24.***.*** | ১৪ মার্চ ২০২৬ ০০:৫১550024
  • lcm | ১৪ মার্চ ২০২৬ ০০:৩২550023
  • সিঙ্গুর বিতর্কের সময় সুনীল গাঙ্গুলি, সৌমিত্র চ্যাটার্জি এবং কয়েকজন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করেছিলেন... সে জিনিস যাদের পছন্দ হয় নি, তারা তাই নিয়ে ভাট করেছিলেন... টাইম পাস...

    টাইম ... সবই কাল.. মহাকাল...
  • lcm | ১৪ মার্চ ২০২৬ ০০:২৭550022
  • " ... খুবই আলোড়ন চলছে সোশাল মিডিয়ায় ... "

    ধুস! আলোড়ন টন, কিস্যু না... এনারা বলেছেন যে মমতা ব্যানার্জি খুব ভালো নেতা মন্ত্রী ইত্যাদি... যাদের সেটা পছন্দ হয় না, তারা সেটা নিয়ে ভাট মারছেন... টাইম পাস...
  • &/ | 151.14.***.*** | ১৪ মার্চ ২০২৬ ০০:২৬550021
  • এইভাবে ফেসবুকের লেখা তুলে পত্রিকায় ছাপানো, তার উপরে আবার ঠিকানা ছাপানো---এসব তো বেশ ইয়ে ব্যাপার, মানে এই ব্যাপারটাও তো তর্কযোগ্য। না জানিয়ে শুনিয়ে লেখাপত্র তুলে পত্রপত্রিকায় ছাপাতে থাকলে তো.... এমনকি কুরুক্ষেত্রও বেঁধে যেতে পারে...
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ মার্চ ২০২৬ ০০:২৩550020
  • অনেকে আবার ভুল ঠিকানাটা দেখে বুঝতে পেরেছে জাগো বাংলা ইচ্ছাকৃত করে এটা করেছে। সেটা নিয়েও বিতর্ক।
  • &/ | 151.14.***.*** | ১৪ মার্চ ২০২৬ ০০:২২550019
  • অতি সম্প্রতি আবুল বাশার আর জয় গোস্বামীর বক্তব্য নিয়েও খুবই আলোড়ন চলছে সোশাল মিডিয়ায়। বহু লোকজন ক্ষেপে বোম। কেউ কেউ আবার সোয়ার উপরে সাড়ে ষোলো গভীর হতাশাও ব্যক্ত করে যাচ্ছেন।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৪ মার্চ ২০২৬ ০০:২১550018
  • নির্বাচন কমিশন কিছুদিন আগে ঘোষণা করেছিল যে সব রাজনৈতিক দল নাকি দেখা করে sir প্রসেস এর প্রশংসা করে গেছে ও sir নিয়ে কোনো সমস্যা নেই জানিয়েছে। সেটারই প্রতিবাদ করে সৈকতদা ফেসবুকে লিখেছিল। সেটারই একটা ভার্শন জাগো বাংলার চিঠিপত্র বিভাগে স্বতঃপ্রণোদিত ভাবে জাগো বাংলার সম্পাদক মণ্ডলী প্রকাশ করেছে। তাতে ঠিকানাও ভুল ভাল দেওয়া হয়েছে। তাতে অনেকে ভেবেছে সৈকত দা জাগো বাংলায় চিঠি লিখে পাঠিয়েছে। তাই নিয়ে বিতর্ক।
  • &/ | 151.14.***.*** | ১৪ মার্চ ২০২৬ ০০:১০550017
  • কী জিনিস ছিল সেই পোস্টে? মানে মতামতে যেটা গেছে সেই পোস্টে। বিতর্কিত কোনো বিষয়? এই ব্যাপারেই মনে হয় হনুবাবুও লিখলেন টইতে নিজের থ্রেডে। কিন্তু আসল জিনিসটা যে কী, সেটা তো কেউ বলছেন না।
  • lcm | ১৩ মার্চ ২০২৬ ২৩:৫৮550016
  • জাগোবাংলা জানি - তৃণমূল এর পার্টি পত্রিকা, বাংলা দৈনিক। সিপিএম এর যেমন আছে গণশক্তি (দৈনিক)।

    রমিতের পোস্ট থেকে যা বুঝলাম - সৈকতের একটা ফেসবুক পোস্ট এর অংশবিশেষ জাগোবাংলার মতামত সেকশনে কেউ পোস্ট করেছেন।
  • Manali Moulik | ১৩ মার্চ ২০২৬ ২৩:৪০550015
  • প্রথম প্রতিশ্রুতির কিছুটা কনটেক্সটও কাশীর। আর যদি নারায়ণ স‍ান‍্যালের উপন‍্যাস "অশ্লীলতার দায়ে" পড়ে থাকেন, অপূর্ব। তটিনীদেবীর কাশীবাসের অংশটা।
  • | ১৩ মার্চ ২০২৬ ২৩:০৭550014
  • আরে ডিসি কড়কড়ে টোস্ট করে তার দুপিঠেই ভাল করে যাকে বলে দিল খুলকে মাখখন মাখাতে হবে। তারপর ভেতরে পুরু করে মালাইয়ের পুর।  দুপিঠেই মাখন লাগানোয় পাঁউরুটির কোন শুকনো পিঠ নেই। ধরতে গিয়ে প্রথমে হাতে চিপচিপে লাগছিল।  তারপরে সেঁকা পাঁুরুটি, মাখন আর মালাইয়ের মিশ্র গন্ধে দুত্তোর বলে সাপটে ধরে খে নিলাম। 
     
    কতকিছু খাওয়া হল না।  শিবপ্রসাদ আর ব্লু লস্যি খেয়েছি কিন্তু পেহেলওয়ানের লস্যি খাওয়া হয় নি। সৃজা স্যুইটসের মালাই মিল্ক, মালাইয়ো রাবড়ি খাওয়া হয় নি। বাটি চোখা রেস্টুর সামনে দিয়ে একবার গেলাম কিন্তু ঢুকে খাওয়া হয় নি। আরো কতসব। 
  • dc | 2a02:26f7:d6c0:680d:0:2000::***:*** | ১৩ মার্চ ২০২৬ ২৩:০১550013
  • সেটা হতে পারে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত