এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ মার্চ ২০২৬ ০৯:৩২549922
  • সিনার্স ভয়ের সিনেমা নাকি? সিনার্স নিয়ে অনেক কথাবার্তা শুনছিলাম এদিক ওদিক। অথচ ট্রেলার টাও দেখা হয়নি।
     
    দুটো সিনেমা দেখবো ভাবছি অনেক দিন ধরে, দেখে আর উঠতে পারছি না। পুয়োর থিংস আর মার্টি সুপ্রিম। দুটোই পছন্দের পরিচালকদের ছবি। 
     
    অনেক দিন বাদ একটা সিনেমা দেখে উঠতে পেরেছি আগের সপ্তাহে, পারফেক্ট ডেজ। বলে ছিলাম বোধহয় ভাটেই, ভুলেও যাই। যাই হোক, পারফেক্ট লেগেছে। একটা মেডিটেশন এর মতো পুরো।
  • Manali Moulik | ১২ মার্চ ২০২৬ ০৯:১৪549921
  • ইস্রায়েলের মোসাদ চিফ ডেভিড বার্ণিয়াকে ইরান ঠুকে দিয়েছে।
  • যদুবাবু | ১২ মার্চ ২০২৬ ০৮:১২549920
  • @ ১২ মার্চ ২০২৬ ০২:২২
     
    এই গতকালকেই সিনার'স দেখলাম। মানে শেষমেশ বন্ধুর বাড়ি এসে দেখার সুযোগ পেলাম। দিব্যি লাগলো, তবে সবটা বুঝিনি, আর রাত্রে একটু ভয়ভয় করছিল। গানগুলো খুব ভালো। 

    তার আগে একটা ইরানিয়ান সিনেমা দেখলাম, জাফর পানাহির, ইট ওয়জ় জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। দুর্দান্ত লেগেছে। সিনেমা বানালে ঐরকম একটা বানাতে হইব। 

    কিন্তু, আজকে সেই নব্বুইয়ের ডিজনির সিনেমা মুলান দেখলাম। পুরনো ডিজনির সিনেমা এখনো এতো ভালো লাগে। আসলটা দেখার পর লাইভ অ্যাকশন রিমেকটা দেখতে শুরু করেছিলাম, মন্দ না কিন্তু আর্ধেকটা দেখে রেখে দিয়েছি, বাকিটা কাল দেখবো। 
  • dc | 2402:e280:2141:1e8:7df7:10c4:1963:***:*** | ১২ মার্চ ২০২৬ ০৭:৪৭549919
  • সিনারস থেকে গান, আর মুভি ক্লিপটার জন্য ধন্যবাদ। সিনেমাটা দেখবো। 
  • r2h | 134.238.***.*** | ১২ মার্চ ২০২৬ ০৭:২৩549918
    • &/ | 151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ০২:৩৩549911
    • ... ভালো মন্দের বোধই তো তৈরী হত একেবারে অন্যরকম। এমনকি ন্যায়নীতির বোধও ...
     
    হ্যাঁ এইটা তো খুবই ঠিক কথা। এই প্রসঙ্গে না, তবে ঐ জন্যেই বড় বড় লোকেদের চরিতাবলী আলোচনা করার সময় যখন তাঁদের কাল ও সমাজ থেকে আলাদা করে ফেলা হয়, সেটা আমার সমস্যাজনক লাগে।

    তবে আপনারা তো আমার আরশোলা সিরিজ পড়েন না, পড়লে বুঝতেন এইসব রণ রক্ত সফলতা সবই আসলে আজাইরা। অনেক ভাবনাচিন্তা করে আমি এই সিদ্ধান্তে এসেছি যে জগতে একমাত্র প্রকৃত সুখী হল প্রাকৃতিক পরিবেশে থাকা স্বাধীন বাঘ। তার বুদ্ধি অনেক কিন্তু সমাজের চাপ নেই। আরও কী কী যেন ছিল সে চিন্তা করে বের করতে হবে।

    আর আমার প্রিয় কবিতার লাইন হল-
    "এসো ভাই চিন্তা করি দুজনে ছায়ায় বসে"।
     
    আর এই যে বছরের পর বছর ধরে দু'বেলা নিয়ম করে ভাটের পাতায় সব রকম বিষয়ে সুচিন্তিত মতামত দিয়ে চলেছি, আর তাতেও যে আপনারা আমাকে বাচাল মনে করছেন না, তাতে আমি সবিশেষ কৃতজ্ঞ।
  • dc | 2a02:26f7:d6c1:680d:0:a000::***:*** | ১২ মার্চ ২০২৬ ০৭:১৮549917
  • ক্যাপিটালের দাস। 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ১২ মার্চ ২০২৬ ০৩:২৬549916
  • &/ | 
    151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ০২:৩৩ থেকে 
    151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ০৩:০০
    ক্ক
  • &/ | 151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ০৩:০০549915
  • গতকাল কথা হচ্ছিল না যে বাঙালির ইন্টেলেক্টে জোলো আবহাওয়া ড্যাম্প লাগিয়ে দিয়ে এইরকম অবস্থা করেছে, নাহলে ইহুদীদের সঙ্গে টক্কর দিতে পারত। আরও একটা দামী কথা আছে, জোলো আবহাওয়াতেও পারত যদি এত বিরাট বিরাট ব্যবসার হাল যা কিনা ইহুদীদের হাতে আছে, তার কিছু বাঙালির হাতে থাকত। টাকাপয়সা অনেক দরকার, শুধু ইন্টেলেক্ট দিয়ে হয় না, যাদের হাতে টাকা তারাই রিক্রুট করে নেয় বিদ্যেবুদ্ধিওয়ালাদের। ঘুরে ফিরে সেই ডিসির তত্ত্বেই গিয়ে পড়ছি। ক্যাপিটাল । ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ০২:৪৮549914
  • কেকে, হরে দরে শেষ পর্যন্ত আমরা সবাই স্কুল কলেজে পড়ার সুযোগ পেয়েছিলাম, কেউ হয়ত এলিট স্কুলে কলেজে, কেউ এলিতেলি সরপুরিয়াতে। কিন্তু সুদূর গহীন গাঁয়ের যেসব মেয়েদের তেরো চোদ্দো বছরে বিয়ে হয়ে যায় পাঠশালাছুট হয়ে, সেই অব্স্থায় আমাদের কেউ ছিলাম না। তাই লড়াই যা হয়েছে, ওই বাঁধা সড়কেই, গন্তব্যও চেনা ছকেরই।
    তবুও, তার মধ্যেও কেউ কেউ চেনা ছকের মধ্য থেকেও এতটাই বড় ব্যক্তিত্ব, যে দিকপাল হয়ে উঠেছে, এতটাই অবদান রেখেছে। তাঁদের উদ্দেশ্যে প্রণাম জানাই, তাঁদের কাজগুলো ব্রেকথ্রু, সীমান্ত প্রসারিত করে দেওয়া, অজানা অধরাকে জানার মধ্যে ধরার মধ্যে নিয়ে আসা, সেই হল প্রকৃত অর্জন। সেই অর্জন কজনের? কোটিকে গুটিক।
  • &/ | 151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ০২:৩৭549913
  • ওই অবস্থার মানুষদের যেমন আমরা আমাদের জায়্গা থেকে বিচার করলে ভাবব ওরে বাবা, কী সাংঘাতিক! তেমনই তারা আমাদের বিচার করলে ভাববে এরা তো তুলোয় মোড়া আঙুরথোকা, পুয়োর ওভারপ্রোটেক্টেড কিডস!
  • . | ১২ মার্চ ২০২৬ ০২:৩৪549912
  • কেকেদা,
    কেউ যেন কারোর মতো না হয়। আমরা সকলেই আলাদা মানুষ। প্রত‍্যেকের নিজস্ব পরিচয়।
    আমি মনে করি কেউ আলাদা করে কোথাও পৌছয় না, তবে সকলেই একদিন না একদিন মরে যায়। 
    জন্ম থেকে মৃত‍‍্যুর মধ‍্যের যে সময়কাল, তার অনেকটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবুও সেসব্র মধ‍্যে থেকে চুকি চামারি করে বা ডাকাতি করে কতকটা সময় নিজের স্বাধীন ইচ্ছেকে না নি দিলে নিজের ওপরেই ইনজাস্টিস হয়ে যায় ভাই। 
    পশ্চিম ইয়োরোপে এসে প্রথম প্রথম একা বোকা লাগত নিজেকে, লজ্জা লজ্জা করত কেমন যেন। সাদাদের মধ‍্যে নিজ্কে বেমানান মনে হতো। তারপরে ঐ এক হ‍্যাঁচকায় লজ্জার হিজাব বোরখা ফেলে দিয়েছি। 
    গতকাল থেকে আমাদের শহরে টক্সিক ম‍্যাসকুলিনিটির বিরুদ্ধে একটা ড্রাইভ শুরু হলো। প্রত‍‍্যেকটি ট্রামে বাসে ট্রলিবাসে পোস্টার পড়েছে সরকার থেকে। হয়তো আমার প্রতিবাদও এই ড্রাইভের পেছনের একটা কারণ। ডিসিক্রিমিনেশন আমি প্রথমে বুঝতাম না। ধীরে ধীরে বুঝতে শুরু করার পরে প্রথমদিকে প্রতিবাদ করতে পারি নি। হাত পা বাঁধা ছিল বলে। কিন্তু প্রতিবাদ করতে হয় যখন সুযোগ আসে, লোহা সঠিক টেম্পারেচারে পৌঁছনোর জন‍্য যতটা অপেক্ষা। যেদিন সেই তাপাঙ্কে পৌছল সিচুয়েশন, হাতুড়ি রেডি ছিল। সে এক লম্বা গল্প। প্রতিবাদ ডকুমেন্টেড না হলে, কাগজে কলমে ডিস্ক্রিমিনেশন এগজিস্ট করবে না। 
    সাহসী সকলকে হতে হয় না জীবনে। কোণঠাষা হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেলে শেষ অপশনের নাম সাহস।
    ভয় আবার খুব বেশিক্ষণ কেউ কারোকে দেখাতেও পারে না। প্রথম কযেক মিনিট বড়জোর? আধঘন্টার আগেই ভয় থেকে বোর হয়ে যায় মানুষ। 
    তবে বিপন্ন অবস্থায় কি পড়ি নি? খুব পড়েছি। ভুলে থাকতে কি চাই নি বাস্তবকে? সেসব চেষ্টাও করেছি। কিন্তু নিজ্কে ভুলিয়ে রাখা মহা শক্ত কাজ। মনের অভ‍্যন্তরে বিপদ বা সমস‍্যাগুলো থেকে যাবেই। হয় সেগুলো সলভ করতে হবে, নতুবা বেপরোয়া হতে হবে। সমাজের সমস্ত রকমের আইন কানুন মেনে নিজের মতো করে বাঁচা যায় না। 
    দ যে সাহসী সে তো সকলেই জানে। তবে প্রত‍্যেকের লড়াই আলাদা — এই ক্লিশে হয়ে যাওয়া কথাটা ব‍্যাপক সত‍্য।
    আমরা যারা প্রিভিলেজহীন হয়ে জন্মেছি, আমাদের জন‍্যেও এই পৃথিবীতে একটাই আকাশ। আর কী বলব? ভুলবার চেষ্টা করলে পুরোনো কষ্ট আরো বেশি করে উঁকি মারে। 
    খুবই শক্ত ভুলে থাকা। নিজেকে ভুলিয়ে রাখা। 
    তার চেয়ে বেপরোয়া বিন্দাস হতে পারলে সে এক আলাদা লেভেলের মজা।
    চাপ নিও না। একদম।
     
  • &/ | 151.14.***.*** | ১২ মার্চ ২০২৬ ০২:৩৩549911
  • কেকে, কিছুদিন আগে পুরোনোকালের নানাকিছু নিয়ে শৈশবের এক ঘুব ঘনিষ্ঠ খুব প্রিয় বন্ধুর সঙ্গে সবিস্তারে মহাভারত হচ্ছিল। তারপরে মনে হল নিতান্ত ভদ্র শিক্ষিত মধ্যবিত্ত পরিবেশে যা হয়েছে, একটু এই এদিক একটু এই ওদিক। তার বেশি কিছু না। ফুলিয়ে ফাঁপিয়ে তাকেই বড় করে দেখছি। ডাকাত গুন্ডা মাফিয়া পরিবারে জন্মালে অবস্থাটা কীরকম হত? অন্য সব কিছু ছেড়েই দাও, ভালো মন্দের বোধই তো তৈরী হত একেবারে অন্যরকম। এমনকি ন্যায়নীতির বোধও ওই গুলি চলছে র‌্যাট ঠ্যাট ঠ্যাট বোম পড়ছে দুম দুম বুম এর মধ্যে সম্পূর্ণ অন্যরকম হত।
  • গান | 165.225.***.*** | ১২ মার্চ ২০২৬ ০২:২২549910
  • আচ্ছা, আপ্নেরা এই পুরানবেলা বেদনা যন্ত্রনা সাধনা জন্যে blues শুনুন একটু 
  • kk | 2607:fb91:4c1f:b5df:89a6:27f:2aab:***:*** | ১২ মার্চ ২০২৬ ০২:১৮549909
  • অ্যান্ডর,
    তুমিও অনেক কিছু পেরিয়ে, অনেক কিছু অ্যাচিভ করেছো এটুকুই জানি। তোমার ঊদ্দেশ্যেও একটা স্যালুট আমার রয়েইছে।
  • &/ | 107.77.***.*** | ১২ মার্চ ২০২৬ ০২:১৪549908
  • পুরোনো স্মৃতি যে কতটা অত্যাচারী হতে পারে, তা কিছু কিছু জানি . কিন্তু ভুলে যাওয়া তো নিজের ইচ্ছার অধীন নয় . তাই নানারকম কৌশলের সাধনা আরকি . অনেক মানুষেরই এইরকম, বিশেষ করে তীক্ষ্ণ স্মৃতিওয়ালা সেনসিটিভ মানুষেরা
  • &/ | 107.77.***.*** | ১২ মার্চ ২০২৬ ০২:০৯549907
  • কেকে, তোমার হাজার আয়না ঘরের দেওয়ালে দুটো বড় বড় কয়লার চাংড়া লাগাও . ঐখানে কিছু কিছু মিলিয়ে যাবে 
  • . | ১২ মার্চ ২০২৬ ০২:০২549906
  • আর চারটি ভাত দিই?
    এর মানে কি গুণে গুণে চারটি ভাত?
  • kk | 2607:fb91:4c1f:b5df:89a6:27f:2aab:***:*** | ১২ মার্চ ২০২৬ ০১:৫৫549905
  • ডট,
    আপনার ১ঃ০০ টার পোস্টের জন্য অবশ্যই ধন্যবাদ। আপনার জীবনের এইসব স্ট্রাগলের গল্প আপনার বিভিন্ন লেখায় পড়েছি। বিশেষ করে 'কাপালিক' আর 'তেহেরানের স্বপ্ন' লেখা দুটো একাধিক বার পড়ি। যেটা আমার বারেবারে মনে হয়েছে তা হলো, আপনার মধ্যে একটা অন্যরকম সাহস আছে। অ্যাডভেঞ্চারাস হওয়া, ফরোয়ার্ড হওয়া ইত্যাদির থেকে এটা আলাদা। একটা অদ্ভুত সততা যা অনায়াসে ভয়কে স্বীকার করে। আপনি বহুবার পড়ে গিয়েও উঠে দাঁড়াতে দ্বিধা করেননা,আপনি ভয় পেতে ভয় পান না। আপনার এই দুটো জিনিষকে আমি খুবই শ্রদ্ধা করি। এই জিনিষটা বেশি মানুষের মধ্যে দেখিনি। এখানে আরেক জনের লেখায় এটা পাই। তিনি হলেন দ'দি। ঠিক এই একই কারণে ওঁর প্রতিও আমার শ্রদ্ধা প্রচুর। স্বভাবগত ভাবে আমি ঠিক আপনাদের মত নই, হয়তো কোনোদিন হতেও পারবোনা। তবে এই চেষ্টাটা করছি যাতে পুরনো ব্যাগেজের দায় থেকে নিজেকে মুক্ত করতে পারি। আমি সিনসিয়ারলি চেষ্টা করছি। এখানে আরো অনেকে নিশ্চয়ই আছেন যাঁরা অনেক বড় লড়াই লড়ে আজকে নিজেদের জায়গায় পৌঁছেছেন। তাঁদের গল্পগুলো জানিনা। কিন্তু মনে করতে ক্ষতি নেই যে আমিও পারবো, কোনোদিন কোথাও পৌঁছবো।
  • :|: | 2607:fb90:bdb0:99af:19b5:3e03:923c:***:*** | ১২ মার্চ ২০২৬ ০১:১৬549904
  • আরেকটা ঘটনা? 
  • . | ১২ মার্চ ২০২৬ ০১:০০549903
  • কেকেদা,
    দুটো ঘটনা বলি।
    আমি যখন বিদেশে পড়তে গেলাম, গেছলাম এক বিষয় নিয়ে, কিন্তু মনে মনে ইচ্ছে ছিল বিষয়টিকে বদলে ফেলে নিজের পছন্দের বিষয় পড়ার। সেই মতো গোটা দশটা মাস অনেক লড়াই করেছি, এবং জিতেছি। কিন্তু দশমাসের সেই লড়াইয়ে ফ্লাইং কালার্সে জিতে যাবার পরে দুমাসের ছুটিতে বাড়ি গেলাম। ছুটির শেষে ফিরে এসে জানলাম জেতা গেম হেরে গেছি। এ শুধু দশমাসের লড়াই তো শুধু ছিলো না, ছিলো আমার পরবর্তী প্রোফেশন কী হবে, সেই পরিচয়ের জন‍্য, ভবিষ্যৎ কেমন হবে সেইটের জন‍্য সংগ্রাম। এক নিমেষে সব গেল। নিঃস্ব লাগছিল নিজেকে। বাধ‍্য হয়ে সম্পূর্ণ অন‍্য বিষয় নিয়ে ইন্সটিটিউটে ভর্তি হলাম। সবচেয়ে অপছন্দের বিষয় নিয়ে। সেই শুরু। এরকম করে বারংবার জীবনের নানান সময়ে যত্নে গড়ে তোলা বুঁদির কেল্লা চুরমার হয়ে গেছে। বহু বহুবার। এমনও হয়েছে যে জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়েছি, অন‍্য রাস্তা বাছতে গেছি, ক্কী কেলো, সে ক্ষেত্রেও চেষ্টায় বিফল। কিন্তু ক্রমে ক্রমে যখন বয়স আরো বাড়লো, হালকা মেজাজে নিলাম সব কিছু। আমি প্রচণ্ড এক্সট্রোভার্ট। জীবনের প্রতিটি দিনেই সংগ্রাম চলছে। একটা সংগ্রামের গল্প শেষ হলেই শূন্য স্থান পূর্ণ করবার জন‍্য সুড়ুৎ করে আরেকটা সংগ্রামের অঙ্ক ঢুকে পড়ে সেখানে। তাই পারতপক্ষে চাপ নিই না। বিন্দাস এনজয় করি সংগ্রাম কে, ছোটবেলা থেকে অভ‍্যেস কিনা, হরলিক্স এর মতো। এক সময়ে আমিও কনফিউজড ও সেল্ফ কনশাস ছিলাম। একসময়ে এক ঝটকায় ধুর বাল বলে হ‍্যাঁচকা দিয়ে ঐ বোরখা খুলে ফেলেছি। জীবনটা তে আমার নিজের। এত প্রতিটি মুহূর্ত নিজের শর্তে বাঁচব। কেউ সেই শর্তে কাঠি করতে হলে বলি, ফোট বে।
    বুঝলে?
  • . | ১২ মার্চ ২০২৬ ০০:৩৭549901
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২৩:৫৯
     
    উঁহু। ওটা ঢপ ছিলো। তিনি সত‍্য বলেন নি।
    তবে অরিজিৎ সেদিন অসম্ভব উপকার করেছিল। বড্ড অনেস্ট এবং ভালো ছেলে অরিজিৎ। খাঁটি মানুষ।
  • :|: | 2607:fb90:bdb0:99af:19b5:3e03:923c:***:*** | ১২ মার্চ ২০২৬ ০০:২৫549900
  • ২১:৪৪ -- তিন তার মানে সেতার? রবিশঙ্কর? চাট্টি হলেই তানপুরা। 
  • kk | 2607:fb91:4c1f:10de:d904:2f52:d5af:***:*** | ১২ মার্চ ২০২৬ ০০:২২549899
  • অমিতাভ'দা,
    না না, আমার মনে দাগ রাখতে শকিং অভিঘাত লাগেনা। ঐ অ্যান্ডর যেমন বললো, ঘরের মধ্যে হাজারটা আয়না!

    রমিত (২১ঃ৫৬),
    wink
  • &/ | 107.77.***.*** | ১২ মার্চ ২০২৬ ০০:০৪549898
  • রমিত, থ্যাংক ইউ . মেলার স্মৃতি ধরে রাখা খুব দরকার 
  • &/ | 107.77.***.*** | ১২ মার্চ ২০২৬ ০০:০২549897
  • কেকের স্মৃতি অনেকটা সেই চন্দ্রনাথের মতন, ঘরের ভিতর অসংখ্য আয়নার মত, সব কিছু খুঁটিনাটি সমেত ধরা থাকে
  • &/ | 107.77.***.*** | ১১ মার্চ ২০২৬ ২৩:৫৯549896
  • ইশ, আহ, কী কাণ্ড ! ফোন করে এমন সব একজনকে আরেকজন ধরে নিয়ে তুমুল সব গণ্ডগোল .... এরকমের একটা কাণ্ড আরেকজনও করেছিলেন, সাইটের প্রাক্তন একজন
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ মার্চ ২০২৬ ২৩:৫৯549895
  • &/ মেলার গপ্পো মেলার টইতে লিখছি, এখানে লিখলে হারিয়ে যাবে।
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ মার্চ ২০২৬ ২৩:৫৬549894
  • গপ্পোটা তুমুল ছিল, আমার তো শুনে মনে হচ্ছে হুতোদা ওদিন কী ঘটনার রেফ দিয়েছিল কেকের সেটাও মনে আছে, এখন নেহাত আমরা সবাই আছি বলে ছাড়ান দিল। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১১ মার্চ ২০২৬ ২৩:৫৪549893
  • গুরচর লোকজন হুতোদাকে বাচাল বলবে এ আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনা। মানে হুতোদার নিজের সম্মন্ধে বাচালতার ভুল ধারণা থাকলে আলাদা কথা।  :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত