এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • albert banerjee | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১২548901
  • শেয়ার বাজার আর জুয়োর ঠেকের মধ্যে কোনো তফাৎ নেই। শুধু একটা বাদে জুয়ো তে নিজে নিজের টা মারে। আর শেয়ার অন্য্ কে দিয়ে মারায় 
  • dc | 42.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১২548900
  • এলসিএমদা, লাস্ট লাইনটা খেয়াল করুন, অনেক ডে ট্রেডাররা লস করে। তাই আমার মনে হয় শেয়ারের প্রফিট থেকে হাতখরচ চালানো কঠিন কাজ, ট্রেডিং ফি, ইনকাম ট্যাক্সাম ইত্যাদি দেওয়ার পর। তবে এটাও ঠিক যে আমি নিজে ডে ট্রেডিং করি না, কাজেই সম্ভব হতেও পারে, কে জানে! 
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩548899
  • b ঠিকই বলেছেন... আমিও শুনেছি অনেক ইয়াং ছেলেমেয়েরা স্টকে ইনভেস্ট করে টাকা (হাত খরচের) রোজগার করে... অফ কোর্স প্রফিট/লস দুইই করে...
    ... In India, day traders typically can earn between ₹200 and ₹1000 per day with a capital of ₹1 to ₹2 lakh, though experienced, high-capital traders can make significantly more. While a 1-2% daily return is possible with high risk, studies indicate that many daytraders in India lose money in short term... 
  • albert banerjee | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১548898
  • "ভাটিয়া৯
    যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি"
    ইহা কি সত্য ? সকলি সত্য। 
  • albert banerjee | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৮548897
  • name: dd yesheart
  • albert banerjee | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৩548896
  •  yes
  • dc | 2402:e280:2141:1e8:952:b60:4619:***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৩548894
  • স্টক এক্সচেঞ্জে টাকা খাটিয়ে মাসিক হাতখরচ চালানো কিন্তু বেশ কঠিন কাজ, যদিনা সেটা খুব বড়ো একটা অ্যামাউন্ট হয়। কারন শেয়ারে সাধারনত লম্বা সময় ধরে ইনভেস্ট করলে তবে ভালো রিটার্ন পাওয়া যায়, আমার মতে অন্তত তিন থেকে পাঁচ বছর। আর শেয়ারের থেকে যে প্রফিট, তার ওপর শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স কাটা হয়। ডিভিডেন্ড থেকে ইনকাম হলেও তার ওপর ইনকাম ট্যাক্সাম দিতে হয়। 
  • b | 117.238.***.*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪548893
  • একটা মজার খবর শুনলাম। আমার বোন গুজরাটে একটা প্রাইভেট ইউনি তে পড়ায়। একটু ধনী বাপমায়ের  ছেলেমেয়েরাই  যায় । তা বাপ বা মা নাকি তাদের ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিনেই একটা থোক টাকা দিয়ে দেয়। ঐটা নানারকম স্টকে খাটিয়ে পরের চার বছরের মাসিক হাত খরচ চালায় তারা, বাবা ময়ের কাছ থেকে আর কিছু নেয় না। 
  • dc | 2402:e280:2141:1e8:952:b60:4619:***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৬548892
  • আচ্ছা এখন ৫০০ টাকা হয়ে গেছে? এটা জানতাম না। আর হ্যাঁ, আগেও উইথড্র করা যায়, তবে আমার মতে চোখ বুঁজে ১৫ বছর অবধি জমানো উচিত। আমার মেয়েকে আগের বছর একটা পিপিএফ খুলে দিয়েছি আর শর্ত করে দিয়েছি প্রতি বছর কিছু একটা টাকা জমা করতে হবে, ১৫ বছর পর সব টাকা হাতে পাবে :-)
  • | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৮548891
  • ডিসির ফ ইনফোটা ডেটেড। 
    ১) স্টেট ব্যাঙ্ক ছাড়াও অনেক ব্যাঙ্কে পিপিএফ খোলা যায় যাদের সার্ভিস স্টেট ব্যাঙ্কের চেয়ে অনেক ভাল। 
    ২) বছরে ৫০০ টাকা মিনিমাম।  হাজার নয়। 
    ৩) লক ইন ১৫ বছর তবে এখন ৫ বছর হয়ে গেলে বছরে একবার করে টাকা তোলা যায়। ৫০% বা তার কম অবধি উইতড্র করা যায়। কোন কারণ দেখাতে হয় না। ২ বছর আগেও ম্যালা ফৈজত ছিল। 
     
    শ্রীমল্লারকে অনেক শুভেচ্ছা। কর্ম হোক বা না হোক নিজের কিছু আয় প্রত্যেক মানুষের থাকা উচিৎ। আমার মাসিক খরচ ২০০ হলেও সেই ২০০ যেন আমিই রোজগার করতে পারি এইটে মাথায় রাখবেন। 
  • dc | 2402:e280:2141:1e8:952:b60:4619:***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২০548890
  • শ্রীমল্লারবাবুর ২২:৫০ এর পোস্ট পড়ে খুব ভালো লাগলো। আপনাকে কর্মজীবনের শুভেচ্ছা। আর রেগুলার ইনকাম যখন শুরু করবেন, তখন চাইলে দুইটা কাজ করে ফেলতে পারেনঃ 
     
    স্টেট ব্যাংকে একটা পিপিএফ অ্যাকাউন্ট খুলে ফেলুন, সেটাতে প্রতি বছর যতোটুকু পারবেন কিছু টাকা দিতে থাকুন। মিনিমাম হলো বছরে এক হাজার। পিপিএফ এর লকইন পিরিয়ড ১৫ বছর (কিছু এক্সেপশান আছে), কাজেই আগামী পনের বছর ধরে নিশ্চিন্তে কিছু টাকা জমা করতে থাকুন। 
     
    আর কোন একটা মিউচুয়াল ফান্ডে মান্থলি সিপ খুলে ফেলুন। অনেক ব্লু চিপ এমেফ আছে, এসবিআই, আইসিআইসিআই, এইচডিএফসি ইত্যাদি, অনলাইনে রিসার্চ করে কোন একটায় সিপ চালু করে দিন। 
     
    অল দ্য বেস্ট, মজা করে সময় কাটান :-) 
  • Pustak Biswas | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৭548889
  • গানের কোন ভাষা হয় না
     
  • . | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৪548888
  • আরে! ডিডি কোথায়? কত কাল দেখি না।
    আশা করি সুস্থ আছেন।
     
  • তক্কাতাকির নিয়ম কানুন | 2607:fb90:e330:7393:4130:bca0:1ecd:***:*** | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৩548887
    • name: dd 
      Date:02 Apr 2018 -- 09:44 AM

      এটা বছর ছয়েক আগে লিখেছিলাম।

      ইতিহাস সততই শাশ্বত। টইএর বদলে ফেবুগ্রুপ, সম্পাদকের বদলে এডমিন করে পড়ুন।

      "আমি লিখছি, জানেন, "টইতে রাজনৈতিক তক্কাতাকির নিয়ম কানুন" এই নিয়ে।

      (১) ফার্স্টলি আপনাকে একটা খুব সংকীর্ন বাইপোলার দুনিয়ায় বসত বাড়ী খুঁজতে হবে। হয় নকু নয় মাকু। হয় সিপিয়েম নয় তিনোমুল। এর বাইরে কোনো মানুষ,ব্রহ্মদত্তি,জলজ প্রাণী বা গবলিনের অস্তিঙ্ক Ä আপনি মানবেন না। সিপিয়েমকে সাপোর্ট করলেই আপনি মমতার দালাল আর মমতার সম্বন্ধে কিছু খারাপ কথা কইলেই আপনি নির্ল্লজ্জ সিপিয়েম। এই বৃত্তের বাইরে কিছু নেই।

      (২)অফকোর্স পার্সোনাল অ্যাটাক করবেন। খুব করবেন। নইলে রাজনীতি কিসের? কিন্তু লোকে যেনো টের না পায় আপনি নীতিটীতি ছেড়ে এমনই খেউর করছেন। নিজের ঢাক নিজেই পেটান। যেমতি ঃ
      "দেখুন ক্ষ বাবু, আমি কদাপি পার্সোনাল অ্যাটাক করি না। আপনাদের মতন নীচে নামতে আমি অপারগ।
      তবে এদানী আপনের মতন জাত খচ্চর দুটি দেখেছি বলে মনে হয় না। এক জনের কাছে শুনেছিলাম আপনি নাকি প্রকাশ্যে নাক খোঁটেন। অবশ্য আপনার লেখা পরলে মনে হয় আপনি প্রাতঃকৃত্যের পরও হাত ও ধোন না।"

      (৩) অভিমান? খুব চলবে। "আমি হতাশ হয়ে গেছি। আমি ক্লান্ত। অবষন্ন। বিষন্ন। আর লিখবো না। এখানকার তর্কের যা মান তাতে আমার বাপু পোষাবে না। ছ্যাঃ। ঘেন্না ধরে গেলো। বিদায় দেহ ভাই, সবারে আমি প্রনাম করে যাই।"
      পরের দিন ই আবার ফিরে আসবেন।

      (আরো)

      (৪) চশমাটা খুলে অন্যের লেখা পড়ুন,চশমা না থাকলে চোখ বন্ধ করেই পড়ুন।

      যেমতি কিউ বাবু একটি পোস্টিং করলেন এবং সেটির ভাষা,ভাব,ভংগী ও রং আপনার নিলকুল না পসন্দ। তো? আ [ পনি ধাঁ করে সম্পুর্ণ অন্য একজনকে গালি পারুন, ঐ পোস্টিংঅএর প্রসংগ তুলেই।
      কোনো অসুবিধে নেই।

      (৫) খিস্তি। পাতি বাথরুমের দেওয়ালের ভাষা,আপনি ছেড়ে দিয়েছেন বছর দশেক হলো। আবার চালু করুন।

      কিন্তু প্রকাশ ভংগীটি এক অনুপম খোকাবাবুর মতন হওয়া চাই। যেমতি ঃ
      "এই সব বাল বীচি গুলো কে যুক্তি মানেন? গাঁড় ফাটিয়ে দিতে হয়। আর আপনেদের মতোন অকালগেঁড়েদের ভাষা এতো অশালীন কেনো? ছিঃ"

      (৬) এক মহান শিক্ষক বা প্রচারক। স্থিতপ্রজ্ঞ। আপনি জলে ভেজেন না, আগুনে দগ্‌ধ হন না। আপনার সর্দি হয় না। পেট খারাপ তো কবেই ছেড়ে দিয়েছেন। দুনিয়ার আর কিছুই আপনাকে বিচলিত করে না।
      আপনি এক ফাটা রেকর্ডের মহান অবতার। একই কথা ইনিয়ে বিনিয়ে লিখে যান বছরের পর বছর, টইএর পর টই।

      (এমন কি আরো)

      (৭)জেনে রাখুন এখানে যারা লেখেন তারা হুবহু এক ক্লোন। বদের হাঁড়ি,পাজির পা ঝাড়া। তারা সারাক্ষন এ অন্যের পিঠ চুলকাচ্ছেন আর অন্যদের দেখলেই খেঁকিয়ে তেড়ে যাচ্ছেন। মাইরী। এদের চরিত্ররই এরকম।

      একটি সম্পুর্ন নতুন স্পেসিস এই গুরুচন্ডালীর "লোকে"রা। বা নতুন জাত।

      ওদের ভাতে মারুন, মাউসে মারুন। দু তিনটে টই পরে পরেই লিখুন "অবশ্য গুরুচন্ডালীর কাছ থেকে এর থেকে ভালো আশা করাই বাতুলতা" অথবা "গুরুচন্ডালীর সদস্যদের (অথবা মেম্বার / সমর্থক / প্রচারক / ইত্যাদি) পক্ষে এমতো হাঁদামী দেখে অবাক হবার কিছু নেই। আপনেদের বড্ড পেট পাতলা"।

      (৮)সম্পাদক। এটাও আজকাল জমেছে। সবাই জানে গুচ চালান এক (বা বেশ কিছু) চলমান অশরীরি, বা বিন লাদেন / মমতা / লক্ষন শেঠ / জর্জ বুশ / নরেন্দ্র মোদি বা আপনের পছন্দের কোনো হেট ফিগার।

      তো সেমতি একটি আনমডারেটেড মাঠে দাঁড়িয়ে আপনি প্রতিবাদের পতাকা তুলুন সম্পাদকের আধচোখামী ও ত্রিচারিতার বিরুদ্ধে।

      (ব্যাস,ব্যাস)
  • . | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪০548886
  • নিন গান শুনুন
  • . | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৮548885
  • থ‍্যাংকিউ angel
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৮548883
  • তবে এখানে অনেকেই তিনু সাপোর্টার। 
    দুয়েকজন সিপিয়েম সাপোর্ট করেন।
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬548882
  • আমি ফরেনার এবং ভারতে ভোটাধিকার নেই laugh
  • Manali Moulik | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৪548881
  • মানালি কি সিপিয়েম সাপোর্টার নাকি?
    এটা কিন্তু তিনু সাইট। blush
     
     
    সে কী   !!!! আপনারা তিনু নাকি?
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৯548880
  • আরে শ্রী ম, 
    অয়েলকাম ব‍্যাক।
  • . | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৮548879
  • মানালি কি সিপিয়েম সাপোর্টার নাকি?
    এটা কিন্তু তিনু সাইট। blush
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৫548878
  • খেলা এখনও শেষ হয় নি, তবে জিতে গেছে বলেই ধরা যায় 
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৬548877
  • জম্মু কাশ্মীরের রঞ্জি জয় খুবই ভাল খবর। আকিব কে এখনই ভারতীয় দলে নেওয়া উচিত 
  • aranya | 2601:84:4600:5410:5d83:c8e2:916b:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪548876
  • শিক্ষা, স্বাস্থ্য - যেগুলো রাজ্যের হাতে আছে, সেখানে ভাল কিছু করার চেষ্টা করলেও হয়। সবই তো ধ্বংসের পথে, প্রচুর দুর্নীতি 
  • শ্রীমল্লার | 2402:3a80:4148:ad6c:b08e:2bff:feab:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫০548875
  • সবাই ভালমন্দ মিশিয়ে নিশ্চয়ই ভাল আছেন? গুরুতে বেশ অনেকদিন আসতে পারিনি। আমার ফোন একেবারেই বন্ধ হ’য়ে গিয়েছে। আর কোনওদিন খুলবে না। অনেককিছুর পরে মায়ের স্মার্টফোন থেকে এখানে লিখছি। মার্চ থেকেই ব্যস্ত হ’য়ে পড়ব নতুন কাজে। এই কয়েকদিনে জীবন বদলেছে অনেক। যাইহোক, নিজের প্রচেষ্টায় একটা ভাল স্মার্টফোন যত তাড়াতাড়ি সম্ভব এর মধ্যেই কেনার চেষ্টা করব। smiley
  • Manali Moulik | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৩548874
  • জম্মু - কাশ্মীর রঞ্জি জিতলো
  • Manali Moulik | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৮548873
  • হ‍্যাঁ। আর ইনকাম ইনিকোয়‍্যালিটি রিপোর্ট 2024 অনুযায়ী রোয়ান্ডা মোশরিফ, টমাস পিকেটিরাও তাই বলছেন। দশ শতাংশের হাতে ফিফটি থ্রি পার্সেন্ট ইনকাম। তো এটাই, এই ভোট ইত‍্যাদিতে বেসিক অ‍্যানালিটিকাল ডেটার বালাই নেই, খালি চেঁচামেচি।
  • Pustak Biswas | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৪548872
  • @মানালি, আমি ভাতা অর্থনীতির কথা বলছি না। অর্থনীতি এমন কিছু নীতি যেগুলির মাধ্যমে অর্থ-ব্যবস্থার পরিবর্তন ঘটে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ভাল চলে। বর্তমানে PLFS report (govt. of India) অনুযায়ী দেশের মোট ওয়ার্ক ফোর্সের মধ্যে সেরা 22% মানুষ প্রতি মাসে 15,000 টাকা বা তার বেশি আয় করে। আর 10% মানুষ 25,000 বা তার বেশি আয় করে। এই রিপোর্টে মুখ পুড়লে, পরে 2023-24 এর রিপোর্টে এই 10% ,এর লিমিট বাড়িয়ে 32,000 করা হয়। যা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। কারন 2023-24 এর ডেটা করোনা কালীন সময়ে কালেক্ট করা হয়। যখন মানুষের কাজ চলে গেছিল, অনেকের বেতন কমে গেছিল। সুতরাং এই 2023-24 এর রিপোর্ট অসঙ্গতিপূর্ণ। কিন্তু এই অসঙ্গতিপূর্ণ রিপোর্টেও 22% এর লিমিট 15,000. এবং রিপোর্ট প্রকাশ করছে ভারত সরকার। তার মানে প্রকৃত অবস্থা কতটা ভয়ঙ্কর। এর মধ্যে ডাক্তার ইন্জিনিয়ার থেকে শুরু করে সরকারি বেসরকারি চাকরি, ব্যবসায়ী সবাই আছেন। এর সাথে কেন্দ্র সরকারের ঋণ 200 লক্ষ-কোটি টাকা। তার উপর প্রায় 12 লক্ষ-কোটি টাকার ঋণ কর্পোরেটের জন্য মাফ করা হয়েছে, গত 10-12 বছরে। অন্য দিকে সাধারন মানুষ লোন নিতে গেলে বলা হচ্ছে, অতিরিক্ত আয় দেখিয়ে ট্যাক্স ফাইল করতে। পরে জমি বাড়ি সবই যাচ্ছে। তার উপর মুদ্রাস্ফীতি ও বেকারত্ব।
     
    সমস্যাটা সমর্থন নিয়ে নয়। সমস্যা হল দেশের প্রকৃত অবস্থা মানুষের সামনে আসছে কি না। না হলে যুগের পর যুগ বোকা হয়ে থাকতে হবে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত