এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৬548871
  • @Pustak Biswas ওটা হচ্চে পিসিমণির মসীহা কমপ্লেক্স । 'লক্ষ্মী এলো ঘরে'  দেখেছেন? (না দেখাই ভালো। ওইসময়ে এক্সেলে কাজ করুন, গ্রামসি পড়ুন, ডষ্টয়েভস্কির অনুবাদ পড়ুন। আমি পাকামো করে দেখতে গিয়ে মায়ের ঝাড় খেয়েছি। তবে এই প্রশ্নের উত্তরটা ওর মধ‍্যেই লুকিয়ে আছে) গোপাল বারুইয়ের মৃত‍্যুর পর তার স্ত্রী লক্ষ্মী বারুইকে (শুভশ্রী) কুপ্রস্তাব দিতে থাকে খরাজ মুখোপাধ‍্যায় ও তার দলবল (বিজেপির সিম্বলিক প্রেজেন্টেশন এরা)। সঙ্গে শুভশ্রীর শাশুড়ি, ইয়ানি কি সোহিনী সেনগুপ্ত তার উপর হাড়ে চটা। অঙ্কুশ ওর বন্ধু, তার কোনো কাজকর্ম নেই। শাশুড়ির হাঁটু অপারেশন, বাড়ির চাল জোড়া দেওয়া সবেতে সে এদের সংসারে এসে পাশে থাকে। শুভশ্রী সারাদিন মাঠে চাষ করে, প্রাণপনে নিজেকে ভালো বৌ প্রমাণ করার চেষ্টা করে, অথচ এতো রোদেও তার স্কিন ট‍্যান হয়না। লাষ্টে সবাই মেনে নেয় ও বলে,  "মাথায় ওপর এমন মা, মাটি, মানুষের সরকার আর তোমার মতো এমন লক্ষ্মীমন্ত বৌ থাকলে সবই সম্ভব।" একটা সিনে খরাজ মুকুজ্জ‍্যে খুব রং নিয়ে অঙ্কুশকে বলে, "হেঁহে, দিল্লী থেকে যেদিন টাকা আসা বন্ধ হয়ে যাবে না, সব ডায়লগ ফুরিয়ে যাবে।"  অঙ্কুশ চোখটা রোমান্টিক মতো করে বললো, "দিল্লীর যমুনা আর কলকাতার গঙ্গা দিয়ে কতো জল বয়ে গেলো কাকা, কিচু করতে পারলে?"
    তো এই হচ্ছে ব‍্যাপার।
  • Pustak Biswas | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬548870
  • আমি এটা বুঝে পাই না, কেন্দ্রে বিজেপি সরকার। প্রকৃত অর্থনৈতিক ক্ষমতা, বিজেপির হাতেই। কিন্তু মানুষের মধ্যে এমন একটা চিন্তা ভাবনা তৈরি করা হয়েছে, যে শুধু রাজ্য সরকারই পুরো রাজ্যটাকে চালায়। দেশের সরকারের কোন ভূমিকা নেই। 
  • Manali Moulik | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৩548867
  • আর কিছু হবে না। চটি আমাদের ভিত্তি, চাড্ডি আমাদের ভবিষ‍্যৎ
  • dc | 2401:4900:4df1:30cc:bdc6:176f:aebb:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪৩548866
  • সেই। আসল কাজ তো হয়ে গেছে, এখন আর কি এসে যায়।   
  • | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৮548865
  • দিল্লি হাতে এসে গেছে এবার 'সৎ ও নিরপেক্ষ' বিচার ব্যবস্থা ছেড়ে দিয়েছে। আপনারা খামোখাই বিচারব্যবস্থার নিন্দে করেন। 
  • dc | 2401:4900:4df1:30cc:bdc6:176f:aebb:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২548864
  • অনেক কাঠখড় পুড়িয়েও বিশ্বগরু আর শাহস্যার কেজরিওয়ালকে ফাঁসাতে পারলো না। আজ দিল্লি কোর্ট কেজরিওয়াল আর মণীশ শিশোদিয়ার বিরুদ্ধে মামলা খারিজ করে দিল। 
  • Pustak Biswas | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৫548863
  • এখন সেই সময় আর নেই। কোন কাঠি কঞ্চি কাজে দেবে না। সেটা বুঝতে বেশি দিন সময়ও লাগবে না। যেমন এখন মণিপুর বুঝছে। মাঝখান থেকে জমি জমা সম্পত্তি বাঙালির হাত থেকে চলে না যায়।
  • albert banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৫548862
  • আসতে দিন্ বাঙালীর হাতেও কাঠি নামক এক মারাত্বক অস্ত্র আছে। যা হুমায়ুন পরে শেরশাহ ভালো করে বুঝে ছিলেন। 
  • b | 14.139.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫০548861
  • রঞ্জি ফাইনাল জমে ক্ষীর। আজ থার্ড ডে , ফার্স্ট ইনিংসে জম্মু কাশ্মীরের  লিড আছে। জম্মু কাশ্মীর ৬০ % ,  কর্নাটক ৪০ % জেতার চান্স।
  • Pustak Biswas | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৮548860
  • এখনও ভোট ঘোষনা হল না। এর মধ্যেই বিভিন্ন অফিসে বোমাতঙ্ক। আর্মী জায়গায় জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এটাই কি বাংলার ভবিষ্যৎ। আপামর বাঙালির শিল্পের দাবির কী হল? যে বিজেপি আসার পর, সারা দেশে অর্থনৈতিক হাহাকার শুরু হয়েছে। তারা করবে বাংলার অর্থনৈতিক উন্নয়ন? হাস্যকর।
  • পাটিগণিত | 2401:4900:3f05:ec7d:0:30:5899:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২১548859
  • b | 14.139.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৩548858
  • তা দেখুন সারা আসাম বিশ্বাস করে বসে আছে যে জুবিন গর্গকে ম্যানেজার ও সাঙ্গোপাঙ্গোরা মদ খাইয়ে মেরে ফেলেছে ।  
  • kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৬548857
  • ফুটিচার সাহেব,
    পুরো গল্প শুনলে হয়তো অত অবাক হবেনও না।এই ভিডিওটা আমাকে একজন হোয়াটস্যাপে পাঠিয়েছিলো। সেটা ফেবুর লিংক ছিলোনা। আমার স্বভাব মত দেখে নিয়ে সেটি ডিলিট করে দিয়েছি। এবার দুপুরবেলা হঠাৎ করেই ওটার কথা খুব মনে হচ্ছিলো। এখানে শেয়ার করতেও ইচ্ছে হলো। তখন কোথায় পাবো? গুগুলে সার্চ করে দেখলাম ঐ একটাই মাত্র লিংক পেলাম। ভাবলাম, আমি খুলতে পারি বা না, এখানে আর সবাই তো পারবেন। তাইই।
  • r2h | 134.238.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৬548856
  • হাহা, হ্যাঁ, আমিও কেকের ফেবু লিং দেওয়াতে অবাক হলাম, -ঐ ঐঃ)

    ভিডিওটা সুন্দর।
  • :|: | 2607:fb90:bd58:1f16:9974:6191:dfb2:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৫৭548855
  • একটা পনেরো -- ভিডিও না বরং ভিডিওর লিং দাতা আশ্চর্য করেছেন বেশী। জানতুম জগতে আয়নার বাইরে একজনই আছেন যিনি ফেবু বা ফেবুর লিং দেওয়া -- এসবের মধ্যে নেই। 
  • albert banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৫548854
  • Wyndham Grand Oklahoma City Downtown এখানে ওঠার কথা আছে 
  • albert banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪০548853
  • ওকলাহামার নীপা  থ্যাংক ইউ আমি জানাচ্ছি। 
    কিন্তু একটা শর্তে আমন্ত্রন টা আমার তরফ  থেকে 
    এবং তারাদের ও যাদের আপনি আনতে চান 
    ল্যান্সরীর মুখে ঝামা ঘষতে হবে। 
  • albert banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৮548852
  • kk
     
    আমার ভালো লাগছে ল্যান্সরীর সাথে দেখা হবে গাজা কভার করেছিল।  ওর কাছ থেকে জানা যাবে গজাতে সেই সময় শরীর কত দামে বিক্রি হচ্ছিলো।  বড্ডো নাক উঁচু  মনে করে আমেরিকান রাই কিং আপনাকে পেলে ওর মুখটাতে ভালো  করে ............ লেবরে দিতাম। 
  • ওকলাহামার নীপা | 2600:1002:b072:5eaa:9b1:59c7:8f45:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:২৩548851
  • মি ব্যানার্জী যদি নর্মানে আসেন তবে সময়টা আগাম জানালে দেখা করার চেষ্টা করা যায়!
  • albert banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৪548850
    • kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৯548829
    • অ্যালবার্ট 
    অরে নানা কোনো প্রব্লেম নেই আর আমি ঠিক ঘুরতে যাচ্ছি না আমাকে ওই আমেরিকান মোটা মাথার ক্রিটিকদের কাছে বসলে ওদের কমিশনটা বেশিপাবে। তাই তারা নিয়ে যাচ্ছে। আর আমার শর্ত টাকা নেব না কিন্তু আমার সমস্ত খরচ  তাদের। সত্যি একটা পাঁঠার দেশ। প্রচন্ড সো অফ 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৩৬548849
  • কেকে আগে দেখিনি এটা, তবে ভীষণ ভালো লাগল। আমি যদিও ভাবছিলাম শেষ অব্দি জেরি কিছু একটা টুইস্ট দেবে। খুবই হার্ট ওয়ার্মিং ভিডিও।
  • albert banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৮548848
  • angrycheekycheekycryingcheekylaugh
  • kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৬548847
  • স্যরি, একটু অপ্রাসঙ্গিক হয়ে গেলো!
  • kk | 2607:fb91:4c1f:10de:8549:4fd9:331c:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৫548846
  • আপনারা হয়তো এই ভিডিওটা দেখেছেন। তবু আবার দিলাম।
  • aranya | 2601:84:4600:5410:e899:5b1c:da1e:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১০548845
  • সব মরণ নয় সমান, কোন মৃত্যু পালকের মত হালকা, কিছু মরণ হিমালয়ের চেয়ে ভারী 
  • aranya | 2601:84:4600:5410:e899:5b1c:da1e:***:*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৮548844
  • হুতো, বুঝেছি। 
  • albert banerjee | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৪548843
  • cheeky
  • r2h | 134.238.***.*** | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৫৫548842
  • অরণ্যদা, না না, সেটা তো বটেই। আমি এমনিতে, সাধারনভাবে চিন্তাভাবনার গতি নিয়ে বলছি আরকি, প্রতুল মুখোপাধ্যায়ের গানটাও যে কারনে মনে পড়লো।
    একটা বড় কজ, উদ্দেশ্য, লক্ষ্য ইত্যাদি ইত্যাদি, এইসব নিয়ে আগেও বোধহয় কথা হয়েছিল, সৈনিক দেশের জন্য মৃত্যু নিশ্চিত জেনেও শরীরে গ্রেনেড বেঁধে শত্রু ট্যাঙ্কের তলায় ঝাঁপ দিল- সেটাকে কেউ আত্মহত্যা বলবে না। তার বিপরীতে, এইসব আরকি, কিছু জিনিসপত্র।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত