এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kk | 2607:fb91:4c1f:10de:3989:5bab:4904:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০৫548416
  • র২্হ'র গপ্পো আর রচট্টো'র ছবি দুইই তুমূল হয়েছে!
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১548415
  • @রমিত স‍্যার, অপূর্ব ডিজিটাল অঙ্কন। 
  • Manali Moulik | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০১548414
  • :X 
    এইধরনের লোকেদের প্ল‍্যাটফর্ম থেকে তাড়িয়ে দেওয়া হোক। একটা ডিবেটের মিটিং এ ছিলাম, ফাঁকতালে এলাম। মনটা খিঁচড়ে গেলো।
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩০548411

    • r2h | 165.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮
    চমৎকার লাগল! 
  • r2h | 165.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৮548410
  • হ্যাঁ, বীরু রায়।
    এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়লো, লিখেছি কিনা আগে মনে নেই, সে যাগ্গে।

    সেবার, মানে বছর কুড়ি আগে হবে, যাচ্ছি ক্যানিং লাইনে কোন এক গ্রামে, গ্রামের নাম ভুলে গেছি, মাতলা নদীর কাছে, সন্ধ্যেবেলা মেলা ঘুরে, রাতে যাত্রা দেখে পরদিন বেলায় বেলায় ফিরবো। খুবই নাকি জনপ্রিয় পালা - পালার নাম ডাইনি মায়ের বিচার।
    শাসন রোড স্টেশনে নেমেছি ট্রেন থেকে, সন্ধ্যে হয়ে গেছে, স্টেশন থেকে ভ্যান রিক্সা। ভ্যান রিক্সা মেঠো পথে পড়তেই দড়াম করে অন্ধকার, এমন নিশ্ছিদ্র গাঢ় অন্ধকার জীবনে খুব কমই দেখেছি, এক আধবার। কী তিথি ছিল মনে নেই, অমাবস্যা যদি নাও হয়, আকাশে তখনও চাঁদ ওঠেনি। অন্ধকার যেন গায়ে মাথায় পড়লো। সে যাক, ভ্যানের সহযাত্রীরা, সহযাত্রিনীই সংখ্যাগুরু, আমি, ভ্যানচালক বাদে আর একজন পুরুষ; খুব কলকাকলি, কলকাতায় নানান কাজ করেন, পার্বন উপলক্ষে বাড়ি, সবাই খুব খুশিয়াল, তার মধ্যে আমরা দুজন আনকা, তাতে সবার খুব আপ্যায়ন। ভ্যান চলছে হুহু, হঠাৎ একটা খালের কাছে সে একেবারে পিনপতন নিস্তব্ধতা। ঐ অন্ধকার আর ঐ নিস্তব্ধতা একেবারে চেপে ধরে, মনে হচ্ছিল যেন অনন্তকাল। সেও একেবারে হঠাৎ, যেমন অন্ধকার পড়েছিল, সেরকমই নিস্তব্ধতা পড়লো। খাল পেরিয়ে কিছুদূর যাওয়ার পর ভ্যানচালক বললেন, আমার গাড়িতে কোন ভয় নেই, এত বছরে কোনদিন কিছু হয়নি।

    কী ব্যাপার? না ঐ খালের ঢালুতে ডাকাত ঘাপটি মেরে থাকে, নাকি প্রথমেই ভ্যান যাত্রীদের গলা কেটে ফেলে, তারপর কিছু টাকাকড়ি যৎসামান্য সোনাদানা পেলে ভালো, না পেলে পরের গাড়ির অপেক্ষা। গত হপ্তাতেই নাকি... ঐ।
    তারপর আবার কলকাকলি শুরু হল, মেলায় পৌঁছে সে আরেক গল্প। মাঠের প্রান্তে বনবিবি আর দক্ষিণরায়ের থান।
  • ডিমের কচুরী | 165.225.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২২548409
  • এই সরল ব্যাপারটা আমার মত ডিমপ্রিয়র মাথাতেই আসেনি কখনও, জাস ভাবাই যায় না! গুগল করে এগ্গাদা রেসিপি পাওয়া গেল! 
  • albert banerjee | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৯548408
  • তোরে কৌ প্রোটেস্ট করবি না 
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৩548407
    • :X | 2a0e:97c0:3e3:460:1337:b00b:1337:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৪548406
    যেখানে সেখানে বাতকর্মের রোগটা তোর আর গেল না, তাই না? তুই বাড়ি ছেড়ে অনেকদূরে চ’লে এসেছিস... এত রাতে একা একা ‘ভাটিয়ালি’ থেকে বাড়িতে ফিরবি! তোকে কি আমি বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসব? দিনকাল তো একেবারেই ভাল না...! চারিদিকে যা শুনছি! 
  • :X | 2a0e:97c0:3e3:460:1337:b00b:1337:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৪548406
  • ওরে ন্যাকাচো সবাই তোর মতন পারভারট চুমুভিকিরি নিকি রে?স্লা বেকারটাকে কেউ বালটা দিয়েও পোঁছে না আর বসে বসে  ন্যাকামি মারায়। 
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১548405
  • বেশ টার্মদুটো
  • lcm | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯548404
  • সানি = সামাজিক নির্মাণ 
    কাঁবা = কাঁচা বায়োলজি   
  • | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৬548403
  • সানি আর তেমন কই? কাঁবাই তো ভর্তি। 
     
    রঞ্জনদা হীরেনদা বোধি  তিনজনেই হরিদাস পালে  টইতে বুলবুলভাজায় এই সপ্তাহেই লিখেছেন/ছে। মানে লিখছেন। আর লেখেন না মানে কী? 
  • kk | 2607:fb91:4c1f:10de:3989:5bab:4904:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯548402
  • অনেক বছর আগে গুরুতে দুটো টার্ম খুব চলতো, কাঁবা আর সানি। আজকাল ভাট পড়লে ঐ টার্ম দুটোর কথা খুব মনে পড়ে :-)
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৮548401
    • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৭548399
    হ্যাঁ ঠিক বলেছেন! সত্যি কথা বলতে, হাসির তুলনা একমাত্র হাসিই.... 
  • albert banerjee | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৮548400
  • যত মার, তত চেঁচানি , যাব না, যাব না। মাছ নেই মাছ নেই মাছ নেই। জল নেই, জাল নেই, লৌকো নেই, ভাত নেই, কাপড় নেই, পান নেই । যাব না যাব না যাব না। মার মার মার। সারা গায়ে পিঠে ছপটি। সারাদিন চলে যায়,
    ছপটি পড়ে সপাং সপাং। কালশিরা পড়ে, রক্ত ফুটে ওঠে বুকে মুখে পাছায়।
    ছপটি তোমার  গায়ে পড়ছে। কিন্তু, শক্ত করে রাখো নিজকে । সবুর হোয়ো না, দিশেহারা হোয়ো না। তোমার কত আদরের বউ, কত সোহাগের শরীর ।
    তখন পরের জমা-নেওয়া পুকুরে বাওড়ে বিলে চুরি করে জাল ফেলতে তোমার আটকায় না। পঞ্চায়েতের সামনে তোমাকে অপরাধ স্বীকার করতে হয়। 
    ভুত ..,.......... গাজন গঙ্গা 
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৭548399
  • বেশ তো, হাসুন, হাসা ভালো জিনিস:)
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৫548398
  • সাদা চুলে ঝুঁটি , ঐ চশমা তো ফ্যাশন ওয়ার্ল্ডে আইকনিক হয়ে গেছে।
     
     
    আইকন তো হলেই একটা বোহেমিয়ান, ক‍্যাপিটালিষ্ট, ওয়েষ্টার্ন লিবেরাল ফ্রি মার্কেট মার্কা  ব‍্যাপার দাঁড়ায়। আর তৃতীয় বিশ্ব  নালে-ঝোলে হয়।  এ স্টিরিওটাইপ বিরক্তি ধরে গেছে।
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৪548397
    • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৩548396
    মিষ্টি হাসি পেলো.... smiley
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৩548396
  • শ্রীমল্লার, স্যরি, আপনার পছন্দ মত তো দুনিয়া চলে না। ধন্যবাদ জানানোটা প্রাথমিক ভব্যতার ব্যাপার। ওটা আপনার পছন্দ না হলেও বর্জন করা সম্ভব না।
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪০548395
  •  
    • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৭
     
    ‘থ্যাংকিউ’ তো আমি পছন্দ করি না! smiley
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৭548394
  • থ্যাংকিউ, শ্রীমল্লার। হ্যাঁ, নতুন কিছু লেখা হলে আমি গুরুতেই তুলে দিই। 
  • dc | 2a09:bac3:3f46:16b4::243:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৪548393
  • কেকে, হ্যাঁ :-)
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩২548392
    • r2h
    এখানেই আপনাকে বলি, আমার যেমন কেকের গদ্য খুব ভাল লাগে, তেমনই আপনার কবিতা— খুব ভাল লাগে আমার... এটা আমার অনুরোধ বলতে পারেন, ‌নতুন কোনও কবিতা যদি গুরুতে জমা করেন,  তাহলে আমি আরও সমৃদ্ধ হ’তে পারি... আপনার পুরনো লেখাগুলো পড়েছি। এখনও মাঝেমধ্যে পড়ি।  একটা কেমন ঘোরের মধ্যে যেন ঢুকে যায়... 
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩০548391
  • নিন গল্প শুনুন। অমিতাভদা ফাটিয়ে দিয়েছেন। আরও আসবে। এই প্লেলিস্টেই এককের হাজবপুরও আছে।
     
  • kk | 2607:fb91:4c1f:10de:3989:5bab:4904:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৯548390
  • ভূত তো আমি অনেকবার দেখেছি। রোজই দেখি। আয়নার সামনে দাঁড়ালেই।

    মানালির টই ঘাঁটলামনা। ডিসি কার্ল লাগার্ফেল্ডের নাম করলেন বলে বড় ভালো লাগলো। ঐ সাদা চুলে ঝুঁটি , ঐ চশমা তো ফ্যাশন ওয়ার্ল্ডে আইকনিক হয়ে গেছে।
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২548389
  • তো ভূতের উপস্থিতির ব্যাপারে যেটা বলছিলাম,‌ সেটা সম্পূর্ণ ক’রে দিই— জীবনে একবার মাত্র ক্লাস সিক্সে পড়ার সময়ে ভূতের উপস্থিতি আমি টের পেয়েছিলাম। সম্ভবত ওটা আমার অনুভূতির গন্ডগোল ছিল। কিন্তু মা-বাবার মুখে কিছু গল্প শুনেছি। সেটাই বলি— আমাদের বাড়িতে বিয়াল্লিশ নাগের মাটির মনসা প্রতিমা আছে। প্রতিবছর পরিমল জেঠু তৈরি করতে আসেন। পুজোর দিন প্রচুর মানুষ আসেন, প্রচুর মানুষকে খাওয়ানো হয়। আমার বাবার প্রতিষ্ঠিত মাটির এই মনসা প্রতিমা। প্রতিবছর শ্রাবণ মাসে ধুমধাম ক’রে বড় পুজো হয়।  চাকরিসূত্রে যারা বিদেশে থাকে তারা মিলিত হয়। মানে সবাই এক জায়গায় হয় বছরের এই মাত্র একটি দিন। মায়ের মুখে শুনেছি, বিয়ে হয়ে আসার পরে সন্ধ্যেবেলায় যখন মা পুজো দিতো, তখন হঠাৎ ক’রেই ধুনোর গন্ধ এমনকী লাল শাড়ি পরা চুল ছেড়ে একজনকে দেখেওছে আমার মা। বাবাও সম্ভবত একই দৃশ্য দেখেছে। তো এই আর কী... এসব ঘটনার ব্যাখ্যা আমি কোনওদিন করিনি। করার কোনও ইচ্ছেও নেই। কিন্তু এই ঘটনাগুলোর কথা মনে পড়লে, গা ছমছম করে। 
  • &/ | 151.14.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২548388
  • হুতেন্দ্র, রামচাঁদের গল্প খুবই ভালো লাগল। আচ্ছা সেই ঠ্যাঙাড়ে বীরু রায়ও তো ওঁদেরই পূর্বপুরুষ, তাই নয়?
  • &/ | 151.14.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১১548387
  • দুনিয়া জুড়েই উত্তাল সময় চলছে। (কোনোদিনই কি অন্যরকম ছিল? সবসময়েই কিছু না কিছু নিয়ে ঝঞ্ঝাট ঝামেলা লেগেই থাকে আমার সীমিত জ্ঞানে যা দেখেছি।)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত