এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮548386
  • ওদিকে মেয়ের স্কুলে পোলাপান দুদিন পরপর আইসবিরোধী মিছিল প্ল্যান করছে, আর স্কুল ক্রমাগত ছাত্রছাত্রীদের অনলাইন কার্যকলাপে নজরদারী করে মা বাবাদের খবর দিচ্ছে, আর সেসবের ফলে আবার মিছিলের দিনক্ষন পাল্টে যাচ্ছে। যেসব অনাগরিক বাচ্চারা এসবে যোগ দিতে পারছে না তারা মরমে মরে আছে।
     
    সেদিন এক নামী বিশ্ববিদ্যালয়ের বাইরে আইস ঘাঁটি গেঁড়ে বসেছিল, দুদিন আগে বিক্ষোভ মিছিল হয়েছিল, শিক্ষে দেওয়ার জন্য ফেস রেকগনিশন টিশন লাগিয়ে সহজ শিকার ধরবে বলে। তাতে করে অনেক বাদামী চামড়ার ছেলেমেয়েরা খুব ডিপ্রেসড হয়ে পড়েছে।
     
    কঠিন সময়, আর পারা যায় না।
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৬548384
  • আর যদি ভাটের কথা বলেন, এই পাতায় কখনই তিনি ভাটিয়াল হিসেবে আসেননি।
     
    হ‍্যাঁ। ওটা আমারই ভুল হয়েছে।
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫548383
  • গবেষণাভিত্তিক কিছু এই প্রথম গুরুর খেরোর খাতায় ট্রাই করলাম। 'প্রান্তিকের চিত্রায়ন'  পরিশ্রমের ফসল, সবাইকে একবার ঢুঁ মেরে আসার অনুরোধ রইলো।
  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৫548382
  • আর যদি ভাটের কথা বলেন, এই পাতায় কখনই তিনি ভাটিয়াল হিসেবে আসেননি।
  • dc | 2402:e280:2141:1e8:c85c:e5ef:e97b:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৩548381
  • র২্হ, আমারও একই কেস। ​মেয়ের সাথে অনেক তর্ক হয়, শেষে ওর মা ওর পক্ষ নিয়ে লড়ে, আমি মেনে নি laugh
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯548380
  • জেনারেশন বিভাজন টিভাজন ফালতু ! মিলেনিয়ালরা র্য দেখচি সবচেয়ে ভালো।
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮548379
    • হেঁয়ালি | 103.87.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯548373
    • রাতের সব তারাই আছেন ভাটের আলোর গভীরে 
    • অঃ
  • রমিত চট্টোপাধ্যায় | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮548378
  • @মানালি, আগের সপ্তাহেই তো হীরেন সিংহরায়ের লেখা প্রকাশিত হয়েছে বুলবুলভাজায়। দিন গোনার দিন সিরিজে। উনি তো কমেন্ট সেকশনে সবার পাঠকদের সাথে কথাবার্তাও বলেন সবসময়, গুরুতে আর দেখেন না মানে ঠিক বুঝতে পারলাম না।
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫548375
  • আমি সেদিন মেয়েকে খুব লেকচার দিয়েছি, এই জেনারেশন ভাগগুলি কেমন অতি মার্কিন নিকটদৃষ্টি; দেশ কাল ভেদে কেমন করে প্রজন্মের চিন্তা ভাবনা অ্যাস্পিরেশন পাল্টায় আর কেমন করে একজন আমেরিকান, একজন নাইজেরিয়ান, একজন ইরাকি, একজন ভারতীয়কে শুধু এক সময় জন্ম বলেই এক খোপে ফেলা যায় না।

    মেয়ে একমত হয়েছে, নাকি বিপক্ষে যুক্তি শানাচ্ছে এখনও ঠিক বুঝতে পারছি না। আমাদের তর্কগুলি অতি দীর্ঘমেয়াদী হয়।
  • dc | 2402:e280:2141:1e8:c85c:e5ef:e97b:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯548374
  • আমার তো জেনজি, জেনএক্স ইত্যাদি ব্যপারগুলো একটু হাসির লাগে। অবশ্য আমার মেয়ে মাঝে মাঝে নিজেকে বলে প্রাউড জেনজি, কিন্তু কেন বলে জিগ্যেস করলে খুব একটা ডেফিনিটিভ উত্তর দিতে পারে না। শেষে মেয়ে আর তার মা  মিলে আমাকে বলে দেয় তুমি পুরনো জেনারেশান, এসব বুঝবে না। কি আর করি :-(
  • হেঁয়ালি | 103.87.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯548373
  • রাতের সব তারাই আছেন ভাটের আলোর গভীরে 
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৭548372
  • ইয়ে, ইন্ডিয়ান মিথোলজিতে এরকম কোনো মামা আছেন  যিনি কিনা রোল মডেল টাইপ? 
     
     
    ভোজমামা। পান্ডবদের
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৫548371
  • মানালি, এটা পথের পাঁচালী; রামচাঁদ রায় হরিহরের পিতা।

    দ্বিতীয় প্রশ্নের উত্তরে নীরবতাঃ)
    তবে এ শুধু জেনজির উপসর্গ আমি বলবো না, যুগে যুগে কালে কালে ইত্যাদি। তার ওপর ভারতীয়রা সংস্কৃতিগতভাবে উপোসী ও বঞ্চিত ।

    তৃতীয় প্রশ্ন - বাঁদরামির ওষুধ, দেখুন, ব্যাপারটা মাত্রা ছাড়ালে ও সীমা লংঘন করলে, অনলাইনে হলে সাইবার সেলে অভিযোগ করা যেতে পারে। এসব ব্যাপারে আইন কানুন কড়া-ই।
    আর ফিজিক্যালি হলে লাঠ্যৌষধি ছাড়া তো উপায় দেখি না।
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৫548370
  • আসে না।
     
    *আসেন না। স‍্যরি।
  • b | 117.238.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৪548369
  • "১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭"
    ১। পথের পাঁচালি 
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৪548368
  • রঞ্জন  স‍্যার গুরুতে আমার ফেভারিট রাইটার, ভাটে আর আসে না। বোদাগু স‍্যার, হীরেন স‍্যার, এলেবেলে দা এনাদের আর দেখি না।
  • b | 117.238.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৩548367
  • আমার এক নতুন ভাগ্নে হয়েছে , তার মা আমাকে  জানালো যে সে নাকি জেন বিটা  । লাটিনে কুলুলো না, গ্রীকে পৌঁছে গেছে।
     
    তবে ইয়ে, ইন্ডিয়ান মিথোলজিতে এরকম কোনো মামা আছেন  যিনি কিনা রোল মডেল টাইপ? আমার ঘুরে ফিরে শুধু শকুনি, কংস আর কালনেমির কথা মাথায় আসে।
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭548366
  • হুতোদা, প্রথম প্রশ্ন, কোন গল্প এটা? পড়ে দেখবো তাহলে।
     
    দ্বিতীয় প্রশ্ন, পাবলিকের আজকাল লজ্জাশরমের বালাই উঠে গেছে কেন? না মানে আপনারা যে জেনজিকে দোষারোপ করেন, এতে খারাপ লাগে। এরকম অজ্জোউত্তদের জন‍্যই তো? 
     
    তৃতীয় প্রশ্ন,  বাঁদরামির ঔষধ কী? 
     
    (এক সরল পব বাসিন্দার প্রশ্ন)
  • | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯548365
  • হুতো,  laughlaughlaugh
  • r2h | 165.***.*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৪548364
  • "বছরখানেক কোনরকমে চক্ষুলজ্জায় কাটাইয়া দেওয়ার পরও যখন পিতার সেদিকে কোন উদ্যম দেখা গেল না, তখন রামচাঁদ মরীয়া হইয়া প্রত্যক্ষে ও পরোক্ষে নানারূপ অস্ত্র ব্যবহার করিতে বাধ্য হইলেন। দুপুরবেলা কোথাও কিছু নাই, সহজ মানুষ রামচাঁদ আহারাদি করিয়া বিছানায় ছটফট করিতেছেন — কেহ নিকটে বসিয়া কি হইয়াছে জানিতে চাহিলে রামচাঁদ সুর ধরিতেন, তাঁহার আর কে আছে, কে-ই বা আর তাঁহাকে দেখিবে—এখন তাঁহার মাথা ধরিলেই বা কি—ইত্যাদি।"
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৩548363
  • আপনারা কেউ ভূতের উপস্থিতি টের পেয়েছেন? 
     
    আমি পেয়েছি। পুরোনো মামাবাড়ির ফাঁকা হলঘরে। একটা গল্পও জড়িত এর সঙ্গে। যেটা আমাকে খুব ভাবায়। সো আই ডোন্ট নো ইট ইস মাই ইমাজিনেশন অর এনিথিং এলস্। আমার মায়ের বড়োপিসিমা, মানে আমার পিসিঠাম্মি ছিলেন তৎকালীন সময়ের গ্র‍্যাজুয়েট। দুর্ভাগ‍্যবশতঃ, বিয়ে দেবার জন‍্যই ডিগ্রিটা অর্জন করিয়েছিলেন অভিভাবকরা, কাজকর্মের জন‍্য নয়। তখনকার যা হতো আর কী! তো তাঁর বিয়ে হয় ভবানীপুর অঞ্চলের এক অতি উচ্চবিত্ত ও অভিজাত ফ‍্যামিলিতে। আশীর্বাদে নাকি তারা সাতলহরী হার দিয়েছিলেন!! সে যাই হোক, সেইসূত্রে এবাড়িতে যাওয়া - আসা গড়ে ওনার শ্বশুরবাড়ির এক সম্পর্কিত ভাইয়ের, মানে স্বামীর ভাই।  ইমন ডি ভ‍্যালেরা, ভ্লাদিমির লেনিন এসব নাকি ছিলো সেই ভদ্রলোকের কন্ঠস্থ এবং অপূর্ব মানুষ। মোট কথা, নিজের বাড়ির ওই উচ্চবিত্ত পরিবেশে ওনার বনতো না। তো তার বৈবাহিক সম্বন্ধ চলাকালীন নাকি এই কুটুমবাড়িতে একটি লোকাল নিম্নবিত্ত মেয়ের সঙ্গে তিনি প্রেমে জড়িয়ে পড়েন। যারা পূর্ববঙ্গের লোক ও বেশ দরিদ্র। এতে সবাই অত‍্যন্ত রুষ্ট হয়ে নতুন বৌকেই দোষারোপ করে ও তিনি দেবরকে সরাসরি সবটা জানিয়ে বলেন  'তুমি এখানে আর আসবে না। ' সেই মেয়েটিও নাকি চরম অপমানিত হয়ে মানসিক চাপে অন‍্যত্র বিয়ে করে চলে যেতে বাধ‍্য হয়। এর কয়েকমাস পর বন্ধুর বাড়ি বেড়াতে যাচ্ছি, বলে নাকি সেই ছেলেটি আর কখনো ফেরেনি। মানে জীবিত বা মৃত কোনো খোঁজই তার পাওয়া যায়নি। একটা নিস্তব্ধ দুপুরে নিজের মতো ওই হলঘরে (শুনেছি  কুটুমবাড়ি এলে ওখানেই নাকি তার থাকার ব‍্যবস্থা হতো) কোনো ম‍্যাগাজিন পড়ছিলাম, একটা চাপা নিঃশ্বাস, কোনো অপরিচিত ধূমপানের গন্ধ বা একটা...একটা অ‍্যানক‍্যানি ফিলিংস আমার হয়েছিলো। সেসময়ে চারপাশে কেউ ছিলো না বলেও হতে পারে। আমি কয়েকবার ধীরে চেষ্টা করলাম ব‍্যাপারটা বোঝবার, যদি সত‍্যি হয় তো আমার ক্ষেত্রে ওনাকে কী সম্বোধন করা উচিত সেটা তখন মাথায় আসেনি, কিন্তু তিনটি বড়ো বড়ো জানালাসহ ভেন্টিলেটর, দুটো দরজার বড়ো হলঘরে আমার মনে হচ্ছিলো দমবন্ধ হয়ে জাষ্ট মারা যাবো। ওখান থেকে বেরিয়ে যাবার মতো শক্তি অথচ আমার নেই। একটা আশ্চর্য অনুভূতি হয়েছিলো।
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৯548362
    • dc | 2402:3a80:410:2ef:fd0d:b24c:71c:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩১548360
     
    আমিও ভয় পাই। তবে শুধু রাতের বেলায় মনে হয়, পাশে একটা বউ থাকলে ভাল হয়। ভয় পেলে যাকে জড়িয়ে ধ’রে শুতে পারি... 
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২548361
  • আর তাই মাঝে মাঝে ভাবি, আসলে উল্টোটাই বা কেমন? নিজের ভদ্রাসনে, অঋণী অপ্রবাসী প্রজন্মের পর প্রজন্ম ধরে দিনান্তে শাকান্ন ভক্ষন করে সুখে, সেরকম জীবনই বা মন্দ কী, চণ্ডীমণ্ডপে হুঁকো খেয়ে, তাশ পাশা পিটিয়ে, রাজা উজির মেরে জীবন কাটিয়ে দেওয়ার উপায় থাকলে কি তাই করতাম? কে জানে।
     
    হুম হুতোবাবু, এটেই হচ্ছে বিষয়। একেকবার খুব খেপে যাই যে এতো বাড়িতে বেঁধে রাখবে না, যাদবপুর থেকে সেই বাড়ির বাসস্ট‍্যান্ড অবধি চোখে চোখে রাখবে না...গিভ মি সাম স্পেস টু গ্রো আপ। তারপর আবার যখন দিনান্তের রোদের ছায়া এসে পড়ে জানালার পাশের নিমগাছে, কমলা রোদ বোটানিক‍্যাল গার্ডেনের আকাশের রেখা কেটে যাওয়া (আমার জানালা দিয়ে এশিয়ার বৃহত্তম গর্ব, আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় জাতীয় উদ‍্যান দেখা যায়), উদ্ভিজ্জ গন্ধ জানালা দিয়ে ঝাপটা মারে, বইয়ের তাক থেকে এটা ওটা নাড়ি, Aitmatov এর first teacher পড়ে একটু সেই পপলার গাছদুটোর জন‍্য ভাবি, মনে হয় এই তো বেশ। বিহারীলাল চক্রবর্তী লিখেছিলেন, "অবোধবন্ধু" পত্রিকায়, "আমাদিগের অভ‍্যন্তরীণ প্রকৃতি দুইটি ধারার সংমিশ্রণ। যেন একজন তীব্রবেগে বহির্জগতের দুর্নিবার টানে বিশ্ববিজয়ে বাহির হইতে চায়, অপরটি গৃহকোণের ছায়ায় তাহার প্রাপ‍্য সুখ খুঁজিয়া লয়। এই দ্বি-সত্ত্বার অনিবার্য দ্বন্দ্বই আমাদের জীবনের মূলরস স্বরূপ।"
  • dc | 2402:3a80:410:2ef:fd0d:b24c:71c:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩১548360
  • শ্রীমলার, আমি ভুতের উপস্থিতি টের পাইনি, তবে ভুতকে খুব ভয় পাই। 
  • dc | 2402:3a80:410:2ef:fd0d:b24c:71c:***:*** | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩০548359
  • র২্হ, আমার প্রথম অপশানটা ভাল্লাগে, একেবারে ছোটবেলার থেকেই মনে হতো নানান জায়গায় ঘুরে বেড়াবো, নানারকম খাবার খাবো, সেখানকার লোকেদের সাথে কথা বলবো। আমার আশেপাশের সবাইকেও তাই বলি ওরে বেরিয়ে পড়, পৃথিবী ঘুরে দেখ, বসে থাকিস না  :-) তবে এসব হলো পার্সোনাল চয়েস, কারুর ঘুরে বেড়াতে ভালো লাগে, কারুর নিজের জায়গাতেই থাকতে ভালো লাগে। যার যেরকম ইচ্ছে, কোনটাই ভালো বা খারাপ না। 
  • Srimallar | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৭548358
  • আপনারা কেউ ভূতের উপস্থিতি টের পেয়েছেন? 
  • Manali Moulik | ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২৫548357
  • .যেখানেই যাও চলে, হয়নাকো জীবনের কোনো রূপান্তর;..." cool
     
    ঠিক বলেছেন। crying
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত