এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫০547843
  • শৌনক চট্টোপাধ্যায় শোনেন আপনারা?  অনিন্দ‍্য মুখার্জী? 
  • &/ | 151.14.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬547842
  • ওদিকে রঞ্জনদাকে কত তারিখের কত গতে যেন কী একটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি তো কিছু কইলেন না? কেজানে হয়ত আসেন নি ভাটিয়ালিতে তারপর, তাই দ্যাখেন নি এখনও। তাও হতে পারে।
    এদিকে কেকে কে কী একটা জিজ্ঞেস করার ছিল, সেটাই আর মনে পড়ছে না। হুতেন্দ্রকেও কিছু শুধানোর ছিল, কিন্তু সেও মনে পড়ছে না। যাই কিছু ব্রাহ্মীশাক তুলতে বরং যাই, ধুয়ে কুটে সেগুলো ভালো করে ভাজতে হবে। ঃ-)
  • কৌতূহলী | 115.187.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৫547841
  • কিছুদিন আগে পান্নালাল আর মান্না দে দিয়েছিলাম। মাঝেমধ্যে হেমন্ত শ্যামল মানবেন্দ্র অনুপ তরুণ অখিলবন্ধু মৃণাল সন্ধ্যা আরতি নির্মলা প্রতিমা দেব তাহলে। 
  • &/ | 151.14.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪২547840
  • যে কোনও দিক থেকে পড়তে থাকলে একটা ম্যাজিক হয়। কে যেন হঠাৎ করে কন, চন্দ্রকেতু? সে তো অনেকদিন হয়ে গেল। তখন আবার পিছিয়ে পিছিয়ে গিয়ে চন্দ্রকেতুর ব্যাপারটা বিশদে বুঝতে হয়। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪০547839
  • আপনারা তো কই হেমন্ত দ্যান না? অথবা লতা? বা আরতি? বা সন্ধ্যা? বা হাজারিকা? বা সেই বিখ্যাত 'হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই' ?
  • ভাট | 108.16.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯547838
  •  আরে ওয়াহ! কেবল উল্টোভাবে পড়তে হবে ৫৮৪৯ পাতা থেকে! 
    অবশ্য এসব ​​​​​​​খামচাখামচি ​​​​​​​করে ​​​​​​​যেখান ​​​​​​​থেকে যে কোন দিক থেকে ​​​​​​​খুশি ​​​​​ পড়লেও ​​​​​​​হয়! 
    অতি উত্তম! 
  • dc | 2402:e280:2141:1e8:a844:85a3:fd49:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৭547837
  • শ্রীমল্লারেরও কিশোর কুমার ভালো লাগে জেনে ভারি ভালো লাগলো :-)
  • %% | 2406:7400:10c:db45:505:64e4:7f41:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৬547836
  • পুরনো ভাটিয়ালি | 2a0b:f4c2:2::***:*** | ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭
     
  • r2h | 208.127.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৮547835
  • কী যে বিরক্তিকর।
    এমন না যে ভাটে চিরকাল লোকে শুধু দর্শনশাস্ত্র নিয়ে তত্ত্ব আলোচনা করেছে। ঝগড়াঝাটি গালাগাল ব্যক্তি আক্রমন ট্রোল স্প্যাম থেকে সক পাপেটিং পর্যন্ত সবই হয়েছে, ক'দিন পরপরই এই চক্র ফেরে। যেকোন সময়ই ব্যাপারগুলি বিরক্তিকর, প্রতিবারই মনে হয় এইবারেরটা নিউ লো। আবার হয়। একজন একজনকে আওয়াজ দিল, সে দিগ্বিদিকজ্ঞানশূণ্য হয়ে কোমর কষে গালাগাল শুরু করলো... এসব ব্যাপারে কেউই কিছু কম যায় না।
    যাগ্গে কী আর করা যাবে।
  • Anindya Rakshit | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৪547834
  • সাব্বাশ!
  • Manali Moulik | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৭547833
  • দেখা যাক মানালিকে কেউ ইমেল দেয় কিনা পিডিএফ পাঠানোর জন্য। মানালি এত বিশ্বাসযোগ্যতা তৈরী করার চেষ্টা করছে দেখে ভাল লাগে।
     
    __________________________________________________
     
     
    ধুৎ গাধার তৃতীয় ছানা ! লিপষ্টিক তৈরী করতে শুনেছিলাম গাধার দুগ্ধ লাগে, তার জন‍্য কেউ exploited হচ্ছে জানলে মোটেও এতো লিপষ্টিক ব‍্যবহার করতাম না। 
    যাগ্গে, বইটা পড়েছিলাম তাই কথা প্রসঙ্গে লিখলাম। অমনি চার -পা তুলে 'ঘ‍্য‍্যঁকুওওওও...." করতে করতে ছুটে এলো!  এতে বিশ্বাসযোগ‍্যতা পাওয়ার কিছু নেই। আমার স্থির বিশ্বাস, তোকে হাবু ধোপা তিন থাপ্পড় দিয়ে বের করে দিয়েছে , "জামাকাপড় বইবে না আবার তিড়িক তিড়িক করে নাচ!!!"
  • hihi | 57.129.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২547832
  • দেখা যাক মানালিকে কেউ ইমেল দেয় কিনা পিডিএফ পাঠানোর জন্য। মানালি এত বিশ্বাসযোগ্যতা তৈরী করার চেষ্টা করছে দেখে ভাল লাগে।
  • Srimallar | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৭547831
  •  
     
    কিশোর কুমারের এই গানটা অনেকদিন পরে শুনলাম। কিশোর কুমারের গানের সঙ্গে আমার পরিচয় মায়ের হাত ধ’রে। তখন ছোট ছিলাম। কিছুই বুঝতাম না গানের। এখনও বুঝি না। তবু, শোনার চেষ্টা করি নিজের মতো ক’রে। 
  • Srimallar | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৩547830
  • ? | 2001:67c:e28:1::***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৩547828
     
    আমার সোনাটা! wink তুমি যে এভাবে বেরিয়ে আসবে, কে জানত? কাছে থাকলে তোমার গাল টিপে দিতাম! দুষ্টু! 
  • Manali Moulik | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১547829
  • হ্যাঁ Four Stars of Destiny
    হুম Pdf পেয়েছি।
  • ? | 2001:67c:e28:1::***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৩547828
  •  ছিমল্লারের ১৬.১০এর আউটবার্স্ট কি প্রতিভাধরের লিস্টিতে নাম না ওঠার জন্যি?
  • Srimallar | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৩547827
  • Aaj kaal porshu | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬547823

    কবিতাটা পনেরো থেকে বাইশ মিনিটের মধ্যে লেখা। হ্যাঁ, একটু পরিশ্রম করতে হয়েছিল। আর এসব কী করেছেন! বাজে জিনিস নিজের মধ্যে গোপন রাখাই ভাল। আপনার বান্ধবীদের না পাঠালেই পারতেন। যদিও এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটা ভাল বুঝেছেন, হয়তো সেটাই করেছেন। ভাল থাকবেন! 
  • | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২১547826
  • হ্যাঁ Four Stars of Destiny 
  • Manali Moulik | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৮547825
  • Jessica Rawson er 'Life and after life in ancient china" আর "Tomb of Lady Fu Hayo" কোথাও পাচ্ছি না। কষ্ট পাইছি। শ‍্যাঙ আর চৌ হিষ্ট্রির পেপার বানাতে হবে শিগগির।
  • Manali Moulik | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৬547824
  • ওদিকে নারাভানের বইটা পেলাম। কিন্তু সে সেন্সার্ড না আনসেন্সার্ড জানি না। দেখি পড়ে। 
     
     
     
     
    Four Stars of Destiny  ?
  • Aaj kaal porshu | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬547823
  • শ্রীমল্লারকে বলছি
    ------------------------

    "ভ্রমণ 
     
    এই ইতিহাস বরং সহজ
    ওই ইতিহাস এমনি রঙিন 
    সেই ইতিহাস একটু নরম—
    যেমনি আজও জটিল গণিত। 
     
    এই কলতান অরণ্য পায়
    ওই কলতান জলজদিন 
    সেই কলতান সিঁদুরআরাম—
    আলো যেমন অত্যাচারী। 
     
    এই পরাভয় কবরগীতি
    ওই পরাভয় তারিখচয়ন 
    সেই পরাভয় আমনক্ষত—
    নালককে জিত পরিয়ে দেবো। 
     
    এই সুষমা খেলনাবাটি
    ওই সুষমা দূরের সুজন 
    সেই সুষমা গুল্মজভুল—
    জাগৃতিচিল তাই তো নধর। 
     
    এই কণিকা আয়নাকেমন 
    ওই কণিকা বাদলশিশু
    সেই কণিকা পত্রালিনী—
    যতভিজ্ঞা প্রজ্ঞাআঁতুড়। 
     
    এই মনামী পাহাড় চূড়া 
    ওই মনামী দেওয়ালচুমুক 
    সেই মনামী যত্ননিখিল—
     
    অশ্বারোহণ কুক্ষিগত"

    'সিঁদুরআরাম', 'তারিখচয়ন', 'জাগৃতিচিল', 'আয়নাকেমন' কি সুন্দর লিখেছেন! আচ্ছা, এই কবিতাটা লিখতে কতোদিন সময় লেগেছে আপনার? অনেক পরিশ্রম করে লিখেছেন বোঝা যাচ্ছে...... একে আধুনিক বাংলা কবিতা বলাই যায়। বান্ধবীদেরো WhatsApp এ পাঠিয়েছিলাম আপনার 'ভ্রমণ'  কবিতাটা। ওরাও অনেক প্রশংসা করেছে। 
  • %% | 49.206.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭547822
  • রমিত আবার গোয়েন্দাগিরি শুরু করলে laugh
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২১547821
  • পায়ের ছায়া দেখলে বোঝা যাচ্ছে যে প্রায় কাছাকাছিই দাঁড়িয়েছে দুজন। মাথায় মাথায় হাইট, বরং এই ছবিতে উনিজিকে সামান্য বেঁটে লাগছে সচিনের তুলনায়, যেটা অতি সামান্য পিছিয়ে দাঁড়ানোর জন্য হতে পারে।
  • | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১২547820
  • ওদিকে নারাভানের বইটা পেলাম। কিন্তু সে সেন্সার্ড না আনসেন্সার্ড জানি না। দেখি পড়ে। 
  • | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৮547819
  • আরো কিছু ছবি দেখলাম। দুই ইঞ্চির তফাত কোথাওই মনে হচ্ছে না। বড়জোর মাথায় মাথায়। 
  • dc | 2402:e280:2141:1e8:b54f:393e:f758:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৮547818
  • দ দির ছবিটায় পারস্পেকটিভের ব্যপার থাকতে পারে। ছোট ডন সামনে আছে আর ছাপ্পান্ন ইঞ্চি পেছনে, ছবিটা একটু নীচু থেকে তোলা হয়েছে (কোমর বা বুক হাইট থেকে)। 
  • Srimallar | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১০547817
  • একেবারেই ন্যাকামোরঙিন ভাষায় নয়, সোজা কথা সোজাভাবে বলছি। কোনওদিন কারও চটি চেটে বড় হওয়ার ইচ্ছে ছিল না এমন নয়, কিন্তু একটা সময়ের পরে যখন সামান্য বিচার বিবেচনা করতে শিখেছি— তখন থেকেই ওই রাস্তা পরিত্যাগ করেছি। কয়েকটা কথা ব’লে নেওয়া ভাল যে, এখনও পর্যন্ত আমার কোনও গভীর জ্ঞান, কোনও পড়াশোনা, কোনও প্রতিভা এমনকী কলমের জোর পর্যন্ত নেই (স্বীকারোক্তি)। এগুলোর যখন কোনওটাই আমার মধ্যে নেই, তখন আমার কী করা উচিত? উচিত এই যে, নিজেকে ভেঙে আবারও নতুন ক’রে নতুনভাবে তৈরি করা। সেই চেষ্টাই করব। কিন্তু কারও চটি চেটে বড় হ’তে পারব না। 
     
    কাছের অনেক মানুষই (আদৌ তাঁরা আমার কাছের মানুষ কি? এ নিয়ে সন্দেহ আছে... আর তাই সে নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না) আজকে আমার বিরুদ্ধে চ’লে গিয়েছে। তাঁদের কথা অক্ষরে অক্ষরে পালন করলে, আমি আজকে মেরুদণ্ডহীন মানুষ হ’য়ে যেতাম। ভালই হয়েছে, সেসব না ক’রে... আমাকে আমার বন্ধু বলেছিল, “খারাপ হ’তে শেখ! যতবেশি ভালো হ’বি, দুনিয়া তত তোকে দুর্বল ক’রে দেবে।” আমার জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে, আমি অসম্ভব বিনয়ী এবং চুপচাপ মানুষ৷ সিদ্ধান্ত নিয়েছি, অনর্থক বিনয় যেমন আর দেখাব না, তেমনই সোজা কথা সোজাভাবে মুখের ওপরেই বলব— অনর্থক ন্যাকামো করব না। 
  • Manali Moulik | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৭547816
  • Sachin: A billion dreams দেখার জন‍্য সে কী লাফালাফি ছোটোবেলায়....
  • ফেকুদা | 2401:4900:9505:fc4c:4c9:dc37:fcd6:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৩547815
  • আমার কুর্তার কলার ষোলো ইঞ্চি
  • | ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭547814
  • বোঝো কান্ড! লোকটা নিজের নামটাও ফেক বলেছে কিনা কে জানে! হয়ত কোনোদিন জানা যাবে নরেন মোদীর নাম আসলে নরেন নয় বা মোদী নয় বা কোনোটাই নয়। 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত