রঞ্জন | 182.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২১:৩১450214@টিংকাটিলা,
ভাই, অনেক ধন্যবাদ। যা চাইছিলাম পেয়ে গেলাম। মাথায় টাক, নইলে বলতাম মাথার চুলের মত পরমায়ু হোক।
ভালো থেকো। মজে মেঁ রহো, মস্তি মেঁ রহো।
এলেবেলে | 202.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২১:২১450213রঞ্জনবাবু, আর একটা বই অবশ্যই পারলে পড়বেন। জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায়-এর সমাজবিজ্ঞানের দৃষ্টিতে ভগবদ্গীতা।
টিংকাটিলা | 2a04:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ২১:১৯450212এটাও থাক
Myth and reality
এলেবেলে | 202.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২১:১৮450211রঞ্জনবাবু, জগদীশ ঘোষ বাড়িতে আছে ঠাকুর্দার আমল থেকে।
এটা আপনার জন্য
রঞ্জন | 182.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২১:১৬450210গীতা নিয়ে আধুনিক ব্যাখ্যার জন্যে বিখ্যাত ঐতিহাসিক দামোদর ধর্মানন্দ কোশাম্বীর " মিথ এন্ড রিয়েলিটি' একটি চমৎকার বই।
টিংকাটিলা | 2a04:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ২১:১৫450209এখানে রঞ্জনদা
বাকীগুলো
এলেবেলে | 202.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২১:১৪450208রঞ্জনবাবু, মহাভারতের মূল ও কালীপ্রসন্নের অনুবাদ। বিবেকানন্দের উৎসাহে। পরে রবীন্দ্রনাথের কোট দেব। রাতের দিকে। এখন সামান্য ব্যস্ত। আসলে এসেম কিছুতেই ঔপনিবেশিক চালটা বুঝতে চাইছেন না। খালি গুগলিয়ে উগলিয়ে দিচ্ছেন। আবুল ফজল-টজল শুনছি বটে কিন্তু তার সোর্স সেই ইসকন!
শেষে আপনিও আমাকে "'গালওয়ান ভ্যালি আমার' বলে হুংকার" দিইয়ে নিলেন? জালিম দুনিয়া!
রঞ্জন | 182.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২১:১০450207একটা কথা। প্রভুপাদকে ছাড়ুন। আমার ব্যক্তিগত মত হল জগদীশ চন্দ্র ঘোষের গীতা (যাঁর বাঙলা গ্রামার আমাদের সময়ে স্কুলপাঠ্য ছিল) অত্যন্ত দামী এডিশন। কলেজ স্ট্রীটের প্রেসিডেন্সি লাইব্রেরির। বইটিতে শ্লোকের নীচে অন্বয় বা বাঙলা মানে ছাড়াও যে ফুটনোট দেওয়া আছে তাও মূল্যবান।
আমি গুরগাঁওয়ে নিধিরাম সর্দার হয়ে বসে আছি। এসব বই নেই। স্রেফ স্মৃতি থেকে বলছি্ ফলে ভুলের সম্ভাবনা বেশি। কেউ যদি জগদীশ ঘোষের গীতার পিডিএফের খোঁজ দেন তো কৃতজ্ঞ থাকব।
@অর্জুন,
আমি তিনজন গীতার কথা বলেছিলাম। গীতা দত্ত এবং গীতা দে নিয়ে তোমার সঙ্গে সম্পূর্ণ সহমত। কিন্তু তৃতীয়জন মানে গীতা মুখার্জিও বেশ ইন্টারেস্টিং মহিলা। যে আমার প্রোপোজাল রিজেক্ট করে বলেছিল-- আপনার ঐসব সিম্পল লিভিং হাই থিংকিং ফান্ডা আমার পোষাবে না। আমি আর দশটা মেয়ের মত স্বাভাবিক জীবন চাই।
Du | 47.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২১:০৭450206
রঞ্জন | 182.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২০:৫৬450204"বিবেকানন্দের উৎসাহে হরমোহন মিত্র কালীপ্রসন্ন সিংহের মহাভারত থেকে গীতা অংশটি আলাদা করে নিয়ে মূল ও বঙ্গানুবাদ সমেত ছাপাতে শুরু করেন"।
--বুঝতে পারলাম না। কালীপ্রসন্ন সিঙ্ঘের মহাভারত গদ্যানুবাদ। কিন্তু আমরা বাঙলা হরফে যে গীতা পড়ি তার শ্লোকগুলো সংস্কৃত ্পদ্যে লেখা --অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ ছন্দে। হরমোহন মিত্র কি কালীপ্রসন্ন'র গদ্য থেকে সংস্কৃতে পদ্য লিখলেন? নাকি আমার কোথাও বুঝতে ভুল হচ্ছে?
sm | 2402:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ২০:৫৫450203
রঞ্জন | 182.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২০:৪৮450202একটু লজ্জা লজ্জা মুখ করে টাক চুলকে আসরে ঢুকলাম। আমি কিস্যু জানিনা, শুধু নারদ নারদ খেলতে ভালবাসি। কাল ঠেকেই মনে মনে ডাকছিলাম-- হে ঠাকুর! এলেবেলেকে খপর দাও, সজনেডাঁটা চিবুনো আলুচানা অনেক হল। একটু ইয়ে হয়য়ে যাক।
ঠাকুর শুনেছেন। এলেবেলে আসরে এলেন এক্কেবারে চীনের মত। 'গালওয়ান ভ্যালি আমার' বলে হুংকার দিয়ে। আমার সঙ্গে মতে মিলুক চাই নাও মিলুক ( মিলতেই অইব ক্যান), ওনার রিসার্চ এবং রেফারেন্স আমাকে অনুপ্রাণিত করে।
আমার কথা হলঃ আমিও এই শুনেই বড় হয়েছি যে আদি শংকর প্রবর্তিত 'সনাতন ধর্মের' কমাপ্লসারি কোর্স যে তিনপ্রস্থান তাতে উপনিষদ, বেদান্ত (ব্রহ্মসূত্র) এবং গীতা এই ত্রয়ী।
মানলাম, গীতা মহাভারতের অংশমাত্র। কিন্তু উইলকিন্সের অনুবাদের আগে তার স্বতন্ত্র গ্রন্থ হিসেবে অস্তিত্ব ছিল না?
১ গীতা বইতে যে গোড়ায় এবং শেষে যে দুটি ক্ষূদ্র রচনা রয়েছে --একটা গীতামাহাত্ম্য, অন্যটার নাম ভুলে গেছি। যেমন এই বিখ্যাত শ্লোকটি
" সর্বোপনিষদো গাবো দোগ্ধা গোপালনন্দন।
পার্থবৎসো সুধীর্ভোক্তা দুগ্ধং গীতামৃতমমহীং।।
(সমস্ত উপনিষদ হল গাভী, গয়লার ব্যাটা (কৃষ্ণ) দুইছে, বাছুর অর্জুন খাচ্ছে এবং সুধীজন গীতা নামক অমৃতের আস্বাদন পাচ্ছেন)। এটাও কি উইলকিন্স সায়েবের কীর্তি? মহাভারতের অংশ হলেও আগে থেকে স্বতন্ত্র গ্রন্থ হিসেবে মর্য্যাদা না পেলে সংস্কৃতে ক্যান বন্দনা লেখা হল?
২ এটা দেখুন।
শ্রীভগবান উবাচ
গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে জ্ঞানমুত্তমম?
অবশ্যই যুদ্ধক্ষেত্রে মুখোমুখি দাঁড়িয়ে অমন কয়েক ঘন্টার ডায়লগ বলা অসম্ভব। এগুলো পরে লেখা। তার মানেই স্বতন্ত্র রচনা?
aka | 2600:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ২০:৩৪450201
Apu | 2401:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ২০:২৭450200
Apu | 2401:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ২০:২৬450199
এলেবেলে | 202.*.*.* | ১৫ জুলাই ২০২০ ২০:২৩450198এসেম, বহু দিন আগে এক টইতে কোনও এক ব্যক্তিকে 'ছিনে জোঁক' বলেছিলেন, মনে পড়ে? আপনি তারও ওপরে। তক্কো করা কি আফনের ফেভারিট পাসটাইম? তাও না পড়েই? আবার পেইল্যে যাওয়ার সিনা ফোলান? তো ন্যান, আপুনার উত্তর আরও একবার গজাল ঠুকে মাথায় ঢুকিয়ে দিই, যদি পরিত্রাণ পাই সেই আশায়।
১. //রামমোহনের আগে গীতার কথা কেউ জান তো না।//
সেখানে আসলে যা লিখেছিলাম --- রামমোহন রায়ের জন্মের আগে ‘ভগবদ্গীতা’ বলে কোনও ‘গ্রন্থ’ দুনিয়ার কোত্থাও ছিল না। না সংস্কৃত, না বাংলা বা ইংরেজি কোনও ভাষাতেই নয়। মহাভারতের অংশ হিসেবে ‘কৃষ্ণ ও অর্জুনের কথোপকথন’ অবশ্য ছিল। কিন্তু আলাদা করে তার গুরুত্ব ছিল না।
তার মানে আপনার কথাটা দাঁড়ায় বুঝি? জানা ছিল না মাইরি!
২. //গীতা নামটাও উইলকিনস এর দেওয়া?? মানে তার আগে কেউ গীতা শব্দ বন্ধের সঙ্গে সকলে অপরিচিত ছিলো?//
সেখানে আসলে যা লিখেছিলাম --- চার্লস উইলকিন্স বারাণসীতে থাকাকালীন জনৈক ব্রাহ্মণ পণ্ডিত কালীনাথের সাহায্যে মহাভারত অনুবাদ করেন, যদিও তা শেষ করে যেতে পারেননি। ওই আংশিক অনুবাদে মধ্য থেকে একটা অংশ আলাদা করে ঝাড়াইবাছাইয়ের পর ১৭৮৫ সালে লন্ডন থেকে প্রকাশিত হয় Dialogues of Kreeshna and Arjoon যা পরে Bhagvat-geeta নামে প্রচারিত হয়। এর পর জার্মান, ফ্রেঞ্চ বিভিন্ন ভাষায় তা অনূদিত হয়। বাংলায় অনুবাদও হয় চার্লস উইলকিন্সের করা ইংরেজি অনুবাদ থেকেই।
তার মানে আপনার কথাটা দাঁড়ায় বুঝি? জানা ছিল না মাইরি!
৩. সেখানে এটাও লিখেছিলাম --- খোদ মহেন্দ্রনাথ দত্ত লণ্ডনে বিবেকানন্দ গ্রন্থে লিখছেন '১৮৮৭ সাল পর্যন্ত বাংলাদেশে গীতার বিশেষ প্রচলন ছিল না।' বিবেকানন্দের উৎসাহে হরমোহন মিত্র কালীপ্রসন্ন সিংহের মহাভারত থেকে গীতা অংশটি আলাদা করে নিয়ে মূল ও বঙ্গানুবাদ সমেত ছাপাতে শুরু করেন। 'তাহা হইতে বাংলাদেশে গীতার খুব প্রচলন হইল এবং লোকে সাগ্রহে পড়িতে লাগিল।' সে হিসাবে আমরা গীতা পড়ছি মাত্র ১৩৩ বছর।
ভুল হলে জানাবেন, শুধরে নেব নতমস্তকে।
৪. //এই যে fransesco benci,আবুল ফজলএঁরা কি অনুবাদ করেছিলেন? গীতা না গীতার অংশ না মহাভারত??নাকি নিজেরা ভাষ্য লিখেছিলেন?--))//
আমার অত জ্ঞানগম্যি নেই। আমি এই প্রসঙ্গটা লিখিনি, লিখেছেন আপনি। আসলে লেখেননি, লিঙ্ক থেকে ঝেড়েছেন! তাও আবার ইসকনের লিঙ্ক!! কাজেই সেটাকে সাবস্ট্যানশিয়েট করার দায়িত্ব আপনার।
এর আগে আইনস্টাইনের চিপকানো কোটের সোর্স দিয়েছি। সেই ইসকন! ইসকন এখন খুল্লম খুল্লা বিজেপি। আপনি?
dc | 103.*.*.* | ১৫ জুলাই ২০২০ ১৯:৫০450197
aka | 2600:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ১৯:৪৩450196
sm | 2402:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ১৯:৩৯450195ধুর!খালি বোকা বোকা তর্ক!আপনাকে যে প্রশ্ন গুলো করেছি তার উত্তর দিন।একদম পিন পয়েনট। এধার ওধার গোলপোস্ট না সরিয়ে। না পারলে, রঞ্জন্দা কে ডাকুন।
আগের দিন ও ঢাকা চাপা দিয়ে পাইল্যে গিয়েছিলেন।
এলেবেলে | 202.*.*.* | ১৫ জুলাই ২০২০ ১৯:৩১450194এসেম, ১৫ জুলাই ০০.২০ দেখে নিন।
আর এই নিন আপনার ৭৫+৭৫= ১.৫ টাকা। আপনার আজকের রোজগার। আগে রেফারেন্স দিন আপনার দাবিটার। ওই ইসকনের লিঙ্ক চিপকে লাভ হবে না।
১. https://iskconbangalore.co.in/the-life-of-a-text-bhagavad-gita-through-the-centuries/
২. http://btg.krishna.com/life-text-bhagavad-gita-through-centuries
এরা হচ্ছে আপনার তক্কের সোর্স!
aka | 2600:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ১৯:১৯450193
sm | 42.*.*.* | ১৫ জুলাই ২০২০ ১৮:০৭450191কোন দরকার পড়ে নি।আপনি কি বলেছেন,সেগুলো আগে প্রমাণ করুন।
এক রামমোহনের আগে গীতার কথা কেউ জান তো না।
উইল কিনস এর আগে কেউ গীতা ট্রান্সলেট করে নি। আর গীতা নামটাও উইলকিনস এর দেওয়া?? মানে তার আগে কেউ গীতা শব্দ বন্ধের সঙ্গে সকলে অপরিচিত ছিলো?
এই যে fransesco benci,আবুল ফজলএঁরা কি অনুবাদ করেছিলেন? গীতা না গীতার অংশ না মহাভারত??নাকি নিজেরা ভাষ্য লিখেছিলেন?--))
অবশেষে | 137.*.*.* | ১৫ জুলাই ২০২০ ১৮:০৪450190একটা কে পাওয়া গ্যাছে
https://www.medikoe.com/healthcare/Bikaner/Orthopaedics/dr-jai-prakash-saraswat-21594
বেকার | 2a0b:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ১৭:৫৮450189
এলেবেলে | 202.*.*.* | ১৫ জুলাই ২০২০ ১৭:৪৩450188বড়েস, এসেম সাহেব গুগলেন্দ্রিয়তে ভরসা রেখে আইনস্টাইনের যে কোট এখানে চিপকেছেন তার বাংলাটা এভাবে আছে --- আমি ইংরেজিতে অনুবাদ করা গীতা পড়তে পড়তে অবাক হয়ে যাই, আত্মস্থ হয়ে পড়ি এবং এই আত্মস্থ অবস্থায় পদার্থবিজ্ঞানের অতি দুর্বোধ্য আপেক্ষিকতত্ত্ব আমার কাছে সূর্যের আলোর মতো সহজ সরল হয়ে যায়, সমস্ত জটিল তত্ত্ব হয়ে যায় সরল।
এটা প্রকাশিত হয়েছিল ঢাকা থেকে প্রকাশিত মাসিক হরেকৃষ্ণ সমাচার পত্রিকায় (১৪ বর্ষ ৭ম সংখ্যা, এপ্রিল ২০০৬)। বলা বাহুল্য এই পত্রিকাটি ইসকনের মুখপত্র।
এসেমের ওই ৭৫ পয়সা পাওয়ার জন্য পোস্ট দেওয়া দরকারি হয়ে পড়ল কি না কে জানে!
r2h | 2405:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ১৭:২২450187
S | 2405:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ১৬:৩৮450185
sm | 2402:*:*:*:*:*:*:* | ১৫ জুলাই ২০২০ ১৬:২২450184
এলেবেলে | 202.*.*.* | ১৫ জুলাই ২০২০ ১৬:০৫450182বলেইছি রঞ্জনবাবু না আসা ইস্তক এ বিষয়ে আপনার সঙ্গে এনগেজ হব না। এত কাঁচা উইকির কপি-পেস্ট যে এটা উগলে দিয়ে was a translation of the Bhagavad Gita, which had first been translated from Sanskrit into Medieval Latin by the Italian poet and Jesuit missionary Francisco Benci (1542-1594), who had stayed in India and later lectured at the Jesuit college in Pułtusk, Poland. Where Stanislaw Grochowski was a professor.[1] ওই [1] ফুটনোট অবধি মুছে উঠতে পারেন্নিকো!