এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ভাটে বাজারে (২)

    ব্রাত্যপশু
    নাটক | ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৫৫৯ বার পঠিত | রেটিং ৫ (৪ জন)
  • |
    (বইমেলা শেষ। তাই বাঁশের ফাঁকে রয়ে গেলো কিছু ঘাস আর বইয়ের তাকে কিছু অলৌকিক ছাইপাঁশ। তবে প্রতিবারের মত এবারেও গুরুর স্টলে মিনিবাস অথবা লাস্ট মেট্রোর ভিড়। মেলাশেষে বীর গুপুগণ পেজ বাড়িয়ে ও লেজ নাড়িয়ে ক্লান্ত। শোনা গেছে এক ফর্মায় একশো কবিতা আঁটিয়ে জনৈক গুপু ফর্মার লাস্ট থিওরেম আবিষ্কার করে ফেলেছেন। নেহায়েত সংকীর্ণ মার্জিনে জায়গা ছিল না তাই প্রুফ লেখা যায়নি। তবে, পাবলো নেরুদা বলেছেন, "সময়, সবই হবে, কাল একটা নতুন দিন," আর গুরুর অদম্য বলশেভিকগণ বলেছেন, কই রে পরের বইমেলা তো এসেই গেলো।

    এই ভাঙা হাটে আজ ভাটিয়ালিতে পড়ে আছেন কিছু বিষণ্ণ ও বিপর্যস্ত মানুষ। কেউ বইমেলা থেকে হাজার মাইল দূরে, কেউ তন্ত্রমন্ত্রের বাজার দেখে কাঁদছে নাকিসুরে আর কারুর বাপমা তাকে রেখেছে ফাটকে পুরে। এই নাটিকা এইসব বিগতস্পৃহ আর অনুদবিগ্নমনা ভাটুরেদের উদ্দেশ্যে সমর্পিত।)


    পর্দা উঠলে দেখা যাবে একটি চণ্ডী মণ্ডপ, তার উপরে একাধিক আবছা চরিত্র। আর অদূরে একটি ছাগল হিহি করে হাসতে হাসতে ঘাস খাচ্ছে।

    শ্রীম (আসল): ধুস সারাদিন একাবোকা বসে আছি। মা-ও কান মুলছে না, মেয়েরাও নাম্বারটাম্বার দিচ্ছে না। ইনস্টাতে সবাই ব্লক করে দিলো কী না কে জানে। ওদিকে সকাল থেকে কুঁতে কুঁতে কিছুই তো নামছে না। একী কোষ্ঠকাঠিন্য না পোস্টকাঠিন্য? আচ্ছা যাই একটা পাদ নিয়েই পদ্য লিখে আসি।

    “উড়িছাদ, ফুসপাদ, নুনু নাকি কলম?
    প্রেমে দাগা খেলে কেউ লাগায় না মলম।"

    জারমেন গ্রিয়ার: সকালে স্মরণজিৎ খুলে বসতে যাবো, এমন সময় মনে পড়ল উবাবা ওদিকে মাইকেল রস্কিন আর হেইউড এক পাতা পড়ে সেই নিয়ে আখামেনিতভ আর রণবীর চক্কোত্তি কী বললেন সেগুলো ভাটিয়ালিতে পাঁচ লাইন আর থিসিসে পাঁচপাতা না লিখলেই নয়। আচ্ছা আখামেনিতভের সঠিক উরুশ্চারণ কী হবে কেউ জানেন?

    এমপি: আচ্ছা এই রস্কিন কী আমেরিকায় এখন আন্দোলন করছেন? করছেন যদি তো টাটকা লাশ নেই কেন? আচ্ছা জায়নবাদীরা কী বাংলা মিডিয়াম না সিপিএম? ওদিকে চমস্কি কি আসলে বিজেপির দূত না হালার পুত? আরে, আমাকে সবাই রক্তপিশাচ বলছে কেন? হিরেন্দা কই হিরেন্দা?

    কেকে: পাদ শুনে মনে পড়ল আমি গতকাল চিকেন পাদ থাই বানিয়েছিলাম, শুধু চিকেনের জায়গায় ব্রকোলি, নারকোল মালাইয়ের জায়গায় ওটমিল্ক, গালাঙ্গালের জায়গায় আদাবাটা আর লেবুপাতার বদলে একটু থানকুনি। তারপর ভাতের বদলে লেটুস দিয়ে খেয়ে দেখলাম দারুণ। 

    শ্রীম: আজকাল কেউ দেখি জেনজি কবিদের পাত্তাই দেয় না। কালকে একটু হলেই একটা সাইকেলের ধাক্কায় মরে যাচ্ছিলাম তারপর দেখি এহেনান্না স্বপ্নদোষ, আর কী আফসোস। যাই তবে আরেকটা পদ্য লিখে আসি। এবার কী নিয়ে লিখি? সাইকেল না স্বপ্নদোষ?

    আজকল্পরশু (আসলে কিন্তু শ্রীম): আচ্ছা, আপনি যে রোজ রোজ এত সুন্দর সব কবিতা লেখেন, কী করে লেখেন? শুয়ে লেখেন? না বসে লেখেন? আমি তো রোজ একটা করে কবিতা মুখস্থ করি আর পরমুহুর্তে ভুলে যাই। শুনুন আমি ফেক হৈ আর যাই হৈ, মেয়ে হিসেবেই বলছি, মদটা কিন্তু খাবেন না।

    ডিসি: খেলেও কিন্তু সিঙ্গল মল্ট। গ্লেনফিডিচ মন্দ না, ওবানও কম কিসের? তবে আসল কথা বাদামভাজা চাই বাদামভাজা। ততক্ষণে নিন একটা গান শুনুন। 

    &/: এই কোর কমিটি কোথায় গেলেন? দেখুন কে যেন এ্যাই দিয়ে আমার নামে পাতার পর পাতা টই লিখছে।

    আচ্ছা, কেকে, সেই যে তিনটে মাছ ছিল অনাগতবিধাতা, প্রত্যুৎপন্নমতি আর যদ্ভবিষ্য, সেগুলো কি রুই ছিল না কাতলা ছিল? কেকে কই কেকে? হুতাশ আছেন নাকি?

    বোতিন্দা: সুপ্রভাত। একটু পর সিঙ্গারা খেতে যাবো। তারপর জিলিপি।

    আইনস্টাইন ব্যানার্জি: এই কে রে আমার নামে এ্যাই বলে দুয়ো দেয়? তোর লেখা এ্যাই, তোর বাবার লেখা এ্যাই, তোর জেঠুর লেখা এ্যাই। আর আমার নাম অ্যালবার্ট, আমার বাবার নাম জেমিনি আমার জেঠুর নাম জর্জ বুল।

    হুতাশ: বুলিয়ান আর এমন কঠিন কী? এ তো এমন সোজা যে সিপিএমও বুঝে যাবে। সিপিএম মানে শূন্য আর বিজেপি মানে এক, একে বলে বাইনারি। আর বুলিয়ান? শুনুন তবে, এক বনে এক রাজা ছিল। রাজার দুই প্রজা ছিল। নিলি আর দিলি। নিলি বলল এইসব বালের ছাল পড়তেও পারি আবার নাও পড়তে পারি। নিলির মা খুশি হয়ে বলল এই তো এটাকে বলে OR, আর সেই শুনে দিলি বললো ওই আলবাত বাঁড়ুজ্যের ব্যাটা অসভ্য এবং ছোটলোক।

    শুনে ভাটে অভ্যাগত সকলে খুশি হয়ে বলল, এই তো শিখে গেছি, এটাকে বলে AND। এরপর রাজা খুশি হয়ে বললেন, যাও তোমাদের সবাইকেই চীনের রোবোকুত্তা কিনে দেবো।

    অতঃপর, রাজামশাই ভাটুরেদের যন্ত্রকুকুর কিনে দিলেন। দমদি বললেন যন্তর তো ঠিক আছে কিন্তু ব্যাড়াল নাই ব্যাড়াল? শ্রীম বললেন কুকুর নিয়ে একটা পদ্য লিখবো কিন্তু ব্রততী ছাড়া কেই বা পড়ে? জার্মেন বললেন কুকুর সম্বন্ধে আমি দুটো একটা কথা যা জানি সবই আসলে কাফকার লেখা। &/ বললেন কুকুরকে কুকুরের মালিক বইমেলা যেতে দেয়? বোদাগু বললেন চীনের কুকুর আমাদের পুকুর। কেকে বললেন, “একদিন চীনে নেবে তারে, তারে চীনে নেবে।“

    হুতাশ বললেন, ধুস, আমাদের সাজানো বাওজামবাগান ছাগলেই মুড়িয়ে খেলো, আমি বরং একটা ঘুম দিয়ে আসি।

    ডিসি বললেন, নিন তাহলে একটা গান শুনুন।

    |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 2402:e280:2141:1e8:c1ec:6909:baa0:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৪746850
  • এটা ব্যপক হয়েছে laugh
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৫746851
  • ব্যাপক লেখা! আমাকে নিয়েও যে কেউ এইভাবে লিখতে পারে, জানা ছিল না... যাইহোক, একটা ভুল আছে এই লেখায়— ‘আজ কাল পরশু’ আর আমি আলাদা ব্যক্তি। আমাদের মধ্যে কোনও সম্পর্ক নেই। 
  • kk | 2607:fb91:4c1f:10de:3989:5bab:4904:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৭746852
  • হা হা হা, দারুণ! লেবুপাতার বদলে থানকুনিটাই বেস্ট! laugh
  • | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৩746853
  • laughlaugh
    সচলায়তনে আমাদের একটা হেসে গড়াগড়ি দেওয়া ইমো ছিল।  ওই একপিস এখানেও দরকার। 
    ইসে আমি ব্যাড়াল দুচক্ষে দেখতে পারি না, খুঁজবো কেন????? 
  • Bratin Das | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০০746854
  • এটা গোলা হয়েছে smiley
     
     ইয়ে মানে,  দ এর কোর এরিয়া হচ্ছে আরশোলা। সেই  যে হুতো না লামা কে একটা দুরন্ত ফটো এঁকেছল
    ... 
    আর আমাকে জিলিপি,সিঙ্গাড়া  দিয়ে  একদম ঠিকঠাক চেনা হয়েছে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২746855
  • দুর্দান্ত হয়েছে।
     
    আহা শ্রীম আর শ্রীমল্লার এক ব্যক্তি নাকি? আমি তো বুঝতেই পারিনি, যাক এতক্ষণে ক্লিয়ার হল।
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪746856
  • হ্যাঁ, শ্রীমল্লারকে ‘শ্রীম’ লিখেছেন... 
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২১746858
  • তাহলে আজকালপরশু আর ব্রততী আর শ্রীম আলাদা কেন? নিজের সাথে কথাবার্তা বললেই মানুষ আলাদা হয়ে যাবে কেন? এতো সহজ ব্যাপার।
  • . | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩২746859
  • জারমেন গ্রিয়ার কি মানালি নাকি?
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১746860
    • রমিত চট্টোপাধ্যায় | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২১746858
    • ‘আজকালপরশু’ মানে ব্রততী নামে মেয়েটাকে তো আমি চিনিই না!!... এই লেখায় বলা হয়েছে, আমার ইনস্টা আছে। কিন্তু আমার তো ইনস্টায় কোনও অ্যাকাউন্টই নেই। লেখকের কল্পনা... 
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫১746861
  • Srimallar | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২১
     
    আচ্ছা বুঝলাম। সব চরিত্র কাল্পনিক। 
  • Ranjan | 2001:999:408:bf12:ab7d:203c:f7d2:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮746863
  •    অনেক দিন বাদে প্রাণ খুলে হাসলাম l
  • Ranjan | 2001:999:408:bf12:ab7d:203c:f7d2:***:*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০০746864
  • গুরুর usp ছিল खिल्ली করা,  সেটা আপনি  ফিরিয়ে আনলেন l
  • r2h | 134.238.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৯746865
  • যা তা! কাল একটা সিরিয়াস জায়গায় পেছনের বঞ্চিতে বসে ছিলাম, এটা পড়তে গিয়ে ফ্যাক করে হেসে ফেলেছি। এরকম হলে মক্ষিকা চক্র থেকে বের করে দেবে আমাকে।

    এদিকে হুতাশ-টা মনে হচ্ছে যেন একটু আমি। কী বদ হয়েছে লোকজন। তবে পুরোপুরি আমি না, আমি লজিক গেট নিয়ে কথা বা কুবাক্য কদাচ বলি না। মাইনর চরিত্রগুলি নিয়ে পাঞ্চ করে একটা বানিয়েছে মনে হয়।

    সে যাই হোক, ব্রাত্যপশু জিন্দাবাদ।
  • &/ | 107.77.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩746867
  • এইটা  দুর্দান্ত  হচ্ছে ,  হাসতে  হাসতে  ভাতের বদলে  লেটুস  দিয়ে  তরকারি খেয়ে  ফেললাম  :)
  • &/ | 151.14.***.*** | ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩746868
  • আগের কিস্তি প্রায় বছর খানেক আগের। ওহে নাট্যকার, এত গ্যাপ পড়লে তো ....
  • Anindya Rakshit | ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০০746874
  • একঘর হয়েছে laughyes
  • Ranjan Roy | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:০৫746878
  • অন্ততঃ প্রতিমাসে একটা করে অমন খিল্লি হোক। 
    ব্রাত্যপশু জিন্দাবাদ!!!
  • কালনিমে | 43.25.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪২746881
  • একঘর হয়েছে - তুমুল। তবে হ‍্যাঁ - আজকাল ভাট টা সত‍্যিই সকালের রাস্তার মত মানে কর্পোরেশনের ঝাড়ুদার আসার আগে যেমন চাদ্দিক হয়ে থাকে - মানে পথে চলাই দায়। দুনিয়ার ফ্রাস্টেশন আর পান্ডিত‍্য এখানে স্প‍্যাম করে কি লাভ হয় কে জানে
     
  • . | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৭746882
  • frustration
  • কালনিমে | 45.123.***.*** | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯746884
  • Thanks for correcting the typo
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন