অন্ধকার ঘুচলো ঠিকই, কিন্তু যে ক্ষত রয়ে গেল তার দায় কার? অরবিন্দ কেজরীওয়াল ও মণীশ সিসৌদিয়ার এই আইনি নিষ্কৃতি আসলে ক্ষমতার দম্ভ বনাম ব্যক্তিগত সততার এক অসম লড়াইয়ের সমাপ্তি, যা আমাদের বর্তমান রাজনৈতিক ব্যবস্থার এক অন্ধকার দিককে উন্মোচিত করেছে। এটি কেবল একটি আইনি জয় নয়, বরং আধুনিক রাষ্ট্রের সেই সর্বগ্রাসী রূপের বিরুদ্ধে সত্যের প্রতিবাদ, যেখানে আইনি প্রক্রিয়াকেই প্রতিপক্ষ দমনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। কোন প্রমাণ ছাড়াই মাসের পর মাস নির্জন কারাবাস একজন ব্যক্তির আত্মপরিচয় ও মানসিক স্থিতিশীলতার ওপর যে গভীর ক্ষত তৈরি করে, তা অপূরণীয়। এটি ছিল তিলে তিলে গড়া একটি রাজনৈতিক ভাবমূর্তিকে জনমানসে ধূলিসাৎ করার এক সুক্ষ্ম মানসিক ষড়যন্ত্র। ... ...
রোবট চুরি থেকে ঘণ্টা বাজিয়ে ভাইরাস নিধন: ভারতীয় মেধাকে কৌতুক বানানোর দায় কার? বর্তমানে ভারতবর্ষ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে উপগ্রহ উৎক্ষেপণের গরিমা আর থালা বাজিয়ে ভাইরাস তাড়ানোর প্রলাপ একই সমান্তরালে অবস্থান করছে। গালগোটিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রোবট জালিয়াতি (২০২৬ সালের ইন্ডিয়া এআই সামিটে চীনের 'Unitree' কোম্পানির তৈরি রোবট কুকুরকে নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দেওয়া) কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আসলে একটি গভীর ও বিস্তৃত বৌদ্ধিক মহামারীর চূড়ান্ত বহিঃপ্রকাশ। যখন আইআইটি-র মতো শীর্ষ প্রতিষ্ঠানের পরিচালক মেঘভাঙা বৃষ্টির কারণ হিসেবে "মাংস ভক্ষণ"(!) (আইআইটি মান্ডির ডিরেক্টর লক্ষ্মীধর বেহেরা দাবি করেছিলেন যে পশুহত্যার কারণেই হিমাচলে ধস ও প্রাকৃতিক দুর্যোগ ঘটছে) কে দায়ী করেন, কিংবা ইন্ডিয়ান ... ...
যে ভাষায় অনুভূতির নাম অভিমান আর প্রাপ্তির নাম আশীর্বাদ, যে ভাষায় স্মৃতির নাম জোনাকি আর ধৃতির নাম ধুতি-পাঞ্জাবি, আচারের নাম কুল আর বিচারের নাম বারোয়ারি, কথার নাম কিসসা আর ব্যথার নাম বিরহ, ডাকের নাম ওলো আর পাকের নাম জিলিপি...!!! (শিশির রায়ের অনুপ্রেরণায়)সেই ভাষাকে ভালো না বেসে থাকা যায় .... সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই ... ...
সরকারি ভাতা: নিছক অনুদান নাকি স্বনির্ভরতার সোপান? অখিল রঞ্জন দে রাজনৈতিক মহলে এই প্রকল্পগুলো নিয়ে নানা মত রয়েছে। বিরোধীদের কেউ কেউ একে ভিক্ষা, খয়রাতি বা ভোটের রাজনীতি হিসেবে সমালোচনা করলেও, সরকারি ভাষ্যে এগুলো মানুষের প্রাপ্য সামাজিক নিরাপত্তা। সুবিধাভোগীদের একাংশ মনে করেন, তাঁদের দেওয়া করের টাকা থেকেই এই সুবিধা দেওয়া হচ্ছে, তাই এটি তাঁদের ন্যায্য অধিকার।লক্ষ্মীর ভাণ্ডার বা যুবসাথী-র মতো প্রকল্পগুলো 'ভিক্ষা' না 'প্রাপ্য' — এই দ্বৈরথ মূলত রাষ্ট্রের ভূমিকা ও নাগরিকের মর্যাদাবোধের সংঘাত থেকে জন্ম নেয়। অর্থনৈতিকভাবে, একে কেবল অনুদান নয়, বরং 'তৃণমূল স্তরের অর্থনীতিতে তারল্য বৃদ্ধি' (Universal Basic Income-এর একটি রূপ) হিসেবে দেখা হয়, যা বাজারের চাহিদা বজায় রাখে। সামাজিক ও ... ...
বিজ্ঞান জিতেছে নাকি কুসংস্কার ? পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণনগরে সন্নিকটে মায়ের মৃতদেহ থেকে চক্ষুদান (কর্নিয়া) করানোর অপরাধে আমীরচাঁদ শেখকে ( যিনি একজন স্কুলশিক্ষক ও সমাজসেবী ) তিন দিন জেল খাটতে হয়েছে। আজ এই নিয়ে এক গভীর বিষাদ ও বিচলন নিয়ে কিছু কথা বলতে চাই (যা সম্পূর্ণ ব্যক্তিগত অনুভূতির প্রকাশ)। মরণোত্তর দেহদানের মতো একটি নিঃস্বার্থ ও মহৎ কাজ যখন আমাদের সমাজে অপরাধ হিসেবে গণ্য হয় এবং একটি শোকাতুর পরিবারকে অন্ত্যেষ্টিক্রিয়া করার বদলে কাঠগড়ায় দাঁড়াতে হয়, তখন বুঝতে হবে আমাদের সামাজিক কাঠামো কতটা গভীর সংকটে নিমজ্জিত। সম্প্রতি ঘটে যাওয়া এই বিড়ম্বনাটি কেবল কিছু মানুষের উন্মাদনা নয়, বরং সামষ্টিক বিশ্বাস বনাম ব্যক্তিগত আধুনিকতার ... ...
বন্ধুঅখিল রজ্ঞন দে শিরায় শিরায় ছুটছে আমার গরম রক্তের স্রোতঅনুভূতির শিরদাঁড়াটা যেন একটু একটু করে ঋজু হচ্ছে ...বলছে কি ছেলেটি!সক্ষমের সমমর্মিতা!তবে কি...একটু একটু করে শরীরে বল পাচ্ছি...গলাছেড়ে গাইতে ইচ্ছে করছেওই শ্যাল ওভারকাম...ঠিক এমন সময়...ওটা কি করছে ছেলেটিনা না আমার কঙ্কালটা নিয়ে...চোখ দুটো আমার বন্ধ হয়ে গেলআমার কঙ্কালটা উন্মোচন করেআমার সামনে দাঁড়িয়ে...দর্পনে প্রতিচ্ছবিসক্ষম দাঁড়িয়ে সহানুভূতিতে...আমি আছি আমাতেসক্ষম আছে সহানুভূতিতেতুমি বন্ধু বিশেষ ভাবে সক্ষমতাই তুমি আছো সমমর্মিতাতে।তাইতো তুমি হকিং থেকে নিউটনডারউইন- আইনস্টাইন..বিল গেটস থেকে স্টিভ জবস..ফুটবলে তুমি মেসি, দাবাতে ববি..বারবার প্রমাণ করেছোপ্রতিবন্ধী মানে প্রতিভাবন্ধী নয়সহানুভূতি তো আমার সক্ষমতাসমমর্মিতা তো তোমার বিশেষ-সক্ষমতাআমি বাঁচি সহানুভূতিতেতুমি সমমর্মিতাতে। ... ...
আজ বাইশে শ্রাবণ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস।মহাকালের চেনাপথ ধরে প্রতিবছর বাইশে শ্রাবণ আসে। এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবী-ভক্তদের কাছে একটি শূন্য দিন।‘আমারই জন্মদিন মাঝে আমি হারা’সত্যিই আজ তোমাকে খুবই প্রয়োজন। তুমি কোথায় 'গুরু' ? "সভ্যতার সংকট" মূহুর্তে সমাজের এই "অচলায়তন"-এর প্রাচীর ভাঙবে কে?পঞ্চক ও সুভদ্র আজ কোথায়???আজ একশত বছর ধরে বন্ধ বাঙালি দরজা, খুলবে কে?এবার যে তোমার আসার সময় হয়েছে, গুরুদেব আপনার অপেক্ষায় থাকলাম। আপনি এলে তবেই আমাদের মুক্তি... ... ...
স্মৃতি হাম রাহে ইয়া না রাহে কাল...তীর বেঁধা পাখি আর গাইবে না গান...মনে কি দ্বিধা রেখে গেলে চলে...আমার এই বিরহের অন্তরালে...নিরবে আছো কেন বাহিরদূয়ারে...তোমার আঁখি চাইবে নাকি, আমার বেদনাতে?আজ জোৎস্নারাতে সবাই গেছে বনেবসন্তের এই মাতাল সমীরণে... ... ...
সভ্যতা দিয়েছে স্থান মোরে কৃত্রিম অরন্যে / বট-বৃক্ষ থেকে আজ হয়েছি আমি পটের-বৃক্ষ ... ...
গিরগিটির মতো রং বদল করবো ... / এটা আমার অধিকার... / রং বদল করতে করতে / যখন তোমাদের হাতে ... ...