যে মানুষগুলো, একদম সকালের ট্রেন ধরে বনগাঁ, গোসাবা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, থেকে শহরে আসে, তাদের কাছে সিনেমার সংজ্ঞা কি? সিনেমার দর্শন কি? ঋত্বিক ঘটক নাকি ঋত্বিক রোশন। একজন সারাজীবন ধরে বানিয়ে গেলেন সাধারণ মানুষের সিনেমা, আর একজন সাধারণ মানুষের চোখের তারায় জ্বলজ্বলে হয়ে রুপালি জগত কিংবা মোবাইলে, টুকরো রিলে, ফেরত সন্ধ্যের ট্রেন বাসে বিনোদন, পোস্টারে শিল্প। যারা শ্রমজীবীর জন্য শিল্প, সংস্কৃতি বলে লালে লাল সেলাম টেলাম দিয়ে বিপ্লব করে ফিরছেন দিবারাত্র, তাদেরই আত্মজ ঋত্বিক ঘটক কমিউনিস্ট দলের মানুষ হয়েও সেই দল থেকেই বিতাড়িত। অর্থাৎ আজীবন একরোখা, মাটির কাছাকাছি থাকা অথচ প্রচারের ... ...
নিশুতি রাত। কিছুক্ষণ আগেই দারুণ বৃষ্টি হয়ে জঙ্গল ভিজে একসা। আমরা বাইকে লাটাগুড়ির গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ফিরছি। ঠাণ্ডা নেই প্রায় , কিন্তু বাতাসে ভেযা ভেজা ভাব , আলতো করে গালে ঠাণ্ডা বাতাস মাঝে মাঝে ছুঁয়ে যায়। জঙ্গলের মাঝে অদ্ভুত এক অপার্থিব আলো। সাদা আলো। চারদিকেই পরিষ্কার দেখা যাচ্ছে ,মনে হচ্ছে স্বপ্ন দেখছি। সবার হাঁতে পিঠে বুকে ঝোলান নানা রংবাহারি ক্যামেরা, ট্রাইপড, আর যা যা অস্ত্র শস্ত্র রয়েছে আরকি। এক্সট্রা শট নিয়ে আমরা প্রায়শই বের হচ্ছিলাম তখন। আর পর্বতপ্রমান যন্ত্র নিয়ে নড়ে নড়ে যেতে হত এক থান থেকে অন্য থানে। ... ...