এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জেরিম্যান্ডারিংয়ের ইতিকথা

    Tasnim Hossain লেখকের গ্রাহক হোন
    ০৬ নভেম্বর ২০২৬ | ২৫৭ বার পঠিত
  • এলব্রিজ জেরি মানুষ হিসাবে বেশ ধুরন্ধর ছিলেন বলেই আমার ধারণা। আজকের পৃথিবীতে তাকে অবশ্য কেউ চিনেও না, কেননা ২১৪ বছরের আগেই তিনি এই ধরাধম ছেড়ে চলে গেছেন। জেরি সাহেব ছিলেন আমেরিকার ফাউন্ডিং ফাদার বা প্রতিষ্ঠাতাদের একজন। স্বাধীনতার পরে তিনি নানান উত্থান ও পতনের পরে রাজনীতিতে জড়ান এবং ডেমোক্রেটিক রিপাব্লিকান পার্টির হয়ে ১৮১০ সালে ম্যাসচুসেটসের গভর্নর নির্বাচিত হন। এই ডেমোক্র্যাটিক রিপাব্লিকান পার্টিই পরবর্তীতে ডেমোক্র্যাটিক পার্টিতে রূপ নেয়। যাই হোক গভর্নর হিসাবে বেশিদিন কাজ করেননি জেরি সাহেব। গভর্নর থেকে তিনি জেমস ম্যাডিসনের রানিং মেট হিসাবে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। বয়েস আর ভগ্ন স্বাস্থ্যের কারণে সেই কাজ বেশিদিন করতে পারেনি। ভাইস প্রেসিডেন্ট হিসাবেই ২১ মাস পরে তার মৃত্যু হয়।

    তবে তিনি গভর্নর থাকার সময়ে এক কূটবুদ্ধির কাজ করেন, যা তাকে অমর করে রেখেছে ইংরেজি ভাষাতে। তিনি তার দলের জেতার সুবিধার্থে এসেক্স কাউন্টির নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তন করেন যাতে রাজ্যের সিনেট ইলেকশনে তার দলের প্রার্থীরা জিততে পারে। তবে এই কাজ করে তিনি তোপের মুখে পড়েন। সেই সময়ের কুলীন পত্রিকা বস্টন গেজেট তার সমালোচনাতে মেতে উঠে। পত্রিকার লোকজন সেই আমলেও যেমন ছিল, এই আমলেও সেই একই রকম রয়ে গেছে। সমালোচনার পাশাপাশি তারা ব্যঙ্গবিদ্রুপও করলো এই মানী লোকটাকে নিয়ে। নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের ফলে নাকি এসেক্স কাউন্টির ম্যাপটা দেখতে মিথিকাল এক স্যালেমান্ডারের মতো হয়ে গেছে সেটার চেহারা। কী এক অনাসৃষ্টি। তারা এই বলে থেমে রইল না, একটা কার্টুন পর্যন্ত ছাপালো। ২১৪ বছর আগের মানুষের কার্টুনের দক্ষতা কম ছিল এটা বলা যাবে না।



    বস্টন গেজেটের সেই কার্টুন



    বস্টন গেজেটের বদমাশ গুলো জেরি সাহেবের জেরি আর স্যালামান্ডার যোগ নতুন এক শব্দ যোগ করল। জেরিম্যান্ডারিং!!!! আজকের দিনের ছোকরাদেরও একই কাজ করতে দেখি, তারা দিন রাত মানী লোকের লুঙ্গি ধরে টান দেয়। জেরিম্যান্ডারিং শব্দটা হারিয়ে যায় নি বরং অভিধানে ঠাঁই পেয়েছে। এই কাজ আজও চলে। আমি টেক্সাসের অস্টিনের একদম উত্তরের সীমানাতে রাউন্ড রক উপশহরে থাকি। আমার নির্বাচনী এলাকা অস্টিনের সাথে লাগানো হওয়া উচিত। কিন্তু আমাদের রিপাব্লিকান আইন প্রণেতারা আমাদের উপশহরকে শহরের সাথে না জুড়ে, টেনে লম্বা করে একদম গ্রামেগঞ্জে নিয়ে গেছেন, কেননা ওখানে রিপাব্লিকান ভোট বেশি, যতদূর গেলে জিততে পারবেন, ততদূর টেনেছেন। ফলাফলও পেয়েছেন। তবে জেরিম্যান্ডারিং দোষে রিপাব্লিকান আর ডেমোক্রেট দুই দলই দুষ্ট। রাজনীতিবিদেরা শুধু আমাদের দেশেই খারাপ এটা বলা অনুচিত, সব দেশেই তারা খারাপ। একই সঙ্গে ব্যঙ্গ করে দেওয়া নাম যে কাউকে অমর করে দিতে পারে, সেটাও কিন্তু বেশ ইউনিক একটা ব্যাপার।

    এই লেখাতে জেরি সাহেবের ছবি না দিলে অন্যায় হবে।




    এলব্রিজ থমাস জেরি


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন।