এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • এলোমেলো #২

    Aniruddha Garai লেখকের গ্রাহক হোন
    ০৩ নভেম্বর ২০২৬ | ১৫ বার পঠিত
  • কিছুদিন আগে দিল্লির রামলীলা ময়দানে ঘটে যাওয়া বিশাল জনসমাবেশ দেখে আমরা অভিভূত। শাসকের বিরুদ্ধে রাজনৈতিক শক্তি পুঞ্জীভূত হচ্ছে, এ বড়ই আশার ব্যাপার। দেশজুড়ে এক ভাষা, এক রং, এক সংস্কৃতির রোলার চালিয়ে দিতে চাওয়া রাষ্ট্রশক্তির বিরুদ্ধে এত রঙের সমাহার! আশা জাগে। এত প্রবীণের মাঝে আগুনের শিখার মত নেহা বোরার উপস্থিতি, বাম শক্তিগুলির চলমান আন্দোলনে এমন সক্রিয় অংশগ্রহণ, মতাদর্শের দোহাই দিয়ে এযাবৎ বয়ে নিয়ে চলা কিছু উন্নাসিকতাকে খণ্ডন করার প্রচেষ্টা এবং দেশের বর্তমান পরিস্থিতিতে নিজেদের রাজনীতি নতুন করে ফর্মুলেট করার প্রয়াস ভরসা জোগায়।

    কিন্তু ভয় থেকেই যায়। কারণ গতকাল পুরুলিয়ার মানবাজারে নদী-বন-পাহাড়-জমির উপর অধিকার প্রতিষ্ঠার দাবিতে লক্ষাধিক আদিবাসী মানুষের জমায়েতের খবর আমাদের কাছে নেই। গোদি মিডিয়াতে নেই। স্বাধীন মিডিয়াতে নেই। চায়ের দোকানে নেই। বাসে ট্রামে নেই। তাই ভয়। ভারতবর্ষে সংঘবদ্ধ হওয়া বিরোধী ক্ষমতা শাসককে গদিচ্যুত করে থেমে গেলে তার ফল হবে ভয়ংকর। আমাদের বুঝতে হবে রাক্ষসটা পার্লামেন্টে বসে নেই, রাক্ষসটা বসে আছে তার আওতার অনেক বাইরে, তার নাম ফ্রি মার্কেট। মুক্ত বাজার। খোলা বাজার। যে বাজার কিছু দৈত্যের জন্ম দিয়েছে যারা এই গোটা পৃথিবীর সমস্ত চাষযোগ্য জমি, সমস্ত বীজ, সমস্ত নদী-পাহাড়-জমি-জঙ্গল দখল করতে ঘোড়া ছুটিয়েছে। রাষ্টের প্রত্যক্ষ মদতে। বিল গেটস দখল করতে চাইছে সারা পৃথিবীর বীজ, আদানি সারা ভারতের জঙ্গল পাহাড় ধ্বংস করে তুলতে চাইছে রেয়ার আর্থ, বক্সাইট, কয়লা। আমাদের জানতে হবে সবুজ বিপ্লবের আফিং খাইয়ে আমাদের দেশ থেকে আশি হাজার জাতের ধান মুছে ফেলা হয়েছে। সেইসব ধানের নাম মুছে গেছে আমাদের লোকায়ত জ্ঞান থেকে। আমাদের ভাবতে হবে কেন কৃষক তার জমি ত্যাগ করে শহরে এসে মধ্যবিত্ত হওয়ার চেষ্টা করলো। কেন আমরা "ছাপোষা মধ্যবিত্ত"? কারণ আমাদের কাজ ছা পয়দা করে তাদের পুষে বড় করে মধ্যবিত্তের সংখ্যা বৃদ্ধি করা। যারা গদগদ করে এই বাজারের মাল গিলবে। তারা জানবে এই বাজারে কড়ি ফেললেই মাল পাওয়া যায়। কিন্তু সেই মাল কোথা থেকে আসে সেই কথা তারা জানবে না। জানবে না সেই মাল সাপ্লাই দিতে আমাদের জল জঙ্গল জমিন ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে বিল গেটস আদানি এবং আরও কয়েকজন।

    তাই ভারতবর্ষে পুঁজিপতিদের বন্ধু এই শাসকদলের বিরুদ্ধে যে রাজনৈতিক মেরু তৈরি হচ্ছে তারা শেষমেশ কী করবে সেটাই ভাবার বিষয়। শাসক গদিচ্যুত হলে তারপর কী হবে? এই বিরুদ্ধ শক্তি কি পুঁজির হাত ধরবে? না সওয়াল করবে? প্রতিরোধ করবে? আমরা জেগে থাকব আশায়, না ভয়ে? কেন খবর হবে না লক্ষাধিক আদিবাসী মানুষের জমায়েতের কথা? জনতার স্রোতের মাঝে লুলার মত আঙুল কাটা হাত কী উঠে আসবে শেষমেশ?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন।