এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কালবেলার রৌদ্রছায়া  - ৪৪

    Anjan Banerjee লেখকের গ্রাহক হোন
    ২০ অক্টোবর ২০২৬ | ৮ বার পঠিত
  • ( ৪৪ )

    গৌরীশঙ্করবাবু যেমন বলেছিলেন, পরদিন ওই রাত আটটা নাগাদই এলেন।
    অনিন্দ্যবাবু টিভিতে খবর দেখছিলেন। বললেন,
    ' এস এস ... '
    গৌরীবাবু চুপচাপ বসে পড়লেন। টিভির দিকে তাকিয়ে রইলেন। প্যানেলে আলোচনা চলছে জেন জির প্রতিবাদ আন্দোলন নিয়ে। অনিন্দ্যবাবু ' দূ...র ' বলে রিমোটটা তুলে নিয়ে টিভি বন্ধ করে দিলেন।
    গৌরীশঙ্কর বললেন, ' কী হল স্যার ? '
    ----- ' দূর একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বলে চলেছে তখন থেকে। নতুন কোন রেভেলেশান নেই। আরে বাবা বললে তো সুপ্রীম কোর্টকেও বলতে হয়। বিচার ব্যবস্থাও তো এখন যারা শাসকদল তারাই চালায়। জুডিশিয়ারিও এখন অলিগার্কিক কোটারির মধ্যে ঢুকে পড়েছে। এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড.... '
    ----- ' কিসের মধ্যে ঢুকে পড়েছে ? '
    ----- ' ওই... কী বলব... ওই তো কাল মোবাইলে দেখলাম সুপ্রীম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট সি জে আইকে চোর বলছে, পালতু কুত্তা বলছে... '
    ----- ' অ... বুঝতে পেরেছি। এটা আর নতুন কী স্যার ? লোয়ার কোর্টগুলোতে বিচার কেনাবেচা অনেক বছর ধরেই চলছে। পার্টির চাপ তো আছেই। টাকায় আর ক্ষমতায় সবকিছু হয় এদেশে ... '
    অনিন্দ্যবাবু কোন কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন।
    তারপর বিড়বিড় করে বললেন, ' পাওয়ার টেন্ডস টু করাপট অ্যান্ড অ্যাবসোলিউট পাওয়ার করাপটস অ্যাবসোলিউটলি... '
    গৌরীশঙ্করবাবুর এসব কচকচি ভাল লাগছিল না।
    তিনি জানেন এদেশে কিছুই বদলাবে না। বাচ্চারা যারা লড়াই লড়ছে দুদিন বাদে তারা তাদের কাজে ধান্দায় ব্যস্ত হয়ে পড়বে। তখন কী হবে। তিনি বিষয়টা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করলেন। বললেন, ' বাবানের কথা কিছু চিন্তা করলেন নাকি ? '
    ----- ' হ্যাঁ দেখছি। একটা সুটেবল চাকরি না হলে তো ... তাছাড়া এখন একটা মুভমেন্টে ইনভলভড হয়েছে। দেখা যাক, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়... '
    ----- ' না... চাকরির কথা বলছি না। ওটার একটা ব্যবস্থা তো আপনি নিশ্চয়ই দেখবেন। তাছাড়া ওর বিজনেসম্যান বন্ধুবান্ধবও আছে। অসুবিধে হবে না আশা করি... '
    ----- ' তা'লে কী ? '
    ---- ' এই... বিয়ে থার ব্যাপারে বলছিলাম... '
    ----- ' কী... বিয়ে ? ওসব ভাবিনি কিছু। এখন একটা মুভমেন্টে ইনভলভড আছে ... '
    গৌরীবাবু একটু উসখুস করে বলে ফেললেন, ' মুভমেন্ট আর কদ্দুর এগোবে। গরমেন্ট মানবে এদের কথা ? '
    কথাটা শুনে অনিন্দ্যবাবু মনে হয় বিরক্ত হলেন।
    ------ ' আরে, কী সব বলছ ... এটা জান না তিনবছর বাদে এরা হবে মোট ভোটারের তিরিশ পারসেন্ট। এদের পরে জেন আলফা আছে, এটা মনে রেখ। গদি রক্ষার জন্য সবাইকে এদের তোয়াজ করতেই হবে। ব্যাপারটা অত সোজা না ... '
    গৌরীশঙ্করবাবু বুঝতে পারলেন স্যার তার কথায় একটু রেগে গেছেন। তিনি তাড়াতাড়ি তাতে জল ঢালতে উদ্যোগী হলেন।
    ----- ' না স্যার... আমি সেভাবে কিছু বলতে চাইনি। আমি ঠিকমতো বোঝাতে পারিনি। আমি কীই বা বুঝি ? আমি বলছি মোদী কি নিজের কবর নিজে খুঁড়তে চাইবে ? আমি বলছিলাম বাবানের পছন্দের কেউ আছে কিনা সেটা জানতে পারলে...'
    কথাটা অনিন্দ্য বোসের কানে ঢুকল না বোধহয়। তিনি কী একটা চিন্তা করতে লাগলেন।
    গৌরীবাবু বুঝতে পারলেন আজকে স্যারের মুড ঠিক নেই। আজ আর কিছু বলা যাবে বলে মনে হচ্ছে না। গৌরীবাবু বললেন, ' আজ তা'লে আমি উঠি স্যার। সামনের শুক্রবার নয় আসব একবার ... '
    ----- ' না না... একটু বসে যাও। কথাই তো হল না কিছু। অমরনাথ সাহার কেসটার কথা বলেছিলে তুমি ... '
    ----- ' হ্যাঁ স্যার। আমি ডেফিনিট যে, ওটা মার্ডার ছিল। অত ভাল একটা লোক বিচার পেল না এটা ভেবে আমি এখনও কষ্ট পাই। কী আর করা যাবে। আপনাকে ছাড়া আর কাকেই বা বলব ? '
    অনিন্দ্যবাবু চেয়ারে হেলান দিয়ে সিলিং-এর দিকে তাকিয়ে একমনা হয়ে কী ভাবছিলেন।
    আপনমনে বললেন, ' অনেকদিন হয়ে গেল .... '
    কথাটা গৌরীবাবুর কানে গেল। বলল, ' কী স্যার ?'
    ----- ' অমর সাহার কেসটা। তখনই তিনটের বেশি উইটনেস সাবমিট করা যায়নি। এখন কী করে কেস রিওপেন হবে বুঝতে পারছি না। এনটায়ার সিস্টেম ইজ ইনফেস্টেড উইথ করাপশান অ্যান্ড ক্রোনিইজম... '
    গৌরীবাবুর মুখে ম্লান ছায়া পড়ল।
    ----- ' হমম্... বুঝেছি স্যার। জানি কিছুই করা যাবে না। তবু মন মানে না। জমানা বদলালে যদি কিছু হয়... ' গৌরীশঙ্কর বললেন ধীর স্বরে।
    ----- ' জমানা তো বদলেছে ... '
    ----- ' না... আমি দিল্লীর কথা বলছি। ওখানে বদলালে আমার মনে হয় এখানেও অনেক কিছু বদলে যাবে... '
    ---- ' তেমন কিছু মনে হচ্ছে ? জেনারেল ইলেকশান তো তিনবছর পরে ... '
    ----- ' সেটা ঠিক। কিন্তু সেটা বাইরে থেকে ভাঙার ব্যাপার। আর ভিতর থেকে ভাঙলে তার আগেই গনেশ উল্টোতে পারে। অনেক কথাই তো শুনছি। ওই যে একটা কথা আছে না পলিটিক্সে চিরকালের বন্ধু বলে কিছু হয় না। এখানে বন্ধুত্ব হয় নিজের ধান্দায়। ধান্দায় প্রবলেম হলেই চেয়ারে আলপিন লাগিয়ে রাখবে। না পারবে বসতে, না পারবে দাঁড়াতে। জোটসঙ্গী বলে কথা হয় না। কেউ কারও সঙ্গী নয়, জোটে জুটেছে নিজের ধান্দায়। ভালোবেসে নয়। জোটের ঠেকায় গদিতে বসে কেউ যদি নিজেকে বাদশা বা ভগবান ভাবে তাহলে যা হবার তা হচ্ছে। অতি বাড় বেড় না ঝড়ে পড়ে যাবে কিংবা বলা যায় কুর্সির পায়া ভেঙে যাবে... হ্যাঃ হ্যাঃ ... '
    জজসাহেব গৌরীবাবুকে কাজের মানুষ বলে জানতেন, এখন তার রাজনৈতিক প্রজ্ঞা দেখে বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন।

    সুভাষ গিরি একাশি বছরে পড়লেন। চন্দ্রকোনা থেকে দুজন দেখা করতে এসেছে। দুজনকেই যুবক বলা যায়। চল্লিশের নীচে বয়স। সুভাষগিরির জন্মদিনের ব্যাপার তাদের জানা ছিল না। জানা থাকার কথাও নয়। এমনি দেখা করতে এসেছে। চারদিকে পার্টির সংগঠন ভাঙাচোরা অবস্থা থেকে একটু একটু করে দাঁড়াতে আরম্ভ করেছে। এদের নিশ্চয়ই জেলাস্তরের কোন নেতা পাঠিয়েছে সুভাষবাবুর সঙ্গে যোগাযোগ পুনর্নির্মাণ করার জন্য। বিকেল পাঁচটা বাজে। ঘটনাক্রমে দেবাশিস এসে হাজির হল সেই সময়। বিজয়ও আজ বাড়িতে আছে।
    অবধারিতভাবে জেন জির কথা উঠল।
    সুভাষবাবু বললেন, ' এই ছেলেমেয়েগুলোই যে ঢেউটা নিয়ে এল এটা তো অস্বীকার করা যাবে না। রাহুল গান্ধী এই ঢেউয়ের মাথায় চড়ে দাঁড়াতে চাইছে। তা দাঁড়াক ... একজনকে তো দায়িত্ব নিতে হবে। এখন এই পড়ে পাওয়া চোদ্দ আনা সিচুয়েশানটা ঠিকমতো কাজে লাগাতে পারে কিনা সেটাই দেখার ... '
    চন্দ্রকোনা থেকে যারা এসেছে তাদের নাম সুজয় আর মিহির। মিহির বলল, ' কাকু, আমরাও তো আছি। একটা বড় ভূমিকা নিচ্ছি। নেহা বোরা তো আমাদেরই প্রোডাক্ট... '
    ----- ' কী জানি। ওভাবে কিছু বলা যায় না। তার স্বাতন্ত্র্য আছে বলেই সে চোখে পড়ছে। কোন পার্টি কারও স্বাতন্ত্র্য তৈরি করে দিতে পারে না। পার্টি হয়ত তার কোয়ালিটিটা কাজে লাগাতে পারে। আমাদের এখানে তেমন কোয়ালিটি কাল্টিভেশানের রেওয়াজই নেই। এতদিনেও হল না। দুঃখের ব্যাপার ... '
    দেবাশিসের অনেক কথা বলতে ইচ্ছে করছিল। তারপর ভাবল এদের কথার মধ্যে কথা না বলাই ভাল। শুধু শুধু কথা বলে লাভ কী ? বরং কাজের কাজ কিছু করতে পারলে কিছু লোকের উপকার হয়। যেমন, ওরকম বৃষ্টির মধ্যে সেদিন কাঁকাসিতে গিয়ে বিদ্ধস্ত বিপর্যস্ত অসহায় লোকগুলোর পাশে দাঁড়াতে পেরে একটা মানসিক প্রশান্তি পেয়েছিল। বুঝতে পেরেছিল সুখ শুধু টাকা রোজগারে হয় না, পৃথিবীতে অনেক জায়গা ছড়ানো আছে মনের আলো এবং উষ্ণতা সংগ্রহ করার। তাতে অনেক সুখ, অনেক শান্তি। জায়গা শুধু খুঁজে খুঁজে নিতে হয়।

    ( ক্রমশ )

    ********************************************


    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন।