এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শারদোৎসব নাকি মৃত্যুর উৎসব 

    Sadhukhan Shaktirupa লেখকের গ্রাহক হোন
    ১৭ অক্টোবর ২০২৬ | ১৬৮ বার পঠিত
  • দূর্গাপুজো বলুন বা শারদোৎসব, যেটাই হোক, বছরের এই সময়টা সবাই বোনাস পায়, দুটো ছুটি পায়, সবাই নতুন জামা কেনে। প্রকৃতির শোভা বদলে যায়।

    বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পুজোর সময়ে ছুটে আসে কলকাতা শহরে। কেউ আসে রোজগারের তাগিদে, বাকিরা আসে নতুন নতুন থিম, বড় বড় প্যান্ডেল, আর ঝাঁ চকচকে আলোর সাজ দেখতে।

    আজকে ছিল পুজোর সপ্তমী, সপ্তমীর বিকেল বাঙালির কাছে প্রেম, ঠাকুর দেখা, খাওয়া দাওয়া, আড্ডা মিলিয়ে এক সুন্দর ব্যাপার।
    এমন দিনের সন্ধ্যায়, প্রিয় মানুষ, শিশুসন্তান, বৃদ্ধ মা বাবা, অথবা বন্ধুদের দল মিলে অন্যান্য প্যান্ডেলের মতো চোর বাগানের সুবিখ্যাত প্যান্ডেল থিম দেখতে লাইন দিয়েছিল মানুষেরা। তাদের মুখে মেকাপ লিপস্টিক আইলাইনার, গায়ে নতুন জামা, পায়ে নতুন জুতোর ফোস্কা, আর সুন্দর সেন্টের গন্ধ।

    হঠাৎ মানুষের ভিড় অনিয়ন্ত্রিত হয়ে গেল, কারণ যেসব পুলিশের কাজ ভিড় নিয়ন্ত্রিতভাবে পুজো পরিক্রমা সচল রাখা, তাদের অনেকেই আজ নেই। তারা গেছে বইয়ের দোকানে JCB চালাতে।

    অন্য মানুষের পায়ের চাপে ২০ জন মানুষ এখনো অবধি মারা গেছে, তাদের গায়ে এখনও নতুন জামা, তাতে সুগন্ধ ফুরিয়ে যায় নি, কিন্তু মানুষটা আর বেঁচে নেই।
    আসছে বছর আবার পুজো হবে, আবার এরকম ভিড় হবে, আবার মানুষ নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবে।
    কিন্তু ওই মৃত মানুষের প্রিয়জনেরা কী করবে, তারা আর কখনো নতুন জামা পরবে? প্যান্ডেলে যাবে?
    আমরা ভুলে যাবো,
    ওরা কী ভুলতে পারবে?
     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নাম নিয়ে বসে থাক | ১৮ অক্টোবর ২০২৬ ০৬:৪০743327
  • এই সুযোগে ঘৃণার রুটি সেঁকা। কে বলেছে নিজের চোখে সব দেখতে হবে,সব উপভোগ করতেই হবে নিজের ফোনে ছবি তুলতেই হবে, ১০০ দিন আগে থেকে স্মাজ মাধ্যমে প্যান্ডেল থিম ভাইরাল করতে হবে বিখ্যাত মন্ডপে রীলস বানাতেই হবে, পূজোর জন্য অনুদান নিতেই হবে?
    পুলিশের কর্মরত কর্মী রা রাত জাগছে মহালয়া থেকে। তাদের পরিজন নেই, আনন্দ শুধু তোদের!
    দায় নিতে শেখো লোভীর দল খ্যাতির লোভ। পূজো এখন শুধুই বৈভব উদযাপনের উৎসব তাই এত শব!
    হায় বাঙালী !
    প্রাণ হারালো বাঙালী।
    দুটি হাত একটি ফোন!
  • সাধারণ মানুষ | ১৮ অক্টোবর ২০২৬ ০৭:২৪743328
  • নাম লেখার সাহস নেই তাই লিখিস না। নিক নেবার বিদ্যে নেই পেটে তাই নিতে পারিস না। কপিপেস্ট চুদিয়ে পুলিশের অপদার্থতা পাচাটাপনার ওপরে মেকাপ দিবি নাকি। তোর পুলিশের মুখে থু তোর পুলিশের গুষ্ঠির মুখে থু। যা গিয়ে ভেন্দুর পা চাট আর মানুষের রক্ত মেখে রুটি খা।
  • তোর ঠাকুরদা | ১৮ অক্টোবর ২০২৬ ০৮:০০743329
  • তোর বাবা মা তোকে চু...য়েই তো জন্ম দিয়েছেন
  • দীপ | ১৮ অক্টোবর ২০২৬ ১০:৫৬743332
  • গতকালের দুর্ভাগ্যজনক ঘটনা অবশ্য‌ই চূড়ান্ত ব্যর্থতা ও অপদার্থতার নিদর্শন। রাজ্য সরকার, পুলিশপ্রশাসন, পূজা কমিটি; কেউ এই দায়িত্ব অস্বীকার করতে পারেনা!
    দীর্ঘদিন ধরেই পূজাকমিটিগুলো ভিড় বাড়িয়ে দেখাতে চায়। গতকালের ঘটনা এই অসভ্য প্রতিযোগিতার ফল হতে পারে।
    যথাযথ তদন্ত ও শাস্তি প্রয়োজন।
  • তরমুজ | ১৮ অক্টোবর ২০২৬ ১১:৫৩743335
  • শুধু পুজো নয়। যেকোন উৎসবকে কেন্দ্র করে এই ব্যাপক ভিড়, আমার সবদিন থেকেই অশ্লীল লাগে। একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই উন্মাদনা এবং সেটাকে শুধু শারদ উৎসব বলে ধর্মনিরপেক্ষতার ট্যাগ লাগনোর চেষ্টাকে একটা বিশুদ্ধ ধ্যাষ্টামো বলেই আমার মনে হয়। .... এবং একটি ধার্মিক সরকারের নিয়ন্ত্রনে একটি ধর্মীয় উন্মাদনার ফল হিসাবে এই দুর্ঘটনা। .... ধর্মীয় উন্মাদনার মাঝেও ভালোলাগার যে বিষয়গুলি ছিল সেটা হল পুজোসংখ্যার পত্রিকা, ছবির প্রদর্শনী/ দোকান ও বুকস্টলগুলি। যেগুলি ধর্মীয় উন্মাদনার বাইরে ছিল বলেই মনে হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন।