এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • যুদ্ধ কি দ্রুতই শেষ হবে? 

    লতিফুর রহমান প্রামানিক লেখকের গ্রাহক হোন
    ২৯ মার্চ ২০২৬ | ৫৫ বার পঠিত
  • ইরান যুদ্ধ যে দীর্ঘদিন ছাড়িয়ে যাচ্ছে তা সম্ভাব্য বলেই ধরে নেওয়া যায়। যে আপোষ আলোচনার কথা বাতাসে ভাসছিল তা গোলা বারুদ আর নিয়মিত ক্ষেপণাস্ত্র আঘাতে নস্যি হওয়ার উপক্রম মাত্র। স্থল বাহিনী পাঠানোর খবর ও জোরসোর খবর ছড়াচ্ছে। মিশরে ইতোমধ্যে রাত ৯ টার পরে দোকান বন্ধ করতে নোটিশ জারী হয়েছে, ভারত নিয়মিত আলোচনায় ব্যস্ত সময় পার করছে, একলাফে তেলের দাম বাড়িয়েছে, প্রাদেশিক সরকারের সাথে অনলাইনে কৌশল নিয়ে আলোচনা হয়েছে, তেলের পাম্পে লম্বা লাইন আর গ্যাস নিয়ে আশংকা দেখা দিচ্ছে। ফিলিপাইনে ও জরুরি অবস্থা জারী করেছে বলে সংবাদে এসেছে। ব্রিটিশ সরকার ভবিষ্যতে অর্থনৈতিক দুর্দশা আর অশনী সংকেত নিয়ে প্রকাশ্য ঘোষণা দিয়ে রেখেছে।  অন্যদিকে ভারতীয় নিউজে এই সময়ে চীনের তাইওয়ান ঘিরে ফেলার টাটকা নিউজ আরেক ব্লকে অশান্তির খবর দিয়ে রেখেছে।  ইয়ামেনের হুতি বিদ্রোহীদের ইরান যুদ্ধে সরাসরি অংশগ্রহণ সুয়েজ খালে অচলাবস্থার নতুন ফ্রন্ট হিসেবে আলোচনার জন্ম দিয়েছে।  সবকিছু ভালো আলামত নয়, একটা দীর্ঘ যুদ্ধের পথে এগিয়ে গেলে দুনিয়ার মানুষ তা সামলে উঠার মতো কতটা প্রস্তুত রয়েছে তা প্রতিমুহূর্তে ভাবাচ্ছে। তবে চমকপ্রদ একটা তথ্য দিয়ে রাখি। ইরান যুদ্ধ নিয়ে নানা রকম আলোচনা বা সমালোচনার সৃষ্টি হলেও এই যুদ্ধের বিরুদ্ধে প্রথম বড় জমায়েত কিন্তু আমেরিকার মাটিতে হয়ে গেল। অবাক হওয়ার মতো ঘটনা। আসলেই কেউ চায়না যুদ্ধ হোক তারি প্রমাণ মিলছে আমেরিকার জনগণের কাছে।  স্বরনকালের বড় জমায়েতে হয়েছে বড় বড় অনেক রাজ্যে। প্রতিদিন ট্রাম্পের উপর চাপ বাড়ছে, ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান তার যোদ্ধার ঘাটতি নিয়ে মিডিয়ায় অসহায় খবর টা জানিয়েছেন।  কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন টা হচ্ছে, আমেরিকা এই যুদ্ধ থেকে সরে গেলে তাদের ভবিষ্যৎ আধিপত্য কি শেষ হয়ে যাবে? ঠিক তাই। বিধস্ত আরবের ঘাটিগুলো কি নতুন করে সাজাতে দিবে আরব দেশগুলো কিংবা আবারও কি ইরান চাইবে আমেরিকা তার ঘাটিগুলো পুনরায় ইরানের উপর ভবিষ্যতে আক্রমণ করতে পুর্নগঠনের সুযোগ পাবে? ইরান কি সেই সুযোগ দিয়ে আমেরিকার সাথে বারবার যুদ্ধের হুমকি জিইয়ে রাখবে? এরকম হাজারো প্রশ্নের মুখোমুখি ইরান ও আমেরিকার সামনে। আরবের দেশগুলো আমেরিকার ঘাটি স্থাপন করতে না দিলে এটা নিশ্চিত অতি দ্রুতই ইরান, ফিলিস্তিন, হুতি বা লেবাননের শান্তিকামী যোদ্ধারা ইসরায়েলকে মাটিতে মিশে দিবে? সেই অনিরাপদ ইসরাইল এর ভবিষ্যৎ নিয়ে কি আমেরিকা চিন্তিত নয়? তার চেয়ে বড় বিষয় হলো অদুর ভবিষ্যতে আমেরিকার সাথে এই তেলই হয়ে উঠবে আরবের অস্ত্র হিসাবে। আমেরিকা কি পারবে আরবের দেশগুলোতে চিরাচরিত রাজা বাদশা, সুলতানী শাসন ব্যবস্থা বিলুপ্তি করে নিজেদের পছন্দের শাসক বসাতে? সবকিছু নিয়ে আমেরিকার টেবিলে হিসাব নিকাশ করতে ব্যস্ত ট্রাম্প। এবারের চাল ভুল করলে আমেরিকা তার দীর্ঘদিন ধরে সারাদুনিয়ায় যে মোড়লতন্ত্র কায়েম করেছে তার নিঃশব্দে মৃত্যু খুব দূরে নয়।
    তাই আমেরিকা চাইবে না এই যুদ্ধ সহজে শেষ হোক। এই টানাপোড়েনে নিজেকে টিকিয়ে রাখতে নতুন কি কি পরিকল্পনা হাতে নেয় তা দ্রুত বিশ্ব দেখতে পারবে। তবে সবকিছুর উত্তর সহজে পাওয়া যাবে মনে আপাতত মনে হয় না, কিন্তু তার বিনিময়ে পৃথিবীতে ধেয়ে আসছে আরেকটি মহা অর্থনৈতিক পরীক্ষা, অনিশ্চিত জীবনযাত্রা আর লাশের সারি।

     
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Debanjan Banerjee | ৩০ মার্চ ২০২৬ ২০:৪২739569
  • লেখক খুব ভালোই লিখেছেন l তবে এটা ঘটনা যে আরবের দেশগুলোতে চিরাচরিত রাজা বাদশা, সুলতানী শাসন ব্যবস্থা টিকে আছেই মূলতঃ আম্রিকার হাত ধরে l আম্রিকার সাহায্য না পেলে এগুলো ধুলোয় মিশে যাবে l 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন