এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • শাহবাগ বনাম সংসদ 

    লতিফুর রহমান প্রামানিক লেখকের গ্রাহক হোন
    ১৭ মার্চ ২০২৬ | ১৮ বার পঠিত
  • শাহবাগ বনাম সংসদ। 

    সালাউদ্দিনকে মোকাবিলা করার মতো বিরোধী শিবিরে তেমন যোদ্ধার অভাব হাড়েমজ্জায় টের পাচ্ছে জামায়াত। সংসদ আর শাহবাগের মোড় এক নয়। সংসদে যুক্তি চলে আইনের, সংবিধানের। একগাদা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম হুজুর দিয়ে যে সংসদ চলে না তা আর বুঝতে বাকি নেই। এক সালাউদ্দীন আপাতত কাপিয়ে দিচ্ছে, মাথায় রাখতে হবে এখনো পাইপলাইনে আন্দালিব রহমান, সাকি, আইনমন্ত্রী, ফজলুর রহমান,  মাহবুব উদ্দিন খোকন, ডেপুটি স্পিকার কায়সার কামাল ,  আরও কত বাকি। খেজুরের বিচি আর শাড়ী ব্লাউজ নিয়ে রাস্তায় মানুষ জড়ানো যায় কিন্তু সংসদ নয়। সংসদ কোন ওরশ মাহফিলের যায়গা নয় যে আমির হামজা জান্নাতের লোভ ধরিয়ে মাশাল্লাহ হাসিল করতে পারবে। সাংবিধানিক রীতিনীতি প্রটোকল পয়েন্ট অব অর্ডার সরকারি বিল বেসরকারি বিলের বিষয়। সংবিধানের অনুচ্ছেদ, আইনের সুক্ষ্ম কারিশমায় কথা বলতে হবে নয়তো নামমাত্র একটা চেয়ারে বসে টেবিল চাপড়ানোই সার। তবে সবকিছুর মুলে রয়েছে পুর্ব অভিজ্ঞতা। বিরোধী শিবিরে মাত্র হাতে গোনা কয়েক জন রয়েছে যারা সংসদের দরজা জানালা চেনে। বাকি সব আনকোরা।  অবাক হলেও সত্যি একজন সংসদ সদস্য হয়তো ভুলেই যায় তার প্রধান দায়িত্ব দেশের নীতিমালা আইন প্রনয়নের কাজ করা কিন্তু বাস্তবতা হলো সংসদ সদস্যরা নিজেকে গম টিন রিলিফ খেজুর দুম্বার গোস্তোর ভাগ নিয়ে চিন্তায় থাকে।  যদি বিরোধী শিবিরে অর্থনৈতিক ডিবেট এর প্রসঙ্গে আলোচনা আসে তাহলে ড: রেজা কিবরিয়াকে চ্যালেঞ্জ দেওয়ার সমকক্ষ সেখানে নেই। তাহলে ভাবুন তো যদি জামায়াত সরকার গঠন করতো তাহলে কি যে জগাখিচুড়ি বানিয়ে ফেলতো আল্লাহ মালুম। স্পিকার কিন্তু সেই ট্যালেন্ট। বাংলাদেশের দ্রুততম মানব, ভালো খেলোয়াড়, মেজর, বীর উত্তম আবার কয়েক বারের এম পি।  সংবিধান আর সংসদ তার কাছে মুড়ি মুড়কির তুল্য। তার প্রমান ইতোমধ্যে দেখতে পাচ্ছি। কড়া হাতে যে সংসদ চালাবে তা গতকাল আমির সাহেব টের পাইছে। এবার বিগত আমলের দিকে যাই। যখন সুরঞ্জিত সেনগুপ্ত , তোফায়েল আহমেদ, আব্দুল হামিদ, আর অন্যদিকে ব্যারিস্টার মওদুদ, সালাউদ্দীন কাদের রা সংসদ মাতিয়ে রাখতো। আইনের ম্যারপ্যাচ আর কথার যুক্তির খেলা সবার জন্য শিক্ষার বিষয় ছিলো।  জামায়াতের জন্য এবার শেখার বছর, জানার বছর। যদি আগামী নির্বাচনে এদের অনেকেই জয়ী হতে পারে তাহলে হয়তো পরবর্তী সংসদ দারুণ রোমাঞ্চকর হয়ে উঠবে। তবে এবারের সংসদে খুব বেশী প্রত্যাশার কিছু নেই তবুও অপরিপক্ক জামায়াতের কাছে থেকে মাঝে মাঝে প্রতিরোধের চেষ্টা যদি দেখতে না পাই তাহলে অন্তত তাদের ভোটাররা হতাশ হয়ে পড়বে। যাইহোক বি এন পি এক সালাউদ্দীন কে হারিয়ে ফেললেও নতুন আরেক সালাউদ্দিন যেভাবে একাই ব্যাটিং বোলিং ফিলডিং করছে সেটাই বি এন পি র নতুন আবিষ্কার। 

    লেখক ঃ লতিফুর রহমান প্রামাণিক। 
    আইনজীবী 
    লেখক।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন